উত্তরবঙ্গ

দেবী দুর্গার আরাধনা শুরু হলো মালদা বিশ্বনাথ স্মৃতি সংঘের

দেবী দুর্গার আরাধনা শুরু হলো মালদা বিশ্বনাথ স্মৃতি সংঘের

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে খুঁটি পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু হলো মালদা বিশ্বনাথ স্মৃতি সংঘে। প্রত্যেক বছরের মতো এই বছরও জাঁকজমক ভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে তারই প্রাক্কালে খুঁটি পূজা করা হলো। জানা গেছে এ বছর এই ক্লাবের বাজেট আনুমানিক ৪ লক্ষ টাকা ৫৩ তম বর্ষে পা রাখল এই ক্লাব। সোলার সাজে সাজিয়ে তোলা হবে এবং মালদাবাসীকে বিশেষ উপহার দিতে চলেছে এই ক্লাব কর্তৃপক্ষ।
Read More
মহিলা পুরোহিতের দ্বারা বিশ্বকর্মা পুজো হলো জলপাইগুড়িতে

মহিলা পুরোহিতের দ্বারা বিশ্বকর্মা পুজো হলো জলপাইগুড়িতে

মহিলা পুরোহিতের দ্বারা বিশ্বকর্মা পুজো হলো জলপাইগুড়িতে।শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ‍্যোগে সংস্থার অফিসে এই পুজো হয়। পুজো করেন শহরের বাসিন্দা ডালিয়া রায় চৌধরী। এদিন নিয়ম নিষ্ঠার সাথে পুজোয় বসেন তিনি। প্রায় দেড় ঘন্টা পর পুজো সম্পন্ন করেন।তিনি বলেন, এই প্রথম বিশ্বকর্মা পুজো এখানে করছি, নিয়ম নিষ্ঠা এবং মন্ত্র উচ্চারণে মধ্য দিয়ে পুজো হয়েছে। তবে এর আগে তিনি সরস্বতী পুজো করেছেন।অন‍্যদিকে সংস্থার সভাপতি অঙ্কুর দাস বলেন, এই প্রথম হয়তো জেলাতে কোনো মহিলা পুরোহিত পূজো করছেন। এটাই আমাদের সংস্থার মূল আকর্ষণ।মহিলাদের আরও সম্মান দেওয়ার জন্য সংস্থার এই উদ‍্যোগ বলে তিনি জানান।
Read More
গণেশ বন্দনায় কোচবিহারের জাগ্রত সংঘ

গণেশ বন্দনায় কোচবিহারের জাগ্রত সংঘ

কোচবিহারের অন্যতম পুরনো গনেশ পূজা  জাগ্রত সংঘের পূজা। চলতি বছর এক অভিনব কায়দায় এই পূজা উদ্বোধন এবং পরিচালনা করলেন কর্তৃপক্ষ। উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে এই পুজোর উদ্বোধনে তৃতীয় লিঙ্গের স্বত্বাধিকারীরা ছিলেন। মূলত তাদের মাধ্যমে উদ্বোধন হলো জাগ্রত সঙ্গে পুজো। পুজো কমিটির পক্ষে দ্বীপায়ন মণ্ডল বলেন, যেখানে উচ্চ আদালত দ্বিতীয় লিঙ্গের স্বত্বাধিকারীদের সমমর্যাদার নির্দেশ জানিয়েছেন সেখানে বারংবার দেখা যাচ্ছে তাদের যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। ঠিক সেই কারণেই আমরা তাদের মাধ্যমে পুজোর উদ্বোধন এবং তাদেরকে যোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এই পুজোকে সামনে রেখে আমরা একাধিক সামাজিক কর্মসূচি যেমন বৃক্ষরোপণ, দুস্থদের বস্ত্র বিতরণ, এবং এলাকায় দরিদ্র সাধারণ মানুষকে সহযোগিতা…
Read More
বিশ্বকর্মা পুজোর বাতিটুকুও নেই বন্ধ চা কারখানায়

বিশ্বকর্মা পুজোর বাতিটুকুও নেই বন্ধ চা কারখানায়

অবাধে বাড়তে থাকা ঝোপের আড়ালে ঢাকা পড়ে যাওয়া চা বাগানের কারখানা। এ বছর বিশ্বকর্মা পুজোও হল না জলপাইগুড়ি শহর লাগোয়া বন্ধ এই বাগানে। এক সময় রমরমিয়ে চলা রায়পুর চা বাগান বন্ধ হয়েছিল বাম আমলে। ২০০৩ সালে বন্ধের পরে, কয়েক দফায় কিছু সময়ের জন্য বাগান খুলেছে। তবে ২০১৮ সালে বাগান ফের বন্ধ হয়ে যায়। তার পরে আর খোলেনি। কারখানা বন্ধ থাকতে থাকতে পরিত্যক্তও। তবু প্রতি বছর বন্ধ কারখানার পাশে পুজোর বেদিতে বিশ্বকর্মা অর্চনার আয়োজন হত। এ বছর পুজোয় সে আলো জ্বলল না বন্ধ চা কারখানার আশেপাশে। রায়পুর চা বাগানের শ্রমিকেরা নিজেদের মতো করে চা পাতা তুলে বাজারে বিক্রি করেন। পাতা বিক্রি…
Read More
<strong>মালদহের বেহুলা সেতুতে ফাটল, সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করলেন থানার IC</strong>

মালদহের বেহুলা সেতুতে ফাটল, সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করলেন থানার IC

মালদহের বেহুলা সেতুর পিলারে ফাটল একটি নয়, তিন-তিন জায়গায় ফাটল। লোকমুখে সেই সংবাদ পেয়ে সাতসকালেই সেখানে ছুটে যান থানার আইসি হীরক বিশ্বাস। তিনিও ফাটল দেখে হতভম্ব হয়ে পড়েন। বেহুলা সেতুর তলায় নেমে নিজের মোবাইলে ছবিও তোলেন থানার এই পুলিশকর্তা। তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। যদিও ওল্ড মালদহের মঙ্গলবাড়ি এলাকায় অবস্থিত বেহুলা সেতুর ফাটল নিয়ে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি থানার আইসি হীরক বিশ্বাস। তবে সেতুর এই পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, মালদহ বাইপাস সড়ক চালু হয়ে যাওয়ার পরও পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়কের এই বেহুলা সেতুর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার লরি, ট্রাক, যাত্রীবাহী বাস, ট্যাক্সি-সহ…
Read More
বিশ্বকর্মার পুজোর দিন জলদাপাড়াতে করা হল হাতি পুজো

বিশ্বকর্মার পুজোর দিন জলদাপাড়াতে করা হল হাতি পুজো

বিশ্বকর্মার পুজোর দিন হাতি পুজো করা হল জলদাপাড়াতে। সোমবার বিশ্বকর্মার পুজো উপলক্ষে মাদারিহাটে জলদাপাড়া বনবিভাগের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কুনকি হাতিকে পুজো করা হয়। উপস্থিত ছিলেন জলদাপাড়া ডি এফ ও সন্দীপ কুমার বেরিয়াল। প্রসঙ্গত, প্রতিবছরই বিশ্বকর্মা পুজার দিন জলদাপাড়ায় হাতি পুজো হয়। কুনকি হাতিগুলিকে প্রথমে নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয়। হাতিদের গায়ে নকশা এঁকে দেওয়া হয়। এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে চলে পুজো। এদিন পুজো দেখতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন হাতিদের মালা পরিয়ে, সাজিয়ে পুজো করা হয়।
Read More
রেলমন্ত্রীর চিঠিতে আশায় বুক বাঁধছেন মালদা ও দুই দিনাজপুরের মানুষেরা

রেলমন্ত্রীর চিঠিতে আশায় বুক বাঁধছেন মালদা ও দুই দিনাজপুরের মানুষেরা

জমি জটে দীর্ঘদিন আটকে থাকা মালদা ও দুই দিনাজপুরকে রেলপথে যুক্ত করা চারটি প্রকল্পের কাজ আদৌ কি চালু হবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিঠি সামনে আসতেই এই প্রশ্নই ঘিরে এখন চর্চায় মগ্ন দুই দিনাজপুরের মানুষ। জমি জটে আটকে থাকা পশ্চিমবাংলার একাধিক রেল প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী। এই তালিকায় রয়েছে কালিয়াগঞ্জ- বুনিয়াদপুর (৩৪ কিমি‚ গাজোল- ইটাহার(২৭ কিমি)‚ ইটাহার- বুনিয়াদপুর ( ২৭ কিমি)‚ রায়গঞ্জ- ইটাহার (২২ কিমি)‚ নতুন রেলপথ প্রকল্প। মালদা ও দুই দিনাজপুরের মধ্যে এই চারটি নতুন রেলপথ প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে ভীষণ উপকৃত হবেন এই তিন জেলার বাসিন্দারা। বিশেষ করে বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমন্ডি,…
Read More
কোচবিহারে আয়োজিত হল মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি

কোচবিহারে আয়োজিত হল মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচি

মানসিক চাপ নিরাময় এবং আত্মহত্যা প্রতিরোধমূলক কর্মসূচির আয়োজন করা হলো কোচবিহারে। শনিবার কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল ও হাসপাতালের পরিচালনায় এবং কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় এই কর্মসূচি নেওয়া হয়। এদিন মেডিক্যাল কলেজের হলঘরে ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়। আজ থেকে শুরু করে আগামী ১৬ তারিখ পর্যন্ত এই দিবসটি নানানভাবে উৎযাপিত হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের মহকুমা শাসক রাকিবুল রহমান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল, জেলা মানসিক স্বাস্থ্য সাইকোলোজিস্ট কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা।
Read More
পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল, ফের চালু হল জঙ্গল সাফারি

পর্যটকদের জন্য খুলে গেল জঙ্গল, ফের চালু হল জঙ্গল সাফারি

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল। আর জঙ্গল খোলার প্রথমদিনেই সাত সকালেই জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল ডুয়ার্সের গরুমারা জঙ্গলে। গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া সহ বিভিন্ন জঙ্গল প্রতি বছর জুন মাসের ১৬ তারিখ থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। কেননা বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময় আর সেকারণেই বন্ধ থাকে জঙ্গল। আর সেই সময় যাতে জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্ত্যক্ত করতে না পারে সেই কারণে জঙ্গল এই তিন মাস বন্ধ রাখা হয়।পুজোর আগে ইতিমধ্যেই ডুয়ার্সের বিভিন্ন হোটেল, রিসোর্টে পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে। তিনমাস…
Read More
পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

পুজোর পর আরও আকর্ষণীয় হয়ে উঠবে শিলিগুড়ির নর্থবেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক বা বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি দেশ বিদেশের পর্যটকদের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেকথা মাথায় রেখে সাফারি পার্ককে আরও আকর্ষণীয় করতে পুজোর পর চালু হবে লায়ন সাফারি।  সেইসঙ্গে ভিজিটরদের জন্য টাইগার এনক্লোজার ছেড়ে দেওয়া হবে রিকার সদ্যোজাত তিন শাবককে। তিন সপ্তাহ আগে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দেয়। তার কিছুদিন আগেই তার বোন কিকা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু, জন্মের পরপরই সেই দু’টি শাবক মারা যায়। তাই রিকার তিনটি শাবককের প্রতি পার্ক কর্তৃপক্ষ সর্বক্ষণ নজর রেখেছে। শুক্রবার বেঙ্গল সাফারিতে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ কথা জানান। তিনি বলেন, রিকার তিনটি…
Read More
স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

স্কুল থেকে মিলছে বিশাল মাপের পোশাক, আর তা গায়ে দিয়েই প্রতিবাদ বিক্ষোভে সামিল পড়ুয়ারা

নিন্মমানের ও বড় মাপের পোশাক বিতরণের অভিযোগ উঠলো হলদিবাড়ি ব্লকের হেমকুমারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এনিয়ে স্কুল চত্ত্বরে ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়া সহ অভিভাবকরা। বড় মাপের পোশাক গায়ে বিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। দ্রুত ভালো মানের ও সঠিক মাপের পোশাক বিতরণের দাবি তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, যেমন খুশি একটা পোশাক তৈরি করে দিলেই হলো এমন একটা ভাব কর্তৃপক্ষের। যদিও পোশাক তৈরির দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর দাবি, জেলা থেকে কাপড়ের কাটিং করে পাঠানো হয়েছে। তারা শুধু সেলাই করে স্কুলে পৌঁছে দিচ্ছে। সেগুলি ফেরত নিয়ে আবারও ঠিক করে দেওয়া হবে। তবে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে…
Read More
‘কেন্দ্রীয় সরকার রাজ্য বনদপ্তরের প্রতি বঞ্চনা করছে’-রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

‘কেন্দ্রীয় সরকার রাজ্য বনদপ্তরের প্রতি বঞ্চনা করছে’-রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

কেন্দ্রীয় সরকার রাজ্য বনদপ্তরের প্রতি বঞ্চনা করছে, অর্থ না দেওয়ার দরুন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকার বাসিন্দাদের স্থানান্তরিত করা যাচ্ছে না তাদের পূর্নবাসন করা যাচ্ছেনা এবং এর ফলে বক্সাতে বাঘ আনার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আলিপুরদুয়ারে ফরেস্ট রেঞ্জ অফিসারের সম্মেলনে এসে এ কথা জানান রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ বিষয়ে উল্লেখ্য, বক্সাতে বাঘ আনবে বলে বক্সায় জঙ্গলে ১৯ টি বনবস্তিকে অন্যত্র স্থানান্তর করা হবে। ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি মানুষের সাথে এ নিয়ে ইতিমধ্যেই চুক্তি হয়েছে বনদপ্তরের। এছাড়া আরো সাতটি বনবস্তির সাথেও কথা হয়েছে। এর জন্য এই সমস্ত বনবস্তির সকল প্রাপ্ত বয়স্কদের ১৫ লক্ষ টাকা দেওয়া…
Read More
গঠন হলো কোচবিহার জেলা পরিষদের স্থায়ী কমিটি

গঠন হলো কোচবিহার জেলা পরিষদের স্থায়ী কমিটি

কোচবিহার জেলা পরিষদের ৩৪ টি, পরিষদ আসনের মধ্যে 32 টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ টানা পড়নের পর শেষমেষ স্থায়ী কমিটি গঠন করতে সমর্থক হলো কোচবিহার জেলা পরিষদ কর্তৃপক্ষ। এর আগেই জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন এবং সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ এর নাম ঘোষণা হয়েছিল। বাকি ৯টি কর্মাধ্যক্ষর নয়টি দপ্তরের স্থায়ী কমিটি গঠন হলো আজ। সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিত দে ভৌমিক জানান, আজকের স্থায়ী কমিটি গঠন হয়েছে,সাতদিন পরে এই কমিটি থেকেই কর্মাধ্যক্ষ বাছাই করে নাম ঘোষণা করা হবে। প্রতিটি কমিটিতে চারজন করে সদস্যের নাম আজ ঘোষণা হয়েছে। কমিটিতে দলনেতা হিসেবে নাম উঠে এসেছে মীর হুমায়ুন কবিরের।…
Read More
লাগাতার মোহন মৃত্যু,মোহন সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে বানেশ্বর মোহন রক্ষা কমিটি

লাগাতার মোহন মৃত্যু,মোহন সুরক্ষার দাবিতে আন্দোলনের পথে বানেশ্বর মোহন রক্ষা কমিটি

লাগাতার মোহন মৃত্যুর বিরুদ্ধে মোহন সুরক্ষার দাবিতে এবার বৃহত্তম আন্দোলনের পথে নামতে চলেছে বানেশ্বর মোহন রক্ষা কমিটি।এদিন তারা কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন বিগত এক বছরে ৭০টার ওপর মোহনের মৃত্যু ঘটেছে, কোচবিহারের বানেশ্বর এলাকায়। এরপরেও উদাসীন প্রশাসন এমনটাই অভিযোগকে সামনে রেখে এবার বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে মহান রক্ষা কমিটি। এমনটাই জানালেন সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জন শীল। তিনি বলেন একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মোহনদের সুরক্ষার বিষয়ে আবেদন জানানোর পরও কোনরকম ব্যাবস্থা গ্রহণ করা হয়নি।
Read More