উত্তরবঙ্গ

নির্বাচন ঘিরে উত্তপ্ত গোটা ত্রিপুরা

নির্বাচন ঘিরে উত্তপ্ত গোটা ত্রিপুরা

এই মুহূর্তে নির্বাচন ঘিরে উত্তপ্ত গোটা ত্রিপুরা। ক্রমাগত চাপ বেড়ে চলেছে গেরুয়া শিবিরে ওপর, কারণ ভোটে অংশগ্রহণ প্রার্থী মুখ্যমন্ত্রী নিজেও। প্রক্রিয়া শুরু হয়েছে জেতার লড়াইয়ের। আগামী বছরেই হবে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে চলতি মাসের ২৩ তারিখ ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। যাকে সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে। আগরতলা, টাউন বরদোয়ালি, সুরমা ও যুবরাজনগর কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্যে আগরতলা ও টাউন বরদোয়ালি কেন্দ্র বিজেপির কাছে রীতিমতো প্রেস্টিজ ফাইট হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ টাউন বরদোয়ালি কেন্দ্রে বিজেপির প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাঁর সঙ্গে মূল লড়াই হতে চলেছে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে আসা আশিস কুমার সাহার। একই ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে…
Read More
বিদ্বেষ মূলক মন্তব্যের জেরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

বিদ্বেষ মূলক মন্তব্যের জেরে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

ঘটনার সূত্রপাত বিতর্কিত মন্তব্যের জেরে, কিন্তু সেই মন্তব্যের জেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার ইসলাম বিরোধী যে মন্তব্য তা ঝড় তুলেছে দেশে, বিদেশে, সর্বত্র। বিরোধী দলগুলির মতোই বাংলার মুখ্যমন্ত্রী তার নিন্দা করেছেন। নবান্নের বৈঠক থেকে আরও একবার এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জাহির করলেন তিনি। এছাড়াও নূপুর শর্মা আগে বাংলাকে কী ভাবে অপমান করতে চেয়েছিল সেই কথাও মনে করিয়ে দেন মমতা। টেনে আনেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির কথা। নূপুর এবং অন্য এক বিজেপি নেতা যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে তাদের গ্রেফতারি চেয়েছেন মমতা। তিনি বলেন, কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন…
Read More
খুশির খবর, বেতন বাড়তে চলেছে শ্রমিকদের

খুশির খবর, বেতন বাড়তে চলেছে শ্রমিকদের

পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে ধামসা মাদলের তালে নাচতে দেখা গিয়েছে, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণাও করেছেন তিনি। বর্তমান রাজ্য সরকার চা শিল্পের উন্নয়নে যেমন নজর দিয়েছে তেমনই শ্রমিকদের নিয়েও ভেবেছে, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ীই ঘোষণা করেন, চা শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, চা শ্রমিকদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। কিন্তু এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন। যদিও কবে থেকে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর হবে, তা এখনও জানা যায়নি। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই…
Read More
উত্তরবঙ্গে খুশ মেজাজে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে খুশ মেজাজে মুখ্যমন্ত্রী

বেশ কিছু কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে ঠাসা কর্মসূচি। বুধবার দিন দুপুরে আলিপুরদুয়ারের আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে উন্মাদনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এত বড় অনুষ্ঠান এর আগে হয়নি জেলায়। এই জেলা তো বটেই আসে পাশের জেলাগুলিতেও এত বড় অনুষ্ঠান হতে দেখা যায়নি। বেলা বারোটার সময় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার জেলার আদিবাসী যুবক যুবতীরা এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে সাজ সাজ রব পড়ে গিয়েছে। বিশাল আকারের তিনটি তাঁবু নির্মাণ করা হয়েছে, সেজে উঠেছে আলিপুরদুয়ার এই অনুষ্ঠানকে…
Read More
খাদ্য দপ্তরের উপস্থিতিতে হোটেল মালিকদের প্রশিক্ষণ শিবির

খাদ্য দপ্তরের উপস্থিতিতে হোটেল মালিকদের প্রশিক্ষণ শিবির

দিন যত এগোচ্ছে, রাস্তা বা শহরতলীতে হোটেল বা রেস্তোরার সংখ্যাও যেন ততটাই বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন হোটেলে খাবার পরিবেশন নিয়ে নানান অভিযোগ উঠে আসছে। এই সব বিষয় মাথায় রেখে খাদ্য ব্যবসায়ীদের নিয়েও সচেতনতার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করছে খাদ্য দপ্তর। মঙ্গলবার জলপাইগুড়িতে খাদ্য ব্যবসায়ীদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। প্রশিক্ষণের দায়িত্বে থাকা গৌরব সান্যাল জানান, কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সুরক্ষিত খাদ্য প্রক্রিয়াকরণ, খাবার পরিবেশন ইত্যাদি নানা বিষয়ে একটি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি জানান এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Read More
গোয়া থেকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হচ্ছে রোদ্দুর রায়কে

গোয়া থেকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হচ্ছে রোদ্দুর রায়কে

মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগের জেরে গতকাল মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার হন রোদ্দুর রায়। মূলত, একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। সূত্র মারফত জানা গিয়েছে আজ বুধবার ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি হেয়ার স্ট্রিট থানা, চিৎপুর থানা, লালবাজারের সাইবার ক্রাইম থানা সহ কলকাতা পুলিশের একাধিক থানায় রোদ্দুর রায়ের নামে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। অভিযোগে উল্লেখ করা হয় তিনি মুখ্যমন্ত্রীর এবং বিভিন্ন নেতাদের নামে অশালীন ও কুরুচিকর মন্তব্যে করেছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর বিতর্কিত মন্তব্য করায় তাঁকে নিয়ে প্রবল প্রতিবাদ…
Read More
বনদপ্তরের প্রচেষ্ঠায় গর্ত থেকে হাতির শাবক উদ্ধার

বনদপ্তরের প্রচেষ্ঠায় গর্ত থেকে হাতির শাবক উদ্ধার

কালচিনি ব্লকের নিমতি রেঞ্জের পাশের গর্তে গতকাল গভীর রাতে পড়ে গেল একটি হাতি শাবক বনদপ্তরের প্রচেষ্ঠায় মঙ্গলবার সকালে উদ্ধার হলো হস্তি শাবকটি। গতকাল গভীর রাতে নিমতি রেঞ্জের কাছে একটি হাতির দল এসেছিল। কিছুক্ষণ পরে বনকর্মীরা আওয়াজ পেয়ে চেক করার সিদ্ধান্ত নেন। রাত ১.৩০ মিনিট নাগাদ তারা যখন পরীক্ষা করে দেখে একটি হাতি শাবক নিমতির পাশে একটি গর্তে পড়ে গেছে।তাৎক্ষণিকভাবে নিমতি রেঞ্জ, পশ্চিম পোরো বিট এবং নিমতি বিট থেকে উদ্ধারকারী দল জড়ো করা হয়। উদ্ধারের জন‍্য একটি জেসিবিও ডাকা হয়।মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। হাতি শাবকটিকে সফলভাবে উদ্ধার করা হয় এবং জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Read More
ভারতীয় নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ভারতীয় নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আমেরিকার ডলারের মতো ভারতীয় নোটেও একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব বা মণীষীর ছবি ব্যবহার করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। গতকাল একথা দাবানলের মত ছড়িয়ে পড়ে সামনে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালাম নাম। আরবিআই সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছে আরবিআই। মহাত্মা গান্ধীর পাশাপাশি আরও মনীষীদের ছবি রাখার কথা ভাবা হচ্ছে বলে খবর। পাশাপাশি দাবি করা হয়েছিল, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও সেরেছেন আরবিআই কর্তারা। আইআইটি দিল্লির সাম্মানিক অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে দু'টি নোটের নমুনা পাঠিয়েছিল ওই সংস্থা। অধ্যাপককে দু'টির…
Read More
আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

আজ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

আজ বেলা তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী বিশেষ বিমানে কলকাতা থেকে আলিপুরদুয়ারের হাসিমারা সেনা বাহিনীর এয়ারপোর্টে পৌঁছাবেন। সেখান থেকেই তিনি সোজা চলে যাবেন মালঙ্গী অতিথিশালায়। সেখানেই রাতে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের ডাকা কর্মী সভায় যোগ দেবেন তিনি। বুধবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে আদিবাসী সমাজের গণবিবাহে যোগ দেবেন। ৫০৬ জোড়া পাত্র-পাত্রীর সেখানে বিয়ে হবে বলে জানা গেছে।
Read More
উত্তরবঙ্গ সফরের পূর্বেই বড় হুমকি

উত্তরবঙ্গ সফরের পূর্বেই বড় হুমকি

পূর্বেই ঘোষণা করেছিল আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সফরে যাওয়ার আগেই বড় হুমকি এলো তার কাছে। বড় রকমের হুঁশিয়ারি দিয়ে দিল কেএলও প্রধান জীবন সিং। ভিডিও বার্তা দিয়ে তার দাবি, কোচ-কামতাপুর ভূখণ্ডে এলে রক্ত গঙ্গা বইবে! এক কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরবঙ্গের মাটিতে পা রাখতেই বারণ করা হয়েছে। এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। ঠিক কী বলা হয়েছে ভিডিও বার্তায়? যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে জীবন সিং বলছে, কোচবিহারকে ‘গ’ শ্রেণিভুক্ত রাজ্য গঠন করার কথা ছিল ভারতভুক্তির চুক্তি অনুসারে। কিন্তু এতদিনেও তা হয়নি। তাই 'বহিরাগত' পশ্চিমবঙ্গ সরকারকে তারা ঢুকতে দেবে না এখানে। তার বক্তব্য,…
Read More
চাঞ্চল্যকর তথ্য, এবার তদন্তকারীর তালিকায় অনুব্রতর মেয়ে

চাঞ্চল্যকর তথ্য, এবার তদন্তকারীর তালিকায় অনুব্রতর মেয়ে

একের পর এক নাম জড়িত হচ্ছে হিংসা মামলায়৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় আরও দুই বিধায়ককে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ ওই দুই বিধায়ক কেষ্ট ঘনিষ্ট বলেই পরিচিত৷ দুর্গাপুরে এনআইটি’র অস্থায়ী গেস্ট হাউসে সিবিআই-এর অস্থায়ী দফতরে হাজিরা দেন তাঁরা৷ এরই মধ্যে সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যার কললিস্ট৷ এদিন বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা এবং পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বিধায়ক শাহানওয়াজ হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ মূলত ভোট পরবর্তী হিংসা মামলা নিয়েই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ তাঁদের৷ এদিকে, সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের মেয়ের মোবাইল নম্বর…
Read More
এবার জল্পনা বাড়ছে দলের আরো এক বিধায়কের দল পরিবর্তন নিয়ে

এবার জল্পনা বাড়ছে দলের আরো এক বিধায়কের দল পরিবর্তন নিয়ে

সময় খারাপ যাচ্ছে রাজ্যে গেরুয়া শিবিরের। একের পর এক ভাঙ্গনের মুখে পড়ছে গেরুয়া শিবির। গত বছর ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে ঘটনা ঘটিয়েছিল, ভোটের পর থেকে ঠিক সেই একই ঘটনা তাদের বিরুদ্ধেই ঘটে আসছে। যারা দল বদল করে লাইন দিয়ে বিজেপিতে গিয়েছিলেন তাদের অনেকেই আবার ফেরত আসছেন পুরনো দলে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটছে। কারণ ভোটের আগে তৃণমূলই সবথেকে বেশি খালি করেছিল বিজেপি। হালে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অর্জুন সিং, সকলের পুরনো দলে ফিরেছেন বিজেপি ছেড়ে। তবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে 'ঘরে ফেরার' জল্পনা নেই। বরং শোনা গিয়েছে তিনি সিপিএমে নয় তৃণমূলে যোগ দিতে…
Read More
আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ

আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ

আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ। মূলত, উত্তরবঙ্গে শুক্রবারের মধ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও দু’দিন। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। জানা গিয়েছে, চলতি বছর স্বাভাবিক হবে…
Read More
যৌন কর্মী ও তাদের সন্তান কে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হলো

যৌন কর্মী ও তাদের সন্তান কে করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হলো

মঙ্গলবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল অথরীটির পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় জলপাইগুড়ি শহরের দিনবাজারে অবস্থিত নিষিদ্ধ পল্লীতে কর্মরত যৌন কর্মী এবং তাঁদের সন্তান দের প্রয়োজনীয় করোনা ভ্যাকসিন দেওয়া হলো এক বিশেষ শিবিরের মধ্য দিয়ে। এই প্রসঙ্গে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল ওথারিটির সেক্রেটারি গ্লাডি বোনজান জানান, এই ধরণের কাজ যদিও এই প্রথম নয়। যৌন কর্মীদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে, তাঁদের নানান ভাবে সরকারি চালসা, এবং মালসা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়া হয়। এবার যৌন কর্মীদের নিজস্ব সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে আবেদন জানানো হয়, যাতে ওরা সঠিক সময়ে করোনা ভ্যাকসিনের সব গুলি ডোজ পেতে পারে, সেই আবেদনের পর বিষয়টি…
Read More