উত্তরবঙ্গ

কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

,কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার অধিকারের উদ্যোগে কোচবিহার ল্যান্সডাউন হলে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। কোচবিহার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন অনুষ্ঠানে৷এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কদিয়ান,উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ বিশিষ্টজনেরা।
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

আগামীকাল থেকে শুরু হতে চলেছে সপ্তম “বেঙ্গল ট্রাভেল মার্ট”

মাটিগাড়ার একটি হোটেলে ইস্টান হিমালয়ান ট্রাভেল এন্ড টুর অপারেটর এসোসিয়েশন আয়োজিত সপ্তম "বেঙ্গল ট্রাভেল মার্ট" আগামীকাল থেকে শুরু হতে চলেছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সন্মেলন করে সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ, সভাপতি দেবাশীষ মিত্র সহ অন‍্যান‍্য সদস‍্যরা। জানা গেছে, ৯, ১০ ও ১১ এই তিন দিনের বেঙ্গল মার্টে প্রায় ১৫০টি স্টলে বিভিন্ন দেশ বিদেশ ট্যুর ব‍্যবসায়ীরা তাদের ব‍্যবসায়ী তথ‍্য তুলে ধরবেন। সাংবাদিক সন্মেলন করে সম্পাদক সন্দীপন ঘোষ জানান, করোনা কালের জন‍্য বিগত বছরগুলোতে তাদের ট্যুরিজম ব‍্যবসা খুব খারাপ অবস্থায় চলে গেছে। সেই কারনে এই মিটের মধ‍্য দিয়ে ব‍্যবসাকে টেনে তোলার চেষ্টা করে চলেছি। এবার নেপাল, বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন প্রান্ত…
Read More
টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

টেট পাশ ঐক্য মঞ্চের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কোচবিহার:২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন।কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দেন ঐক্য মঞ্চের সদস্যরা।৫ দফা দাবি নিয়ে এই স্মারকলিপি জমা দেন।তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে,জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ করতে হবে,২০২২ টেট পাশদের দ্রুত নিয়োগ করতে হবে,জেলার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে ড্রপআউট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে হবে, প্রতিশ্রুতি মতো বছরে দুবার টেট নিয়োগ সুনিশ্চিত করতে হবে, নতুন চাকুরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন…
Read More
টানটান লড়াই,ধূপগুড়িতে শেষ হাসি হাসলো তৃণমূল

টানটান লড়াই,ধূপগুড়িতে শেষ হাসি হাসলো তৃণমূল

ধূপগুড়ির দখল নিল তৃণমূল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে টানটান লড়াইয়ে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।ভোটে জেতার সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি গণনা কেন্দ্র সংলগ্ন এলাকা সহ বানারহাট এবং ধুপগুড়ি উপনির্বাচনের বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়।টানটান উত্তেজনার মধ্য দিয়ে এদিনের ভোট গণনা পর্ব চলে। ভোটগণনার সকাল থেকেই যেন চলছিলো সাপ-সিঁড়ি খেলা! কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি,আবার কখনও তৃণমূল।শুক্রবার সকাল ৮টা থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয়েছে উপনির্বাচনের গণনা। গণনার শুরু থেকেই প্রবল টানাপোড়েন চলে।প্রথমদিকে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায়।তবে চতুর্থ রাউন্ডে বিজেপির থেকে ৩৬০ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।…
Read More
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে চলল ‘গো ব্যাক’ স্লোগান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকির চিঠি পাঠানোর ঘটনায় নাম জড়ায় রানা রায় নামে এক অধ্যাপকের। ভুবনেশ্বরের একটি হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে আজ ওই অধ্যাপক কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ সিল কলেজে আসে, সেখানে তিনি প্রিন্সেপালের সঙ্গে দেখা করতে গেলে তাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় কলেজের ছাত্র-ছাত্রীরা।
Read More
শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ন। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি প্রকাশ করে অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই পুরস্কার তিনি তার বাবা-মা এবং ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করছেন। মূলত মালদার বাসিন্দা অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন বলেন তিনি তার গ্রামের প্রথম মেয়ে তাকে পড়াশোনা করানোর জন্য তার বাবা-মা শহরে নিয়ে চলে আসে তারপর থেকে তার এই যাত্রা শুরু।তিনি মনে করেন এই পুরস্কার তার…
Read More
পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

ফুলবাড়িতে তৈরি হবে বিকল্প ইনটেক ওয়েল। সেই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সেচ ও PHE দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার দুপুরে পুরনিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মেয়র জানান, শহরের পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় বিকল্প ইনটেক ওয়েল তৈরি হবে। তার কাজ চলছে। চলতি মাসের ৯ তারিখ বাস্তুকর ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান। সেচ ও PHE দপ্তরের থেকে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। খুব দ্রুত এই কাজ শেষ করা হবে। এই ইনটেক ওয়েল তৈরি হলে শহরে পানীয় জল সরবরাহ করতে অনেকটা সুবিধে হবে বলে…
Read More
জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের শিশুদের নিয়ে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান

জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের শিশুদের নিয়ে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান

জন্মাষ্টমী উপলক্ষে বিদ্যালয়ের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। কৃষ্ণ, কংস, বাসুদেব, নন্দ সহ বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশ নেয়‌ শিশুরা। জন্মাষ্টমী উপলক্ষে ছোট ছোট শিশুদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়া সারদা শিশুতীর্থ‌ বিদ্যালয়‌ কর্তৃপক্ষ। গোপাল সহ বিভিন্ন সাজে অনুষ্ঠানে অংশ নেয় খুদে শিশুরা। বাঁশি হাতে দেখা যায় খুদে কৃষ্ণকে। জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জলপাইগুড়ির মাসলকাইবাড়ি অরবিন্দ নগর শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয়ের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে খুব খুশি শিশুদের অভিভাবকরাও। রাধা, কৃষ্ণ, গোপাল ও যশোদা সেজে শিশুরা অংশ নেয় অনুষ্ঠানে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, "নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের নিয়ে এই জন্মাষ্টমী উৎসব পালন…
Read More
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

কোচবিহারে পালন করা হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সমিতি। আজ রাস মেলা ময়দান এলাকা থেকে এই র‍্যালির সূচনা হয়। হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করে। এদিনের এই র‍্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিনের এই র‍্যালি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সনাতন ধর্মের প্রচারের পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
Read More
গাজল কদুবাড়িতে জন্মাষ্টমী উৎসব

গাজল কদুবাড়িতে জন্মাষ্টমী উৎসব

মালদা গাজোল ব্লকের কদুবাড়ি  এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ে জন্মাষ্টমী উৎসবের আয়োজন করল। বুধবার জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই গোপাল সাজো প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় দেড়শো শিশু গোপাল সেজে অনুষ্ঠানে সামিল হন । এরপর স্কুলের পক্ষ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক আনন্দমোহন তরফদার জানিয়েছেন,তাদের স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর এবার নবমতম জন্মাষ্টমী উৎসব পালন করা হলো। আর এই উৎসবকে ঘিরে ছোট ছোট শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করে। এছাড়াও জন্মাষ্টমী উৎসবকে ঘিরে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Read More
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন কোচবিহারে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন কোচবিহারে

কোচবিহারে পালন করা হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সমিতি।রাসমেলা ময়দান এলাকা থেকে এই র‍্যালির সূচনা হয়। হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করে।এদিনের এই র‍্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে।এদিনের এই র‍্যালি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সনাতন ধর্মের প্রচারের পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
Read More
অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা

অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,দিনহাটা:দিনহাটা উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষক দিবসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দিনহাটা শাখার উদ্যোগে শহর সহ গ্রামীণ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার পৌরপতি গৌরী শঙ্কর মাহেশ্বরী, দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশু ধর,শহর ব্লক যুব তৃণমূল সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য সহ সমাজের একাধিক বিশিষ্ট জনেরা।
Read More
শিক্ষক দিবসে স্কুলে তালা,চক্রান্তের অভিযোগ প্রধান শিক্ষকের

শিক্ষক দিবসে স্কুলে তালা,চক্রান্তের অভিযোগ প্রধান শিক্ষকের

নিজস্ব সংবাদদাতা,দিনহাটা: শিক্ষক দিবসের দিন সকালে একটি স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে নামলো অভিভাবক ও পড়ুয়ারা। মঙ্গলবার দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট দুই গ্রাম পঞ্চায়েতের কালমাটি হাই মাদ্রাসায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে আসে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলেন।ছাত্র-ছাত্রীদের দাবি স্কুলে তাদের নানাভাবে পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে।অথচ স্কুলের প্রধান শিক্ষক প্রায়ই স্কুলে আসেন না।শুধু তাই নয় আমাদের ঠিকমত ক্লাস হয় না। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলনে নামে অভিভাবকরাও। এদিন স্কুলের শিক্ষকরা স্কুলে এলে বাইরে থেকে গেটে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরা জানান, যতক্ষণ পর্যন্ত স্কুলের পরিকাঠামো…
Read More
চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

ছাত্র এবং শিক্ষকের সুমধুর সম্পর্কের নির্দশনের ছাপ রেখে গেল নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। আজ শিক্ষক সমাজের প্রাণপুরুষ সর্বপল্লি রাধাকৃষ্ণণ এর ১৩৫ তম জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের হল ঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা। এছাড়াও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা করানো হয় এদিন। এই অনুষ্ঠানের ফাঁকে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজীব ঘোষ সহকারী প্রধান শিক্ষক চন্ডিব্রত চক্রবর্তী সহ স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসীম অধিকারী।
Read More