উত্তরবঙ্গ

কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ

কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ

কৃষিকাজকে আরও আধুনিক করে তুলতে কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফার্মার প্রডুসার অর্গানাইজেশনকে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা সরাসরি কৃষকদের এ বিষয়ে অবগত করবেন। এ বিষয়ে ডুয়ার্স এগ্রো ফার্মাস প্রডুসার কোম্পানির তরফে বিনয় নার্জিনারী জানান, 'একজন কৃষকের ধান চাষ বা রোপণ করতে অনেক দিন সময় লাগে, কিন্তু তারা যদি যন্ত্রের সাহায্যে তা রোপণ করে তাহলে তিন থেকে চারদিনের ধান রোপন শেষ হয়ে যাবে। ফলে অনেকটাই সময় বাঁচবে।'
Read More
NBSTC-এর তরফে ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১দফা দাবিতে স্মারকলিপি প্রদান

NBSTC-এর তরফে ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজ কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ২৬ শে ফেব্রুয়ারী বহরমপুরে অনুষ্ঠিত হতে চলছে ১৬ তম কনভেনশন। সেই কনভেনশন কে সামনে রেখে কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে আজ স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়িজ ইউনিয়ন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়িজ ইউনিয়নের কোচবিহার ডিভিশনের সম্পাদক রনজিৎ ধর বলেন, তাদের বেশ কিছু দাবি রয়েছে তার মধ্যে অন্যতম শূন্য পদে কর্মী নিয়োগ, কন্ট্রাকচুয়ালদের রেগুলার করতে হবে, পাশাপাশি রেগুলার না করা পর্যন্ত বেতন ২১ হাজার করতে হবে। তিনি আরও জানান তাদের…
Read More
পথের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ

পথের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ

পথ অবরোধ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শিলিগুড়ি রাস্তায় মোহিত নগর ঝাবাড়ী মোর, চৌরঙ্গীমোড় এলাকায় ধুলোর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। প্রায়শই দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। বেশ কয়েক জায়গায় দফায় দফায় পথ অবরোধে শামিল বাসিন্দারা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে রাস্তায় জল দেওয়া হলে অবরোধ উঠে যায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ধুলোয় জর্জরিত এলাকার বাসিন্দা থেকে দোকানদার নিত্যযাত্রীরা। দ্রুত রাস্তা মেরামতের দাবি বাসিন্দাদের। অতিসত্বর এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বাসিন্দারা বলে জানান। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ।
Read More
মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর

মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর

মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর ও সোনার অলংকার এবং মোবাইল ছিনতাই করার অভিযোগ চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের দক্ষিণ রামপুর এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার পর শুক্রবার বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার।অভিযোগ কয়েকদিন আগে এলাকায় মদ বিক্রি করা কে কেন্দ্র করে ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এবং মদ বিক্রেতা দের সঙ্গে ওই পরিবারের বচসাও হয়। গতকাল রাতে অভিযুক্ত চার যুবক আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় ওই বাড়িতে হামলা চালায়। এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্সিরহাট থানায়…
Read More
পারিবারিক বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে আহত চার মহিলা সহ মোট পাঁচজন

পারিবারিক বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে আহত চার মহিলা সহ মোট পাঁচজন

পারিবারিক বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই পরিবারের চার মহিলা সহ মোট পাঁচজন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত মহদিপুর খিরকি পাড়া এলাকায়। আক্রান্তরা হলেন রাহমান শেখ বয়স(২৫)বছর। ও তার স্ত্রী আনজুরা বিবি বয়স(২০) বছর। অপরপক্ষে আক্রান্ত হয়েছেন লিলুফা খাতুন বয়স(২০)বছর। তাহেরা বিবি বয়স(৪২)বছর ও সেরিনা বিবি বয়স(৩৮) বছর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ লেগেই রয়েছে সেই বিবাদকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় পুনরায় একে…
Read More
শিলিগুড়িতে সেবক মোড়ে হোটেলে আগুন, মৃত এক

শিলিগুড়িতে সেবক মোড়ে হোটেলে আগুন, মৃত এক

গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ের একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ঘটনায় হোটেলের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও হোটেলের পাশে থাকা আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পারিষদ মানিক দে।জানা গেছে,…
Read More
কঠিন অস্ত্রোপচারে সফল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

কঠিন অস্ত্রোপচারে সফল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

দেড় ঘন্টার চেষ্টায় ছ'বছরের শিশুকে অস্ত্রোপচার করে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জানা যায়, কালিয়াচকের পশ্চিম খাস চাঁদপুরের বাসিন্দা কিসমত শেখের ছয় বছরের সন্তান আব্দুল হামিদ শেখ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়িতে স্ন্যাকস খাচ্ছিল। স্ন্যাকস এর প্যাকেটের সঙ্গে খেলনা প্লাস্টিকের বাঁশি ছিল। সেই বাঁশি বাজানোর সময় আচমকা মুখে ঢুকে গলায় আটকে পরে। এর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ও তারপর এদিন রাতে সেখান থেকে মালদা মেডিকেল কলেজে পাঠায়। মালদা মেডিকেল কলেজের ডাক্তার গণেশ চন্দ্র গাইন, ডাক্তার শুভজিৎ সরকার, ডাক্তার এম এ রহমান সহ প্রায় আটজনের এক টিমের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টার অস্ত্রোপচার…
Read More
শার্প শুটার লেকেন বসুমাতারিকে গ্রেপ্তার করলো আলিপুরদুয়ার জেল পুলিশ

শার্প শুটার লেকেন বসুমাতারিকে গ্রেপ্তার করলো আলিপুরদুয়ার জেল পুলিশ

কুখ্যাত চোরা শিকারি ও গন্ডার নিধনের অন্যতম মূল পান্ডা তথা শার্প শুটার লেকেন বসুমাতারিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করলো জলদাপাড়া বন্যপ্রান শাখা ও আলিপুরদুয়ার জেল পুলিশ। বৃহস্পতিবার জলদাপাড়াতে সাংবাদিক সম্মেলন করে একথা জানালো জলদাপাড়া অতিরিক্ত বন‍্যপ্রাণ আধিকারিক নবোজ‍্যোতি দে। বুধবার দুপুরে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থার্ড কোর্টে পেশ করা হয় লেকেন বসুমাতারিকে। বনদপ্তরের দাবি ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত জলদাপাড়া জাতীয় উদ্যানে যতো গুলি গন্ডার হত্যার ঘটনা ঘটেছে, তার সব গুলোর সঙ্গেই জড়িত ছিল এই লেকেন বসুমাতারি ও তার সাকরেদরা। ২০২১ সালের এপ্রিল মাসে জলদাপাড়ায় যে শেষ বারের মতো একটি গন্ডার নিধনের ঘটনা ঘটেছিল তাতে লেকেন বসুমাতারির সরাসরি যোগসাজশের প্রমাণ পেয়েছিল বনদপ্তর।…
Read More
গোটা রাজ্য জুড়ে বারংবার প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল

গোটা রাজ্য জুড়ে বারংবার প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল

গোটা রাজ্য জুড়ে বারংবার প্রকাশ্যে এসেছে শাসকদলের কোন্দল। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একাশ নেতারা একাধিকবার নির্দেশ দিয়েছেন একসঙ্গে মিলেমিশে কাজ করার কথা। তবে সেই কথা যে নীচু তলার কর্মীরা কর্ণপাত করছেন না। মালদা জেলার চাঁচল বিধানসভার কুশিদা অঞ্চলে কোনমতেই তৃনমূলের গোষ্ঠী কোন্দল মিটছে না। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে ওঠছে কুশিদা গ্রাম পঞ্চায়েত। কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মহম্মদ নুর আজম অঞ্চল সভাপতি হতেই বুথে বুথে শুরু হয়েছে বিক্ষোভ। বৃহস্পতিবার অঞ্চল সভাপতি নুর আজমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ছবিতে  প্রকাশ্যে আগুন ধরিয়ে…
Read More
জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা। যার জেরে বৃহস্পতিবার সকালে চাঁচল - হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ শেষমেষ ট্রাফিক ওসির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা। উল্লেখ্য, ঠিক তিন বছর আগে শুরু হয় ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে খুবই ধীরগতিতে চলছে চাঁচল-হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারণের কাজ। এবড়ো-খেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। রাস্তা বেহাল থাকার জেরে দু দিন আগে হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথরবোঝাই লরি উলটে দুর্ঘটনা ঘটে। গুরুতরভাবে জখম হন গাড়ির চালক এবং খালাসী।…
Read More
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ

জলপাইগুড়ি 12ই জুলাই কমিটির নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এক প্রকার বঞ্চনার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন কর্মচারী শিক্ষকদের যৌথমঞ্চ। জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে একথা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা জানান, রাজ্যের প্রায় ৩১ টি সংগঠন একসঙ্গে এই লড়াইয়ে যোগ দিচ্ছেন, রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং জেলাশাসকের দপ্তরে অনুরুপ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
Read More
রাজ্য সড়কের আর্থিক বরাদ্দ বাড়াতে আশাবাদী জনগন থেকে পঞ্চায়েত

রাজ্য সড়কের আর্থিক বরাদ্দ বাড়াতে আশাবাদী জনগন থেকে পঞ্চায়েত

বাজেটে বেড়েছে, বরাদ্দ ঘোষণা হয়েছে রাস্তাশ্রীর, ভোটের আগেই আসায় বুক বাঁধছে গ্রামীণ এলাকায় জনগন থেকে পঞ্চায়েত। বুধবার বিধানসভায় পেশ হয়েছে ২৩- ২৪ অর্থ বর্ষের বাজেট, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি গ্রামীণ এলাকা সহ রাজ্য সড়কের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ। এদিকে বহু সময় ধরে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রামের পথ ঘাটের বেহাল দশায় বিশেষ করে বর্ষার সময় ল্যেজে গোবরে অবস্থা হয় পথচলতি সাধারণ মানুষের। তবে এবারের বাজেটে রাস্তাশ্রীর মতো উৎসাহ বাঞ্জক প্রকল্প ঘোষণা এবং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য অধীক অর্থ বরাদ্দ হওয়ায় খুশি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর। বাজেট প্রসঙ্গে তিনি জানান, পঞ্চায়েত ভোটের আগেই গ্রামের বহু রাস্তার…
Read More
ভরা বাজারে দুই ষাঁড়ের তাণ্ডব

ভরা বাজারে দুই ষাঁড়ের তাণ্ডব

ভরা বাজারে হঠাৎই দুই ষাঁড়ের তাণ্ডব। যার জেরে ভেঙ্গে চুরমার হয়ে গেল পরপর ছয়টি অস্থায়ী সবজির দোকান। দুই ষাঁড়ের লড়াইয়ের মাঝে পড়ে তিন মহিলা সহ জখম হয়েছেন পাঁচজন। ষাঁড়ের তান্ডব থেকে বাঁচতে বাজারের মধ্যেই ক্রেতা- বিক্রেতারা ছোটাছুটি শুরু করে দেন। বৃহস্পতিবার সকালে রীতিমতো হুলস্থুল কান্ড বেঁধে যায় মালদা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পুড়াটুলি সদরঘাট বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত পাঁচ জনের মধ্যে রিতা কুন্ডু (৫৫), প্রতিমা কুন্ডু (৪৫) সহ ৩ জন মহিলা এদের কারোর হাত ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, আবার কারোর পা ভেঙেছে। বাকি দুইজন কানু কুন্ডু এবং সুদেব মন্ডল গুরুতর জখম হয়েছেন । এরা প্রত্যেকেই সবজি বিক্রেতা।…
Read More
বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের ভয়-ভীতি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণে আহত হয় বিজেপির ২৬ মন্ডল সহ সভাপতি গজেন চন্দ্র বর্মন, অভিজিৎ বর্মন সহ বেশ কয়েকজন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলেই পাল্টা অভিযোগ আনা হয়েছে। বিজেপির ২৬ মন্ডল সভাপতি কমল চন্দ্র বর্মন জানান, কালমাটি এলাকায় দলের সম্মেলন ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে এই সম্মেলনের দিন তারিখ ঠিক হয়। সেইমতো দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সম্মেলন স্থলে আসতে…
Read More