আত*ঙ্কের পর অবশেষে ধরা পড়ল গন্ডার, আহ*ত দুই

আত*ঙ্কের পর অবশেষে ধরা পড়ল গন্ডার, আহ*ত দুই

টানা দু’দিন ধরে পুন্ডিবাড়ি ও আশপাশের এলাকায় দাপিয়ে বেড়ানোর পর অবশেষে শুক্রবার বন দপ্তরের উদ্যোগে উদ্ধার করা হল সেই গন্ডারটিকে। এর আগে গন্ডারের আক্রমণে গুরুতর জখম হন বছর ৮৫-এর বিভা কর ও বছর ৬৫-এর শ্যামল দাস। দু’জনেই বর্তমানে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বন দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার পুন্ডিবাড়ি বাজার এলাকায় আচমকা স্থানীয়দের উপর চড়াও হয় গন্ডারটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি চালিয়ে অবশেষে কাবু করে উদ্ধার করা হয়। উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার জেরে তিস্তার জলে ভেসে এসেছে একাধিক বন্যপ্রাণী। সম্প্রতি মাথাভাঙ্গায় বন্য শূকরের আক্রমণে মৃত্যু ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতেই পুন্ডিবাড়ির গন্ডার আতঙ্ক আরও বাড়িয়ে…
Read More
দিনহাটার বুড়িরহাটে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে দুইটি রাস্তা নির্মাণের সূচনা

দিনহাটার বুড়িরহাটে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে দুইটি রাস্তা নির্মাণের সূচনা

দিনহাটা, ৯ অক্টোবর — ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় দিনহাটার বুড়িরহাট এলাকায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন বিশ্বকর্মা, তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এলাকার বাসিন্দারা। প্রকল্প সূত্রে জানা গেছে, বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুকুরকচুয়া বুথে রবি বর্মনের বাড়ি থেকে অরুন বর্মনের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার দীর্ঘ একটি কংক্রিট রাস্তা নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৯.৫ লক্ষ টাকা। পাশাপাশি, নাজিম উদ্দিন মিঞার বাড়ি থেকে…
Read More
নদীর পাড়ে গন্ডার, এলাকায় কুনকি হাতি মোতায়েন

নদীর পাড়ে গন্ডার, এলাকায় কুনকি হাতি মোতায়েন

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে দুর্গাপুজো দেখতে এসে বিপাকে দুই বাংলাদেশি নাগরিক

বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে দুর্গাপুজো দেখতে এসে বিপাকে দুই বাংলাদেশি নাগরিক

বাংলাদেশ সীমান্ত জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়িতে বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২ বাংলাদেশী নাগরিক। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে দুর্গাপুজো দেখতে এসে বিপাকে দুই বাংলাদেশি। গ্রামবাসীদের সন্দেহ হতেই আটক করে পুলিশে খবর দেওয়া হলে হলদিবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ ধৃতদের মেখলিগঞ্জ আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কীভাবে এবং কেন তারা সীমান্ত পেরিয়ে এদেশে এল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতরা হলেন কালিপদ রায় ( ৫০ ) এবং যশোরথ রায়  ( ২৮ )। বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তিস্তা নদী পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে জানতে…
Read More
কোচবিহারে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি

কোচবিহারে জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি

অসমের কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সমগ্র সংগীতমহল। কোচবিহার শহীদ বাগ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ভক্ত ও সংগীতপ্রেমীরা সমবেত হয়ে প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত সংগীতপ্রেমীরা জানান, জুবিন গর্গ শুধু অসম নয়, সমগ্র ভারতবর্ষের এক অমূল্য সম্পদ ছিলেন। তাঁর কণ্ঠে ভর করে এক প্রজন্মের আবেগ ও ভালোবাসা গড়ে উঠেছে। শ্রদ্ধাজ্ঞাপনের সময় অনেকেই তাঁর জনপ্রিয় গান গেয়ে স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে অনুষ্ঠান শেষে স্কুবা ডাইভিং করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মাত্র ৫২ বছর বয়সি এই জনপ্রিয় শিল্পী। তাঁর আকস্মিক মৃত্যুতে ভক্তদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Read More
আইটিআই-তে কাউন্সেলিং চলাকালীন টাকার দাবিতে চা*ঞ্চল্য

আইটিআই-তে কাউন্সেলিং চলাকালীন টাকার দাবিতে চা*ঞ্চল্য

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন আইটিআই কলেজে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং চলাকালীন টাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, কাউন্সেলিংয়ে আসা বহু ছাত্র-ছাত্রীর কাছ থেকে টাকা তুলছিল টিএমসিপি ইউনিয়নের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী কাউন্সেলিংয়ে যোগ দিতে আসে। অভিযোগ, কাউন্সেলিং চলাকালীন শিক্ষকের সামনেই টিএমসিপি-র কিছু সদস্য এসে একাংশ ছাত্র-ছাত্রীকে ভেতরে রেখে বাকিদের গেটের বাইরে যেতে বলে। পরে বাইরে অপেক্ষমান ছাত্র-ছাত্রীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়। কাউন্সেলিংয়ে অংশ নেওয়া এক ছাত্র জানান, যারা আগে থেকেই ইউনিয়নকে টাকা দিয়েছিল, তাদের বাদ দিয়ে বাকিদের বাইরে বের করে দেওয়া হয়। এরপর জানানো হয়, তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা…
Read More
কোচবিহার পুরসভার ৭২ জাল সার্টিফিকেট নিয়ে ‘SIR’ সিনড্রোম

কোচবিহার পুরসভার ৭২ জাল সার্টিফিকেট নিয়ে ‘SIR’ সিনড্রোম

কোচবিহার পৌরসভায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের (সার) কাজের সময় ৭২টি জাল জন্ম শংসাপত্র ধরা পড়েছে। এই সার্টিফিকেটগুলো ২০০২ থেকে ২০১৭ সালের বিভিন্ন সময়ে তৈরি হয়েছে। এগুলোতে পৌর উপপ্রধান আমিনা আহমেদ এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। পৌরসভার কর্মীরা জানিয়েছেন, এই সার্টিফিকেটগুলোর রেজিস্ট্রেশন নম্বর আসল রেকর্ডের সাথে মিলছে না। পৌর উপপ্রধান আমিনা আহমেদ বলেন, কর্মীরা তার স্বাক্ষর চিনতে পারায় জালিয়াতি ধরা পড়ে। এই ঘটনার পেছনে একটি দালাল চক্র সক্রিয় বলে সন্দেহ করা হচ্ছে, যারা গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজ করছে। এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে এই ঘটনার জন্য পৌরসভাকে দায়ী…
Read More
স্কুলে পানীয় জল প্রকল্পের সূচনা কোচবিহারের ঘুঘুমারিতে

স্কুলে পানীয় জল প্রকল্পের সূচনা কোচবিহারের ঘুঘুমারিতে

ঘুঘুমারী হাই স্কুলে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য একটি নতুন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা হল শনিবার। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজন। বিদ্যালয়ে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা গড়ে তোলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা থাকায় এই প্রকল্পের সূচনা সকলের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ আরও উন্নত হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও এই…
Read More
সাত দফা দাবিতে বিড়ি শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সাত দফা দাবিতে বিড়ি শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

সাত দফা দাবির ভিত্তিতে কোচবিহার উপ-শ্রম মহাধিক্ষকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার কোচবিহারের সাগরদিঘী সংলগ্ন এলাকায় সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে উপস্থিত ছিলো ইউনিয়নের কোচবিহার জেলা নেতৃত্ব। ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজার অন্তত ১৫ দিন আগে সরকার নির্ধারিত বোনাস ও অনুদান সকল বিড়ি শ্রমিককে দিতে হবে। পাশাপাশি সপ্তাহে ছয় দিন কাজ নিশ্চিত করা ও বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি তোলা হয়। অবসরপ্রাপ্ত শ্রমিকদের পেনশন ভাতা বৃদ্ধি, বিড়ি শ্রমিক হাসপাতাল ও ডিসপেনসারিতে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা, ওয়েলফেয়ার প্রকল্প চালু রাখা ও দ্রুত ডিজিটাল পরিচয়পত্র প্রদান করার দাবি জানানো হয়েছে। এছাড়াও গৃহ নির্মাণের…
Read More
কোচবিহারের একটি কলেজে ছাত্রীর ঝুলন্ত দেহ: পুলিশ তদন্ত শুরু করেছে

কোচবিহারের একটি কলেজে ছাত্রীর ঝুলন্ত দেহ: পুলিশ তদন্ত শুরু করেছে

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজের গার্লস হোস্টেল থেকে ২০ বছর বয়সী তৃতীয় বর্ষের ছাত্রী অণ্বেষা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে অণ্বেষার এক সহপাঠী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অণ্বেষার রুমমেট ছুটিতে থাকায় তিনি ওই রাতে অন্য এক বন্ধুর সাথে থাকার কথা ছিল। দেরি হওয়ায় বন্ধুটি অণ্বেষার খোঁজ নিতে গিয়ে এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অণ্বেষার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় এবং ময়নাতদন্তের রিপোর্ট…
Read More
কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে খুন: গ্রেপ্তার শার্পশুটার, রাজনৈতিক যোগের জল্পনা

কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে খুন: গ্রেপ্তার শার্পশুটার, রাজনৈতিক যোগের জল্পনা

কোচবিহারের পুন্ডিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে সঞ্জীব রায়কে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। খুনের সাত দিনের মাথায় মূল অভিযুক্ত শার্প শুটার বিনয় রায়কে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার কোচবিহার জেলা পুলিশ একটি সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছে। গত ৯ই আগস্ট গাড়ি নিয়ে ডোডেয়ার হাটে যাওয়ার সময় বাইক আরোহী দুই যুবক সঞ্জীবকে গুলি করে খুন করে। এই ঘটনার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছিলেন সঞ্জীবের মা, তৃণমূল নেত্রী কুন্তলা রায়, এবং বাবা মহীনচন্দ্র রায়। তাঁরা পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা হারানোর কথা বলেছিলেন এবং সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন। বক্সিরহাট থেকে গ্রেপ্তার হওয়া বিনয়ের কাছ থেকে একটি…
Read More
বিজেপি বিধায়কদের উপর হামলা, গাড়ি ভাঙচুর; কোচবিহারে উত্তেজনার কেন্দ্রে তৃণমূল

বিজেপি বিধায়কদের উপর হামলা, গাড়ি ভাঙচুর; কোচবিহারে উত্তেজনার কেন্দ্রে তৃণমূল

কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। অভিযোগ, শুক্রবার আক্রান্ত বিজেপি নেতা-কর্মীদের দেখতে গিয়েছিলেন ফালাকাটার বিধায়ক দীপা বর্মন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা সহ বিজেপির একটি প্রতিনিধি দল। সেখানে তাঁদের উপর হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং ইট ছোড়া হয়। বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়েছে যে, লাটাখোলা গ্রামে একজন বিজেপি নেতার…
Read More
নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকায় তোরসা নদীতে। মৃতদের নাম শুভ্রজিৎ সরকার ও রূপা দাস। দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, এ দিন মোট ছয় থেকে সাত জন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে। স্নানের মাঝেই হঠাৎ চারজন জলে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় সময়মতো দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, শুভ্রজিৎ ও রূপাকে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও…
Read More
অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজের মানবিক নজির

অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজের মানবিক নজির

ছোট্ট বয়সে বড় স্বপ্ন ও মানবিক ভাবনার দৃষ্টান্ত স্থাপন করল তুফানগঞ্জের অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজ মন্ডল। নিজের টিফিনের টাকা বাঁচিয়ে সমাজের ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছে বই, খাতা, কলম, আর্ট সরঞ্জাম, খেলনা ও আরও অনেক কিছু। যেটা দেওয়ার কথা ছিল প্রশাসনের, তা নিজের সামান্য সঞ্চয় থেকেই করে দেখিয়েছে এই কিশোর। ঋতুরাজ তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাবা মানিক মন্ডল টোটো চালক, মা প্রতিমা মন্ডল আমবাড়ি ২০৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী। সুকান্ত পল্লীতে ভাড়া থাকে পরিবারটি। মায়ের সঙ্গে মাঝেমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখে খুদে পড়ুয়ারা শুধু খিচুড়ি ও ডিম নিয়ে বাড়ি ফিরে যায়— পড়াশোনার কোনও পরিবেশ…
Read More