হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল কোচবিহারে

হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল কোচবিহারে

রাম নবমীর শোভাযাত্রায় হামলার ঘটনার পর হনুমান জয়ন্তী নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শেষপর্যন্ত আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রায় প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার তুফানগঞ্জ মদনমোহন মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করার পর তুফানগঞ্জ নিউ টাউন কলেজ ময়দানে শোভাযাত্রাটি শেষ হয়। এদিন হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Read More
বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান

বক্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৬টি দোকান

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তুফানগঞ্জের বক্সিরহাট বাজারে। নিমিষেই পুড়ে ছাই ১৬টি দোকান। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অসম ও বাংলা দুই রাজ্যর দমকলের ৬ টি ইঞ্জিন। ভিড় জমে যায় আমজনতার। দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলায় আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ও তুফানগঞ্জ ২ নং ব্লক বিডিও প্রসেনজিৎ কুন্ডু। গত দু'বছর আগেও ভয়াবহ অগ্নিকান্ডে ১০০ অধিক দোকান পুড়ে ছাই হয় এই বাজারে।
Read More
বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত দুইজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভেটাগুড়ি বাজারে। ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। আহতরা হলেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন। ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল কর্মীরা। তৃণমূলের এক কর্মী জানান, এদিন বাজারে হঠাৎ করে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের হামলায় আহত হয় তাদের দুই কর্মী। নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। বিজেপি নেতা অজয় রায় অবশ্য বলেন এদিন সকালে বিজেপি কর্মীরা বাজারে গেলে তৃণমূল কর্মীরা আচমকা তাদের…
Read More
“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

“বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ”-পার্থপ্রতিম রায়

শীতলকুচি লালবাজার এলাকায় বিএসএফের কাস্টাডিতে গীতালদাহ মরিচা বাড়ি এলাকার ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএসএফকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বেছে বেছে কোচবিহারের সাধারণ মানুষকে নিশানা করছে বিএসএফ। আনন্দ বর্মনকে গুলি করে মেরেছে। এবার শীতলকুচির জেলাল মিয়াকে পিটিয়ে খুন করেছে বিএসএফ। প্রয়োজনে দলীয়ভাবে বিএসএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্রের খবর, গত শনিবার রাতে কোচবিহারের শীতলকুচি ব্লকের গিদালদহ মরিচা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের পিটুনিতে মৃত্যু হয় এক ব্যক্তির! মৃতের নাম জেলাল মিয়াঁ। মৃতের পরিবারের দাবি, বিএসএফ জওয়ানরা জেলালকে মেরে বিএসএফের পোশাক পরিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে বিএসএফের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
Read More
‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

সাগরদিঘিতে যা হয়েছে দিনহাটাতে তা করার চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে। এমনটা হলে তাঁদের পালটা দাওয়াই দিতে হবে। দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "সাগরদিঘি স্টাইলে পঞ্চায়েত নির্বাচনে জোট করার পরিকল্পনা চলছে। সেটা রুখে দিতে হবে।" পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের "বিতর্কিত' মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি কেন এমনটা বলেছেন, দিনহাটার কোন কোন বাম নেতা বাম আমলে সুপারিশে চাকরি পেয়েছেন…
Read More
কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

আবৃত্তি নীড় সংস্থার ৩১তম বছর পূর্তি উপলক্ষে আগামী পয়লা এপ্রিল কোচবিহার লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব। আজ কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবৃত্তি নীড় সংস্থার পক্ষ থেকে লিজা চক্রবর্তী জানান, আগামী পয়লা এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের এই উৎসব চলবে। সকাল ৯ টায় প্রথমে কোচবিহার সাগরদিঘীর চারিদিকে একটি শোভাযাত্রার অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন সামাজিক কাজ করছে এই ধরনের ১৬ টি সংস্থাকে সম্বর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও সন্ধ্যায় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। আবৃত্তি উৎসব নিয়ে এদিন আবৃত্তি নীড় সংস্থার সদস্যদের মধ্যে ব্যাপক…
Read More
ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার করলো পুলিশ

ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার করলো পুলিশ

নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের ৯/২০৩ নম্বর বুথ কদম বাগান সংলগ্ন এলাকায় ঘরের ভেতর থেকে গৃহবধূর গলার নলিকাটা দেহ উদ্ধার করলো পুলিশ। মৃত মহিলার নাম রিংকু দেবনাথ। ঘটনার পর থেকে পলাতক স্বামী সুব্রত দে ওরফে খোকন দে। ঘটনায় চাঞ্চল্য তৈরী হয় সংশ্লিষ্ট এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফান গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক। দেহটিকে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে জানা যায় যে,ওই গৃহবধূর স্বামী সুব্রত দে ওরফে খোকন দে ক্যাটারিং এর ব্যাবসা করেন। বৃহস্পতিবার রাতে তার দুই ছেলে ও শ্বাশুড়ি দোলমেলায় ঘুরতে যায়। সেই সময় বাড়িতে স্বামী সুব্রত দে এবং স্ত্রী রিঙ্কু দে দুজনে…
Read More
বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

বেহাল নিকাশি নালা পরিষ্কার এবং পানীয় জলের দাবিতে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভের মুখে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ নিজের বাড়ি থেকে কোচবিহার পৌরসভায় যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। তার আগে বেহাল নিকাশি নালা পরিষ্কারের দাবি জানিয়েছেন তারা। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন রবীন্দ্রনাথ ঘোষ। স্থানীয় বাসিন্দাদের দুষ্কৃতি বলেও আখ্যা দেন তিনি।স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরেই কোচবিহার পৌরসভার ৮নং ওয়ার্ডের নিকাশি নালা এবং পানীয় জলের বেহাল দশা।পৌরসভার চেয়ারম্যান হয়েও ওয়ার্ডের নিকাশি নালার দিকে কোনো নজর নেই রবীন্দ্রনাথ ঘোষের এমনই…
Read More
শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন

শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন

শতবর্ষ প্রাচীন দিনহাটা বার অ্যাসোসিয়েশনে শুরু হলো নির্বাচন। শনিবার সকাল ১১ টা থেকে বার অ্যাসোসিয়েশনে নির্বাচন শুরু হয় চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা করছেন দুই আইনজীবী হরিহর রায় সিংহ এবং অভিজিৎ চাকি। সভাপতি সম্পাদক সহ মোট ১৭ টি আসনের জন্য প্রতিদ্বন্দিতা করছে ৩৪ জন। সদস্য সংখ্যা ১১০ জন। এদিন সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে নির্বাচন শুরু হয়।এক পক্ষ নিজেদেরকে মহাজোটের প্রার্থী হিসেবে দাবি করলেও আরেক পক্ষ কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোন রকম রাজনীতির রং নেই তাদের মধ্যে। তবে একদিকে যেমন তৃণমূল মনোভাবাপন্ন আইনজীবীরা রয়েছেন, অন্যদিকে তাঁদের হারাতে বাম-বিজেপি জোট তৈরি করেছে।
Read More
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হতে চলেছে ই- বাস পরিষেবা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হতে চলেছে ই- বাস পরিষেবা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হতে চলেছে ই- বাস পরিষেবা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী কোচবিহার- আলিপুরদুয়ার এবং কোচবিহার-দিনহাটা রুটে ই-বাস চালানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে সবুজ সংকেত দিয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই চার্জিং স্টেশন সহ ই-বাস কেনার বরাদ্দ চেয়ে পরিবহন মন্ত্রকে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, ই- বাস পরিষেবা শুরুর আবেদন রাজ্যের পরিবহণ দপ্তরে করা হয়েছিল। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সবুজ সংকেত দিয়েছেন। খুব শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে চারটি বাস দিয়ে পরিষেবা চালু হতে চলেছে। কোচবিহারে এর…
Read More
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দিল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দিল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিকে ইংরেজি পরীক্ষার দিন অসুস্থ হয়ে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেন শর্মিলা দে আমিন। দিনহাটার ভেটাগুড়ি চৌপতি হাই স্কুলের ছাত্রী সে। এদিন সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকেরা। দিনহাটার পুটিমারি হাই স্কুল ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র। বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তির পর চিকিৎসার পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ হাসপাতালে ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে। সংসদের এডভাইজারি কমিটির সদস্য কার্তিক ভৌমিক জানান, "হঠাৎ করে ওই ছাত্রী এদিন সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি আমরা জানতে পেরেই হাসপাতালেই ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করি।"
Read More
কোচবিহারেও দেখা গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রভাব

কোচবিহারেও দেখা গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রভাব

আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১,৯৮৩ জন। তাদের মধ্যে ছাত্র ১৩৬৪৩ জন এবং ছাত্রী রয়েছে ১৮৩৪০ জন। পরীক্ষার জন্য মোট ভেনু রয়েছে ১০৭ টি এবং মোট ২৮ টি সেন্টার রয়েছে। পরীক্ষার প্রথম দিন কড়া নিরাপত্তার মধ্যে শান্তি পূর্ণ ভাবেই শুরু হয় পরীক্ষা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তার জন্য নতুন কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক হলেও কোভিড পরিস্থিতির জন্য উচ্চমাধ্যমিকই এবছরের ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা। কারণ মাধ্যমিক পরীক্ষা তারা দিতে পারেনি কোভিদের কারণে। সেই আক্ষেপ এর ছবি দেখতে পাওয়া গেল পরীক্ষা দিতে আসা এক ছাত্রীর গলায়।
Read More
বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগারীর পার এলাকায়। মৃত ব্যাক্তির নাম দুলাল দাশ। পেশায় ফল ব্যাবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এবং সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং। জানা যায় যে, ঐ ব্যাক্তির স্ত্রী প্রায় ৩ বছর আগে মারা গিয়েছিলেন। তার ৩টি সন্তান রয়েছে। বাচ্চারা ছোট থাকায় বেশীর ভাগ সময় মামার বাড়িতে থাকেন। তার বড়ো ছেলে তার বাবার কাজে সাহায্য করে। সেও কয়েক দিন থেকে মামার বাড়িতেই ছিলেন। সোমবার দুলাল বাবুর বড়ো ছেলে সকাল ৯ টা নাগাদ বাড়িতে এসে দেখতে পায় মূল গেটের বাইরে তালা মারা অবস্থায় রয়েছে।…
Read More
ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে

ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে

বকেয়া মহার্ঘ্য ভাতার (ডিএ) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে তৃণমূলের সঙ্গে চাপানউতর শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আজ, শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে। কোচবিহার শহরের বেশিরভাগ স্কুল কলেজ এবং সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার নেই বললেই চলে। বেশ কয়েকটি দপ্তরে তালা ঝুলিয়ে দেয় ধর্মঘট সমর্থনকারীরা। এদিন কোচবিহার শহরে ধর্মঘট সমর্থনকারীরা দফায় দফায় মিছিল বের করে কোচবিহার শহরে।
Read More