উত্তরবঙ্গ

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ museum – এর শুভ উদ্ভোধন

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ museum – এর শুভ উদ্ভোধন

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে কলেজে একগুচ্ছ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেই এই উদ্যোগ। ১৯৬১ সালের ৭ই আগস্ট পথ চলা শুরু কলেজের। কলেজে সায়েন্স মিউজিয়ামের উদ্বোধন হলো। রাজ্য তথ্য ও প্রযুক্তি দপ্তরের সঙ্গে সাইবার সিকিউরিটি দপ্তরের মউ স্বাক্ষর হয়েছিল এর আগেই। কলেজে সাইবার সিকিউরিটি সেলের উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের যুগ্ম সচিব সঞ্জয় কুমার দাস। কলেজের এই সেল এখন থেকে সাইবার ক্রাইম রোধে কাজ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে কলেজের সায়েন্স মিউজিয়াম পরিদর্শন করেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এই মিউজিয়াম স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরও যথেষ্ট কাজে লাগবে বলে জানিয়েছেন তিনি। কলেজের…
Read More
জল্পেশগামী পুর্ণ্যার্থীদের পায়ে ভলিনি স্প্রে  করে দিচ্ছে মুসলিম পরিবার

জল্পেশগামী পুর্ণ্যার্থীদের পায়ে ভলিনি স্প্রে করে দিচ্ছে মুসলিম পরিবার

সম্প্রতির ভারতবর্ষে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হিংসা দেখা যাচ্ছে। সেখানে রবিবার রাতে জলপাইগুড়িতে দেখা গেল সম্প্রতির অভিনব দৃশ্য। দূর দুরান্ত থেকে জল্পেশগামী পুর্ণ্যার্থীরা পায়ে হেঁটে জল্পেশের উদ্দেশ্যে যাচ্ছে। অনেকেই ক্লান্ত। আবার কেউ পায়ে হেঁটে যেতে গিয়ে ব্যাথা পাচ্ছেন পায়ে৷ এই পরিস্থিতিতে পুর্ণ্যার্থীদের পাশে দাঁড়াতে দেখা গেল এক মুসলিম পরিবারকে। প্রত্যেক পুর্ণ্যার্থীকে দাঁড় করে পায়ে ভলিনি স্প্রে করে দিচ্ছে। পাশাপাশি ঠান্ডা পানীয়ও বিতরণ করা হচ্ছে। ওই পরিবারের সদস্য মহম্মদ মুইনুল বলেন,'আমার পরিবারের পাশাপাশি বন্ধুরাও এগিয়ে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রতির ভারতবর্ষ। আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা করলেই দেশের মঙ্গল সকলের মঙ্গল।' এদিনের এই কর্মসূচিতে দেখা যাচ্ছে পরিবারের এক খুদেও ভলিনি স্প্রে থেকে শুরু…
Read More
রোগ এড়াতে আপনার পোষ্যকে বৃষ্টি থেকে দূরে রাখুন

রোগ এড়াতে আপনার পোষ্যকে বৃষ্টি থেকে দূরে রাখুন

আপনারা বরাবরই বর্ষায় পোষ্য প্রাণীর সাথে বাইরে সময় কাটাতে পছন্দ করেন। কিন্তু, এই সময়ে পোষা প্রাণীদের সংক্রামিত হওয়ার এবং কিছু শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই আর্দ্র আবহাওয়ায় কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি পায় যা, পোষ্য প্রাণীর ক্ষতি করে। পোষ্যরা বস্তুত, যে প্রধান সমস্যাগুলির মুখোমুখি হয় তা ব্যাকটেরিয়া এবং ভাইরাল ও ছত্রাকের সংক্রমণ দ্বারাই হয়। বেশিরভাগ পোষ্য প্রাণী টিক্স এবং অন্যান্য পরজীবীর কারণে ত্বকের সমস্যায় ভোগে। যেহেতু এই ধরনের পরজীবী পোষ্য প্রাণীর লোমে জন্মায়, তাই উচিত যে আপনারা পোষ্যদের শুকনো আবহাওয়ায় রাখুন। সাম্প্রতিক সময়ে পারভোভাইরাসের ঘটনাও রিপোর্ট করা হচ্ছে। উপসর্গগুলির মধ্যে বমি এবং আমাশয় অন্তর্ভুক্ত, যা মূলত এই…
Read More
৪৭ তম পাওয়ার লিফটিং-এ রাজ্য স্তরে সোনা জয় তুর্য-র

৪৭ তম পাওয়ার লিফটিং-এ রাজ্য স্তরে সোনা জয় তুর্য-র

গত ২৯-৩১ শে জুলাই কলকাতার হাওড়ায় অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করে জলপাইগুড়ি জেলার কদম তলার তুর্য সাহা। সাব জুনিয়ার গ্রুপে ৫৯ কেজি ক্যাটাগরিতে সোনা জিতে জেলার নাম উজ্জ্বল করলো সোনার ছেলে তুর্য সাহা, বাবা প্রকাশ সাহা ও মা স্মৃতি সাহা পেশায় দু'জনই আইনজীবী। তূর্য জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।পড়াশুনার পাশাপাশি প্রতিদিন প্রায় দুই থেকে তিন ঘন্টা শরীর চর্চা করে এত কম বয়সে সাব জুনিয়ার গেমে অংশগ্রহণ করে সাফল্য মেলায় খুবই খুশি পরিবারের সকলে। তবে এখানেই শেষ নয় আগামীতে ন্যাশনাল গেমের জন্য সে সিলেকশন হয়েছে, তার জন্য সে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং তার লক্ষ্য একটাই…
Read More
বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বিগত বেশ কিছুদিন ধরে চারিদিকে বাড়ছে জঙ্গি নাশকতা। চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশকে সতর্কতা জারি করেছে। আইবি রিপোর্ট অনুযায়ী, 15 আগস্টের মধ্যে জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলি বড়সড় হামলা চালানোর প্রক্রিয়ায় রয়েছে। আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আইবি তার 10-পৃষ্ঠার রিপোর্টে লস্কর, জইশ ছাড়াও উগ্রবাদী সংগঠনগুলি দ্বারা হুমকির বর্ণনা দিয়েছে। প্রতিবেদনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, 15 আগস্ট অনুষ্ঠানস্থলে প্রবেশের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। উদয়পুর এবং অমরাবতীর সাম্প্রতিক ঘটনার উল্লেখ…
Read More
শুরু তদন্ত, ফ্ল্যাটের পর ইডির নজরে এবার অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

শুরু তদন্ত, ফ্ল্যাটের পর ইডির নজরে এবার অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। বাড়ি, বাগান বাড়ি, ফ্ল্যাট অফিসের পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েও তদন্ত শুরু করলেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, পার্থ ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই গত এক সপ্তাহে বেনজিরভাবে মিলেছে টাকার পাহাড়। দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার দুটি অভিজাত ফ্ল্যাট থেকে মিলেছে নগদ প্রায় ৫০ কোটি টাকা। সঙ্গে কোটি টাকার গয়না, সম্পত্তির দলিল এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয়…
Read More
দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই ব‍্যক্তি

দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই ব‍্যক্তি

জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির সাথে অন্য একটি লরির সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই ব‍্যক্তি।শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রানীনগর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিএসএফ ক‍্যাম্পের জ‌ওয়ানরা। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান তারা। স্থানীয় বাসিন্দা নিরঞ্জন অধিকারী বলেন, জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে অন্য একটি লরি। এই ঘটনায় দুই ব‍্যক্তি লরির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়দের সহযোগিতা আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বিএসএফ জ‌ওয়ানরা। আহতদের আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে।
Read More
শিলিগুড়ি মেরিনার্স-এর উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক মোহনবাগান দিবস

শিলিগুড়ি মেরিনার্স-এর উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক মোহনবাগান দিবস

আজ ঐতিহাসিক মোহনবাগান দিবস,শুক্রবার এই দিনটি উপলক্ষে শিলিগুড়ি বাঘাযতীন ময়দানের সামনে শিলিগুড়ি মেরিনার্স-এর উদ্যোগে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার , ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ৩নং বোরো কমিটির চেয়ারম্যান মিলি শীল সিনহা সহ মেরিনার্স এর সদস্যরা। মোহনবাগানের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও মোহনবাগানের আদলে তৈরি কেক কেটে এই দিনটির সূচনা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
Read More
সাতসকালে হাতির তাণ্ডব শিলিগুড়িতে

সাতসকালে হাতির তাণ্ডব শিলিগুড়িতে

সাতসকালে হাতির তাণ্ডব শিলিগুড়িতে। ঘটনাটি শিলিগুড়ির দার্জিলিং মোড় সংলগ্ন সুকান্তপল্লীর এলাকার। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল সাতটা নাগাদ একটি পূর্ণবয়স্ক হাতি এলাকায় চলে আসে। এরপর একটি দোকানের শাটার ভেঙে চালের বস্তা নেয়। এরপর গোটা এলাকা ঘুরে নদী পার হয়ে দাগাপুরের দিকে যায়।
Read More
এশিয়ান হাইওয়ের উপরে গ্যাস ভর্তি গাড়ি উল্টে দুর্ঘটনা

এশিয়ান হাইওয়ের উপরে গ্যাস ভর্তি গাড়ি উল্টে দুর্ঘটনা

এশিয়ান হাইওয়ের উপরে গ্যাস ভর্তি গাড়ি উল্টে দুর্ঘটনা। ধুপগুড়ি ব্লকের ঠাকুরপাট এলাকায় ৪৮ নং এশিয়ান হাইওয়ের উপরে গ্যাসের গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। স্থানীয় সূত্রে খবর গাড়িটি শিলিগুড়ি থেকে বীরপাড়া দিকে যাওয়ার পথে ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার উপরে গ্যাস ভর্তি গাড়িটি উল্টে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ এবং দমকাল বাহিনী উপস্থিত রয়েছেন। দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়েতে গাড়ি আটকে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। পুলিশ এসে আপাতত যানজট চলাচল স্বাভাবিক করে দেয়। তবে গ্যাস ভর্তি গাড়িটি এখনো পড়ে রয়েছে রাস্তার উপরে। যখন তখন বড়সড় দুর্ঘটনা…
Read More
জেলার একাধিক উন্নয়নের বিস্তারিত আলোচনা

জেলার একাধিক উন্নয়নের বিস্তারিত আলোচনা

ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স জলপাইগুড়ির উন্নয়নের বিভিন্ন দাবি নিয়ে বার্ষিক সভা রবিবার রাতে অনুষ্ঠিত হলো শহরের একটি হোটলে।পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা,নতুন কলেজ ,দার্জিলিং মেল চালু করা সহ আরও বিভিন্ন দাবি নিয়ে এদিনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও আগামী তে জলপাইগুড়ির উন্নয়নের বিভিন্ন দাবি কিভাবে পেশ করা হবে তা নিয়ে এই সভায় আলোচনা হয়।পাশাপাশি সংগঠনের নিজস্ব কিছু বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। নতুন কমিটি গঠিত হয় সভাতে।সভাপতি হয়েছেন বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা।
Read More
সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো

সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো

সোনাউল্লা প্রাথমিকে আজ ২৩শে জুলাই ২০২২, অরণ্য সপ্তাহ পালিত হলো। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রকে চারা গাছ বিতরণ করা হলো। বিভাগীয় বনদপ্তরের পক্ষ থেকে এই চারাগাছগুলি বিদ্যালয় কর্তৃপক্ষকেপ্রদান করা হয়েছে।আজ সোনাউল্লা প্রাথমিকের প্রাঙ্গনে এই অরণ্য সপ্তাহ পালন অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র এবং অভিভাবক-অভিভাবিকার উপস্থিতিতে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিম রায় সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা গণ অরণ্য সপ্তাহ পালন, গাছের উপকারিতা ও চারাগাছ রোপন এর বিষয়ে ছাত্রদের সামনে আলোচনা করেন।বিদ্যালয়ের শিক্ষিকাগণ প্রকৃতি বিষয়ক গান ও রবি ঠাকুরের "সবুজের অভিযান" কবিতাবৃত্তি করেন। এরপর ছাত্রদের সুশৃঙ্খল ভাবে চারাগাছ বিতরণ করা হয়।ছাত্ররা চারাগাছ নিয়ে বাড়ি যায় এবং তাদের নির্দেশ দেওয়া হয়…
Read More
বাংলায় আগমন হয়েছে বর্ষার

বাংলায় আগমন হয়েছে বর্ষার

আগমন হয়েছে বর্ষার। বৃষ্টির অভাব দেখা দিয়েছিল বাংলার মাটিতে। উত্তরবঙ্গ বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গ যেন চাতক হয়ে গিয়েছিল দু'ফোঁটা বৃষ্টির জন্য। তবে শেষ কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়েই। তাহলে কি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল? কী জানাচ্ছে হাওয়া অফিস, জেনে নিন। আবহাওয়া দফতরের যে পূর্বাভাস দিচ্ছে তাতে কপাল পুড়বে দক্ষিণবঙ্গবাসীর। কারণ জানান হয়েছে, আপাতত কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কমপক্ষে রবিবার পর্যন্ত এই রকম আবহাওয়াই বর্তমান থাকবে। তবে উত্তরবঙ্গে আবার ভারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।…
Read More
মেখলিগঞ্জে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়িতে ইডির হানা

মেখলিগঞ্জে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়িতে ইডির হানা

সাত সকালে মেখলিগঞ্জে মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে কোচবিহারের মেখলিগঞ্জে ৩ নম্বর ওয়ার্ডে মন্ত্রীর বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী , কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে মন্ত্রীর বাড়ি। যদিও গোটা বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি ED আধিকারিকরা। এসএসসি দুর্নীতি মামলার তদন্তেই পরেশের বাড়িতে হানা দিয়েছে ইডি, যদিও পরেশ চন্দ্র অধিকারীর বাড়িতে হানা দিয়ে পরেশ চন্দ্রের অধিকারী কে পায়নি ইডির আধিকারিকরা। একুশে জুলাই এর শহীদ দিবসে যোগদান দিতে কলকাতায় গিয়েছেন পরেশ চন্দ্র অধিকারী। তিনি কলকাতাতেই আছেন।
Read More