27
Jan
জলপাইগুড়ি জেলা স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিদ্যালয়ের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রাক্তন ছাত্র থেকে শুরু করে এ বছরের উচ্চ মাধ্যমিক পাস আউট সকলে রক্তদানে এগিয়ে আসেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটাল এবং ব্লাড সেন্টার এর পক্ষ থেকে তত্ত্বাবধান করা হয়। রক্তদান শিবির কে কেন্দ্র করে প্রাক্তন ছাত্রদের এক মিলন মেলায় পরিণত হয় এই দিনটি। জলপাইগুড়ি জেলা স্কুল প্রাঙ্গন এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকলো। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিট, ফাইট ব্যাক কোভিড গ্রুপ ওয়েস্ট বেঙ্গল এবং কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা।…
