উত্তরবঙ্গ

ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করলেন পুলিশ

ব্রাউন সুগার সহ দুইজনকে আটক করলেন পুলিশ

মালদা:- গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানা পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাত্রে গোপন সূত্রের খবরে বৈষ্ণবনগর থানার পুলিশ ধুরিটোলা মোড়ে হানা দিয়ে ২২ বছরের যুবক নাজমুল হোসেন ও ৫৫ বছরের ব্যক্তি আতাউল শেখকে ৪০৪ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার করে। ধৃত দুজনের বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। শুক্রবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে তোলে বৈষ্ণবনগর থানার পুলিশ।
Read More
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কাপের জয় লাভ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দল

শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কাপের জয় লাভ করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দল

মাদকে নয় মাঠে থাকুন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগ। তরুণ যুব প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার।আর এই কারণেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় এলাকাতে শুরু হয়েছিল ফুটবল খেলা।বাগডোগরা থেকে শুরু করে ভোরের আলো প্রতিটি থানা এলাকার বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে হয় ফুটবল টুর্নামেন্ট।অবশেষে ফাইনালে ওঠে বাগডোগরা থানা এলাকার ফুটবল দল। আজ সেই জয়ী দলের সাথে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাঠে ফাইনাল ম্যাচ ছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের সাথে খেলা।এই খেলাতে জয়লাভ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দল।এক শূন্য গোলে বাগডোগরা থানা এলাকার ফুটবল দলকে হারিয়ে দেয়।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ফুটবল দল।এই খেলার লক্ষ একটাই "SAY YES TO FOOTBALL, SAY NO…
Read More
আবর্জনা সরিয়ে  ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা

আবর্জনা সরিয়ে  ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা

হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম ভোলানাথ চক্রবর্তী সরণি থেকে পাল্টে শৈলেন মান্না সরণি করার নির্দেশ কার্যকর হয়ে গেল। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ারআগে এই নির্দেশ দেন। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফলক তৈরি করে, আবর্জনা সরিয়ে সেখানে ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা করে হাওড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ছিলেন শহরের চার তৃণমূল বিধায়ক-সহ পুরসভার কর্তারা। ছিলেন রাজ্য পুলিশ ও হাওড়া সিটি পুলিশের কর্তারা। বোতাম টিপে ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই রাস্তায় ইতিমধ্যেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও সুফল বাংলার স্টল হয়েছে। এখানে ট্রাম-লাইব্রেরি হবে। বাচ্চাদের খেলার…
Read More
শিবমন্দির বা বাগডোগরাকে ধরে  তৈরি হোক, ‘গ্রেটার শিলিগুড়ি মিনিউসিপ্যাল কর্পোরেশন

শিবমন্দির বা বাগডোগরাকে ধরে  তৈরি হোক, ‘গ্রেটার শিলিগুড়ি মিনিউসিপ্যাল কর্পোরেশন

বাম আমল থেকে তৃণমূলের বর্তমান জমানা। বড় হতে থাকা শিলিগুড়ি শহর তো বটেই মহকুমার এক বড় অংশকে ঘিরে নতুন পুরসভার দাবি বার বার আশ্বাসেই সীমাবদ্ধ থেকেছে। বিশেষ করে, শিলিগুড়ি শহরের সঙ্গে জুড়ে থাকা মাটিগাড়া, শিবমন্দির বা আঠারোখাই এলাকাকে ঘিরে পুরসভার দাবি অন্তত ১৩ বছরের পুরনো। বাম আমলে, ২০১০ সালে ময়নাগুড়ির সঙ্গে শিবমন্দির বা আঠারোখাইয়ের নাম বিবেচিত হয়েছে। পরে এসেছে, এর পার্শ্ববর্তী বাগডোগরার পুরসভার দাবিও।নবান্নের বিভিন্ন স্তর থেকে পুর দফতরের গোচরে বার বার দাবির কথা শোনা গেলেও নতুন করে ঘোষণা করে হয়নি কিছুই। ২০২৬ সালে রাজ্যের বিধানসভা ভোট। তার আগে, শিলিগুড়ি নতুন করে কোনও পুরসভা পাবে কিনা, তা দেখতে উৎসাহী অনেকেই।…
Read More
বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশের শীতবস্ত্র ও বই বিতরণ কর্মসূচি

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশের শীতবস্ত্র ও বই বিতরণ কর্মসূচি

দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ও জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত হলো শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি। বালুরঘাটের কাশীপুর ফুটবল ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৫০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র এবং ৫০ জন শিশুদের মধ্যে শীতবস্ত্র ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডলসহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। শীতের কষ্ট কিছুটা লাঘব করার পাশাপাশি স্থানীয় শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের মানবিক উদ্যোগপ্রত্যেক বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুস্থ মানুষদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রায়…
Read More
মাদক ব্যবসা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

মাদক ব্যবসা বন্ধের দাবি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা। ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকরা। পরিবারে বাড়ছে অশান্তি। তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা রতুয়া ২ নম্বর ব্লকের মির্জাতপুর এলাকায়। বৃহস্পতিবার পরানপুর অঞ্চলের মির্জাতপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগের নেশা। গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য। পুলিশকে বারংবার জানানো সত্বেও কোন সূরা হয়নি। এমন অবস্থায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে। খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুখুরিয়া থানার পুলিশ। প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে।
Read More
রাতের পর সকালে ও কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

রাতের পর সকালে ও কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর

রাত যত বাড়েছে ততোই যেন কুয়াশার দাপট  বাড়ছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যায় থেকেই কুয়াশায় মোরা গোটা জলপাইগুড়ি। রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা চাদরের ঢেকে রয়েছে শহর এবং সংলগ্ন এলাকা। দেখে মনে হতেই পারে পাহাড়ের আমেজ সমতলে। একদিকে কুয়াশার দাপট  অপরদিকে ঠান্ডায় জুবুথুবু জেলা বাসি। তবে কুয়াশার কারণে তাড়াতাড়ি রাস্তাঘাট শুনছান দোকানপাট বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি তে।এরপর আজ সকালে কুয়াশা ঘিরে রেখেছে শহর জলপাইগুড়ি কে। এই নিয়ে গত ৫ দিন ধরে সূর্যদয় দেখতে পারেনি শহরের বাসিন্দারা। একই সাথে বইছে হাড় কাঁপানো হিমেল বাতাস।আর এর জেরে জুবুথুবু জলপাইগুড়ি। সকাল ৭ টা বেজে গেলেও রাস্তাঘাট কার্যত ফাঁকা।রাতেও যেমন ঘন…
Read More
এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিল্পসমিতি পাড়া স্থিত ব্রহ্মাকুমারী সেন্টারে

এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিল্পসমিতি পাড়া স্থিত ব্রহ্মাকুমারী সেন্টারে

শুদূর রাজস্থানের মাউন্ট আবু মধুবন ব্রহ্মাকুমারী সংস্থার আন্তরাষ্ট্রীয় চ্যানেলের নিয়মিত বক্তা প্রখ্যাত ডাক্তার শচীন পারব ভাইজি ( MBBS, NBA, MSc, PDCR, BA & PGDVIH ) যিনি তার দেশব্যাপী নেশা মুক্তি অভিযানের জন্য মহারাষ্ট্র সরকারের Department of Social Justice and empowerment দ্বারা প্রদত্ত "Mahatma Gandhi De- addiction Award" এ সম্মানিত হন। তিনি সমস্যা সমাধান নামক গ্রন্থের লেখক। জলপাইগুড়িতে পাড়ি দিচ্ছেন তিন দিনব্যাপী আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার বিকেল ৫ টা থেকে জলপাইগুড়ি  জেলা পরিষদ অডিটোরিয়াম হলে তার "পাসওয়ার্ড অফ হ্যাপিনেস" কার্যক্রমের মাধ্যমে চোখে জীবন লাভের রহস্য আপনাদের সামনে উন্মোচন করবেন। সাংবাদিক সন্মেলন উপস্থিত ছিলেন ইনচার্জ বি,কে নিতু ( দিদি)  সহ ব্রহ্মা…
Read More
উত্তরবঙ্গ কান পাতলেই শোনা যায়, মাছের রাজা ‘বোরোলি’

উত্তরবঙ্গ কান পাতলেই শোনা যায়, মাছের রাজা ‘বোরোলি’

আকারে ছোট হলেও খাবারের পাতে ইলিশকে টেক্কা যে বোরোলি দেয়, সে কথা দাবি করেন উত্তরের অনেকেই। তা সে ভাপা হোক বা সর্ষে বাটা। আর যদি মচমচে ভাজার কথা বলা হয়, তবে বোরোলির ধারেকাছে আসতে পারবে না কেউ। শোনা যায়, কোচবিহারের মহারানি ইন্দিরা দেবী থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রিয় মাছ ছিল বোরোলি। মহারানি যখন কলকাতা বা মুম্বইয়ে থাকতেন, তখন বিমানে করে বোরোলি পৌঁছে যেত সেই সব শহরে। এমনকি, রাষ্ট্রপতি ভবনেও যাত্রা করেছিল বোরোলি। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য উত্তরবঙ্গ সফরে এলেই পাতে রাখতেন বোরোলি মাছ। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রিয় মাছের তালিকায় রয়েছে বোরোলি। তার…
Read More
সীমান্তে এবার নতুন রণকৌশল BSF-র, থরথর করে কাঁপবে বাংলাদেশ

সীমান্তে এবার নতুন রণকৌশল BSF-র, থরথর করে কাঁপবে বাংলাদেশ

অশান্তির আঁচে ফুটছে বাংলাদেশ। লাগাতার ভারতের দিকে ধেয়ে আসছে হুমকি। আক্রমণের ধার বাড়াচ্ছে কট্টরপন্থীরা। কখনও ভারতের মানচিত্র বদলের হুমকি আবার কখনও কলকাতা দখলের হুঁশিয়ারি, ধেয়ে আসছে একের পর এক আক্রমণ। এদিকে ভারত যে সে দেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণকে ভাল চোখে দেখছে না তা ঢাকায় গিয়ে কড়া বার্তায় বুঝিয়ে এসেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি।
Read More
ভারী তুষার পাত উত্তর সিকিমে

ভারী তুষার পাত উত্তর সিকিমে

দীর্ঘ ১৩ মাস পর উত্তর সিকিম খুলতেই ভারী তুষারপাত। উত্তর সিকিম ঘুরতে যাওয়া পর্যটকদের বারতি পাওনা। ইয়াংসম ভ্যালি লাচুং লাচিং সহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় মঙ্গলবার থেকেই তুষারপাত শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়তে হয়েছে পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকলকেই। যার কারণে এ বছর তুষারপাতের কারণে খুশি পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকল ব্যবসাহীরা। ইতিমধ্যে যেসব পর্যটক উত্তর সিকিমে ঘুরতে গিয়েছে তারা এই তুষারপাত দারুন ভাবে উপভোগ করছে। উত্তর শিঘ্রই পার্বত্য এলাকা এখন সাদা চাদরে মুড়েছে।
Read More
৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবারো বড়োসড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক এক মাদক কারবারিকে গ্রেফতারের পাশাপাশি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে খবর আসে ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ দীপক মন্ডল নামে এক ব্যক্তি মালদার কালিয়াচক থেকে এনজেপি এলাকায় এসেছে।অভিযুক্ত ওই মাদক বিক্রির উদ্দেশ্যে এসেছে বলেই জানতে পারে পুলিশ। এরপর তড়িঘড়ি টিম সাজায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানে মিলে গেল…
Read More
কুয়াশা গায়ে মেখে নগর কীর্তনের মধ্যে দিয়ে জাগলো শহর জলপাইগুড়ি

কুয়াশা গায়ে মেখে নগর কীর্তনের মধ্যে দিয়ে জাগলো শহর জলপাইগুড়ি

আবহাওয়া দফতরের পূর্বাভাস দিন যতই এগোবে উত্তরের জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বাড়বে শীতের প্রকোপ। মঙ্গলবার উত্তর সিকিমে ভারী তুষারপাতের কারণে ইতিমধ্যেই সমতলে বইছে কনকনে ঠাণ্ডা বাতাস।বুধাবার ভোর হলেও তিস্তা পাড়ে সূর্যি মামার দেখা মেলেনি, তবে সনাতনীদের নগর কীর্তনের সঙ্গে গলা মিলিয়ে প্রাত ভ্রমণকারীরা কিছুটা হলেও মন এবং শরীরের উত্তাপ বাড়িয়ে নিতে পেরেছে।শীতের প্রভাব রয়েছে গ্রামাঞ্চল থেকে চা বলয়ে। সব মিলিয়ে তিস্তা পাড়ের এই প্রাচীণ শহরে এই মুহূর্তে উপভোগ্য এবছরের শীতের প্রথম ইনিংস।
Read More
রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু হয়েছে অসম-বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে। প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।                                                এই রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজবংশী উন্নয়ন বোর্ডের…
Read More