উত্তরবঙ্গ

আত্মগোপন করে থাকা বাংলাদেশী এক যুবককে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ

আত্মগোপন করে থাকা বাংলাদেশী এক যুবককে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ

দীর্ঘদিন থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশী এক যুবককে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ। ধৃত বাংলাদেশি নাম মহসিন মন্ডল। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়া গ্রামে। চোরাপথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিল। বিভিন্ন এলাকায় কাটিয়ে আসার পর বিগত আট দিন ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে এক বাড়িতে আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বাংলাদেশী মহসিন মন্ডলকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মন্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশি কি উদ্দেশ্যে ভারতে এসেছিল এবং কোথায় কোথায় সে কাটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
Read More
মাদক মুক্ত করতে অভিযান এসএসবির

মাদক মুক্ত করতে অভিযান এসএসবির

নকশালবাড়ির রথখোলা মোড়ে হাত বদলের আগে গ্রেফতার ১ মাদক পাচারকারী! ঘটনায় উদ্ধার ২০৫ গ্ৰাম মরফিন। ধৃত সানিভাল শেখ মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। এসএসবি ৪১ নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা নকশালবাড়ির রথখোলা মোড়ের এশিয়ান হাইওয়েতে টহলদারি সময় সন্দেহভাজন এক ব্যক্তি আটক করে তল্লাশি চালিয়ে ২০৫ গ্ৰাম মরফিন উদ্ধার করে এসএসবি। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশালবাড়ির রথখোলা মোড়ে প্রতীক্ষালয়ে অপেক্ষায় করছিল। পরে আটক ব্যক্তিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।
Read More
পাড়ার গরিব ছেলে মেয়েদের নিয়ে সমাজে শিক্ষার আলো ছড়াতে বিনা বেতনের টিউশনি সেন্টার

পাড়ার গরিব ছেলে মেয়েদের নিয়ে সমাজে শিক্ষার আলো ছড়াতে বিনা বেতনের টিউশনি সেন্টার

কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন তিনি। সেই শোকে অসুস্থ হয়ে মা শয্যাশায়ী। তাঁর সেবা-শুশ্রূষায় অনেকটা সময় ব্যস্ত থাকতে হয় তাঁকে। এরই মাঝে সমাজে শিক্ষার আলো ছড়াতে বিনা পয়সায় পড়ান গরিব পরিবারের ছেলেমেয়েদের। একইসঙ্গে জীবনযুদ্ধে লড়াই চালাতে ভোর থেকে বাজারে বসে যান সবজি বিক্রি করতে। তার আগে পাইকারি বাজার থেকে খরিদ করেন টাটকা সবজি। এটাই তাঁর বারোমাস্যা। তিনি তুফানগঞ্জ-১ ব্লকের নাটাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রমণী সরকার। ২০১৪ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে এমএ পাশ করেন। ২০১৭-তে বিএড সম্পূর্ণ হয়। ২০১৮-২০২০ সাল অবধি নকশালবাড়ির এক বেসরকারি স্কুলে চাকরি করেছেন। মায়ের যত্নআত্তির জন্য চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসেন। মাঝে আপার প্রাইমারি পরীক্ষায় পাশ…
Read More
সাপের ভিডিও করতে গিয়ে যখম এক মাধ্যমিক পরীক্ষার্থী

সাপের ভিডিও করতে গিয়ে যখম এক মাধ্যমিক পরীক্ষার্থী

অজগর সাপের ভিডিও করতে গিয়ে সাপের কামড় খেলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।অজগর সাপ ধরে কেরামতি ভিডিও বানাতে গিয়ে মারাত্মক যখম হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ি এলাকায়। জানা গেছে ময়নাগুড়ির চারের বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে একটি অজগর সাপ ঢুকে যায়। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভিড় জমায়।খবর যায় পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের কাছে।আর এরমধ্যেই প্রদীপ মন্ডল নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী ওই অজগর সাপটিকে ধরতে যায়। সাথে সাথে তাকে কামড় দেয় অজগর সাপ। রক্তাক্ত অবস্থায় তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তী করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তার।…
Read More
আবার জল সঙ্কটের আশঙ্কায় শিলিগুড়ি শহরবাসী, মহার্ঘ হতে পারে পানীয় জলও

আবার জল সঙ্কটের আশঙ্কায় শিলিগুড়ি শহরবাসী, মহার্ঘ হতে পারে পানীয় জলও

আবার জলসঙ্কটের পথে শিলিগুড়ি! বৃহস্পতিবার থেকে শহরে এক বেলা জলের জোগান বন্ধ থাকবে, ঘোষণা করল পুরনিগম। ফুলবাড়ি জল সংশোধনাগারে যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আবার জলসঙ্কটের আশঙ্কায় শহরবাসী। মহার্ঘ হতে পারে পানীয় জলও। সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘‘জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ২৬ ডিসেম্বর থেকে কয়েক দিন শহরে জল সরবরাহ আংশিক ভাবে বিঘ্নিত হবে। সকালে জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকেলে তা বন্ধ থাকবে।’’ সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছেন পুর কর্তৃপক্ষ । পুরনিগম সূত্রের খবর, ফুলবাড়ি জল সংশোধনাগারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। দীর্ঘ দিন ধরে পলি জমে…
Read More
শিলিগুড়ির মিলনপল্লীতে একটি বাড়িতে আগুন. ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়

শিলিগুড়ির মিলনপল্লীতে একটি বাড়িতে আগুন. ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়

শুক্রবার দুপুরে ২৫ নম্বর ওর্য়াডের মিলনপল্লি এলাকায় আগুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাড়ির মালিক ঘর বন্ধ করে কাজে বাড়ির বাইরে ছিল সেই সময়। দুপুর ১২টা নাগাদ হঠাৎ ঘর থেকে ধোঁয়া দেখতে পায় প্রতিবেশীরা।এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই পরোর ঘটনা শোনা মাত্রই ঘটনাস্থলে পৌছান ওর্য়াড কাউন্সিলর জয়ন্ত সাহা। তিনি জানান, দুপুরবেলায় এমন একটি আগুনের ঘটনায় ভয় ভিত হয়ে পরে বাসীন্দারা।বাড়ির মালিক ঘর বন্ধ করে দুদিন ধরে বাইরে আছে তাই দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে হয়।আগুন আপাতত নিয়ন্ত্রণে।
Read More
গির্জায় আসা অনেকের পরনেই পুরনো মলিন পোশাক,উদ্বেগের ছাপ চোখমুখে

গির্জায় আসা অনেকের পরনেই পুরনো মলিন পোশাক,উদ্বেগের ছাপ চোখমুখে

উৎসবের আবহে সে এক অন্য ছবি। গির্জায় আসা অনেকের পরনেই পুরনো, মলিন পোশাক। উদ্বেগের ছাপ চোখমুখে। বড়দিনে বিভিন্ন শ্রমিক মহল্লার গির্জায় গিয়ে বাগান খোলারই প্রার্থনা করলেন কালচিনি ব্লকের বন্ধ বাগানের শ্রমিকরা। ব্লকের খোলা বাগানগুলিতে অবশ্য উৎসবের মেজাজ ছিল পুরোদমেই। সান্টাক্লজ় সেজে সেখানে শিশুদের নানা উপহার দিতেও দেখা যায় অনেককে। বন্ধ বাগানের ছবি ছিল একেবারে অন্যরকম। সান্টাক্লজ়ের পোশাক দূর, নতুন পোশাকও কিনতে পারেননি অনেক পরিবারই। মুখভার বন্ধ কালচিনি ও রায়মাটাং চা বাগানের বাসিন্দাদের। সব ঠিক থাকলে ১২ ডিসেম্বর রায়মাটাং এবং ১৯ ডিসেম্বর খোলার কথা ছিল কালচিনি চা বাগানের। সেই খবরে মুখে হাসি ফিরেছিল শ্রমিকদের। কাজে যোগ দেওয়ার মানসিক প্রস্তুতিও অনেকে শুরু…
Read More
আলিপুরদুয়ারে মথুরা চা-বাগানে খাঁচা বন্দি হল আরও একটি চিতাবাঘ

আলিপুরদুয়ারে মথুরা চা-বাগানে খাঁচা বন্দি হল আরও একটি চিতাবাঘ

একদিকে পুরুলিয়ার পাহাড়ে চলছে বাঘিনীর খোঁজ। এরই মধ্যে আলিপুর দুয়ারে মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল আরও একটি চিতাবাঘ। এই নিয়ে গত এক মাসে এই এলাকায় তিনটি চিতাবাঘ ধরা পড়ল। বন দফতর সূত্রে খবর, সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতাবাঘটি। দেহে কোনও আঘাতের চিহ্নও নেই। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।  গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার বান্দোয়ানে বাঘিনীর খোঁজ চলছে অনবরত। চারদিন পেরিয়ে গেলেও এখনও বাগে আসেনি বাঘিনী। উড়িষ্যা থেকে ঝাড়খন্ড হয়ে রাজ্যের ঝাড়গ্রামের পর বর্তমানে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলের আশেপাশে অবস্থান রয়েছে এই বাঘিনীর। কখনও ভারারিয়া পাহাড়, কখনও ঝাড়ুয়া পাহাড় - রেডিও কলারের…
Read More
ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ

ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ

শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা।ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা।ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ।শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরী রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ ২৬শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা।অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিসেবা।ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকাল বেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে। তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা,চলছে রাজনৈতিক…
Read More
বকেয়া অর্থ প্রদান না করায় ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর

বকেয়া অর্থ প্রদান না করায় ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর

 বকেয়া টাকার অঙ্কের পরিমান দাড়িয়েছে ৪০ হাজার। যা নিয়ে বেশ কয়েকবার সতর্কও করা হয়। কিন্ত তারপরেও সেই অর্থ প্রদান না করায় অবশেষে বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অচলাবস্থা সৃষ্টি হল জেলার খেলাধূলোয়। দুই পক্ষর দন্ধের জেরে এবার বড় মাসুল গুনতে হল দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থাকে। বালুরঘাট শহরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাটি। এই সংস্থার কার্যালয় সংলগ্ন জায়গায় রয়েছে নিজস্ব স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম। পাশাপাশি কার্যালয়ের অভ্যন্তরেই রয়েছে জিম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং গেষ্টরুম। এছাড়া সংস্থার পৃথক আয়ের উৎস হিসেবে রয়েছে অনুষ্ঠান ভবণ। সেই ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ এদিন সকালে বিচ্ছিন্ন করে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর।…
Read More
জেলা প্রশাসনের উদ্যোগে ক্রিসমাস ক্যার্নিভাল জলপাইগুড়িতে

জেলা প্রশাসনের উদ্যোগে ক্রিসমাস ক্যার্নিভাল জলপাইগুড়িতে

বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পৌর সভার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় শহরের প্রাণকেন্দ্র কদম তলা থেকে। আদিবাসী নৃত্য সহ শান্তা ক্লোজ সেজে এই শোভাযাত্রায় অংশ নেন, সদর মহকুমা শাসক, পৌরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ তৃণমুল কংগ্রেস দলের কাউন্সিলর বৃন্দ। বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমাপ্ত হয় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ১৫০ বছর পুরোনো সেন্ট মাইকেল এন্ড অল এঙ্গেলস চার্চ প্রাঙ্গণে, ক্রিসমাস উপলক্ষ্যে এই চার্চ প্রাঙ্গণেই সন্ধ্যে থেকে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর।
Read More
ফের শহরে বন্ধ হতে চলেছে পানীয় জল পরিষেবা

ফের শহরে বন্ধ হতে চলেছে পানীয় জল পরিষেবা

শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা। ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা। ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ। শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরী রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ 26 শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা। অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিসেবা। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকাল বেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে। তবে…
Read More
চুরির সামগ্রী সহ ধৃত দুই কুখ্যাত দুস্কৃতি

চুরির সামগ্রী সহ ধৃত দুই কুখ্যাত দুস্কৃতি

সঞ্জয় রায়, ওরফে লাদেন, অসামাজিক কাজে বার বার উঠে আসে ওই যুবকের নাম। বিগত সময় একাধিকবার অপরাধমুলক কাজের অপরাধে হাজতবাস হলেও আজও তার কর্মকান্ড থেমে থাকেনি। আবারও সেই চুরির অভিযোগে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকরাও হল সঞ্জয় রায় ওরফে লাদেন। সাথে গ্রেফতার তার আরেক সঙ্গি রিজু বিশ্বাস দুজনই শান্তিপাড়ার বাসিন্দা। গত অক্টোবর মাসের ৫ তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। দির্ঘ প্রায় আড়াই মাস পর অবশেষে মেলে সাফল্য। বুধবার রাত্রে সেই দোকানের চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হল লাদেন ও…
Read More
মথুরার চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ , স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ

মথুরার চা বাগানে খাঁচায় আটক চিতাবাঘ , স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষ

কখনও তুলে নিচ্ছিল ছাগল। কখনও বা কুকুর মেরে ফেলেছিল। সেই চিতার আতঙ্কে রীতিমতো বাইরে পা ফেলতে ভয় পাচ্ছিলেন এলাকাবাসী। নওয়া-খাওয়া ঘুম উড়েছিল তাঁদের। কাজ কর্মে বেরতেও পারছিলেন না তাঁরা। অবশেষে স্বস্তি। আলিপুরদুয়ারের মথুরা চাবাগানের ১৭ নম্বর সেকশনে খাঁচাবন্দি হল চিতাবাঘ বা লেপার্ড। বৃহস্পতিবার সকালে লেপার্ডটি খাঁচাবন্দি হলে স্থানীয় বাসিন্দারা বনদফতরকে খবর দেয়। বনকর্মীরা এসে লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, লেপার্ডটিকে প্রাথমিক চিকিৎসার পর চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Read More