আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ

আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ

অবশেষে আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ : মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, উত্তরবঙ্গে সক্রিয় জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ ছ’জন অনুগামীকে নিয়ে নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করেছেন।আপাতত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। আত্মসমর্পণকারী কেএলও নেতাদের সঙ্গে সঙ্গে শীঘ্রই অসমে শান্তি আলোচনা শুরু হবে। KLO প্রধান জীবন সিংহকে আত্মসমর্পণের জন্য নিয়ে আসেন মধ্যস্থতাকারী দিলীপ দেব নারায়ণ। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি সূত্রের দাবি, জীবনরা গত কয়েক দিন নাগাল্যান্ডের মন জেলার অন্য পারে…
Read More
রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় সাধারণ মানুষ

রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় সাধারণ মানুষ

কোচবিহার ১ নম্বর ব্লকের হরিণচোরা এলাকায় রেলের লেভেল ক্রসিং এর গেট সারাদিন ধরে বন্ধ থাকায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিণচোরা এলাকায় ওই রেলগেটটি দিনের বেশি সময় বন্ধ থাকে। ট্রেন আসুক বা না আসুক সারাদিন গেট বন্ধ থাকায় বাসিন্দাদের যাতায়াত করতে হয় অনেক ঘুর পথে। স্কুলের ছাত্র থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছে বলে অভিযোগ। যদিও ওই গেটে থাকা গেটম্যানের দাবি তাদের উচ্চ অধিকারীরা সেই গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে কি কারণে বন্ধ রাখা হয়েছে গেটটি সেই বিষয়ে কিছুই জানা নেই স্থানীয় বাসিন্দাদের।
Read More
কোচবিহারে এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

কোচবিহারে এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

রাতের অন্ধকারে কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান এটিএম মেশিন ভাঙ্গার চেষ্টা হয়েছে। পুলিশকে খবর দিলে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কোচবিহারের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা এবং এটিএম-এ চুরির চেষ্টার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তবে এটিএম ভাঙার চেষ্টা করা হলেও এটিএম ভাঙতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা।
Read More
“বই কেন,বই পড়”, স্লোগান কে সামনে রেখে বইমেলার উদ্ধোধন

“বই কেন,বই পড়”, স্লোগান কে সামনে রেখে বইমেলার উদ্ধোধন

"বই কেন, বই পড়", এই স্লোগান কে সামনে রেখে শুরু হলো কোচবিহার জেলার এবছরের বই মেলা। এবছর কোচবিহার জেলার দিনহাটা মহকুমার সংহতি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই বই মেলা। এদিনের বই মেলার শুভ উদ্ধোধন করেন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবারের মেলা চলবে ২রা জানুয়ারি পর্যন্ত।এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, জেলা গ্রন্থাগার কমিটির সদস্য তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মহেশ্বরী, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ দে ভৌমিক, দিনহাটার মহকুমা শাসক রেহানা বসির, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার,আইসি সুরজ থাপা, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির…
Read More
সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

কোচবিহার এক নং ব্লকের ধলুয়া বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বাসিন্দারা। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে ধলুয়াবাড়ির বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি সার্ভে না করে গরিব মানুষদের প্রাপ্য ঘর থেকে বঞ্চিত করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে সুচিত্রা বর্মন জানান,"আমার বর এবং আমার শাশুড়ির নামে ঘর এসেছে। আমরা কাঁচা বাড়িতে থাকি। অথচ তালিকায় আমাদের নাম নেই। আমাদের পাড়াতে চাকরি করেন এবং এর আগেও বহু বার ঘর পেয়েছে এমন লোকের আবারো ঘর এসেছে। রাতের অন্ধকারে আশা কর্মীরা এসে সার্ভে করে গেছে। অথচ আমাদের বাড়িতে সার্ভে করা হয়নি। তাই আমরা চাইছি বিডিও সাহেব অন্তত নিজে দাঁড়িয়ে সার্ভেটা করুক…
Read More
কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ এর ৯০ ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, প্রেম কুমার বর্মন নামে বয়স ২৪ এর ওই যুবক গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ প্রেম কুমার বর্মন ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল আবার আগামী দুই তিন দিনের মধ্যে তার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি প্রেম কুমার বর্মন কোনোরকম চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল না। আজ সকালে নিজের জমিতে ক্ষেত পরিদর্শনে গেলে বিএসএফ তাকে গুলি করে মারে। তবে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More
কলেজের ছাত্রের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

কলেজের ছাত্রের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

তুফানগঞ্জ এক নম্বর ব্লকের আন্দোরন ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায় তুফানগঞ্জ কলেজের এক ছাত্রের বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। ছাত্রের নাম বিক্রম দাস তুফানগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ছাত্রের অভিযোগ এর আগেও তাকে কলেজে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রাতে সে বাড়িতে ছিল না সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তার বাড়িতে ভাঙচুর চালায় ও বোমাবাজি…
Read More
জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন

কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হল কোচবিহার হেরিটেজ ম্যারাথন। শনিবার সকালে এই ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাথলেটিক্স স্বপ্না বর্মন,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান,কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটারের এই ম্যারাথন প্রতিযোগিতায় কয়েক হাজার যুবক-যুবতী অংশগ্রহণ করে।
Read More
কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ

কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে তৎপর পুলিশ

উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবিতে কেপিপির রেল রোকো আন্দোলনকে ব্যর্থ করতে নিউ কোচবিহার স্টেশনে ভোর রাত থেকে পুলিশ প্রহরা।আন্দোলনকারীরা যাতে স্টেশনের ভেতর প্রবেশ করতে না পারে তাই গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলা হয় পুলিশে, নিয়ে আসা হয়েছে জল কামান। নিউ কোচবিহার স্টেশনের পাশাপাশি বিভিন্ন স্টেশন গুলিতেও রাখা হয় পুলিশের প্রহরা। কেপিপির জেলা সভাপতি কংসরাজ বর্মনকে গৃহবন্দী করে পুলিশ।
Read More
নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে কোচবিহারে সোচ্চার তৃণমূল

নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে কোচবিহারে সোচ্চার তৃণমূল

সাত সকালে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে নিশীথ প্রামানিকের গ্রেফতারি পরোয়ানার কথা গ্রামবাসীদের জানান দিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার কাকভোরে, পদযাত্রা সারতে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের মুচিপাড়া কদমতলা বাজারে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মূলত, ২০০৯ সালে আলিপুরে দুটি সোনার দোকানের চুরির মামলায় হাজিরা এড়ানোর দায়ে আলিপুরদুয়ার আদালত গ্রেফতারি পরোয়না জারি করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিশীথের গ্রেফতারিকে হাতিয়ার করে,কোচবিহারে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল। এবার কাক ভোরে গ্রামে গ্রামে ঢ্যাড়া পিটিয়ে, নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরনার কথা মানুষের কাছে পৌঁছান জেলা সভাপতি।
Read More
এই প্রথম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজন্তা সার্কাস কোচবিহারের রাস মেলায়

এই প্রথম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজন্তা সার্কাস কোচবিহারের রাস মেলায়

মেলা অথচ সার্কাসে বিভিন্ন রকমের খেলা থাকবে না ? সার্কাস এবং নাগরদোলা ছাড়া কোনো মেলাকেই মেলা বলে মনে হয় না। আর কথা যখন হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী রাসমেলার তখন তো কোন কথাই নেই।কোচবিহারের প্রাচীন এই মেলা এ বছর ২১০ তম বছরে পা দিলো। কোচবিহারবাসী তথা আশপাশের জেলার সমস্ত মানুষ মুখিয়ে থাকে এই রাস মেলার জন্য। সকল কোচবিহার বাসীর আবেগ জড়িয়ে রয়েছে এই মেলার সঙ্গে। জীবজন্তুদের সার্কাসে না খেলানোর আইন তৈরি হওয়ার পর কিছুবছর দুই একবার কোচবিহারের রাস মেলায় সার্কাসের দেখা পাওয়া যায়নি। তারপর কিছু কিছু ছোট সার্কাস এসেছিল। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজন্তা সার্কাস কোচবিহারের মেলায় এসেছে। বর্তমান…
Read More
রাসমেলায় অনন্ত মহারাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা

রাসমেলায় অনন্ত মহারাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা

উদ্বোধন হলো ঐতিহ্যবাহী রাস মেলার। মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রাস মেলার উদ্বোধনী মঞ্চে তৃণমূলের একঝাঁক নেতৃত্বদের মাঝে দেখা গেল দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ কে। যেখানে তৃণমূল কংগ্রেস পৃথক রাজ্যের দাবীকে কোনভাবেই সমর্থন করে না সেখানে অনন্ত মহারাজের উপস্থিতি স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনার।বিগত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজকে সরাসরি ভাবে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার করতে দেখা গিয়েছিল বিভিন্ন মঞ্চে। আগা গড়াই পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছেন অনন্ত মহারাজ। কয়েকদিন আগেও স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে গিয়ে বৈঠক করেন অনন্ত মহারাজ। এবং বৈঠক শেষে পরিস্কার ভাষায় জানান পৃথক রাজ্য…
Read More