আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন যুবক

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন যুবক

আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেফতার করলো কোচবিহার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এর বিশেষ আধিকারিকেরা। ধৃতদের কাছ থেকে ৫ টি ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয়েছে।গতকাল রাতে কোচবিহারের হরিণচড়া রেলগেট থেকে এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই তিনজনের নাম রাহুল কুমার মাহাতো, সানি কুমার পাশওয়ান, ধনঞ্জয় শাহ।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের পূর্ণিয়া ও সাধপুরা এলাকা থেকে এই অস্ত্রগুলিকে বেআইনিভাবে একটি গাড়িতে করে দিনহাটা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এর বিশেষ টিম সেই গাড়িকে রুটিন অভিযান করতেই এই অস্ত্র উদ্ধার হয় বলে জানা গেছে।
Read More
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মেধা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মেধা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

এবছরের ২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ মাথাভাঙ্গা ২ নং ব্লক ইউনিট।মাথাভাঙ্গা ২ নং ব্লকের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে এবং ভবিষ্যতে যেন আরও ফল আশানুরূপ করে এবং তাদের জীবন যেন সুন্দর সার্থক ভবিষ্যতে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এই কামনায় তাদের সংবর্ধনা দেওয়া হলো। এই ব্লকের উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ ও অষ্টম স্থান কারীদের ও সংবর্ধনা দেওয়া হয়।এই সংবর্ধনা পেয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি এবং বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। মাথাভাঙ্গা ২ নং ব্লক ইউনিট কমিটির সভাপতি ভাস্কর বর্মন বলেন, প্রতিবছর মেধা কৃতীদের এই সংগঠন থেকে সংবর্ধনা দেওয়া…
Read More
শুভেন্দু অধিকারীকে গ্রেফতরের দাবিতে পথ অবরোধ

শুভেন্দু অধিকারীকে গ্রেফতরের দাবিতে পথ অবরোধ

শুভেন্দু অধিকারীর মিছিল এবং পথসভার আগে শুভেন্দু অধিকারী কে গ্রেফতরের দাবিতে দিনহাটায় পথ অবরোধ তৃণমূল কংগ্রেসের। আজ দুপুর একটায় বিজেপির জেলা দলীয় কার্যালয় থেকে বিজেপির মিছিলে অংশগ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। মিছিল শেষে কোচবিহার দাস ব্রাদার্স মোড়ে পথসভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। ঠিক তার আগে শুভেন্দু অধিকারী কে গ্রেফতারের দাবিতে দিনহাটায় পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিভিন্নভাবে সিবিআই তৃণমূলের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। কদিন আগেই সারদাকাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন প্রকাশ্যে বলেছেন শুভেন্দু অধিকারী বহুবার তাকে ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা নিয়েছেন। তাই অবিলম্বে শুভেন্দু অধিকারী কে গ্রেফতার করতে হবে।
Read More
কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের

কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের

এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের বড়ো কাউয়ারডারা এলাকার বাসিন্দারা মাথাভাঙ্গা থানায় এসে বিক্ষোভ দেখান এবং একটি স্মারকলিপি প্রদান করেন। ওই কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয় কলেজে যাবার নাম করে বেরিয়ে ছিল মেয়েটি। তারপর সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফিরে আসায় খোজাখুজি করেন পরিবারের সদস্যরা। পরের দিন একটি নাম্বার থেকে ফোন করে বলা হয় তাদের মেয়ে ওই যুবকের সাথে আছে। তারপর থানায় লিখিত অভিযোগ করা হয়। অবিলম্বে ওই যুবককে গ্রেফতারের দাবি এবং মেয়েকে ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন তারা।
Read More
শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না,হুশিয়ারি পার্থ প্রতিম রায়ের

শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না,হুশিয়ারি পার্থ প্রতিম রায়ের

২১ জুলাই ধর্মতলায় শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না।প্রস্তুতি মিটিং এ আজ কোচবিহার সাহিত্যসভায় কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।তিনি আজ আরও বলেন দলের কেউ প্রচার ফেস্টুনে নিজেদের ছবি যাতে ব্যবহার না করেন সেব্যাপারেও সতর্ক করে দেওয়া হলো কর্মীদের৷ আজ সাহিত্য সভায় জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির মিটিং র গরহাজির ছিলেন পার্থপ্রতিম রায় সহ বিরোধী শিবিরের নেতৃত্বরা। রবীন্দ্রনাথ ঘোষ,বিনয় কৃষ্ণ বর্মন, উদয়ন গুহ,গিরীন্দ্রনাথ বর্মন ছিলেন না কেউই৷ রবীন্দ্রনাথ বাবু যদিও বলেন তিনি কলকাতায় মিটিং এর ব্যাপারে কিছু জানেন না। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিটিং জেলা নেতাদের একাংশের অনুপস্থিতি দলের অভ্যন্তরের বিবাদ আরও চরমে পৌঁছে…
Read More
তোর্ষা নদীর ভাঙ্গনে ভিটে বাড়ি ছাড়া প্রায় ১০টি পরিবার

তোর্ষা নদীর ভাঙ্গনে ভিটে বাড়ি ছাড়া প্রায় ১০টি পরিবার

তোর্ষা নদীর ভাঙ্গনে ভিটে বাড়ি ছাড়া তুফানগঞ্জ ১নং ব্লকের বলরামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকার প্রায় ১০টি পরিবার। প্রতিবছর বর্ষায় তোর্ষা নদীর জল বাড়লে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয় অন্যত্র। কিন্তু এবার নদী ভাঙ্গনের ফলে সেই ভিটে বাড়ি টুকুই চলে গিয়েছে নদীগর্ভে। বিঘার পর বিঘা চাষের জমি বর্তমানে নদীগর্ভে। প্রতিনিয়ত নদীর ভাঙ্গন গ্রাস করছে চাষের জমি। তাই নদী ভাঙ্গনে দিশেহারা শোলা ডাঙ্গা এলাকার তোর্ষার পারের বাসিন্দারা। বর্তমানে বাড়িঘর হারিয়ে শেষ সম্বল টুকু আঁকড়ে ধরে বাঁধের ওপর ত্রিপল টানিয়ে দিন কাটাচ্ছে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো বাসিন্দারা। বর্তমানে তাদের দাবি সরকারের পক্ষ থেকে তাদের আশ্রয়ের ব্যবস্থা করা হোক। নদীর ভাঙ্গন ঠেকাতে তৈরি…
Read More
গদাধর নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা

গদাধর নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি কমার পাশাপাশি কমছে নদীর জল। আর নদীর জল কমতেই শুরু হয়েছে নদী ভাঙ্গন। তুফানগঞ্জ এর দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় গদাধর নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় সমস্যায় পড়েছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এর ঝরঝরি এলাকার বাসিন্দারা। নদীর জল কমতে থাকায় শুরু হয়েছে ভাঙ্গন। ইতিমধ্যে একটি বাড়ি চলে গেছে নদী গর্ভে। ধীরে ধীরে চাষের জমি থেকে শুরু করে বাড়িঘর গ্রাস করছে গদাধর নদী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই ওই এলাকায় চলছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এসে মাপজোক করে গেলেও তৈরি হয়নি বাঁধ। প্রশাসনের উদাসীনতার কারণে বর্তমানে ভিটেবাড়ি হারিয়ে…
Read More
চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে

চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে

ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ দিনহাটা মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ কোচবিহার ১ নম্বর ব্লকের বড় শালবাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণা বর্মন কে গর্ভবতী অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোর দুটো নাগাদ তিনি সন্তান প্রসব করেন। দুদিন ধরে সদ্যজাত শিশুর এবং তার মা দুজনই সুস্থ ছিলেন। শিশুকে এসএসসিতে রাখা হয়েছিল।গতকাল সন্ধ্যায় চিকিৎসক রাউন্ডে এসে পরিবারকে জানায় শিশু এবং মা দুজনেই সুস্থ রয়েছে। কিছুক্ষণ বাদে কৃষ্ণা বর্মন শিশুকে দুধ খাওয়াতে গেলে দেখতে পায় শিশু সাড়া দিচ্ছে না। পরে চিকিৎসকরা জানায় শিশুটির মৃত্যু হয়েছে। সুস্থ শিশুর কিভাবে মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতিতে…
Read More
সিপিআইএমের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার তৃণমূলের

সিপিআইএমের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার তৃণমূলের

এসএসসি দুর্নীতির প্রতিবাদে দিনহাটা শহরের সিপিআইএমের প্রতিবাদ মিছিল,হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।ঘটনায় আহত বেশ কয়েকজন সিপিআইএম কর্মী। সিপিআইএমের অভিযোগ প্রতিবাদ মিছিল চলাকালীন তৃণমূল বাহিনী অতর্কিত হামলা চালায় মিছিলের ওপর। তৃণমূলের হামলায় গুরুতর আহত হয়েছে চারজন সিপিআইএম কর্মী। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয় সিপিএমের কর্মীরা মিছিল থেকে তৃণমূল কর্মীদের গালিগালাজ করে এবং ঢিল ছোড়ে। তৃণমূল কর্মীরা তাদের সেই হামলার প্রতিরোধ গড়ে তুলেছিল।তৃণমূল কোন হামলা চালায়নি।
Read More
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বছর দুই-এর দীপশিখার

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বছর দুই-এর দীপশিখার

বয়স মাত্র দু বছর সাত মাস, আর এই বয়সেই ১০০ টি দেশের রাজধানীর নাম, দেশের ২৯ টি রাজ্যের রাজধানীর নাম,২৫ টি ভারতীয় জাতীয় চিহ্নের নাম, ইংরেজি ১২ মাসের নাম ইংরেজি ৭ দিনের নাম, ইংরেজিতে ৬টি ঋতুর নাম অনর্গল বলে দিতে পারে দীপশিখা। আর তার সুবাদে সম্প্রতি তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সেই কারণে শংসাপত্র এবং পদকও পেয়েছে দীপশিখা৷ যা পেয়ে খুশি পরিবারের সকলে৷ এই বয়সে শিশুরা ভালো করে কথা বলতে গেলেই হাঁফিয়ে ওঠে, সেই বয়সে তার এই প্রতিভায় বিস্মিত সকলে। তুফানগঞ্জ ১ নং ব্লকের ঘোগার কুঠির বাসিন্দা দিলীপ বর্মন। যদিও কর্মসূত্রে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভিন রাজ্যে…
Read More
দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত এক ব্যবসায়ী

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত এক ব্যবসায়ী

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত ব্যবসায়ী। গতকাল রাতে শীতলকুচির গোসাইরহাট এলাকায় এক ব্যবসায়ী দোকান বন্ধ করার সময় বাইকে করে দুই জন দুষ্কৃতী দোকানের সামনে দাঁড়িয়ে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। গতকাল রাতেই তাকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী চন্দ্রশেখর বর্মন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এর নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ গত বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল চন্দ্রশেখর বর্মন কে। নির্বাচনের পর থেকে বাড়িছাড়া ছিলেন চন্দ্রশেখর বর্মন। দীর্ঘ এক বছর পর মায়ের বাৎসরিক এর কাজ করতে বাড়ি ফিরলে গতকাল রাতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
Read More
তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ

তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ

কোচবিহারের তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি থেকে রওনা দিলেন অমিত শাহ। শিলিগুড়ির শুকনায় রাত্রিবাসের পর তিনবিঘা করিডোরে বিএসএফ এর অনুষ্ঠানে যোগদিতে ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দর থেকে বিএসএফ এর হেলিকপ্টারে করে তিনবিঘা কর্মসূচি সেরে ফের বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।
Read More
প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

মাথাভাঙ্গা শহরে প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের।শুক্রবার মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য পৌর কর্মী এবং পুলিশকর্মীরা এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন। এদিনের এই অভিযান প্রসঙ্গে মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের ব্যবহার করছেন, পরিবেশকে রক্ষা করতে প্লাস্টিক বন্ধ করা প্রয়োজন। তাই এদিন মাথাভাঙ্গা শহরে অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিক জাতীয় ক্যারিব্যাগ, থার্মোকল বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read More