উত্তরবঙ্গ

বাগুইহাটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, হত্যার জায়গায় একাধিক ফিঙ্গারপ্রিন্ট পেল সিআইডি

বাগুইহাটি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, হত্যার জায়গায় একাধিক ফিঙ্গারপ্রিন্ট পেল সিআইডি

আবার একবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি বাগুইহাটিতে। বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় তোলপাড় হয়েছে গোটা শহরে। শামিম আলি, শাহিন আলি, দিব্যেন্দু দাস নামে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে। এই ঘটনার মূলচক্রী সত্যেন্দ্র এবং আর এক জন ফেরার। এই খুনের ঘটনায় তদন্ত পুরোদমে শুরু করে দিয়েছে সিআইডি। এদিন খুনে ব্যবহৃত গাড়িটি পরীক্ষা করে তারা, সঙ্গে ছিল ফরেনসিক দল। জানা গিয়েছে, ওই গাড়ি থেকে ৭টি পৃথক আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। এছাড়া বাসন্তী এক্সপ্রেসওয়ের ওপরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে। এই গাড়িটিতেই বাগুইআটির ২ কিশোর অতনু দে…
Read More
আজ সকালেই সিবিআইয়ের হানা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে

আজ সকালেই সিবিআইয়ের হানা মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে

এই মুহূর্তে একাধিক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ একদিকে যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডে তৎপরতা তুঙ্গে তেমনই অন্যদিকে কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি নিয়েছে৷ কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয় সিনহার বাড়িতে সিবিআই হানা৷ আজ অর্থাৎ বুধবার সাত সকালে মলয়ের আসানসোলের বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ কয়লা কাণ্ডে বেশ কিছুদিন ধরে কেন্দ্রীয় গোয়েন্দারা যে তথ্য সংগ্রহ করছেন, তার উপর ভিত্তি করেই আজকের অভিযান৷ এদিন আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। মলয় ঘটকের বাড়ির এক নিরাপত্তা রক্ষী বলেন, বুধবার সকাল ৮টা ১৫ নাগাদ সিবিআই আধিকারিকরা এখানে আসেন। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তারা পুরো বাড়ি ঘিরে ফেলেছে৷ আসানসোলের আকতার…
Read More
সুশ্রী-কায়াকল্প’ প্রকল্পে রাজ্যের সেরা হাসপাতাল এম আর বাঙুর

সুশ্রী-কায়াকল্প’ প্রকল্পে রাজ্যের সেরা হাসপাতাল এম আর বাঙুর

গত বারের মতো এ বারও ‘সুশ্রী-কায়াকল্প’ প্রকল্পে রাজ্যের সেরা হাসপাতাল হল এম আর বাঙুর। যুগ্ম ভাবে সেই স্বীকৃতি মিলেছে শিলিগুড়ি জেলা হাসপাতালেরও। সোমবার ফলাফল ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। পরিষেবার মান, পরিচ্ছন্নতা থেকে শুরু করে আটটি বিষয়ের মাপকাঠিতে বিচার। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে জলপাইগুড়ি জেলা হাসপাতাল এবং সিউড়ি সদর হাসপাতাল। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রতি বছর প্রাথমিক থেকে জেলা স্তরের সমস্ত সরকারি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, বর্জ্য-ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, রোগীদের স্বাচ্ছন্দ্য, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, রোগীর পরিজনেদের সন্তুষ্ট হওয়ার মতো আটটি গুরুত্বপূর্ণ মাপকাঠি কয়েকটি ধাপে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। প্রায় ছ’মাস ধরে স্বাস্থ্যকর্তা ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞেরা বিষয়গুলি সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখে…
Read More
ডিউটি অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর

ডিউটি অবস্থায় গাড়ির ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর

জলপাইগুড়ির ময়নাগুড়িতে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবল- এর, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া ময়নাগুড়ি জুড়ে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড সংলগ্ন এলাকায়। মৃত পুলিশ কনস্টেবলের নাম দুলাল রায়, ময়নাগুড়ি থানার অধীনে কর্মরত ছিলেন তিনি। বাড়ি ময়নাগুড়ির সুভাষ নগর এলাকার ১৪ নং ওয়ার্ডে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দুর্ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল কর্মীরা। ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ।
Read More
একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠনের ডুয়ার্স কন্যা অভিযান

একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠনের ডুয়ার্স কন্যা অভিযান

একাধিক দাবি নিয়ে সোমবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা অভিযান চালালো বামেরা।সি আই টি ইউ এর মহিলা শ্রমজীবীদের ডাকে এই অভিযান চলে। বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, আশাকর্মী,মিড ডে মিল কর্মী সহ সকলকে বোনাস প্রদান,সমস্ত শ্রমিকদের পি এফ সহ সমস্ত সুবিধা প্রদান সহ নানা দাবিতে এই অভিযান চলে। পাশাপাশি রাজ্যের সমস্ত দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের শাস্তির দাবিও জানানো হয় এই মিছিল থেকে। পরবর্তী তে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় মহকুমা শাসকের হাতে।
Read More
উত্তরবঙ্গ ডেন্টাল গার্লস হোস্টেলের গেটে ধর্নায় ডেন্টাল ছাত্রীরা

উত্তরবঙ্গ ডেন্টাল গার্লস হোস্টেলের গেটে ধর্নায় ডেন্টাল ছাত্রীরা

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে অবস্থিত উত্তরবঙ্গ ডেন্টাল গার্লস হোস্টেলের গেটের সামনে গতকাল রাত দশটা নাগাদ বিভিন্ন রকম দাবি নিয়ে একপ্রকার ধর্নায় বসলো সকল ডেন্টাল ছাত্রীরা। তবে হঠাৎই সকলের এই ধর্নায় বসার পেছনে পুরো বিষয়টি নিয়ে এক ছাএীকে প্রশ্ন করা হলে তিনি জানান যে রাত নটা তিরিশ বাজতে না বাজতেই হস্টেলের মেইন গেট বন্ধ অবস্থায় দেখতে পান সকলে, তবে এই নিয়ম কোনো মতেই মানতে রাজি নন কেউই, তবে এই গেট বন্ধ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এক ছাএী সরসরি জানান যে তাদেরকে হস্টেলের ভেতরে নাকি হাসপাতাল কতৃপক্ষের নিয়ম অনুযায়ী ভেতর থেকেই শুধুমাত্র ৩,৫০০ টাকার বিনিময়ে হস্টেলের ক‍্যান্টিন্ থেকে নিরামিশ…
Read More
পার্কিংয়ের টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ পৌরসভার কর্মীদের বিরুদ্ধে

পার্কিংয়ের টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ পৌরসভার কর্মীদের বিরুদ্ধে

পৌরসভার পার্কিং প্লেসে গাড়ি রাখার পর পার্কিংয়ের টাকা না দেওয়ায় বাইরের থেকে লোক ডেকে নিয়ে এসে এক ব্যক্তি এবং এক মহিলাকে মারধরের অভিযোগ পৌরসভার কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায় গোটা এলাকায়। অভিযোগ কোচবিহার পৌরসভার একটি বেসরকারি নার্সিংহোমের পাশে রাস্তার ধারে কয়েক মিনিটের জন্য গাড়ি রাখা ছিল। গাড়ি নিয়ে বেরোনোর সময় হঠাৎ করেই একজন পার্কিংয়ের জন্য ৩০ টাকা দাবি করে। সেই টাকা নিয়ে বিবাদ শুরু হয়। সেই টাকা না দেওয়ায় বাইরে থেকে গুন্ডাদের ডেকে নিয়ে এসে মারধর করা হয়।অবশেষে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।
Read More
এনজিপি থেকে দার্জিলিং ভ্রমন খরচ বৃদ্ধির আশঙ্কা

এনজিপি থেকে দার্জিলিং ভ্রমন খরচ বৃদ্ধির আশঙ্কা

পুজো প্রায় দোরগোড়ায়। বাঙালীরা সারাবছর বাদে পূজোর সময়ে ভ্রমনের সুযোগ পায়। আর পাহাড়  তাদের পছন্দের তালিকাতে সবার ওপরে থাকে।এর আগে দুই বছর করোনার  কারণে পাহাড়ে সেভাবে পর্যটকদের  ভিড় জমেনি। এবার পুজোর দেড়মাস আগে থেকে কার্যত বুকিং হাউসফুল। অধিকাংশ হোটেলেই অক্টোবর মাসের বুকিং হয়ে গিয়েছে। পাল্লা দিয়ে এবার পুজোয় গাড়িভাড়াও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আনুমানিক গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। সেখানে অক্টোবর  মাসে এই ভাড়া গুনতে হতে পারে ৫০০০-৬০০০ টাকা পর্যন্তও। গাড়ির মালিক ও চালকরা বলছেন অক্টোবর মাসের বুকিং প্রায় পূর্ণ। ফলে সেই সময় গাড়ির চাহিদা ব্যাপক থাকলেও চাইলেও গাড়ি ভাড়া পাওয়া মুশকিল। যেই কারণে…
Read More
চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর দলীপ ট্রফিতে খেলবেণ রহাণে। পশিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন তিনি। দলে রাখা হয়েছে শ্রেয়স, পৃথ্বীচোট সারিয়ে মাঠে ফিরছেন অজিঙ্ক রহাণে। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক করা হল তাঁকে। সেই দলেই খেলবেন শ্রেয়স আয়ার, পৃথ্বী শ-রা। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ফাইনাল ২৫ সেপ্টেম্বর।  কুঁচকিতে চোট ছিল রহাণের। দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে এ বার দলীপ ট্রফিতে নামতে চলেছেন রহাণে। সেই দলে রঞ্জি ফাইনাল খেলা মুম্বই দলের একাধিক ক্রিকেটার রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে খেলা পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সবাল, শামস মুলানি, হার্দিক তোমর, তানুশ কোতিয়ানের…
Read More
চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর দলীপ ট্রফিতে খেলবেণ রহাণে। পশিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন তিনি। দলে রাখা হয়েছে শ্রেয়স, পৃথ্বীচোট সারিয়ে মাঠে ফিরছেন অজিঙ্ক রহাণে। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক করা হল তাঁকে। সেই দলেই খেলবেন শ্রেয়স আয়ার, পৃথ্বী শ-রা। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ফাইনাল ২৫ সেপ্টেম্বর।  কুঁচকিতে চোট ছিল রহাণের। দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে এ বার দলীপ ট্রফিতে নামতে চলেছেন রহাণে। সেই দলে রঞ্জি ফাইনাল খেলা মুম্বই দলের একাধিক ক্রিকেটার রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে খেলা পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সবাল, শামস মুলানি, হার্দিক তোমর, তানুশ কোতিয়ানের…
Read More
বড় পদক্ষেপ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করল সিবিআই

বড় পদক্ষেপ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করল সিবিআই

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায়। এই পরিস্থিতিতে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার এসএসসি'র প্রাক্তন চেয়ারম্যানের ফ্ল্যাট সিল করা হল। সুবীরেশ ভট্টাচার্যের ফ্ল্যাট সিল করল সিবিআই। বাঁশদ্রোণী অঞ্চলে এই ফ্ল্যাট ছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। কারণ, সুবীরেশ ভট্টাচার্য বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিয়োগ দুর্নীতিতে তাঁর কী ভূমিকা সেটাই খতিয়ে দেখতে পদক্ষেপ নিচ্ছে তাঁরা। বিষয় হল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির রিপোর্টে সুবীরেশ ভট্টাচার্যের নাম ছিল। এদিন শিলিগুড়ি পৌঁছে সিবিআই সুবীরেশের দফতরে যায়। কিছুক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে সুবীরেশের কোয়ার্টারেও যায় সিবিআই। এদিকে…
Read More
সোনি ব্রাভিয়া এক্সআর এক্স৮৫কে মিনি এলইডি সিরিজে নতুন টিভি

সোনি ব্রাভিয়া এক্সআর এক্স৮৫কে মিনি এলইডি সিরিজে নতুন টিভি

ব্রাভিয়া এক্সআর এক্স৮৫কে মিনি এলইডি সিরিজে সোনি ইন্ডিয়া লঞ্চ করল নতুন ২১৬সেমি (৮৫) টেলিভিশন। এতে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর-যুক্ত এক্সআর ব্যাকলাইট মাস্টার ড্রাইভ, যা অসাধারন ব্রাইটনেস দেওয়ার জন্য লেটেস্ট জেনারেশন মিনি এলইডি ব্যাকলাইট নিয়ন্ত্রণ করে।  নেক্সট-জেন কগনিটিভ প্রসেসর এক্সআর একেবারে মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করতে সক্ষম, ফলে দর্শকদের ফেভারিট কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে দিতে পারে দারুণ অভিজ্ঞতা। এই টিভিতে থাকা সুপারফ্লুইড গুগল টিভি ইন্টারফেস গুগল টিভি’র সঙ্গে সংযোগ রেখে ৭০০,০০০-এরও বেশি মুভি, শো, লাইভ টিভি ও আরও অনেক কিছু উপভোগ করার সুবিধা দেয়। ১৬ অগাস্ট থেকে নতুন সোনি ব্রাভিয়া এক্সআর-৮৫এক্স৯৫কে টিভি পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, প্রধান ইলেকট্রনিক স্টোর ও…
Read More
সাফাই কর্মীর ভূমিকায় তৃণমূল কাউন্সিলার

সাফাই কর্মীর ভূমিকায় তৃণমূল কাউন্সিলার

সাফাই কর্মীর ভূমিকায় তৃণমূল কাউন্সিলার।নিজের ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে পচনশীল-অপচনশীল আবর্জনা সংগ্রহ করে জঞ্জালের গাড়িতে ফেললেন পুরাতন মালদা পুরসভা তৃণমূল দলের কাউন্সিলর জান্নাতুন নেসা। সাধারণ মানুষ রাস্তায় যত্রতত্র আবর্জনা যাতে না ফেলে,সে ব্যাপারেও প্রচার চালালেন পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জান্নাতুন নেসা। পাশাপাশি পুরসভার কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি আবর্জনা নিয়ে জঞ্জালের গাড়িতে ফেললেন তৃণমূল কাউন্সিলার। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের এমন উদ্যোগ দেখে হতবাক সাধারণ মানুষ। তৃণমূল কাউন্সিলার জান্নাতুন নেসার বক্তব্য,ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রেই জঞ্জাল সাফাই এবং এলাকা পরিছন্ন রাখা অত্যন্ত প্রয়োজন। তার জন্যই এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার সকালে পুরাতন মালদা পুরসভার ৬…
Read More
রাজবাড়ীর মেলার ভেতরেই মারপিট,মেলা বন্ধ করে দেয় পুলিশ

রাজবাড়ীর মেলার ভেতরেই মারপিট,মেলা বন্ধ করে দেয় পুলিশ

জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয় রাজবাড়ী প্রাঙ্গণে। রবিবার বিকেলের পর মেলায় ধীরে ধীরে মানুষের ভীড় জমতে শুরু করে। এই মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,দার্জিলিং সহ শিলিগুড়ি থেকেও বহু মানুষ আসে। রবিবার রাত গরতেই মেলায় মানুষের ভীড় উপচে পরে। মেলা খুব সুন্দর ভাবেই উপভোগ করছিলেন আট থেকে আশি প্রত্যেকেই।হঠাৎ ই কয়েকজন যুবকের মধ্যে মেলায় ব্যাপক গন্ডগোল বাধে বলে অভিযোগ। মারপিটের আকার ধারন করলে ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও সাদা পোশাকের বিরাট পুলিশ বাহিনী ছুটে আসে। মেলা চত্বরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন যুবককে পাকরাও করে। অবশেষে পুলিশের নির্দেশে নাগর দোলনা…
Read More