উত্তরবঙ্গ

বেশি কড়াকড়ি নয়, নজর রাখতে হবে মূল্যবৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্টকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেশি কড়াকড়ি নয়, নজর রাখতে হবে মূল্যবৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্টকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতিদিন রেকর্ড হারে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম । মূলত, জ্বালানীর এই মূল্যবৃদ্ধির কারণে বেড়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার পরিবহন খরচও । যারফলে আকাশছোঁয়া হয়েছে সবজি, ফলের দাম। এনিয়ে আজ বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে পারে একমাত্র সুফল বাংলার পরিষেবা। তবে গোটা পশ্চিমবঙ্গে সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। তাই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করতে হবে। এ ছাড়া সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর পর দুপুর ৩টে…
Read More
সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য( থিম) বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এই বিশেষ দিনটির থিম আমাদের পৃথিবী ,আমাদের স্বাস্থ্য,এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও যথাযথ ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
Read More
অনুব্রতর শারীরিক অবস্থা খোঁজ নিতে এসএসকেএমে সিবিআই

অনুব্রতর শারীরিক অবস্থা খোঁজ নিতে এসএসকেএমে সিবিআই

যার ভয়ে বাঘে- গরুতে একঘাটে জল খায়। সেই মানুষটি বারবার ( পঞ্চমবার) এড়িয়ে যাচ্ছেন সিবিআইকে। মূলত, গতকাল বুধবার সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গাড়ি ঘুরিয়ে তাঁকে চলে যেতে হয় এসএসকেএম হাসপাতালে। একাধিক সমস্যা ধরা পড়ায় তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয় হাসপাতালে। তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে, তৃণমূল নেতাকে পরীক্ষা করার পর এমনই মনে করছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা৷ তাঁর জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। আজও ৭ সদস্যের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবে অনুব্রত মণ্ডল। পাশাপাশি বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অক্সিজেন কম মাত্রায় আছে তাঁর শরীরে। বুকে ব্যথা কিছুটা কম। তবে, ঘুম ভালো হয়নি। আজ…
Read More
রামনবমী উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি শ্রীরামনবমী মহোৎসব কমিটি

রামনবমী উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি শ্রীরামনবমী মহোৎসব কমিটি

আগামী ১০ ই এপ্রিল রামনবমী উপলক্ষে গোটা দেশের সমস্ত জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও দুটি আলাদা আলাদা শোভাযাত্রার আয়োজন করতে চলেছে শ্রীরাম নবমী মহোৎসব সমিতি। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমটাই বলেন সমিতির সভাপতি বাসুদেব ঘোষ । জানা গেছে শিলিগুড়ি মাল্লাগুরির হনুমান মন্দির থেকে এই শোভা যাত্রা শুরু করে শিলিগুড়ির এয়ার ভিউ মোড়, সেবক মোড় ও মার্কেট হয়ে হিন্দি হাইস্কুলে শেষ হবে এই শোভাযাত্রা। সেখানেই শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের প্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি শালুগাড়া,চম্পাসারি সহ বিভিন্ন এলাকার জন্য আরও একটি শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এদিন এই সাংবাদিক বৈঠক থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মানুষদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার আবেদন…
Read More
22নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র গৌতম দেব

22নং ওয়ার্ড পরিদর্শনে মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুরসভার অন্তর্গত সমস্থ গুরুত্বপুর্ন রাস্তা ম্যাস্টিক রোডে পরিনত করা হবে।শুধু তাই নয়, ভাঙ্গা বা দুর্বল সেতুগুলিকে নতুন করে বানানো হবে।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভার ২২ নম্বর ওয়ার্ড এর রাস্তা পরিদর্শনে গিয়ে জানালেন মেয়র গৌতম দেব। এদিন এলাকার বাম কাউন্সিলর দীপ্ত কর্মকারকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন।অরবিন্দ পল্লি মেইন রোডে ৪৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরি করা হচ্ছে ম্যাস্টিক রোড।মুলত সেই কাজের গতি খতিয়ে দেখতে ওয়ার্ডে যান তিনি। পরিদর্শনে গিয়ে নজরে আসে ২২ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংযোগকারী সেই বেহাল সেতুটি।দ্রুত সেতুটি পুনঃনির্মান করা হবে বলে জানান মেয়র গৌতম দেব।
Read More
বিশ্ব স্বাস্থ্য দিবসে টুইটে বার্তা মোদির

বিশ্ব স্বাস্থ্য দিবসে টুইটে বার্তা মোদির

বিশ্ব স্বাস্থ্য দিবসে  দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী টুইটে লেখেন,‘বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। দেশের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য ভারত সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে। দেশবাসীর জন্য স্বল্পমূল্যে গুণগত মান সম্পন্ন স্বাস্থ্য পরিসেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিকাঠামো আমাদেরই, যা ভারতীয়দের গর্বের বিষয়।’ https://twitter.com/narendramodi/status/1511881993176649729?t=KgGzONFpYcQAlafPJh87Fw&s=19   প্রধানমন্ত্রী আরও জানান, "গত ৮ বছরে আমাদের দেশের চিকিৎসা শাস্ত্রের শিক্ষায় দ্রুত পরিবর্তন এসেছে। একের পর এক মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। আমাদের সরকার চাইছে স্থানীয় ভাষায় চিকিৎসা শাস্ত্রের পঠনপাঠন শুরু করতে। তাহলে অগুন্তি তরুণের ইচ্ছেপূরণ হবে।"
Read More
শুভেন্দু অধিকারী সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের!

শুভেন্দু অধিকারী সহ ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, জাতীয় সংগীত অবমাননার জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল রাজ্যের শাসকদল।   প্রসঙ্গত, কাঁথির এক সভায় ভুল জাতীয় সংগীত পরিবেশন করার অভিযোগ ওঠে পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল রিনা দাস- এর বিরুদ্ধে। প্রতিবাদে পাল্টা জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে ৫২ সেকেন্ডের পরিবর্তে ১মিনিট জাতীয় সংগীত গাওয়া হয় বলে অভিযোগ।
Read More
জুন এবং জুলাইতে পুনঃনির্ধারিত হল জেইই মেইন ২০২২ পরীক্ষার তারিখ

জুন এবং জুলাইতে পুনঃনির্ধারিত হল জেইই মেইন ২০২২ পরীক্ষার তারিখ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) মেইন ২০২২-এর তারিখগুলি সংশোধন করেছে। জেইই মেইন ২০২২-এর সেশন ১ এখন ২০ জুন থেকে শুরু হব এবং  ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯ জুন অনুষ্ঠিত হবে। যদিও জেইই মেইন ২০২২-এর সেশন ২ জুলাই-এর ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ২৯ এবং ৩০ তারিখে  অনুষ্ঠিত হবে। এনটিএ অনুসারে, জেইই মেইন ২০২২ প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত প্রতিনিধিত্ব অনুসরণ করে তারিখগুলি সংশোধন করা হয়েছে। জেইই মেইন সেশন ২-এর আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
Read More
১৫ দিনে ১৩বার বাড়ল জ্বালানীর দাম, জেনে নিন শিলিগুড়ি বাজারের কি অবস্থা?

১৫ দিনে ১৩বার বাড়ল জ্বালানীর দাম, জেনে নিন শিলিগুড়ি বাজারের কি অবস্থা?

দিনদিন ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের মূল্য যার প্রভাব পড়েছে আম বাঙালির হেশেলে। বুধবার এই মূল্য বৃদ্ধির প্রভাব লক্ষ্য করা গেল শিলিগুড়ি বিধান মার্কেটের বাজারেও,প্রতি দিনের তুলনায় বাজার রয়েছে অনেকটাই ফাঁকা। সবজি থেকে শুরু করে চাল, ডাল কিনতে আসা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা গেল মিশ্র প্রতিক্রিয়া,কেও কেও জানালেন বিগত কয়েকদিনে দাম বেড়েছে খাদ্য সামগ্রীর তবে তেমন ভাবে প্রভাব পড়েনি সবজি বাজারে আবার কেও কেও জানান, তেমন ভাবে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না শিলিগুড়ির বাজারে। কিছু কিছু বিক্রেতাদের দাবি মানুষের লাগামে রয়েছে সব জিনিসের মূল্য,তবে এক চাল বিক্রেতা জানান, বিগত কয়েকদিন ধরে সকালের সাথে সন্ধ্যের চালের দামের অনেকটাই পার্থক্য লক্ষ…
Read More
পথ কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ

পথ কুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ

শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পথ কুকুরদের রাতের অন্ধকারে দুর্ঘটনা থেকে রক্ষা করতে রেডিয়াম বেল্ট লাগাবার উদ্যোগ গ্রহণ করলেন সিষ্টার্স ব্রাদার্স সোসাইটি। বুধবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়কের পাশে পথ কুকুরদের বেল্ট পড়ানো হয়। সংগঠনের সভাপতি তথা সমাজসেবী বাপন দাস জানান সাধারণ কুকুর অবলা ও প্রভুভক্ত হয়।এরা বেশির ভাগ রাতের অন্ধকারে দুর্ঘটনার শিকার হয়।রাতের অন্ধকারে দূর থেকে কোন ছুটে আসা গাড়ি রাস্তায় থাকা কুকুরদের লক্ষ্য করতে পারে না,যার ফলে দুর্ঘটনায় প্রাণ হারায়। বাপনবাবু আরও জানান এই রেডিয়াম বেল্ট গলায় থাকলে দুর থেকে গাড়ির হেডলাইটের আলোতে জ্বল জ্বল করবে এবং দুর্ঘটনা থেকে…
Read More
আবার বাড়ছে সংক্রমণ

আবার বাড়ছে সংক্রমণ

এইমুহুর্তে বেশ কিছুটা নিয়ন্ত্রনে রয়েছে সংক্রমণ। বিশ্বজুড়ে একাধিক দেশে আপাতত কোভিড বিধি শিথিল করা হয়েছে। প্রত্যাহার করা দেশগুলির মধ্যে আবার রয়েছে ভারত। কিন্তু হিসেব অনুযায়ী, দিন দিন অল্প অল্প করে হলেও বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু কেন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর একটা ব্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানাচ্ছে মূলত তিনটি কারণে বিশ্ব জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। যার মধ্যে প্রধান ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্ত। 'হু' বলছে তাকে থামানো যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ওমিক্রন তো বটেই, কোথাও কোথাও ডেল্টা এবং ওমিক্রন একসঙ্গে শরীরে সংক্রমণ ঘটাচ্ছে। যার জেরে হু হু বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়াও শুধু ওমিক্রন টিকাকে অনেকাংশে ফাঁকি দিচ্ছে, তার কারণেও…
Read More
মৃত্যুপুরিতে পরিনত হচ্ছে ইউক্রেনের শহর গুলো

মৃত্যুপুরিতে পরিনত হচ্ছে ইউক্রেনের শহর গুলো

গোটা একটা মাস অতিক্রম করলেও অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেন৷ শহরগুলি যেন মৃত্যুপুরী৷ রাশিয়ার আগ্রাসী আক্রমণের সামনেও কিন্তু মাথা নত করেনি কিয়েভ৷ সাধ্যমত জবাব দিয়ে গিয়েছে তারা৷ আমেরিকা বা ইউরোপের দেশগুলি সরসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সামিল না হলেও, তাদের অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছে৷ এবার ইউক্রেনের হাতে বিশেষ এক অস্ত্র তুলে দিল আমেরিকা৷ যা বিশ্বে সামরিক অস্ত্রের ইতিহাসে নবতম সংযোজন৷ কী সেই অস্ত্র? সেটি হল ড্রোন। বেশ কিছু ড্রোন রয়েছে যা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। আবার কিছু ড্রোন নিজেই ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে থাকে। ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করা এই ড্রোনগুলিকে বলা হয় ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন৷ কিয়েভ-ক্রেমলিন সঙ্ঘাতে…
Read More
অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খোয়ালেন গাজোলের এক পরিবার

অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খোয়ালেন গাজোলের এক পরিবার

রান্নার গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব খোয়ালেন গাজোলের এক পরিবার। মঙ্গলবার গভীর রাতে গাজোল থানার মাহিনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মোমিন বেওয়ার বাড়িতে। গভীর রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই সময় এই বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে । আগুনের তাপে ঘুম ভেঙে যায় বাড়ির সদস্যদের। কিন্তু সেই মুহূর্তে আর করার কিছু থাকে না। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় লক্ষ টাকা এবং বাড়ির ঘরোয়া সামগ্রী ক্ষতি হয়েছে বলে দাবি ওই পরিবারের । পরে স্থানীয় গ্রামবাসীরা আগুন নিভাতে তৎপর হয়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পুলিশের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাস থেকেই আগুন ছড়িয়েছে এবং এই…
Read More
আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামন গোলা থানার পুলিশ

আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বামন গোলা থানার পুলিশ

গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো বামন গোলা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে এস আই রাকেশ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এদিন রাতে বামনগোলা থানার পুলিশ তালতলা এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে সনজিৎ হালদার নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ।বামনগোলা থানার এস আই রাকেশ বিশ্বাস জানিয়েছেন, একাধিক মামলা রয়েছে ধৃত ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। বেশ কিছুদিন পলাতক থাকার পর আবার গ্রামে ফিরতেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করতে শুরু করেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
Read More