উত্তরবঙ্গ

১০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা সহ তিনজন

১০৮ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা সহ তিনজন

পর্যটক সেজে গাঁজা পাচার।এক মহিলা সহ তিনজন কে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার ১০৮ কেজি গাঁজা। ধৃত তিনজনই ত্রিপুরার বাসিন্দা। নকল নম্বর প্লেট লাগানো বোলেরো গাড়ির সিটের নিচে গাঁজা লুকিয়ে শিলিগুড়ি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো পাচারকারীরা।গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের বিবেকানন্দ পল্লী এলাকা থেকে গাঁজা সহ তিন জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
জেলা ক্যারাম এসোসিয়েশনের সহযোগিতায় দুদিনের ক্যারাম প্রতিযোগিতা

জেলা ক্যারাম এসোসিয়েশনের সহযোগিতায় দুদিনের ক্যারাম প্রতিযোগিতা

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব পরিচালিত ও জেলা ক্যারাম এসোসিয়েশনের সহযোগিতায় দুদিনের ক্যারাম প্রতিযোগিতা শুরু হলো সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব হল ঘরে।আজ এই প্রতিযোগিতার শুরুর দিন, ফিতে কেটে সুচনা করেন ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য ও ক্লাবের অন‍্যান‍্য সদস্যরা। প্রতিযোগিতার সুচনা পর্বে ক্লাব সম্পাদক মদন ভট্টাচার্য্য জানান বাংলার উর্তি খেলোয়াড়দের এই ২৯" ইঞ্চি ক্যারামের প্রতি আকর্ষণ নেই। ক্রিকেট,ফুটবল ও টেবিল টেনিস খেলার মতো যতটা আকর্ষণ রয়েছে ঠিক ততটাই আকৃষ্ট গড়ে তোলার জন‍্য কোচিং ক্যাম্প তৈরী করা হবে এই প্রতিযোগিতার শেষে। আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের‍ মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় খেলোয়াড় দুর্জয় জয়, এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ।
Read More
শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে

রাত পোহালেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে পুলিশ, প্রশাসন থেকে ভোট কর্মীদের মধ্যে। মেয়াদ শেষ হওয়ার দু বছর পর অর্থাৎ সাত বছর পর মহকুমা পরিষদ নির্বাচন হচ্ছে। রবিবার সকাল থেকে নির্বাচন। শনিবার প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত দেখা গেল ভোট কর্মীদের। এবারের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মোট ৫ লক্ষ ২৮ হাজার ভোটার রয়েছে। ৬৫৭ টি ভোট গ্রহণ কেন্দ্রে প্রায় পাঁচ হাজার ভোট কর্মী ভোট পরিচালনা করবেন। একটি কেন্দ্রে পাঁচ জন করে ভোট কর্মী থাকবেন। মোট ১৪৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল। আট থেকে দশ হাজার পুলিশ মোতায়েন করা থাকবে। প্রায় দেড়শোটির বেশি স্পর্শকাতর বুথ রয়েছে। সেসব…
Read More
ক্যারিব্যাগ বর্জন করুন, অভিনব প্রচার শিশু কিশোরদের

ক্যারিব্যাগ বর্জন করুন, অভিনব প্রচার শিশু কিশোরদের

শনিবার জলপাইগুড়ির অরবিন্দ নগর শিল্প সমিতি পাড়া সারদা শিশু তীর্থ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের দেখা গেল বাজারে কাপড়ের ব্যাগ বিতরণ করতে।পাশাপাশি ক্যারি ব্যাগ বন্ধ করতে হাত জোড় করে মানুষের কাছে আবেদন করছেন। এহেন কাজ কে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। এক কিশোর জানায় আমাদের ভবিষ্যৎ এর জন্য মানুষের কাছে ক্যারি ব্যাগ বন্ধের আবেদন জানাচ্ছি। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি পুরসভা এই প্লাস্টিক বর্জন প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। আগামীতে অব্যবহৃত প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা।
Read More
তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে

তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে

তিস্তায় হলুদ সংকেত।জলপাইগুড়ির আকাশ পরিষ্কার।শনিবার সকালে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে খবর জানানো হয়েছে তিস্তায় হলুদ সংকেত জারি রয়েছে। দোমহনী, বাংলাদেশ বর্ডার অসংরক্ষিত এলাকা পর্যন্ত হলুদ সংকেত রয়েছে। NH 31 জলঢাকায় কোন সতর্কতা নেই বলে জানান তনয় তালুকদার, এস ডিও, এডিকেশন সাবডিভিশন।
Read More
পৃথিবীতে সবচেয়ে বড় হলো মা,তারই প্রমাণ মিলল

পৃথিবীতে সবচেয়ে বড় হলো মা,তারই প্রমাণ মিলল

পৃথিবীতে সবচেয়ে বড় হলো মা। তারই প্রমাণ মিলল। আর দৃশ্য দেখা গেলো ডুয়ার্সের নদীতে। নদী পারাপার হচ্ছিল একদল হাতি সাথে ছিল একটি ছোট্ট শাবকও। সুন্দর দেখতে সেই হস্তি শাবক টি হঠাৎই পাহাড়ের ভারী বৃষ্টির ফলে সমতলের নদী দিয়ে বয়ে চলা নদীর জল পারাপার হতে গিয়ে দলের মধ্যে থাকা ছোট্ট শাবকটি সেই জলের স্রোতে অন্যদিকে বয়ে চলে যাচ্ছিলো। আর সেটি তার মা দেখতে পায় সে তার বাচ্চাকে বাঁচাতে সে জলের মধ্যে যুদ্ধ করেই যাচ্ছে শেষ পর্যন্ত জয়লাভ করে বাচ্চাকে চা বাগানের দিকে ফিরিয়ে নিয়ে যায় মা ও তার দল।আর এদৃশ্য দেখা গেল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ভগদপুর চা বাগান সংলগ্ন এলাকায়। আর…
Read More
স্বাধীনতার পরে প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে

স্বাধীনতার পরে প্রথম কোনও আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে

স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে। ঝাড়খণ্ডের সেই প্রাক্তন মন্ত্রী দ্রৌপদী মুর্মু প্রস্তাবক রয়েছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।শুক্রবার মালদায় এসে এমনটাই জানিয়েছেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ।শুক্রবার সকালে শতাব্দি এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ। মালদা টাউন স্টেশনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানান দলের জেলা নেতৃত্ব। এরপরে সরাসরি গৌড় ভবনে চলে যান বিজেপি সাংসদ। মালদায় দিলীপ বাবু একটি কর্মী বৈঠক করার কথা রয়েছে।এদিন মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন,কেন্দ্রে মোদি সরকার যেভাবে দেশ…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চালাতে প্রস্তুত

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চালাতে প্রস্তুত

হাতে আর মাত্র একটি দিন তারপরেই শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট।এই মুহূর্তে চলছে চূড়ান্ত ভোট প্রক্রিয়ার কাজকর্ম।ব্যস্ত দার্জিলিং জেলা প্রশাসনের পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শিলিগুড়ি মহকুমা পরিষদ ভোটে প্রায় দেড় হাজার ভোট কর্মী নিয়োগ করেছে প্রশাসন।ইভিএম পাহারা থেকে শুরু করে বুথ পাহারায় থাকবেন কয়েক হাজার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কর্মী। প্রচারের এখন প্রায় শেষ লগ্ন।অপরদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালাতে সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে।ভোটের আগে এখনও পর্যন্ত কোথাও কোনো অশান্তির ঘটনা ঘটেনি।বাম দখলে থাকা শিলিগুড়ি মহকুমা পরিষদ দখল করতে এবার আপ্রান প্রচেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি।অপরদিকে বাম কংগ্রেস জোটও পিছিয়ে নেই।শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকাতে প্রতিটি মেট্রোপলিটন পুলিশের থানা সদা…
Read More
নদী সংস্কারের দাবিতে কড়াই নিয়ে পথ অবরোধ এলাকাবাসীর

নদী সংস্কারের দাবিতে কড়াই নিয়ে পথ অবরোধ এলাকাবাসীর

বর্ষায় বাড়ির ভেতরে জল। তাই রাস্তায় কড়াই ও গ্যাস নিয়ে বসে পড়ে এলাকাবাসীরা।শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্তরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দোখায় ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার জোড়াপানি নদী সংস্কার না করার ফলে বর্ষায় জোড়াপানী নদীর দুকুল ছাপিয়ে জল এসে এলাকায় প্রাবনের আকার ধারন করে। বারবার এই জোড়াপানী নদী সংস্কারের আবেদন জানালেও পুরনিগমের কোনো হেলদোল নেই। বিক্ষোভের খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলার শম্পা নন্দী ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনিও বাসিন্দাদের সাথে একমত হয়ে বলেন জোড়াপানী নদীর সংস্কার করা জরুরী৷ পুরনিগমে এই বিষয়ে জানানো হলেও অবস্থার সুরাহা হয়নি। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি।
Read More
শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না,হুশিয়ারি পার্থ প্রতিম রায়ের

শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না,হুশিয়ারি পার্থ প্রতিম রায়ের

২১ জুলাই ধর্মতলায় শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না।প্রস্তুতি মিটিং এ আজ কোচবিহার সাহিত্যসভায় কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।তিনি আজ আরও বলেন দলের কেউ প্রচার ফেস্টুনে নিজেদের ছবি যাতে ব্যবহার না করেন সেব্যাপারেও সতর্ক করে দেওয়া হলো কর্মীদের৷ আজ সাহিত্য সভায় জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির মিটিং র গরহাজির ছিলেন পার্থপ্রতিম রায় সহ বিরোধী শিবিরের নেতৃত্বরা। রবীন্দ্রনাথ ঘোষ,বিনয় কৃষ্ণ বর্মন, উদয়ন গুহ,গিরীন্দ্রনাথ বর্মন ছিলেন না কেউই৷ রবীন্দ্রনাথ বাবু যদিও বলেন তিনি কলকাতায় মিটিং এর ব্যাপারে কিছু জানেন না। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিটিং জেলা নেতাদের একাংশের অনুপস্থিতি দলের অভ্যন্তরের বিবাদ আরও চরমে পৌঁছে…
Read More
জেলা প্রশাসনের উদ্যোগে ৪৫ দিন ব‍্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

জেলা প্রশাসনের উদ্যোগে ৪৫ দিন ব‍্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে শনিবার কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় এক বিশেষ শিবিরের উদ্বোধন হলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও কালচিনি ব্লক প্রশাসনের তরফে।এখনও চা বলয়ে অনেক জনগণ আছে যাহারা সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে অবগত না তাদের অবগত করতে এবং প্রতিটি ঘরে সরাকারি প্রকল্পের পরিষেবা পৌছে দিতে এই উদ‍্যোগ। ৪৫ দিন ব‍্যাপী এই শিবির চলবে।শিবিরে প্রশাসনের আধিকারিকরা ও গ্ৰাম পঞ্চায়েতের কর্মীরা ও আধিকারিকরা উপস্থিত থাকবে।এবং প্রতিটি ঘরে আধিকারিকরা পৌঁছে যাবে এবং যাদের যা প্রয়োজন তা ব‍্যবস্থা করবে। এবং জনগণকে সচেতন করবে আধিকারিকরা। আগামী ৪৫ দিনের মধ‍্যে প্রতিটি ঘরে পৌঁছে তাদের সব পরিষেবা প্রদানের ব‍্যবস্থা করা হবে।
Read More
ক্রমশ জটিল হচ্ছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অব কমার্সের পরিস্থিতি

ক্রমশ জটিল হচ্ছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অব কমার্সের পরিস্থিতি

বার ডান্সার কান্ডে নয়া মোড়। এবার অধ্যাপক,অধ্যাপিকা দের DEFAMATION সংক্রান্ত উকিল নোটিশ পাঠালেন প্রিন্সিপালের আইনজীবী।ক্রমশ জটিল হচ্ছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অব কমার্সের পরিস্থিতি। বিরূপ মন্তব্য, সম্মানহানি, মানসিক হেনস্থা ইত্যাদির অভিযোগ তুলে অধ্যাপক অধ্যাপিকাদের নোটিশ পাঠালেন অধ্যক্ষের আইনজীবী। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়ালো শিক্ষানুরাগী মহলে।বৃহস্পতিবার বিকেলে প্রিন্সিপাল তার চেম্বারে একটি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের এই খবর দিয়ে তাদের হাতে উকিল নোটিশের কপি তুলে দেন প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ সরকার বলেন তার আইনজীবী আপাতত তিনজনকে DEFAMATION সংক্রান্ত আইনি নোটিশ পাঠিয়েছেন। এই তিনজনের মধ্যে রয়েছেন বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেবাশীষ সিনহা মহাপাত্র, অধ্যাপিকা মৌমিতা সেনগুপ্ত, অধ্যাপক সব্যসাচী…
Read More
খুশির খবর রাজ্য পুলিশদের জন্য

খুশির খবর রাজ্য পুলিশদের জন্য

রাজ্য সরকারের তরফে খুশির খবর রাজ্য পুলিশদের জন্য। WBCS-দের একটা ওয়েলফেয়ার সংগঠন আছে, কিন্তু WBPS-দের কোনও এমন সংগঠন ছিল না। তাই নবান্ন থেকে তাদের জন্য একটি ওয়েলফেয়ার সংগঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ৬৩০ জন WBPS অফিসার উপকৃত হবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আশা করেন এই সংগঠনের তরফ থেকে অফিসাররা নিজেদের সুবিধা-অসুবিধার কথা আরও ভালো ভাবে তুলে ধরতে পারবেন। তবে এই ফোরাম অফিসাররা নিজেরাই তৈরি করবেন, সরকার এর মধ্যে হস্তক্ষেপ করবে না বলেই জানিয়ে দেন মমতা। আজই ৬ জন ডিএসপি পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন এবং ৬ জন এএসপি'কে এসপি করা হল, এই ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী…
Read More
কে এই দ্রৌপদী মুর্মুর?রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য যাকে এত পছন্দ বিজেপির

কে এই দ্রৌপদী মুর্মুর?রাষ্ট্রপতির পদপ্রার্থীর জন্য যাকে এত পছন্দ বিজেপির

সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। জীবনের শুরুটা হয়েছিল শিক্ষিকা হিসাবে। সেখান থেকে রাজনীতি। তবে তিনি তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন একেবারে তৃণমূল স্তর থেকে। এর পর বিধায়ক, মন্ত্রী এবং পরবর্তীকালে রাজ্যপাল৷ সেই আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুই এবার এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী৷ মঙ্গলবার বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁদের প্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন৷ দ্রৌপদীর রাজনৈতিক জীবন এক কথায় সফল৷ তৃণমূল স্তর থেকে ধীরে ধীরে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে বারবার নেমে এসেছে আঘাত। ‘মহাভারতে’র দ্রৌপদীর মতোই পুত্রশোকে বিহ্বল হয়েছেন তিনি৷ তিন বছরের ব্যবধানে হারিয়েছেন দুই পুত্রকে৷ হারিয়েছেন…
Read More