উত্তরবঙ্গ

প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

প্রধানমন্ত্রীর পদে বসেই নতুন বার্তা

সদ্য মাত্রই দেশ পেয়েছে নতুন প্রধানমন্ত্রী৷ ইমরান খানকে গদিচ্যুত করে সদ্যই পাকিস্তানের মসনদে বসেছেন তিনি৷ আর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নয়াদিল্লিকে চিঠি পাঠালেন শেহবাজ শরিফ৷ দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন তিনি৷ সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা তাঁর চিঠিতে উঠে এল কাশ্মীর প্রসঙ্গ৷ শেহবাজ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ তারই জবাব দিলেন শেহবাজ৷ জানা গিয়েছে, শেহবাজ তাঁর চিঠিতে জম্মু-কাশ্মীর সমস্যা সমাধানের কথা উল্লেখ করেছেন৷ চিঠিতে লেখা হয়েছে, ‘‘পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে বিশ্বাসী। দেশবাসীর আর্থ সামাজিক উন্নতির পাশাপাশি এই রিজিয়নের উন্নতির স্বার্থে এটা কাম্য। যা একমাত্র অর্থপূর্ণ আলোচনা…
Read More
চিতা বাঘের আতঙ্কে এলাকায় চাঞ্চল্য

চিতা বাঘের আতঙ্কে এলাকায় চাঞ্চল্য

চিতাবাঘের আতঙ্ক ছড়াল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাই টারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার সকালে ওই এলাকায় জমিতে কাজ করার সময় গ্রামবাসীরা একটি চিতাবাঘ দেখতে পান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ, বন দপ্তরের দলগাঁও রেঞ্জ অফিসের বনকর্মীরা পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটি সংশ্লিষ্ট এলাকার একটি ভুট্টা খেতে ঢুকে পড়েছে। গ্রামে চিতাবাঘ বেরিয়েছে এই খবর চাউর হতেই জমতে শুরু করে মানুষের ভিড়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
Read More
পৃথিবী ছাড়াও প্রাণের সম্ভাবনা আছে কি আরো কোথাও?

পৃথিবী ছাড়াও প্রাণের সম্ভাবনা আছে কি আরো কোথাও?

পৃথিবী ছাড়া সত্যি কি আরো কোথাও প্রাণের সঞ্চার আছে? পৃথিবীর বাইরেও কি লুকিয়ে রয়েছে প্রাণের অস্তিত্ব? এই প্রশ্ন চিরন্তন৷ যার উত্তর পেতে নিরন্তর খোঁজ চালাচ্ছেন বিজ্ঞানীরা৷ সৌরমণ্ডলে আমরা যে একা নই, সেই সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠল বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’-য়। সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, নীল গ্রহের বুকে মহাসাগরগুলিতে যতটা জল রয়েছে, তার চেয়ে অনেক বেশি রয়েছে বৃহস্পতির অনেকগুলি চাঁদের মধ্যে একটিতে৷ যার নাম ইউরোপা৷ তরল জলের সেই মহাসাগরগুলি লুকিয়ে রয়েছে ইউরোপার পুরু বরফে মোড়া পিঠের নীচে। শুধু তরল জলই নয়, প্রাণের সৃষ্টি ও বিকাশের জন্য যে রাসায়নিক উপাদানগুলি প্রয়োজন, সেগুলিও রয়েছে ইউরোপার অতলান্ত মহাসাগরে। এমনকি, প্রাণের অন্যতম গুরুত্বপূর্ণ…
Read More
ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া

ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া

পাহাড়, তরাই, ডুয়ার্সের ফুটবল খেলোয়াড়দের এবার সরাসরি ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবে খেলার সুযোগ এনে দিলেন বাইচুং ভুটিয়া। ভালো খেললে একদিকে যেমন সিকিম ফুটবল ক্লাবে পেশাদার ফুটবল খেলার সুযোগ মিলবে, পাশাপাশি ওই ক্লাবের হয়ে মিলবে আই লীগ খেলার সুযোগও। আর পাহাড়, তরাই, ডুয়ার্সের ফুটবল খেলোয়াড়দের সেই সুযোগ দিতে শিলিগুড়িতে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের প্রশিক্ষণ শিবির খুলতে চলেছেন ওই ক্লাবের প্রতিষ্ঠাতা তথা ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তণ অধিনায়ক বাইচুং ভুটিয়া। আগামী ২রা মে থেকে ওই ফুটবল একাডেমি চালু হচ্ছে শিলিগুড়ির শালুগাড়ায়।সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে নিজের নতুন ফুটবল ক্লাবের বিষয়ে খোলাসা করেন বাইচুং ভুটিয়া। শালুগাড়ার একাডেমির পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরেও আরেকটি একাডেমি…
Read More
নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনে আক্রান্তের সংখ্যা

নিয়ন্ত্রনেই রইলো সংক্রমনে আক্রান্তের সংখ্যা

চড়াই উৎরাই লেগেই রয়েছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। তবে এই মুহূর্তে সামান্য বাড়ল সংক্রমণে আক্রান্তের সংখ্যা। স্বস্তি বজায় থাকল আজকে দেশের কোভিড গ্রাফ নিয়ে। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ বাড়লেও তা নিয়ন্ত্রণে আছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে, গতকালের থেকেও তা কমেছে। কিন্তু সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার শুরু হয়েছে সকলের জন্য বুস্টার টিকাকরণ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৭৫ জন, এই একই…
Read More
আজ তাপপ্রবাহ হতে পারে দিল্লিতে, তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা

আজ তাপপ্রবাহ হতে পারে দিল্লিতে, তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা

ভারতের আবহাওয়া বিভাগ সোমবার জানিয়েছে যে, জাতীয় রাজধানী দিল্লি দিনের বেলায় তাপপ্রবাহের সাক্ষী হতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। আইএমডি জানিয়েছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মরসুমের স্বাভাবিকের চেয়ে এক ধাপ বেশি। "১৮-১৯ তারিখে পাঞ্জাব, হরিয়ানা-দিল্লি, দক্ষিণ উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের অবস্থা খুব সম্ভবত বিরাজ করবে," আইএমডি একটি বুলেটিনে বলেছে৷ সকাল ৮.৩০ টায় শহরে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫২ শতাংশ। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি এবং ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ দ্বারা রেকর্ড করা তথ্য অনুসারে সকাল ৯ টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৫২। শূন্য এবং ৫০…
Read More
বিশ্ব হেরিটেজ দিবসে হেরিটেজের আর্ন্তজাতিক মঞ্চে পৌছবার লক্ষে এগোচ্ছে রাজনগর

বিশ্ব হেরিটেজ দিবসে হেরিটেজের আর্ন্তজাতিক মঞ্চে পৌছবার লক্ষে এগোচ্ছে রাজনগর

কোচবিহার নামটি মনে আসলেই ফুটে ওঠে কোচবিহার রাজবাড়ির ছবি। দেশের গন্ডি ছারিয়ে বিশ্বের দরবারেও কোচবিহার রাজপ্রাসাদ এর ছবি খুবই পরিচিত।বার্মিংহাম প্যালেসের আদলে তৈরি হেরিটেজ কোচবিহার রাজপ্রাসাদ পর্যটকদের কাছে অন্যতম পছন্দের স্থান। কোচবিহারের রাজাদের তৈরি বিভিন্ন হেরিটেজ স্থাপত্য আজও কোচবিহারের বিভিন্নপ্রান্তে এন্তার ছরিয়ে ছিটিয়ে আছে। এরই মাঝে বিভিন্ন সময়ের অবহেলায় হারিয়ে গেছে রাজাদের অনেক হেরিটেজ স্থাপত্য। চোখের সামনে হারিয়ে গেছে কোচবিহার বিমান বন্দর সংলগ্ন যুবরাজের প্রাসাদটি। ওল্ড টেম্পেল রোডের সাবিত্রী লজকে আজ মানুষ চেনে ভূত বাংলো হিসেবে। পথচারীদের জল পানের জন্য রাজ আমলে প্রতিষ্ঠিত জলের কল গুলির মধ্যে আজ আছে হাতে গোনা কয়েকটি মাত্র। সব মিলিয়ে শহর কোচবিহারের হেরিটেজ ব্যবস্থা এতদিন…
Read More
গতকাল ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে

গতকাল ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে

গতকাল সন্ধ্যার ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে। কোচবিহার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক এবং কোচবিহার 1 নম্বর ব্লকে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ছে। কুড়ি মিনিটের ঝড়ে ভেঙে গিয়েছে প্রায় ৩০০ বাড়িঘর। মৃত্যু হয়েছে দুজনের। আহত ১০০ জনেরও বেশি। গতকাল রাতেই আহতদের কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।ওই ঝড়ে ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকার দেবদাস পাল(বাবু), সুক্টাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বহু বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই…
Read More
শিলিগুড়ি পুরনিগমের “টক টু মেয়র” এ ফোন করে গৌতম দেবকে অভিযোগ জানানো কাল হয়ে উঠলো এক মহিলার

শিলিগুড়ি পুরনিগমের “টক টু মেয়র” এ ফোন করে গৌতম দেবকে অভিযোগ জানানো কাল হয়ে উঠলো এক মহিলার

শিলিগুড়ি: টক টু মেয়রে ফোন করে অভিযোগ জানানোই কাল হল শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার এক মহিলার।  এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অভিযোগকারী লক্ষ্মী সরকার। শিলিগুড়ি পুরনিগমে প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ওয়ার্ড বাসীদের সুবিধা অসুবিধার বিষয় জানতে "টক টু চেয়ারম্যান" চালু করেছিলেননগৌতম দেব। পরবর্তীতে শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে জয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্ত্ব পাওয়ার পর "টক টু মেয়র" চালু করেন গৌতম দেব। সেই টক টু মেয়রে অভিযোগ জানানোর পর পুরনিগমের এক ইঞ্জিনিয়ারের ক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা লক্ষ্মী সরকার। তার অভিযোগ টক টু মেয়রে তিনি মেয়রকে ফোন করে তার বাড়ির পাশের অবৈধ নির্মাণ কাজের বিষয়ে জানিয়ে সমস্যার সমাধান চান। এরপরই তাকে…
Read More
রাশিয়ান ইউরাল-কে ইন্ডিয়ান অয়েল তার সর্বশেষ টেন্ডার থেকে সরিয়ে দিয়েছে

রাশিয়ান ইউরাল-কে ইন্ডিয়ান অয়েল তার সর্বশেষ টেন্ডার থেকে সরিয়ে দিয়েছে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) তার সাম্প্রতিক টেন্ডার থেকে রাশিয়ান ইউরাল সহ বেশ কয়েকটি উচ্চ-সালফার অপরিশোধিত গ্রেড বাদ দিয়েছে। ভারতের শীর্ষ তেল শোধক আইওসি বাজার অংশগ্রহণকারীদের জানিয়েছে যে দাস, ইউজিন আইল্যান্ড, থান্ডার হর্স এবং ইউরালস ক্রুড তার সর্বশেষ দরপত্রের অধীনে গ্রেডের তালিকায় নেই, যা মঙ্গলবার বন্ধ হবে। আইওসি নিজের এবং চেন্নাই পেট্রোলিয়ামের সহযোগী সংস্থার জন্য  অপরিশোধিত তেল আমদানি করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন যে রাশিয়ার কাছ থেকে আরও তেল কেনা ইউক্রেনের যুদ্ধে মার্কিন প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
Read More
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম,কান্নার রোল এলাকা জুড়ে

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম,কান্নার রোল এলাকা জুড়ে

কয়েক মিনিটের ঝড়ে নিশ্চিহ্ন গোটা গ্রাম । মাথা গোঁজার ঠাঁই টুকু নেই গ্রামবাসীদের । বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঝড়ের দাপটে সবথেকে বেশি ক্ষতি হয় রামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়া এলাকায়। নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক বাড়ি।গুরুতর আহত অবস্থায় ২ জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জখম আরও বেশ কয়েকজন। ঝড়ে বিপর্যস্ত গোটা গ্রাম।  জানা যায়, গতকাল রাতে বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝড় শুরু হয়। রাস্তায় উপর গাছ পড়ে বারোবিশা - রামপুর রাজ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের দাপটে উপরে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি । উড়ে যায় ঘরের টিন…
Read More
পাহাড়ের স্বাদ ও সেলফি জোনের আনন্দ পেতে নববর্ষের দিন উদ্বোধন হলো “আই লাভ এন এন পার্ক”-এর

পাহাড়ের স্বাদ ও সেলফি জোনের আনন্দ পেতে নববর্ষের দিন উদ্বোধন হলো “আই লাভ এন এন পার্ক”-এর

ছোটখাটো পাহাড়ের স্বাদ এবং সেলফি জোনের আনন্দ পেতে কোচবিহার বাসির জন্য নববর্ষের দিন উদ্বোধন হলো "আই লাভ এন এন পার্ক" কর্নার। এদিন কোচবিহার এন এন পার্ক এর এই সেলফি জোন এবং আই লাভ এন এন পার্ক এর উদ্বোধন করেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ। যুব প্রজন্মকে আকৃষ্ট করার জন্য আই লাভ এন এন পার্ক সেলফি পয়েন্ট উদ্বোধনের পাশাপাশি এদিন কোচবিহারের বয়স্ক নাগরিকদের জন্য পার্কের ভেতর একটি কর্নারের উদ্বোধন করা হয়। যেখানে শহরের বয়স্ক মানুষেরা এসে খবরের কাগজ পড়া থেকে শুরু করে গল্প বলা, তাদের মনের কথা সবার সাথে খুলে বলা, বাচ্চাদের সঙ্গে আড্ডা…
Read More
শুভ পরিণতি পেলো রালিয়ার সম্পর্ক

শুভ পরিণতি পেলো রালিয়ার সম্পর্ক

বিগত এক বছরের জল্পনায় ইতি পড়লো অবশেষে। চার হাত এক করলো ‘রালিয়া’। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর কাপুর, আলিয়া ভাট। প্রথম থেকেই তাদের বিয়ের ছবি নিয়ে কৌতূহল ছিল সকলের মনে। অবশেষে তা প্রকাশ্যে এল। প্রথম থেকেই নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছিল গোটা বিয়ের জায়গা। বিয়ের আগে ছবি যাতে বাইরে না আসে সেদিকে খেয়াল রাখা হয়েছিল। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর হু হু করে ভাইরাল বিয়ের সব ছবি। এ যেন এক স্বপ্নের বিয়ে। অনেক গুঞ্জন, অনেক জল্পনার অবসান ঘটানো বিয়ে। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের এই গাঁটছড়া নিয়ে সিনেমা প্রেমী তো বটেই আমজনতারও কৌতূহল কম ছিল না। আর…
Read More
দেশে কম হলো মৃত্যুর সংখ্যা

দেশে কম হলো মৃত্যুর সংখ্যা

এইমুহূর্তে স্থিতিশীল পরিস্থিতি রয়েছে করোনা সংক্রমণের সংখ্যায়। বেশ কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে সংক্রমণকে। কারণ দৈনিক সংক্রমণ তুলনায় কম হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যাও বিরাট স্বস্তি দিচ্ছে। সব মিলিয়ে বিগত কিছু দিন ধরেই করোনা গ্রাফ কার্যত একই জায়গায় ঘোরাফেরা করছে দেশে। বিধিনিষেধ উঠে গেলেও কোনও ভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে। এরই মাঝে আবার করোনার 'এক্সই' প্রজাতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ০০৭ জন, এই একই সময় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ৮১৮ জন। এখনও পর্যন্ত দেশে…
Read More