18
Jul
দিনহাটার নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের আক্রান্ত বিজেপি সদস্যাকে ইলেকট্রিক স্কুটি উপহার দিলেন বিজেপি নেতা প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক। নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যা যুথিকা বর্মনের পাশে দাঁড়িয়ে ইলেকট্রিক স্কুটি তুলে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভেটাগুড়িতে নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্কুটি তুলে দেন তিনি। কয়েক মাস আগে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েতের ৭/৩০ নম্বর বুথের বিজেপি সদস্যা যুথিকা বর্মনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূল সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তার ব্যক্তিগত স্কুটিটিও ভেঙে ফেলে। এই অবস্থায় বিজেপি নেতা নিশীথ প্রামাণিক যুথিকার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত…
