উত্তরবঙ্গ

হাজিরার নির্দেশ এলো প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য

হাজিরার নির্দেশ এলো প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য

মন্ত্রী পদ বদল হলেও মামলা চলছে এখনো৷ এসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজ সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে  সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ এসএসসি নিয়োগ দুর্র্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যান৷ এবং সেখানে গোটা বিষয়টি তনি আবারও উল্লেখ করেন৷ তার প্রেক্ষিতেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়৷ আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে তাঁকে৷ বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-কে…
Read More
পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল‍্য ,ঘটনায় আহত গাড়ির চালক

পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল‍্য ,ঘটনায় আহত গাড়ির চালক

হাসিমারা দশ নং এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল‍্য। গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ দশ নং এলাকায় হাসিমারা গামী একটি ছোটো মাল বোঝাই গাড়ির সাথে অপর একটি হাসিমারা গামী গাড়ির সংঘর্ষ হয়।এতে ছোটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনায় গাড়ির চালক আহত হয়। হাসিমারা ফাঁড়ির পুলিশ আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।
Read More
জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝার চা বাগানে অনুষ্ঠিত হলো একদিনের সখী মেলা।এদিনের এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রকল্প গুলোর সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই এই ধরণের অনুষ্ঠান জেলার সব প্রান্তেই করা হচ্ছে, এই একদিনের সখী মেলায় উন্নয়ন কর্মযজ্ঞের বিভিন্ন স্টল গুলো যেমন রয়েছে তার সঙ্গেই বিভিন্ন খেলার মধ্যে অংশ নিয়ে সাধারণ মানুষ এই প্রকল্প গুলির সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারবেন। সখী মেলায় ,একদিকে যেমন পরিবেশিত হয় তাইকুন্ড শিক্ষার্থীদের দ্বারা মার্শাল আর্ট, এর সঙ্গে…
Read More
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বছর দুই-এর দীপশিখার

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বছর দুই-এর দীপশিখার

বয়স মাত্র দু বছর সাত মাস, আর এই বয়সেই ১০০ টি দেশের রাজধানীর নাম, দেশের ২৯ টি রাজ্যের রাজধানীর নাম,২৫ টি ভারতীয় জাতীয় চিহ্নের নাম, ইংরেজি ১২ মাসের নাম ইংরেজি ৭ দিনের নাম, ইংরেজিতে ৬টি ঋতুর নাম অনর্গল বলে দিতে পারে দীপশিখা। আর তার সুবাদে সম্প্রতি তার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। সেই কারণে শংসাপত্র এবং পদকও পেয়েছে দীপশিখা৷ যা পেয়ে খুশি পরিবারের সকলে৷ এই বয়সে শিশুরা ভালো করে কথা বলতে গেলেই হাঁফিয়ে ওঠে, সেই বয়সে তার এই প্রতিভায় বিস্মিত সকলে। তুফানগঞ্জ ১ নং ব্লকের ঘোগার কুঠির বাসিন্দা দিলীপ বর্মন। যদিও কর্মসূত্রে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভিন রাজ্যে…
Read More
জালে আটকে থাকা অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী

জালে আটকে থাকা অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী

জালে আটকে থাকা অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী, আতঙ্ক মুক্ত হলো গ্রামবাসী। জলপাইগুড়ি সদর ব্লকের মুন্ডা বস্তির ফকলাইনে এক গৃহস্থের জমিতে থাকা লাইননের জালে অজগর টিকে আটকে থাকতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পরে ওই এলাকায়, সোমবার সকালে গ্রামবাসীদের পক্ষ থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, এর পর জালে আটকে থাকা বার্মিজ পাইথনটিকে বিপদমুক্ত করেন। ঘটনা প্রসঙ্গে পরিবেশ কর্মী জানান ,এটি বার্মিজ পাইথন, জালে দীর্ঘক্ষণ আটকে থাকায় শরীরের বেশ কিছু স্থানের চামড়া ছিড়ে ক্ষত সৃষ্টি হয়েছে।বন দপ্তরের বন্যপ্রাণী শাখাকে বিস্তারিত জানানো হয়েছে।
Read More
বৃষ্টির মধ্য দিয়েই শুরু হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

বৃষ্টির মধ্য দিয়েই শুরু হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার উদ্যোগে ধূপগুড়ি উৎসব ও ধূপগুড়ি গ্রন্থমেলা উপলক্ষে সোমবার সকালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাদং ২ গ্রাম পঞ্চায়েতের সোনাতলাহাট থেকে এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ কাউন্সিলররা ও আধিকারিকেরা। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলার অনেক প্রতিযোগি এসেছিলেন।রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষ হাততালি দিয়ে ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহ জানায়।
Read More
মানসিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

মানসিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি

আর্থিক অনটন ও পারিবারিক-মানসিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। ঘটনায় ফাঁসিদেওয়ার নরদেবজোত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। করোনা মহামারী ও লকডাউনের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন লক্ষণ সরকার।পরিবারের চাপ ও মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘরের ভেতর আত্মঘাতী অবস্থায় পাওয়া যায় লক্ষণকে। ঝুলন্ত অবস্থায় দেহ দেখতে পেয়ে হকচকিত হয়ে পড়ে পরিবার ও স্থানীয়রা। ফাঁসিদেওয়া পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়েছে।
Read More
সুসম্পর্কের বার্তা নতুন প্রধানমন্ত্রীর তরফে

সুসম্পর্কের বার্তা নতুন প্রধানমন্ত্রীর তরফে

বিশ্বের মধ্যে এই মুহূর্তে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীলঙ্কার। লঙ্কাপুরীতে পরিণত হয়েছে সব কিছু। চারিদিকে জ্বলছে আগুন। অশান্তির আগুন পুড়ছে শ্রীলঙ্কা৷ দেশজুড়ে চলা বিক্ষোভ, আন্দোলন এবং অচলাবস্থার মধ্যেই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমসিংহে। প্রসঙ্গত, এই নিয়ে ষষ্ঠবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন তিনি। এই মুহূর্তে দেশজুড়ে যে অচলাবস্থা জারি রয়েছে তাতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদই দেশের শান্তি ফেরত আনতে সক্ষম, এমনটাই মনে করে বিক্রমাসিংহের উপর আস্থা রেখেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপক্ষে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ডাক দিলেন। এদিন শ্রীলঙ্কার ২৬ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিক্রমাসিংহে। এরপরেই তাঁর কথায় ফুটে ওঠে ভারতের…
Read More
আরো বেশি জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি

আরো বেশি জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি

দেখতে দেখতে প্রায় দু মাসের বেশি সময় অতিক্রম করলো যুদ্ধ পরিস্থিতি। একেই বলে মরার উপর খাড়ার ঘা। অন্তত ইউক্রেনের বর্তমান অবস্থা সেটাই বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। ইতিমধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেকার সংঘাত পার করেছে আড়াই মাস। দীর্ঘদিন ধরে চলা রাশিয়ার একের পর এক জোরালো হামলায় কার্যত মৃত্যুপুরীর রূপ নিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। কিন্তু এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অভাবেই এবার ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ। ইতিমধ্যেই ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশ্য নিয়ে বেলারুশের বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে ইউক্রেন সীমান্তে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি তরফে কিছু জানা যায়নি। তবে…
Read More
সংক্ৰমণ মুক্ত হয়েও থেকে যাচ্ছে লক্ষ্যণ

সংক্ৰমণ মুক্ত হয়েও থেকে যাচ্ছে লক্ষ্যণ

বিগত দু বছরের বেশি সময় করোনা সংক্রমণের তান্ডব চলছে দেশে। এই সংক্রমণে আক্রান্ত হয়েছে কয়েক লক্ষ্য লক্ষ্য মানুষ। সংক্রমণের দু'বছর পরেও করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের শরীরে থাকছে করোনার যে কোনও একটি উপসর্গ, করোনা নিয়ে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। দেশ তথা বিশ্বে এই মারন ভাইরাস থাবা বসিয়েছে আজ থেকে প্রায় আড়াই বছর আগে। ইতিমধ্যেই বিশ্বের কয়েক কোটি মানুষ এই সংক্রামক ভাইরাসের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে অনেককেই হার মানতে হয়েছে জীবন যুদ্ধে, আবার অনেকে মনের জোরে এবং চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় কাটিয়ে উঠেছে এই মারণ বিপদ। কিন্তু ল্যানসেটের সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, আদতে খালি চোখে আমরা যেভাবে করোনাকে দেখতে পাচ্ছি এই ভাইরাস তার থেকেও কয়েক গুণ ভয়ঙ্কর।…
Read More
দেশেই থাকতে হবে প্রধানমন্ত্রীকে

দেশেই থাকতে হবে প্রধানমন্ত্রীকে

বিশ্বের মধ্যে এই মুহূর্তে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীলঙ্কার। টালমাটাল পরিস্থিতি প্রধানমন্ত্রীর পদে। লঙ্কাপুরীতে পরিণত হয়েছে সব কিছু। চারিদিকে জ্বলছে আগুন। অশান্তির আগুন পুড়ছে শ্রীলঙ্কা৷ পরিস্থিতির চাপে পদত্যাগ করেছেন মহিন্দা রাজাপক্ষে। কিন্তু তারপরেও রাজপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ কমছে না। মহিন্দা রাজাপক্ষের পৈতৃক ভিটেতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে মহিন্দা রাজপাক্ষের দেশ ছেড়ে পালাবার সম্ভাবনা প্রবল। শ্রীলঙ্কার আদালতের কড়া নির্দেশ দিয়েছে, কোনওভাবেই দেশ ছেড়ে পালাতে পারবে না মহিন্দা রাজাপক্ষে সহ আরও ১৬ জন। গত দুই মাসে শ্রীলঙ্কার পরিস্থিতির ক্রমেই অবনতি হতে শুরু করেছে। অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। দেশ জুড়ে বিদ্যুৎ থেকে জ্বালানির আকাল দেখা দেয়। আর্থিক দেনায় ডুবে গেছে…
Read More
অর্থাভাবে ধুঁকছে উজ্জ্বলা প্রকল্প

অর্থাভাবে ধুঁকছে উজ্জ্বলা প্রকল্প

আজ থেকে ছবছর আগে ক্ষমতায় এসেছেন তিনি৷ ক্ষমতায় আসার পর ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে আসে নরেন্দ্র মোদী সরকার৷ দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য৷ বিনামূল্য তাঁদের হাতে পৌঁছে দেওয়া হয় গ্যাস৷ কিন্তু তথ্য বলছে, গত অর্থবর্ষে ৯০ লক্ষেরও বেশি উজ্জ্বলা গ্যাস প্রকল্পের উপভোক্তা এক বারের জন্যেও তাঁদের সিলিন্ডার রিফিল করাননি৷ ১ কোটি ৮ লক্ষ উপভোক্তা বছরে মাত্র একবার কোনও মতে গ্যাস রিফিল করাতে পেরেছেন৷ ভোপালে বছর ৬১-র এক বৃদ্ধা রামকোলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা৷ রোসনপুরা বস্তি তাঁর ঠিকানা৷ রামকলির কথায়, ‘‘আমি মাসে মাত্র ৬০০ টাকা বিধবা ভাতা পাই৷ এই টাকা দিয়ে…
Read More
রাজ্য উদ্যানপালন দফতরের উদ্যোগে মালদা থেকে বিদেশে রপ্তানি হতে চলেছে লিচু

রাজ্য উদ্যানপালন দফতরের উদ্যোগে মালদা থেকে বিদেশে রপ্তানি হতে চলেছে লিচু

রাজ্য উদ্যানপালন দফতরের উদ্যোগে মালদা থেকে এই প্রথম বিদেশে রপ্তানি হতে চলেছে লিচু।চলতি বছর নভেম্বর মাসে বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে মধ্য এশিয়ার দেশ কাতারে। আর সেই দেশে এই প্রথম লিচু রপ্তানির উদ্যোগ নিল রাজ্য সরকার।এর পাশাপাশি ইতালি এবং জার্মানী থেকে লিচু রপ্তানির বরাত এসেছে বলে জানিয়েছে উদ্যানপালন দপ্তর।প্রায় আট টন লিচু এবার বিদেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছে জেলা উদ্যানপালন দফতরের কর্তারা। জেলার লিচু বিদেশে রপ্তানি শুরু হলে এই জেলার অর্থনীতির মানচিত্রটাই বদলে যেতে পারে বলে মনে করছেন লিচু চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদায় ১ হাজার ৫৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়।কালিয়াচকের তিনটি ব্লকে লিচু…
Read More
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল জাতীয় কংগ্রেসের

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল জাতীয় কংগ্রেসের

মাল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্রান্তি বাজার থেকে সাতহাত কালিবাড়ী পর্যন্ত মিছিল করলো জাতীয় কংগ্রেস। মিছিলে মাল ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় যোগেন সরকার ছাড়াও নেতৃত্ব দেন কংগ্রেস নেতা সরিফুল ইসলাম, গৌতম ভৌমিক,বাবলু রায়, প্রসেনজিৎ রায়, বাহাদুর ওরাওঁ এবং ছাএ নেতা অর্জুন সরকার। মিছিলের শেষে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে মাল ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় যোগেন সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই দুই সরকারকে উৎখাতের জন্য এলাকার জনগণের কাছে আবেদন করেন।
Read More