উত্তরবঙ্গ

দূর্গাপুজোর আগেই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন তৃণমূল কংগ্রেসের

দূর্গাপুজোর আগেই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন তৃণমূল কংগ্রেসের

দূর্গাপুজোর আগেই সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন তৃণমূল কংগ্রেস এর। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সাতটি গাড়িতে ট্যাবলো নিয়ে শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে। দূর্গাপুজোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় আবেগতাড়িত হয়ে এই শোভাযাত্রা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।রবিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল টি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই মিছিলে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ,আলোক চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
Read More
বালাসন সেতুর ওপর দিয়ে শুরু হলো দুই মুখী যান চলাচল

বালাসন সেতুর ওপর দিয়ে শুরু হলো দুই মুখী যান চলাচল

প্রায় এক বছর বাদে বালাসন সেতুর ওপর দিয়ে শুরু হলো দুই মুখী যান চলাচল। তবে ১৫ টনের অধিক ওজনের গাড়ি এবং ৬ চাকার মালবাহী গাড়ি সেতুর ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। সেক্ষেত্রে কড়া নজরদারি চলবে ট্রাফিক বিভাগের তরফে। সেতুর দুই প্রান্তে বসবে হাইট বার, থাকবে সিসি ক্যামেরার নজরদারিও। এদিন সকালে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গৌরব শর্মা, পিডাব্লুডি-র এনএইচ ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ, মেয়র গৌতম দেব সহ আরও অনেকেই।
Read More
জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা

করণদীঘিতে জন্মাষ্টমী উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শোভাযাত্রা। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার করণদীঘি সারদা শিশুতীর্থ এবং একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।এদিন উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে মোহনপুর মোড় থেকে শোভাযাত্রা টি শুরু হয়ে ব্লক প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন প্রধান আচার্য্য ভাগিরথ সাহা।এদিন বিদ্যালয়ের সম্পাদক শ্যামল চন্দ্র সিনহা বলেন আজকের শোভাযাত্রায় ২৮৫ জন ছাত্র ছাত্রী ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরাও যোগদান করেন। তিনি আরও জানান প্রত্যেক বছরেই এই ভাবে পালত হয় জন্মাষ্টমী।
Read More
জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই রামকৃষ্ণ মিশনের দূর্গাপূজোর সূচনা

জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই রামকৃষ্ণ মিশনের দূর্গাপূজোর সূচনা

শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিন থেকেই দূর্গা মূর্তি গড়ার কাজ শুরু হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এই উপলক্ষে সকালে আশ্রমের ব্রহ্মচারি মহারাজ দের উপস্থিতিতে দূর্গা মূর্তি তৈরির আগে পুজো করা হয় কাঠামোকে। এবারের দূর্গা পুজোর আয়োজন প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমা নন্দজী মহারাজ জানান,করোনা অতিমারী কাটিয়ে এবার অনেকটা স্বাভাবিক ভাবেই দূর্গা উৎসব আয়োজনের প্রস্তুতি আজ কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো। গত দুবছর করোনার জন্য কুমারী পুজো করা যায়নি, তবে এবারের কোনো বিশেষ প্যান্ডেল করা না হলেও, নিয়ম মেনেই কুমারী পুজোর আয়োজন করা হবে।
Read More
আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

করোনাভাইরাসের জর্জরিত সাধারণ মানুষ। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। এই রোগের জ্বালায় আপাতত নাস্তানাবুদ হয়েছে সাধারণ মানুষ। তবে এরই মাঝে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা। প্রধানত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, শুধুমাত্র আলিপুরদুয়ারের কালচিনিতে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩৪০ টপকে গিয়েছে। তাই তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। এই রোগ যাতে আরও দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যক্ষ্মায় আক্রান্ত যে কোনও ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। এছাড়াও কোনও রকম উপসর্গ যেমন দু-সপ্তাহের বেশি জ্বর, ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি থাকলে যেন বাড়িতে সময় নষ্ট না করা…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে। যদিও…
Read More
অতিভারী বৃষ্টির পর আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস

অতিভারী বৃষ্টির পর আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে গত সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গ। সেই ঘোষণাকে সত্যি করে শক্তি বাড়াল নিম্নচাপ। আর তার জেরেই বিগত দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ছুটির দিনে অর্থাৎ রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে বৃষ্টির ব্যাটিং। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, দেখা মেলেনি রোদের। এরপর বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি ছুটির দিনের সন্ধ্যাতেও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলা এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটাই ক্রমশ শক্তি বাড়িয়েছে। আর তার জেরেই রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত।…
Read More
দ্বিমুকুট শ্রেয়া সৌম্যদীপ-এর

দ্বিমুকুট শ্রেয়া সৌম্যদীপ-এর

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের মন্টু ভট্টাচার্য মেমোরিয়াল টেবিল টেনিসে দ্বিমুকুট জিতেছেন সৌম্যদীপ সরকার ও শ্রেয়া ধর। ফাইনালে সৌম্যদীপ হারান আকাশ নাথকে। অনূর্ধ্ব ১৯ ছেলেদের ফাইনালেও তিনি পরাজিত করেন সপ্তাশ্ব চক্রবর্তীকে। শ্রেয়া ধর অনূর্ধ্ব ১৫ মেয়েদের ফাইনালে পরাস্ত করে জেনিথ ঘোষকে। অনূর্ধ্ব ১৩ বিভাগেও প্রতীতি পালকে পরাজিত করে শ্রেয়া। মহিলা বিভাগে শতপর্ণী দে ফাইনালে হারান পূজা পালকে। এছাড়া বিভিন্ন বয়স বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সরা হল- সৃজনী বসু ও সায়োনিশা চাকি (অনূর্ধব ১৯), শীর্ষ রায়পাটোয়ারি অভীক ধর, সায়ন্তনী দাশগুপ্ত ও শ্রেয়া ধর (অনূর্ধ্ব ১৭), দেবরাজ ভট্টাচার্য ও প্রান্তিক রায় (অনূর্ধ্ব ১৫), সাগ্নিক পাল ও অভিজ্ঞান দাস (অনূর্ধ্ব ১৩), বিশাল মণ্ডল, সিরাজবর্ধন সিং, বিবেষনা…
Read More
জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা

জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা

আধুনিকতার মাঝে আজও উৎসাহের সাথে জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা।বৃন্দাবন থেকে জলপাইগুড়ির জগন্নাথ গৌড়ীয় মঠে এবারেও যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুরু হলো রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। প্রথা মেনে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।এমনটাই জানিয়েছেন, জলপাইগুড়ি জগন্নাথ গৌড়ীয় মঠের সেবক ব্রজোগোপাল দাস।
Read More
এবার শুধু দোকানেই নয় পোস্ট অফিসেও পাওয়া যাবে জাতীয় পতাকা

এবার শুধু দোকানেই নয় পোস্ট অফিসেও পাওয়া যাবে জাতীয় পতাকা

সমগ্র দেশ জুড়ে মহা ধুমধামের সাথে পালন করা হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। কিন্তু এবারে এক অভিনব প্রকল্প গ্রহণ করলো কেন্দ্রীয় সরকার । এবার শুধু দোকানেই নয় পোস্ট অফিসেও পাওয়া যাবে জাতীয় পতাকা। অফলাইন এবং অনলাইন দুই রকম মাধ্যমেই দেশের নাগরিকরা পেয়ে যাবেন দেশের জাতীয় পতাকা। এবং বাড়িতে বাড়িতে অনলাইনের মাধ্যমেও পৌঁছে যাবে এই জাতীয় পতাকা এবং তার জন্য নেওয়া হচ্ছে না কোন অতিরিক্ত টাকা। আজাদী কা অমৃত মহোৎসব মাননীয় প্রধানমন্ত্রীর অভিনব কর্মসূচি। এই প্রকল্পে তিনি জানিয়েছেন প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন হবে। এই ভাবেই আমাদের স্বাধীনতা দিবস পালিত হবে পুরো দেশ জুড়ে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।৭৫ তম স্বাধীনতা দিবসের…
Read More
শিলিগুড়ি শহরে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি

শিলিগুড়ি শহরে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি

শিলিগুড়ি শহরে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি।তাদের ন্যূনতম মজুরের দাবিতে রাজ্য জুড়ে চলছে তাদের আন্দোলন। সোমবার শিলিগুড়ি পুরনিগম এবং শিলিগুড়ি মহাকুমা সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ এবং স্মারকলিপি জমা দেন তারা। এদিন তাদের মিছিল শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দান থেকে শুরু করে শিলিগুড়ি পুরো নিগম এ পৌঁছায়।
Read More
শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে উত্তরমুখী গঙ্গাজল বিতরণ ভক্তদের

শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে উত্তরমুখী গঙ্গাজল বিতরণ ভক্তদের

সোমবার শিলিগুড়ি পুরনিগমের ১৩নম্বর ওয়ার্ড কমিটি এবং ওয়ার্ড কাউন্সিলার মানিক দের উদ্যোগে পাঞ্জাবিপাড়ায় সুলতানগঞ্জ থেকে নিয়ে আসা উত্তরমুখী গঙ্গাজল বিতরণ কর্মসূচী নেওয়া হয়।প্রতিবছরের ন্যায় এবছরও ভক্তদের জন্য উত্তরমুখী গঙ্গাজল এবং প্রসাদ দেওয়া হয়। এদিন এই গঙ্গাজল বিতরণ করেন মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার,বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, প্রতিকণা বিশ্বাস,মেয়র পরিষদ সেবিকা মিত্তল সহ অন্যান্যরা। এই গঙ্গা জল প্রদান অনুষ্ঠানে মানিক দে বলেন, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার এর আগেও আমরা এমন অনুষ্ঠান করেছি। সুলতানগঞ্জ থেকে উত্তরমুখী ১২০ লিটার গঙ্গাজল নিয়ে আসি।ছোট ছোট বোতলে করে ৫০০টি বোতল বানানো হয়। যারা শ্রদ্ধালো মানুষ আছে বাবাধামে যেতে পারে না। শুদ্ধ গঙ্গাজল তারা স্পর্শ…
Read More
জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তোর্ষায় তলিয়ে গেল এক গৃহবধূ

জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তোর্ষায় তলিয়ে গেল এক গৃহবধূ

জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তোর্ষায় তলিয়ে গেল এক গৃহবধূ। সোমবার গৃহবধূর সন্ধানে তোর্ষা নদীতে বোর্ড নামিয়ে তল্লাশি চালালো সিভিল ডিফেন্সের কর্মীরা । ঘটনাটি কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুর বস্তির।গতকাল বিকেলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে তোর্ষার পারে গিয়েছিল সবিতা গুরুং নামের এক গৃহবধূ। তোর্ষার জল হঠাৎ বেড়ে যাওয়ায় সে তলিয়ে যায় জলে।এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। সবিতা গুরুং-এর বাড়িতে স্বামী ও কন্যা সন্তান রয়েছে।সোমবার সকাল থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছে।
Read More