চা বাগানের দুর্গম এলাকায় সেতু নির্মাণের পরিকল্পনা, পরিদর্শনে এলেন সাংসদ

চা বাগানের দুর্গম এলাকায় সেতু নির্মাণের পরিকল্পনা, পরিদর্শনে এলেন সাংসদ

মঙ্গলবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা নিজের নির্বাচনী কেন্দ্রের অধীন বামন ডাঙ্গা টুন্দু চা বাগানের শ্রমিকদের সঙ্গে মিলিত হন। এর পাশাপাশি সাংসদ স্থানিয় বাসিন্ধা দের সঙ্গে নিয়ে ডায়না নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ জায়গা পরিদর্শনে যান। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন, ভোটের আগে এই এলাকায় প্রচারে এসেছিলাম , সাংসদ হবার পর এই প্রথম এই এলাকার সাধারণ মানুষের মাঝে এলাম। এই অঞ্চলের মানুষের খুব সুবিধে হয় যদি এই বামন ডাঙ্গা টুন্ডু চা বাগানের এই অংশের ডায়না নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
Read More
জলপাইগুড়িতে র‍্যালির মাধ্যমে শুরু হল সড়ক নিরাপত্তা সপ্তাহ

জলপাইগুড়িতে র‍্যালির মাধ্যমে শুরু হল সড়ক নিরাপত্তা সপ্তাহ

মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি ট্রাফিক গার্ডের উদ্যোগে শুরু হলো ৭ দিন ব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে এদিন একটি সুসজ্জিত ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রা পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার বার্তা নিয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, জলপাইগুড়ি পৌরসভার চেয়ার পার্সন প্রমুখ।
Read More
আগুন নিয়ন্ত্রণে আনার মক ড্রিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

আগুন নিয়ন্ত্রণে আনার মক ড্রিল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে

জলপাইগুড়ির জনবহুল এলাকার মধ্যে অন্যতম দিনবাজার। আর সেখানেই আগুন নেভানোর মক ড্রিল মানে হাতে-কলমে শেখানোর চেষ্টা করলো দমকল বাহিনী। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন, দমকল ও পৌরসভার যৌথ উদ্যোগে আগুন নেভানোর উপায় কি বা আগুন লাগলে প্রাথমিকভাবে কি করা যায় তা নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হলো দিনবাজার কালী মন্দির এলাকায়। জলপাইগুড়ি পৌরসভার আধিকারিকরা সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও দমকল আধিকারিক এখানে উপস্থিত হয়েছিলেন। সাধারণ দোকানদার ও মানুষদের বোঝানোর চেষ্টা করলেন আগুন লাগলে কিভাবে সহজেই নেভানো যায় ।তা মক ড্রিল এর  মাধ্যমে শেখানো হলো।
Read More
আবারো এটিএম লুটের চেষ্ঠা জলপাইগুড়িতে

আবারো এটিএম লুটের চেষ্ঠা জলপাইগুড়িতে

মুম্বাই থেকে সতর্ক বার্তা পেতেই সক্রিয় পুলিশ, অক্ষত এটিএম। জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এবং কোতোয়ালি থানা টিমের সতর্কতার জেরে কোতোয়ালি থানা এলাকার একটি এটিএম চুরির চেষ্টা ব্যর্থ হলো। শনিবার রাত ২:২০ মিনিটে, জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুম এসবিআই ব্যাংকের মুম্বাই কন্ট্রোল রুম থেকে তথ্য পায় যে, জলপাইগুড়ির রাণীনগরে বিএসএফ ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে অবস্থিত এসবিআই রাণীনগর শাখায় এক ব্যক্তি এটিএম খোলার চেষ্টা করছে, যার পিন কোড ৭৩৫১৩৩।* সতর্ক বার্তা পেয়েই, জেলা কন্ট্রোল রুম তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের খবর দেয়, তাদেরকে ঘটনাস্থলে যেতে এবং রাজগঞ্জ থানা এবং ময়নাগুড়ি থানাকে হাইওয়েতে যানবাহন তল্লাশি  নির্দেশ দেয়। কোতোয়ালি থানার এএসআই মুনিরাম রায় এবং…
Read More
জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃত*দেহ!

জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃত*দেহ!

জলপাইগুড়ি শহরে ফের ঘটনার সাক্ষী থাকল ডাঙ্গাপাড়া। শনিবার সকালে শহরের ৭ নম্বর গলিতে উদ্ধার হল এক দম্পতির জোড়া মৃতদেহ। মৃতরা হলো সানি রাউত ও তাঁর স্ত্রী নন্দিনী রাউত। স্থানীয় সূত্রে খবর, নিত্যদিনের মতো এদিনও সকালবেলা স্ত্রী নন্দিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি ডাঙ্গাপাড়ায় এসেছিলো রেল কর্মী সানি। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। নন্দিনীকে নিয়ে সন্দেহ করতো সানি—এই অভিযোগ এলাকাবাসীর একাংশের। শনিবার সকালে নন্দিনীর বাবার বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিনীর দেহ। পাশের ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সানি রাউতের দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ডাঙ্গাপাড়া ও…
Read More
রাতের অন্ধকারে এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ২ দুষ্কৃতী

রাতের অন্ধকারে এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ২ দুষ্কৃতী

ফের এটিএম লুটের চেষ্টা। তবে পুলিশের তৎপরতায় বড়সড় চুরি রুখে দেওয়া সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগরে বিএসএফ ক্যাম্পের মূল ফটকের নিকটবর্তী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। জানা যায়, শুক্রবার ভোররাতে মুম্বইয়ের এসবিআই কন্ট্রোল রুম থেকে জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুমে খবর আসে, রানিনগর শাখার একটি এটিএম ভাঙার চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে জেলা কন্ট্রোল রুম কোতোয়ালি থানার নাইট মোবাইল অফিসারদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয় সাথে রাজগঞ্জ ও ময়নাগুড়ি থানাকেও হাইওয়েতে নজরদারির নির্দেশ দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান এএসআই মুনিরাম রায় ও এএসআই বিশাল ছেত্রী। তাঁরা দেখেন, এটিএমের সামনে রাখা রয়েছে দুটি মোটরবাইক ও একটি ছোট এলপিজি সিলিন্ডার। পুলিশকে…
Read More
জঙ্গল বন্ধ, পর্যটক টানতে ডুয়ার্সে ইলিশ ও বোরোলি উৎসব

জঙ্গল বন্ধ, পর্যটক টানতে ডুয়ার্সে ইলিশ ও বোরোলি উৎসব

বন দফতরের নিয়ম অনুযায়ী, প্রতিবছরের মতো এবছরও ১৬ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হয়ে গেছে জঙ্গল পর্যটন। ফলে ডুয়ার্সে জঙ্গলকেন্দ্রিক পর্যটন ব্যবসা বড় ধাক্কা খেয়েছে। এই সময়টাতে পর্যটন নির্ভর অসংখ্য মানুষ, যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁরা আর্থিক সমস্যায় পড়েন। সেই সংকট কাটাতেই এবার অভিনব উদ্যোগ। পর্যটক টানতে এবার লাটাগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ‘ইলিশ ও বোরোলি উৎসব’। হিমের পরশ ট্যুরস স্পেশালিস্ট ও যশশ্বিনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর যৌথ উদ্যোগে আগামী ১ জুলাই লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উৎসবের আয়োজন করা হয়েছে। বাঙালির ভোজন রসিকতাকে কথা মাথায় রেখেই উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে ইলিশ ও বোরোলির নানা পদ।…
Read More
আস্ত ছাগল খেল বিশালাকার অজগর

আস্ত ছাগল খেল বিশালাকার অজগর

জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান এলাকায় ফের দেখা মিলল বিশালাকার অজগরের। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার করা হয় একটি প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। জানা গিয়েছে, চা বাগানের এক ঝোপে বিশাল অজগরটি গুটিয়ে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা অবাক হয়ে লক্ষ্য করে, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা। পরে জানা যায়, সেটি কিছুক্ষণ আগেই একটি আস্ত ছাগল গিলে ফেলেছে। নিস্তেজ অবস্থায় পড়ে থাকা সাপটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে।…
Read More
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জলপাইগুড়ি পুলিশের নানান কর্মসূচি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে জলপাইগুড়ি পুলিশের নানান কর্মসূচি

বৃহস্পতিবার ২৬ শে জুন বিশ্ব ব্যাপী এই দিনটিকে পালন করা হয় মাদক বিরোধী দিবস রূপে। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সমগ্র জেলা জুড়ে ,ম্যারাথন দৌড়,সেমিনার, ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা এই ধরনের বিশেষ মাদক বিরোধী সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানান,বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজ সাড়া বিশ্বের সঙ্গে মাদক বিরোধী দিবস যথাযথ ভাবে উদযাপন করার পাশাপাশি মাদক বিরোধী প্রচার করে চলেছি।
Read More
কলকারখানা শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

কলকারখানা শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

কলকারখানার শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হলো মঙ্গলবার। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (CII)-র শিলিগুড়ি শাখার তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ জীবনরেখা হসপিটালের ব্যবস্থাপনায় দক্ষিণ সোহরই এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরে অংশ নেন বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিক ও সাধারণ গ্রামবাসীরা। বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়ে উপকৃত হন প্রায় ৫০০ জন। রক্তচাপ, ব্লাড সুগার, ইসিজি, চোখের পরীক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় এই ক্যাম্পে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CII শিলিগুড়ি শাখার অধিকর্তা রূপ কুমার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ জীবনরেখা হসপিটালের চিকিৎসক ডাঃ সান্তনু দাস সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত শ্রমিক…
Read More
জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে ডেঙ্গু বিজয় সভার আয়োজন

জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে ডেঙ্গু বিজয় সভার আয়োজন

জলপাইগুড়ি পুরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধের‌ জন্য সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। শহরের ডেঙ্গু প্রতিরোধের জন্য যে দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল তেমন কোন‌ও কাজ পালন করছেন না তারা। চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন খোদ পুরসভার এক্সিকিউটিভ অফিসার। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জেলা পরিষদ ভবনে ডেঙ্গু বিজয় সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র‌ সহ অন্যান্য আধিকারিকরা। ডেঙ্গু বিজয় অভিযানের মধ্য দিয়ে মূলত জলপাইগুড়ি শহরকে ডেঙ্গু মুক্ত রাখার সঙ্কল্প নেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত থাকা পুরসভার হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ…
Read More
এটিএম লুট হতে দেখেই, প্রশাসনের নজরে আনা পরিবাটিকে সংবর্ধনা প্রদান করলো জেলা পুলিশ

এটিএম লুট হতে দেখেই, প্রশাসনের নজরে আনা পরিবাটিকে সংবর্ধনা প্রদান করলো জেলা পুলিশ

ময়নাগুড়ির বলবাড়িতে এ টি এম লুট হতে দেখেই প্রশাসনের নজরে আনা পরিবাটিকে সংবর্ধনা প্রদান করলো জেলা পুলিশ। উল্লেখ্য, এমাসের ১৪ তারিখ রাত আনুমানিক একটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত বলবাড়ীতে রাস্তার পাশে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এ টি এম ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছিল একদল দুষ্কৃতী। সেই রাতেই নিজের পরিবারকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন ময়নাগুড়ি থানার আমবাড়ির বাসিন্ধা রাজু রায়, হঠাৎ এ টি এম কাউন্টারে কিছু অসংলগ্ন কাজের আভাস পান তিনি, এরপরেই দ্রুত সেই তথ্য পুলিশের নজরে নিয়ে আসেন, রাজু রায়ের দেওয়া তথ্য পেতেই সক্রিয় হয়ে ওঠে জলপাইগুড়ি জেলা পুলিশ, এরপর বৈকুণ্ঠপূর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতী …
Read More
৯ জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে উত্তরবঙ্গের চা বাগানে গেট মিটিং, করলাভ্যালীতে শ্রমিকদের জোরালো দাবি

৯ জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে উত্তরবঙ্গের চা বাগানে গেট মিটিং, করলাভ্যালীতে শ্রমিকদের জোরালো দাবি

চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক নীতির প্রতিবাদে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে শুরু হয়েছে ধারাবাহিক গেট মিটিং। আগামী ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে এই কর্মসূচির ডাক দিয়েছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট ফোরাম’। এই কর্মসূচির অংশ হিসাবে সোমবার জলপাইগুড়ির করলাভ্যালী চা বাগানের ফ্যাক্টরির সামনে অনুষ্ঠিত হয় এক গেট মিটিং। গেট মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফুল্ল লাকরা, গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সুনিতা বাগ সহ একাধিক শ্রমিক প্রতিনিধি। বক্তারা অভিযোগ করে, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। চা বাগানে বসবাসকারী পরিবারগুলো এখনও স্থায়ী জমির পাট্টা পাচ্ছেন না। পিএফ, গ্রাচ্যুইটি সংক্রান্ত বিষয়ে হয়রানি চলছে। এই অবস্থায়…
Read More
পুলিশের উৎসর্গ কর্মসূচির আওতায় রক্তদান শিবিরের আয়োজন

পুলিশের উৎসর্গ কর্মসূচির আওতায় রক্তদান শিবিরের আয়োজন

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের একান্ত উদ্যোগে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় ধুপগুড়ি স্টেশন মোরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। জলপাইগুড়ি লায়ন্স ক্লাব অফজেনেসিস এর সহযোগিতায় এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির রক্তদাতা দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ধুপগুরির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং এলাকার বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে ডি এস পি ট্রাফিক ধূপগুড়ী জানান, জেলা পুলিশ সুপারের উদ্যোগে উৎসর্গ কর্মসূচির আওতায় আজকের এই রক্তদান কর্মসূচী। অপরদিকে বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন রক্তদানের মতো সামাজিক কর্মসূচি পালন করে আসছে পুলিশ দফতর ,এতে ওনাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে না চেয়েও বলছি, এ এক মহান সামাজিক কাজ।
Read More