উত্তরবঙ্গ

দীর্ঘদীন থেকে বিকল হয়ে পড়ে থাকা বৈদ্যুতিক চুল্লির পুনরায় উদ্বোধন হল আজ

দীর্ঘদীন থেকে বিকল হয়ে পড়ে থাকা বৈদ্যুতিক চুল্লির পুনরায় উদ্বোধন হল আজ

আজ সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো আজ। ইসলামপুর শহরের একমাত্র শ্মশান হলো সতীপুকুর শ্মশান। দীর্ঘদীন থেকে এখানে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়েছিল। এর ফলে বাসিন্দারা মৃত দেহ দাহ করতে সমস্যায় পড়ছিল। কাঠ পুড়িয়ে সব দাহের কাজ চলছিল। পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে ফের চুল্লি মেরামত করা হয়েছে। এদিন চুল্লিটির উদ্বোধন হওয়াতে বাসিন্দারা খুশি। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত, একজিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম, ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলারের প্রতিনিধি বিক্রম দাস ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় দত্ত প্রমুখ। কানাইয়ালাল আগরওয়াল বলেন, "যান্ত্রিক সমস্যার কারণে এতোদিন বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়েছিল। মেরামতের পর পুনরায় চালু করা…
Read More
জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন ফুটপাত ব্যবসায়ীরা

জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন ফুটপাত ব্যবসায়ীরা

কোচবিহার জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন ফুটপাত ব্যবসায়ীরা। আজ ফুটপাত ব্যবসায়ীরা একত্রিত হয়ে কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে, পৌরসভার পৌরপতি যে নিয়ম করেছে ফুটপাতে ব্যবসায়ীদের ৩০ টাকা করে দিতে হবে সেই বিষয়েই জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন আগে ৫ টাকা করে নেওয়া হতো এখন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই পাঁচ টাকাকে বাড়িয়ে দিয়ে এখন ৩০ টাকা করেছে সেটা তারা কোন রকম ভাবেই দিতে পারছে না বলে জানান। এই বিষয়ে তিনি আরও বলেন তাদের যে আয় হচ্ছে তাতে তাদের সংসারই চলছে না তার পরেও কি ভাবে তারা দিনপতি ৩০…
Read More
পুলিশের বেশে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশের বেশে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা। পরে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান, এই যুবক…
Read More
স্কুলে দেখা নেই শিক্ষকদের, দিদির দূত কর্মসূচিতে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ পার্থপ্রতিম রায়ের

স্কুলে দেখা নেই শিক্ষকদের, দিদির দূত কর্মসূচিতে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ পার্থপ্রতিম রায়ের

সকাল ১১টা বেজে গেলেও স্কুলে নেই শিক্ষকদের দেখা। দিদির দূত কর্মসূচিতে দিনহাটার বসগিরের ধাম এ পি স্কুলে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। স্কুলে কোনো শিক্ষককে না পেয়ে এসআইকে অভিযোগ জানান পার্থপ্রতিম প্রায়। পার্থ প্রতিম রায় বলেন, দিদির দূত কর্মসূচিতে তিনি ওই স্কুলে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পান ১১টা পার হয়ে গেলেও স্কুলে ছাত্র থাকলেও স্কুলের চারজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই। তিনি বলেন, গ্রামের বাসিন্দারাও অভিযোগ করছেন প্রতিদিন একই অবস্থা। প্রতিদিন শিক্ষকরা দেরিতে স্কুলে আসে।
Read More
শিলিগুড়িতে ধরা পড়লো চিতাবাঘ

শিলিগুড়িতে ধরা পড়লো চিতাবাঘ

শিলিগুড়ি জংশনের ডি এম ইউ শেডের কাছে খাঁচাবন্দি হলো চিতা বাঘ। সোমবার সকালে চিতা বাঘ খাঁচাবন্দি হতেই এলাকার মানুষের ভিড় জমে যায় চিতাবাঘ দেখতে। গত ১৯ তারিখে স্থানীয় রেল কর্মীরাই শিলিগুড়ি জংশনের ডি এম ইউ সেডের জঙ্গলে চিতাবাঘ দেখতে পায়। এরপরই বনদপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেদিনই বাঘের খোঁজে তল্লাশি চালালে দেখা মেলেনি চিতা বাঘের। পরে বনদপ্তর এর বনকর্মীরা চিতাবাঘ ধরতে ওই এলাকায় খাঁচা পেতে ছিল। আজ সকালে খাঁচাবন্দী হয় চিতাবাঘ।সোমবার সকালে বনদপ্তরের টিম পৌঁছে খাঁচা বন্দি চিতা বাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়।
Read More
ক্লাস্টার মিট আয়োজন করলো ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা

ক্লাস্টার মিট আয়োজন করলো ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা

ব্যাংকের বেসরকারিকরনের বিরোধিতা করে ও নানা দাবি নিয়ে ক্লাস্টার মিট আয়োজন করলো ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ভারত শাখা। শনিবার শিলিগুড়ির একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে মূলত ব্যাংকের বেসরকারিকরণের বিরোধিতা করে যে আন্দোলন তার রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। জানা গিয়েছে, বেসরকারিকরণের বিরোধিতা,পুরোনো পেনশন স্কীম ফেরত আনা,গ্রামে ব্যাংকের শাখা বাড়ানো ইত্যাদি দাবি নিয়ে আগামী ৩০ ও ৩১ শে জানুয়ারি বন্ধ ডাকার কথা ছিল। তবে, তার আগে RBI এর সঙ্গে আলোচনায় তাদের দাবি পূরণের আশ্বাস পেতেই সেই বন্ধ থেকে তারা বিরত থাকছে। কিন্তু বেসরকারিকরণের বিরোধিতা করে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে। সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস…
Read More
মোর্চার জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর চড়ালেন অনীত থাপা

মোর্চার জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর চড়ালেন অনীত থাপা

গতকালই আনুষ্ঠানিকভাবে জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করেছে মোর্চা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠকে সুর চড়ালেন অনীত থাপা।বিরোধী জোটকে কটাক্ষ করে অনীতের মন্তব্য, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে পাহাড়ে। তার কথায়, এই জোট গোর্খাল্যান্ড আদায়ের জন্য নয়, এই জোট বিজিপিএম এবং অনীতকে ধ্বংস করার চেষ্টা।শনিবার শহর শিলিগুড়ি সংলগ্ন পিন্টেল ভিলেজে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে অনীত থাপা বলেন, কেউ একজন সই তুলে নিলে কোনও প্রভাব পড়বে না। অন্যদিকে, গোর্খাল্যান্ড ইস্যুতে বলেন, গোর্খাল্যান্ড এখন রাজনৈতিক ইস্যু। আমি গোর্খা হিসেবে গোর্খাল্যান্ডের পক্ষে। তবে এভাবে গোর্খাল্যান্ড আদায় করা যায় না। তাই আমি উন্নয়নের স্বার্থে পাহাড়ে কাজ করে যাব।
Read More
ফের কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা

ফের কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা

আবারো কোটি টাকার কাঠ পাচার রুখে দিল বেলাকোবা বনদপ্তর। গতকালের পর আজ ভোর রাতে আবারো ৭০ লক্ষ টাকার অবৈধ বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করলো বেলাকোবা বনদপ্তর। বনদপ্তরের চোখে ধুলো দিয়ে কন্টেনারে করে আবারো কাঠ পাচারের চেষ্টা পাচারকারীদের। অবশেষে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই একটি কন্টেনার গাড়ি আটক করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা। শনিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায় রাতভর চলে বিশেষ অভিযান। আর তাতেই মিলে যায় সাফল্য। অবশেষে একটি ১৪ চাকার কন্টেনার আটক করে বন কর্মীরা। সেই গাড়ির ভিতরেই লুকানো ছিল…
Read More
“টক টু মেয়রে” রাস্তা ও ড্রেনের সমস্যা তুলে ধরেন নাগরিকেরা, সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

“টক টু মেয়রে” রাস্তা ও ড্রেনের সমস্যা তুলে ধরেন নাগরিকেরা, সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের বর্ষপূর্তি। ঐ দিনটিতে কর্পোরেশনে একটি ছোট অনুষ্ঠানের মধ‍্য গত ১ বছরে কি কি কাজ করতে পেরেছে কি কি অসম্পূর্ণ রয়েছে তা শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানান মেয়র গৌতম দেব। আজ "টক টু মেয়র"-এ রাস্তা ও ড্রেন এর সমস্যা তুলে ধরেন সাধারণ নাগরিকেরা। সব শেষে সাংবাদিকদের পুরো বিষয় জানাতে জানাতে আরেকটি ফোন আসে। সেই ফোনও গ্রহণ করে তাঁর সমস‍্য সমাধানের রাস্তা জানান গৌতমবাবু। বিগত এক বছরের বিভিন্ন কাজের মধ্যে পানীয় জলের সমস‍্যা সমাধানের কথা তুলে ধরেন।তিনি জানান, মানুষ অনেক সচেতন এবং অনেক সমস্যা জানান।
Read More
একাধিক দাবিতে জন বারলার বাড়ির সামনে ধর্নায় তৃণমূল শ্রমিক সংগঠন

একাধিক দাবিতে জন বারলার বাড়ির সামনে ধর্নায় তৃণমূল শ্রমিক সংগঠন

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সদস্যরা। গত ১১ই সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার মালবাজারে সভা করতে এসে হুশিয়ারি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মাল বাজারে সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের জন্য চা বাগানগুলির মানুষের নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তিনি সময়সীমা বেধে দিয়েছিলেন,সেই সময়ের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার চা বাগানের মানুষের কথা না ভাবে তবে তিনি বিজেপির এমএলএ,এমপি,মন্ত্রীদের বাড়ির সামনে ধর্নায় বসবেন বলে ঘোষণা করেছিলেন।সেইমতো শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি জেলার বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে অবস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলো…
Read More
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল বাসিন্দারা

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে শামিল বাসিন্দারা

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা,এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌরি সংলগ্ন এলাকার বাসিন্দারা পথ অবরোধের শামিল। রাস্তা সংস্কারের দাবিতে এই পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। পানিকৌরি মোড় থেকে হরিহর হাই স্কুল মোড় পর্যন্ত বেহাল রাস্তায় দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ। এদিন রাস্তার উপরেই বসে বিক্ষোভ বাসিন্দাদের একাংশের। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার এই বেহাল দশা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কোথাও রাস্তা আটকে বিক্ষোভ আবার কোথাও রাস্তার উপরে বসে বিক্ষোভ বাসিন্দাদের। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা বলে জানান বাসিন্দারা।
Read More
এক যুবকের আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

এক যুবকের আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

মাথাভাঙ্গার উত্তর পচাগর এলাকায় যুবকের আত্মহত্যার ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। নিজের জমি বাড়ি বিক্রি করে ঘরজামাই থাকার জন্য শশুর বাড়ি থেকে চাপ সৃষ্টি করার জন্যই আত্মঘাতী ওই যুবক, এমনটাই অভিযোগ আত্মঘাতী যুবকের পরিবারের। আত্মঘাতী যুবকের পকেট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে তার শ্বশুরবাড়ির লোকেদের। সুইসাইড নোটে রয়েছে মোট তিনজনের নাম। তার মধ্যে একজন হাজরাহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। মৃত যুবক সোমেশ বর্মনের পরিবারের অভিযোগ, হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য হিমাংশু দাসের ভাস্তির সঙ্গে সোমেশ বর্মনের বিয়ে হয়েছে…
Read More
সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কের কালিবাড়ি এলাকায়। এদিন মানসাই ব্রিজ সংলগ্ন কালিবাড়ি এলাকায় মাল বোঝাই একটি ট্রাক এবং দিনহাটা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রী বোঝাই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় গুরুতর জখম হন বাস চালকসহ প্রায় ২০ জন। এদিন প্রায় সকাল ৬:৪৫মিনিট নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। এলাকাবাসীরা এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন।
Read More
চিকিৎসার অত্যাধুনিক সরঞ্জাম পৌঁছালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

চিকিৎসার অত্যাধুনিক সরঞ্জাম পৌঁছালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে এল অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম। স্টোক পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং নানা ধরনের বাতে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসায় এই সরঞ্জাম বিশেষ সাহায্য করবে বলে জানিয়েছেন বিভাগের প্রধান পার্থপ্রতিম পান। পাশাপাশি এখানে জন্মগত কারণে রক্তজনিত সমস্যায় নানা ধরনের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন ক্ষেত্রে সমস্যা এ ধরনের জটিল রোগের সমাধান হবে এই অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম এর সাহায্যে। এদিন হিমোফিলিয়া এবং ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের জন স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের ওএসডি ডাক্তার সুশান্ত রায়। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক,প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহা সেনগুপ্ত সহ অন্যান্যরা।
Read More