উত্তরবঙ্গ

প্রায় তিন বছর বাদে উত্তর কোরিয়ায় থাবা বসাল করোনা

প্রায় তিন বছর বাদে উত্তর কোরিয়ায় থাবা বসাল করোনা

প্রায় তিন বছরের কাছাকাছি সময় ধরে সারা বিশ্বে তান্ডব করেছে করোনা সংক্রমণ। কেড়ে নিয়েছে প্রায় কয়েক কোটি প্রাণ। কিন্তু অন্যদিকে গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করার প্রায় তিন বছর পর নাকি এই প্রথম উত্তর কোরিয়ায় হানা দিল মারণ ভাইরাস করোনা। ২০১৯ সালে চীনের উহান প্রদেশে যে ভাইরাসের জন্ম এবং চিন থেকে ধীরে ধীরে ২০২০ এবং ২১ সালে যখন গোটা বিশ্বে এই প্রাণঘাতী মহামারী লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়েছে, তখনও নাকি উত্তর কোরিয়া ছিল করোনা মুক্ত, এই দেশে হানার কোনও কথাই প্রকাশ্যে আসে নি এই তিন বছরে। আপাতদৃষ্টিতে এই দেশ যে এখনও করোনামুক্ত সেটাই আন্তর্জাতিক স্তরে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে কিমের সরকার। কিন্তু আর হয়তো শেষ রক্ষা হল না। সম্প্রতি জানা গিয়েছে উত্তর…
Read More
মাত্র বারোদিনে মৃত্যু কুড়ি জনের

মাত্র বারোদিনে মৃত্যু কুড়ি জনের

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছিল চারধাম। মাত্র বারোদিন আগে, অর্থাৎ গত সপ্তাহের সোমবার করোনার দাপটে প্রায় দুই বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে বহু প্রত্যাশিত চারধাম যাত্রা। দেশের অন্যান্য তীর্থস্থানগুলোর থেকে অনেকটাই জনপ্রিয় এবং প্রত্যাশিত তীর্থস্থান হল এই চারধাম। প্রতিবছরই কয়েক লক্ষ মানুষ ভিড় জমান উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, এবং যমুনোত্রীতে। এই বছরও যাত্রা শুরুর দিন থেকেই হাজার হাজার তীর্থযাত্রী ভিড় জমিয়েছে এই তীর্থস্থানগুলিতে। কিন্তু চিন্তা বাড়িয়েছে উত্তরাখান্ড স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত একটি রিপোর্ট। ওই রিপোর্ট জানাচ্ছে চারধাম যাত্রা শুরু হওয়ার মাত্র বারোদিনের মধ্যেই অন্তত ২০ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে এই তীর্থযাত্রায় এত বেশি মৃত্যুহার আগে কখনও দেখা যায়নি। উল্লেখ্য, গত ৩ মে  অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী…
Read More
সংক্রমণ বাড়ছে চিনে

সংক্রমণ বাড়ছে চিনে

আজ থেকে বছর দুই আগে সংক্রমনের উৎপত্তি হয়েছিল চিন থেকেই। এর পর ধীরে ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে বিগত কয়েকদিনের স্বস্তির পর এক এক করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। সাম্প্রতিক এই বাড়বাড়ন্তের উৎসস্থল এবারও করোনার আঁতুড়ঘর চিন। চলতি বছরের শুরু থেকেই চিনে হু হু করে ছড়াতে শুরু করেছে এই ভাইরাস। ইতিমধ্যেই পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে যে সাংহাই, বেজিংসহ চিনের একাধিক প্রান্তের নাগরিকদের মানতে হচ্ছে কঠোর লকডাউন। খাবারের খোঁজে বাড়ির বাইরে বেরোনোর উপরেও জারি করা হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। সবে মিলে চিনে পুনরায় ফিরেছে ২০২০ সালের দুঃস্বপ্ন। এমতাবস্থায় জানা যাচ্ছে এই মুহূর্তে চিনের সাংহাইয়ের অবস্থা সবথেকে শোচনীয়। চিনের এই প্রদেশেই করোনা আক্রান্তের…
Read More
দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত এক ব্যবসায়ী

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত এক ব্যবসায়ী

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত ব্যবসায়ী। গতকাল রাতে শীতলকুচির গোসাইরহাট এলাকায় এক ব্যবসায়ী দোকান বন্ধ করার সময় বাইকে করে দুই জন দুষ্কৃতী দোকানের সামনে দাঁড়িয়ে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ী কে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। গতকাল রাতেই তাকে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী চন্দ্রশেখর বর্মন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এর নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ গত বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল চন্দ্রশেখর বর্মন কে। নির্বাচনের পর থেকে বাড়িছাড়া ছিলেন চন্দ্রশেখর বর্মন। দীর্ঘ এক বছর পর মায়ের বাৎসরিক এর কাজ করতে বাড়ি ফিরলে গতকাল রাতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
Read More
শ্রীলঙ্কার এই অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী কে?

শ্রীলঙ্কার এই অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী কে?

এই মুহুর্তে সব চেয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীলঙ্কার৷ লঙ্কাপুরীতে পরিণত হয়েছে সব কিছু।অশান্তির আগুন পুড়ছে শ্রীলঙ্কা৷ পদত্যাগী প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি জ্বলছে দাউ দাউ করে৷ প্রাণ বাঁচাতে নৌসেনা ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি ও তাঁর পরিবার৷ ইতিমধ্যেই শাসকদলের সাংসদ সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে৷ গোটা শ্রীলঙ্কা জুড়ে কার্ফু৷ গোটা দেশকে রসাতলে পাঠিয়ে অবশেষে ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে৷ চরম অর্থনৈতিক সংকটে ভুগছে দেশ৷ জনগণের তীব্র রোষের মুখে পড়তে হচ্ছে রাজনীতিবিদদের৷ অথচ এক সময় শ্রীলঙ্কায় জনগণের নয়নের মণি ছিলেন মাহিন্দা রাজাপক্ষে৷ এলটিটিই দমন করে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছিলেন৷ সেই তিনিই এখন দেশবাসীর কাছে ভিলেন৷ কলম্বো জুড়ে বিদ্রোহের আগুন৷ প্রধানমন্ত্রীর বাসভবন ‘টেম্পল ট্রি’র…
Read More
বাড়ছে মৃত্যুর সংখ্যা

বাড়ছে মৃত্যুর সংখ্যা

বিগত কিছু সময় ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল দেশের সংক্রমণে। কিন্তু এই মুহূর্তে দেশের কোভিড গ্রাফে আজ চিন্তা বহাল থাকল দেশবাসীর। কারণ আজ ভারতে দৈনিক সংক্রমণ তুলনায় কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যাতেও বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা বাড়ছে। যদিও করোনার চতুর্থ ঢেউ নিয়ে এখনও আশার বাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিএমআর বলছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে কোভিড চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে এবং অন্তত কোভিড বিধি মানতে হবে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৯৭ জন। এর মধ্যে শুধু দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ১১৮ জন। এই একই সময়…
Read More
জিটিএ নাকি গোর্খাল্যান্ড? আন্দোলনে গোর্খা সুরক্ষা পরিষদ

জিটিএ নাকি গোর্খাল্যান্ড? আন্দোলনে গোর্খা সুরক্ষা পরিষদ

বঙ্গ সফরে শিলিগুড়িতে এসে জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গোর্খাদের কথা একমাত্র ভারতীয় জনতা পার্টি চিন্তা করে। পাশাপাশি জিটিএ নির্বাচন দিয়ে গোর্খাদের সমস্যার সমাধান হবে না বলেই জানান অমিত। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহের বিরুদ্ধে সুর চরালো পাহাড়ের নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ। এদিন দলের নেতা এসপি শর্মা জানান, শিলিগুড়ির বিজেপি জনসভা থেকে পাহাড়ের নতুন চমক ঘোষণা করবে অমিত কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গিয়ে তেমন কোনো বক্তব্য রাখেনি স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ ও ভারতীয় জনতা পার্টি পাহাড় নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য তুলে ধরুক, এছাড়া এসপি শর্মা জানান, ১৫তারিখের মধ্যে জিটিএ নির্বাচন নাকি গোর্খাল্যান্ড কি চায় ভারতীয়…
Read More
সক্রিয়তা বাড়ছে ডি কোম্পানির

সক্রিয়তা বাড়ছে ডি কোম্পানির

ধীরে ধীরে আবার সক্রিয় হতে দেখা যাচ্ছে তাদের। মুম্বইতে নতুন করে সক্রিয় হতে শুরু করেছে দাউদ চক্র! সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থার একাধিক জায়গায় তল্লাশিতে নতুন করে সেই আশঙ্কা জাগিয়ে তুলছে। মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম ও ডি কোম্পনির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালালো এনআইএ। মুম্বইয়ের প্রায় ২০ টি জায়গায় এনআইএ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এনআইএ নাগপাড়া, সান্তাক্রুজ, মামব্রা সহ মুম্বইয়ের ২০টি জায়গায় তল্লাশি চালায়। জানা যাচ্ছে ডি কম্পানি বহুদিন ধরেই ড্রাগ পেডলার, রিয়েল এস্টেট ম্যানেজার, হাওয়াওয়ালার মাধ্যমে টাকা লেনদেন করত। এনআইএ বহুদিন ধরেই এই বিষয়টি নজরে রেখেছিল। অবশেষে সোমবার তল্লাশি অভিযান শুরু করে। প্রসঙ্গত, ফেব্রুয়ারি…
Read More
জল্পনা শুরু দাদার সতীর্থকে নিয়ে

জল্পনা শুরু দাদার সতীর্থকে নিয়ে

গত বছর বিধানসভা ভোটের আগে জল্পনার শুরু হয়েছিল বাংলার দাদাকে নিয়ে। সেই সময় যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা হতে শুরু করেছিল, তাতে মনে করা হয়েছিল তিনি যোগ দিতে পারেন রাজনীতির মঞ্চে। এবার তাঁর এক সময়ের সতীর্থ রাহুল দ্রাবিড়কে নিয়েও জল্পনা সৃষ্টি হল। সেই সময়ে মনে করা হয়েছিল যে বিজেপিতে যোগ দিতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ কিন্তু তেমনটা হয়নি। তবে এবার আবার সেই একই রকম কৌতূহল বাড়ছে ভারতীয় ক্রিকেটের কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে। সম্প্রতি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিও ভাইরাল। আর এরপরেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের শেষে হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচন। তারপর রয়েছে…
Read More
পুরসভার নির্বাচনের কারণে বন্ধ ইন্দো-নেপাল সীমান্ত, সমস্যায় সীমান্ত ব্যাবসায়ীরা

পুরসভার নির্বাচনের কারণে বন্ধ ইন্দো-নেপাল সীমান্ত, সমস্যায় সীমান্ত ব্যাবসায়ীরা

আগামী শুক্রবার নেপালের বিভিন্ন পুরসভার নির্বাচন। নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য সিল করা হলো সীমান্ত। বন্ধ ইন্দো নেপাল সীমান্ত পানিট্যাঙ্কিও। আজ ও কাল বন্ধ থাকবে সীমান্ত। বন্ধের জেরে বড় আর্থিক ক্ষতির মুখে সীমান্ত ব্যাবসায়ীরা।
Read More
লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ গ্ৰেফতার সাত

লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ গ্ৰেফতার সাত

লক্ষাধিক টাকার বোর্ড মানি সহ সাতজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বিশ্বনাথ মোড় এলাকায় হানা দিয়ে ১ লক্ষ ৩০ হাজার ১৩৫ টাকার বোর্ড মানি সহ সাত জনকে গ্রেফতার করে। জানা যায় স্থানীয় বাসিন্দা অভিজিৎ সাহার নেতৃত্বে এলাকায় প্রতিদিন বসত জুয়ার আসর। ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পায়। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
Read More
জ্বলে উঠলো রাজপ্রাসাদ

জ্বলে উঠলো রাজপ্রাসাদ

প্রতিবাদ ওঠার সাথে সাথে মন্ত্রিত্ব পদ থেকে সরে গেলেন তিনি, কিন্তু তাতেও রক্ষা হলো না কিছুই। লঙ্কাপুরীতে পরিণত হলো সব কিছু। আর্থিক সংকট, জাতীয় অচলাবস্থা, প্রধানমন্ত্রীর ইস্তফা এবং শেষে দেশবাসীর বিদ্রোহের আগুনে জ্বলে পুড়ে ছারখার রাজপ্রাসাদ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এমন সব ভয়ানক পরিস্থিতির সাক্ষী থাকল লঙ্কাপুরীর সাধারণ মানুষ। এই মুহূর্তে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কায় চলা অভাব-অনটন এবং সংকটের বিরোধিতা করে শুক্রবার থেকেই ফের রাস্তায় নেমেছে দেশের সাধারণ মানুষ। সেদিন থেকেই আবারও নতুন করে তোলা হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবি। আগের বারের থেকেই এবারের দাবি এতটাই জড়ানো ছিল যে দুদিন কাটতে না কাটতেই শেষমেশ জনরোষের কাছে হার স্বীকার করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তার…
Read More
ট্রাফিক পুলিশদের হাতে জল,গ্লুকোজ,সানস্ক্রিম তুলে দিলেন কমিশনার গৌরব শর্মা

ট্রাফিক পুলিশদের হাতে জল,গ্লুকোজ,সানস্ক্রিম তুলে দিলেন কমিশনার গৌরব শর্মা

বিগত কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহে হাঁসফাঁস করছে শহর শিলিগুড়িবাসী। তাপদাহের হাত থেকে রক্ষা পেতে যেখানে সাধারণ মানুষ খুঁজছে ছাউনী, ফ্যান ও এসির হাওয়া সেখানেই নিজের শরীরের চিন্তা না করে দিন রাত এই প্রচন্ড গরমে দুপুরের কড়া রোদে মোড়ের মাঝে দাড়িয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে ট্রাফিক পুলিশেরা। তাদের কথা চিন্তা করেই মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত যে সমস্ত ট্রাফিক পয়েন্টে কর্মরত পুলিশেরা রয়েছে তাদের সকলের হাতে জলের বোতল, গ্লুকোজ, ওআরএস ও সূর্যের তাপদাহ থেকে বাঁচতে সানস ক্রিম এই সমস্ত কিছু তুলে দেয় শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরভ শর্মা।
Read More