উত্তরবঙ্গ

লাগাতার মোহন মৃত্যু,মোহন সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে বানেশ্বর মোহন রক্ষা কমিটি

লাগাতার মোহন মৃত্যু,মোহন সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে বানেশ্বর মোহন রক্ষা কমিটি

লাগাতার মোহন মৃত্যুর বিরুদ্ধে মোহন সুরক্ষার দাবিতে এবার বৃহত্তম আন্দোলনের পথে নামতে চলেছে বানেশ্বর মোহন রক্ষা কমিটি।এদিন তারা কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন বিগত এক বছরে ৭০টার ওপর মোহনের মৃত্যু ঘটেছে, কোচবিহারের বানেশ্বর এলাকায়। এরপরেও উদাসীন প্রশাসন এমনটাই অভিযোগকে সামনে রেখে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে মহান রক্ষা কমিটি। এমনটাই জানালেন সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জন শীল। তিনি বলেন একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মোহনদের সুরক্ষার বিষয়ে আবেদন জানানোর পরও কোনরকম ব্যাবস্থা গ্রহণ করা হয়নি।
Read More
জিৎপুরে ওয়ান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার

জিৎপুরে ওয়ান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার

জিৎপুরে ওয়ান এলাকায় পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ২ টি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে জিৎপুরে ওয়ান এলাকার বাসিন্দা তথা বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি রায় মন্ডলের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। শুক্রবার সকাল আটটা নাগাদ গ্রাম পঞ্চায়েত প্রধান পিংকি রায় মন্ডল অভিযোগ করে বলেন গভীর রাতেকে বা কারা আমার বাড়ির সামনে দুটি তাজা বোমা রেখে গিয়েছে জানিনা। আজ সকালে ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে আসি দেখি আমাদের বাড়ির সামনে দুটি তাজা বোমা পড়ে রয়েছে। তৎক্ষণাৎ খবর দেই নাজিরহাট পুলিশ ক্যাম্পে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ এবং তাজা…
Read More
কৌশিকী অমাবস্যা তিথিতে মা ছিন্নমস্তার পূজা দিলেন কেন্দ্রীয় নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ

কৌশিকী অমাবস্যা তিথিতে মা ছিন্নমস্তার পূজা দিলেন কেন্দ্রীয় নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ

নিজস্ব সংবাদদাতা,কোচবিহার:সাহেবগঞ্জে কাটাতারের ভেতরে ছিন্নমস্তা পূজায় পূজা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য মন্ত্রী। বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা তিথিতে সন্ধ্যা থেকে রাতভর পুজো হয়ে আসে ছিন্নমস্তা মায়ের। প্রতিবছর কাঁটাতারের ভেতরে এই পুজোয় পূজো দিতে এবং মাকে দর্শন করতে আসেন বহু ভক্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ প্রথমে সেখানে আসেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এরপর রাত সাড়ে আটটা নাগাদ সেখানে পৌছান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। দুই মন্ত্রী সেখানে পৌঁছে ছিন্নমস্তা মায়ের পুজো দিয়ে পুজো কমিটি ও সেখানে আসা ভক্তদের সঙ্গে কথা বলেন। সেখানে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন প্রতিবছর এই দিনটি ক্যালেন্ডারে…
Read More
জনসভায় তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন

জনসভায় তৃণমূলের বিরুদ্ধে হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে নাজিরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ঢোকা বন্ধ করে দেবেন। বিজেপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই হুংকার দিলেন বিজেপি নেতা তরণীকান্ত বর্মন। তিনি বলেন লোকসভা ভোটের আগে কোন তৃণমূলের হার্মাদ যদি পাড়ায় ঢোকে তাহলে মা-বোনেরা যেন তাদের ঝাড়ু নিয়ে তাড়া করে। তিনি বলেন, এ দিনের জনসভায় লেঠেল বাহিনী দিয়ে লোক আটকানোর চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু পারেনি। তরণী বাবু আরো বলেন, পঞ্চায়েত ভোটে আমি জেলা পরিষদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি হেরে যাইনি। আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। কারণ পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। কাজেই আগামী লোকসভা ভোটে তৃণমূল এজেন্ট…
Read More
পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষে ‘পদাতিক  মৃণাল’

পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষে ‘পদাতিক  মৃণাল’

চিত্র পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষে স্পন্দন  পিপলস থিয়েটারের উদ্যোগে  সম্প্রতি আকাদেমিতে মঞ্চস্থ হল  ‘পদাতিক  মৃণাল’। বাম মনোভাবাপন্ন মৃণাল প্রত্যক্ষ করেছিলেন সমসাময়িক রাজনীতির নানা ঘটনার ভালোমন্দ। পঞ্চাশের মন্বন্তর, ষাটের জমির লড়াই, সত্তরের নকশাল আন্দোলন দেখেছেন সামনে থেকে। তাঁর রাজনৈতিক অনুভূতির প্রকাশ কালজয়ী বিভিন্ন চলচ্চিত্রে। সেই মৃণালকে এই জীবনভিত্তিক  নাটকে ধরার চেষ্টা করা হয়েছে।‘কলকাতা ৭১’, ‘খারিজ’, ‘কোরাস’, ‘আকালের সন্ধানে’, ‘মহাপৃথিবী’, ‘ইন্টারভিউ’, ‘একদিন প্রতিদিন’ সহ মোট ন’টি  সিনেমার চরিত্ররা এই নাটকে মৃণাল সেনের সঙ্গে মঞ্চে  মুখোমুখি হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিচালকের ছবি নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্ন। সময়ের পাকেচক্রে দাঁড়িয়ে  কখনও তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কখনও চুপ করে থেকেছেন। প্রশ্ন কিন্তু থামেনি।   তথ্যমূলক নাটকে মৃণালকে উপস্থাপনা করতে তাঁর ফিল্মকেও ব্যবহার…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন কমিশনার সি সুধাকর

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন কমিশনার সি সুধাকর

দায়িত্বভার গ্রহণ করেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর। এদিন বাগডোগরা,মাটিগাড়া,প্রধাননগর,এনজেপি ও ভক্তিনগর থানায় যান তিনি। থানার কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। গত মঙ্গলবার রাজ্য পুলিশের রদবদল হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে বদলি করে দেওয়া হয় এবং বুধবার শহরের কমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর।
Read More
বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

সরকারি নির্দেশিকা ছাড়াই এক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো স্কুল পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা ওই শিক্ষককে জোর করে বের করে দেওয়ার বিষয়ে যা সাফাই দিলেন সেটাই যে তাদের যুক্তির স্ববিরোধী হয়ে যাচ্ছে তাও মানতে চাইলেন না তারা।এমনই অবাক করা কান্ড ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর এলাকার টাটু সিং উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ভবেশ কর স্কুলে এসে হাজিরা খাতায় সই করতে গেলে গোলমাল বাধে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক সহ তৃণমূল কংগ্রেসের নেতারা ভবেশবাবুকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন এবং স্কুল থেকে বের করে দেন। গোটা…
Read More
পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ

পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ

পাকুয়াহাট  পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ।বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুয়াহাট উপর ডাকঘর।সাধারন মানুষের অভিযোগ পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খোলেনা এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সাধারন মানুষ বিভিন্ন কাজ  করতে আসলে কাজ হছে না বলে জানানো হচ্ছে বলে অভিযোগ। কাজ বন্ধ রাখার পোস্টার লাগানো রয়েছে পোস্ট অফিসের দেওয়ালে।এই গরমে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ পোস্ট অফিসে আসছে এবং ঘুরে যাচ্ছে ,কখনো বলা হচ্ছে পোস্ট অফিসে কোন কাজ হচ্ছে না, কখনো বলা হচ্ছে কম্পিউটার খারাপ, কখনো আবার বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে,এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে।এই বিষয়ে সাধারণ…
Read More
আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল

আউটডোরের তথ্য জানতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা চালু হল

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কিউআর স্ক্যান পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে।মেডিক্যাল কলেজে হাসপাতাল ভবনের বিভিন্ন প্রান্তে এই স্ক্যানার কিউআর কোড লাগানো হয়েছে। এন্ড্রয়েড ফোনের মাধ্যমে  স্ক্যান করলেই মেডিক্যাল কলেজ হাসপাতালে আউটডোরের তথ্য বেরিয়ে আসবে। সেখানেই বহির্বিভাগে চিকিৎসা করানোর যাবতীয় আবেদন করা যাবে। রোগীর নাম ঠিকানা সহ বেশ কিছু তথ্য দিয়ে অনলাইনে আবেদন করলেই বেরিয়ে আসবে টোকন। টোকন নম্বর নিয়ে বর্হিবিভাগের গিয়ে স্বাস্থ্য কর্মীদের কাছে নাম নথিভুক্ত করতে হবে। তারপরেই মিলবে চিকিৎসা করার সুযোগ।এই পরিষেবা চালু হওয়ার ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না লম্বা লাইনে। মোবাইলের মাধ্যমে নিজেরা সমস্ত কিছু করতে পারবেন। মিলবে চিকিৎসা পরিষেবা। মালদহ…
Read More
সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাসের

সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য একদা উদয়ন ঘনিষ্ট তাপস দাসের

পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট বন্টন করে কোটি কোটি টাকা তুলেছেন উদয়ন ,বিস্ফোরক মন্তব্য করলেন একদা উদয়ন  ঘনিষ্ট তাপস দাস।প্রকাশ্য সভায় এই কথা বলেন তাপস দাস।দিনহাটা ২নং ব্লকে গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় প্রায় উনিশ কোটি টাকা সংগ্রহ করেছে উদয়ন গুহ,এই চাঞ্চল্যকর দাবি করলেন একদা উদয়ন গুহ ঘনিষ্ঠ বর্তমানে বিজেপি নেতা তাপস দাস। প্রাক্তন প্রধান তাপস দাসের এই মন্তব্যের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে।বুধবার দিনহাটা ২ নং ব্লকের রানীরহাটে বিজেপির কর্মীসভা থেকে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তাপস ।তাপস দাস মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা হয়েছে তাদের কেউবা পাঁচ লাখ কেউবা দশ লাখ করে দিয়েছে এবং যে প্রধান…
Read More
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩তম বোর্ড মিটিং সম্পন্ন হলো হলো কলকাতার কসবা ভবনে

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩তম বোর্ড মিটিং সম্পন্ন হলো হলো কলকাতার কসবা ভবনে

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ২৩৩ তম বোর্ড মিটিং সম্পন্ন হলো হলো কলকাতার কসবা ভবনে।এই সভার পৌরহিত্য করেন এনবিএস টিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন এই বিভিন্ন বিষয় নিয়ে এই সভায় আলোচনা হয়।কর্মীনিয়োগ, নতুন গাড়ি কেনা, বিকল্প আয়ের রূপরেখা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সিকিউরিটি ও লেবারদের মাসিক ৫০০ টাকা করে সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে করা হয়েছে বলে জানা গিযেছে।এইদিন এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, সচিব সৌমিত্র মোহন, পরিবহন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী দিলীপ মন্ডল সহ বোর্ডের সদস্য ও আধিকারিকগণ।
Read More
কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডে দুটি পাকা রাস্তার কাজের সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান

কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডে দুটি পাকা রাস্তার কাজের সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান

ছয় লক্ষ টাকা ব্যয়ে কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডে দুটি পাকা রাস্তার কাজের সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার শুভ্রাংশু সাহা সহ অন্যান্যরা।
Read More
প্রকাশিত হল নেট ফড়িঙের জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ

প্রকাশিত হল নেট ফড়িঙের জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ

লেখক ও পাঠকদের ভালোবাসা নিয়ে ষষ্ঠ বর্ষে পৌঁছে গেল অনলাইন ম্যাগাজিন নেট ফড়িং। কোচবিহার ফিল্ম সোসাইটি হলঘরে লেখক ও পাঠকদের উপস্থিতিতে প্রকাশিত হল নেট ফড়িং এর জন্মদিন সংখ্যা ও তিনটি একক কাব্যগ্রন্থ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিকেরা। এছাড়া নেট ফড়িং এর নিয়মিত পাঠক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে "বেলা শেষের গান", "জীবন মনের কবিতা" ও "তুমি যেই এসে দাঁড়ালে" শীর্ষক তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। নেট ফড়িং এর লেখক-লেখিকারা নিজেদের লেখা কবিতা পাঠ করে শোনান, গান, গল্প-আড্ডায় মেতে ওঠেন সকলে নেট ফড়িং এর জন্মদিনের এই অনুষ্ঠানে। এদিন নেট ফড়িং…
Read More
এলাকাজুড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে রেশন কার্ড, এমন ছবি সামনে আসতেই চাঞ্চল্য চোপড়ায়

এলাকাজুড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে রেশন কার্ড, এমন ছবি সামনে আসতেই চাঞ্চল্য চোপড়ায়

রাস্তায় ও চা বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রেশন কার্ড, আর সেই কার্ড গুলি খেলার জন্য কুড়চ্ছে কচিকাঁচারা। এমনই চিত্র ধরা পড়লো চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কস্তুরী চা ফ্যাক্টরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল থেকে ওই এলাকায় কয়েকশো প্যাকেট ভর্তি রেশন কার্ড পড়েছিল। সেই কার্ড গুলি এলাকার কচিকাঁচারা খেলার জন্য কুড়িয়ে নিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বুধবার ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অনুমান কার্ডগুলি বিলি না করে কেউ বা কারা এখানে ফেলে দিয়ে গিয়েছে। শুধু মাঝিয়ালি এলাকার কার্ড নয়, চোপড়া ব্লকের বেশ কিছু এলাকার কার্ড রয়েছে বলে জানা গিয়েছে। গতকালই এলাকার কচিকাঁচাদের নজরে পড়তেই প্যাকেট…
Read More