উত্তরবঙ্গ

জলপাইগুড়িতে গেলেই মিলবে জীবন্ত ভূতের দর্শন

জলপাইগুড়িতে গেলেই মিলবে জীবন্ত ভূতের দর্শন

যেমন কথা ঠিক তেমনি কাজ। জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনী এলাকার ভগৎ সিং স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব এর ব্যবস্থাপনায় কালীপুজোয় এ বছরের বিশেষ আকর্ষণ "ভূতের হাসপাতাল।" গত তিন বছর থেকেই ভূতের উপর এ ধরনের অভিনব প্রয়াস ক্লাব কর্তৃপক্ষের। এবছরও তার অন্যথা হয়নি, কিন্তু থিমের নাম ও সজ্জায় ও বিষয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ ধরনের থিম জলপাইগুড়ির অন্যান্য কোন ক্লাব বা পুজো কমিটি এখনো করতে পারেনি বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের। প্রতিবছরই এ ধরনের থিম সাধারণ মানুষকে অনেক আনন্দ দিয়ে থাকে। এ বছরও প্রচুর মানুষ এলাকায় আসছেন ভূতের হাসপাতাল দেখার উদ্দেশ্য নিয়ে। ক্লাবের পক্ষে সঞ্জয় সরকার জানান, প্রতিটি আলাদা আলাদা শো হচ্ছে…
Read More
ঝুঝারপুড়িয়ানী কালী পূজায় মাতে রাজবংশী সম্প্রদায়, দেবীকে কাঁধে তুলে ঘোরানো হয় গোটা গ্রাম

ঝুঝারপুড়িয়ানী কালী পূজায় মাতে রাজবংশী সম্প্রদায়, দেবীকে কাঁধে তুলে ঘোরানো হয় গোটা গ্রাম

উওর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের ৪০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ঝুঝারপুড়িয়ানী কালী পূজায় মেতে উঠলো রাজবংশী সম্প্রদায়ের লোকজন সহ এলাকার লোকজন। স্থানীয় লোকজন বলেন, এই কালী পূজা শুরু করছিলেন পূণিয়া রাজা পৃথ্বী রাজ চোধুরী। রাজার আমল থেকেই ঝুঝারপুড়িয়ানী কালী পূজো হয়ে আসছে। রাজার আমল চলে যাওয়ার পড়ে রাজা পৃথ্বীরাজ চোধুরী কালী পূজো রাজবংশী সম্প্রদায় সুশীল সিংহের বংশধরকে দিয়ে যান। কালী পূজোর রাতেই ঝুঝার পুর গ্ৰামে কালী পূজো হয়। এরপর ভোর বেলা ভক্তরা কাঁধে তুলে মা কালীকে নিয়ে গোটা গ্রাম ঘোরানোর পর ডুমারাডাঙ্গি নিজ স্থানে রেখে দেন। তবে এই কালী মায়ের নিদিষ্ট কোনো রাস্তা নেই। ধানের জমি থেকে শুরু করে খাল বিল…
Read More
দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে

দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে

আজও আমিষ ভোগ দেওয়া হয় কালী মা-কে, দেওয়া হয় বোয়াল মাছ ও শোল মাছ। গভীর রাতে পুরোহিতদের দেখা যায় মদ বা সূরা দিয়ে মায়ের পা ধুইয়ে দিতে, মায়ের হাতে খালি বাটিতে মদ বা সূরায় ভরে দিতে। জলপাইগুড়ি দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির পুজো ঠিক এভাবেই হয়ে আসছে বহুকাল ধরে। সারারাত ধরে চলে এই শ্মশান কালী মায়ের পুজো। দূরদূরান্তের ভক্তরা রাতে ভিড় জমান ঐতিহ্যবাহী এই দেবী চৌধুরানী শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুজো দেখতে। রাত যতো বাড়ে ভক্তদের ভিড় লক্ষ করা যায় মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের পূজো এবারে 276 বছরে পদার্পণ করল। এই মায়ের পুজো অন্যান্য মন্দিরের মায়ের পুজো থেকে একটু…
Read More
কালীপুজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস পরিষেবা বন্ধ

কালীপুজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস পরিষেবা বন্ধ

বাস মালিকদের হটকারী সিদ্ধান্তের ফলে কালীপূজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস বন্ধ। ফলে অসুবিধায় পরেছে যাত্রী থেকে বাস চালক ও কন্ডাক্টররা। পূজোর মরশুমে কাজ না থাকায় বিপাকে প্রায় ১৫০জন বাস কন্ডাক্টররা। জানা গিয়েছে,মালদা রায়গঞ্জ রুটে প্রায় ৪০টি বাস চলাচল করে। শ্রমিক রয়েছে ১৫০জন। বাসমালিকরা চাইছে বাসগুলিকে মালদার গাজোলে কদুবাড়ি মোড়ে থামাতে। সেখান থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জে যাবে। কিন্তুু মালিকরা চালকদের বলছে বাস গুলিকে কদুবাড়ি নয় গাজোলের ভেতরে দিয়ে যাত্রী নিয়ে যেতে হবে। আবার বলা হচ্ছে যাত্রী গাজোলের কদুবাড়ি মোড় থেকে তুলতে হবে। এই পরিস্থিতিতে বিভ্রান্ত হচ্ছে চালক থেকে কন্ডাক্টররা ও যাত্রীরা। এই পরিস্থিতির সঠিক সিদ্ধান্তের দাবিতে চালকেরা সাতদিন ধরে ওই…
Read More
মেয়েদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিশেষ উদ্যোগ অশোক ভট্টচার্যের

মেয়েদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিশেষ উদ্যোগ অশোক ভট্টচার্যের

সমাজের বিভিন্ন স্তরের মেয়েদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টচার্যের। আর সেই কাজ শুরু করতে চলেছেন স্ত্রীর স্মৃতির উদ্দেশ্য। প্রায় এক বছর আগে প্রয়াত হয়েছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। পত্নী বিয়োগে মানসিকভাবে অনেকটাই ভারাক্রান্ত অশোক ভট্টাচার্য। তবে পত্নী বিয়োগের পর ভেঙ্গে না পড়ে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে চান প্রবীন সিপিএম নেতা৷ সেক্ষেত্রে চলতি মাসের ৩০ তারিখ শ্রদ্ধানুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রদ্ধানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র। শনিবার এক সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য জানান, মেয়েদের সার্বিক বিকাশ সহ বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ…
Read More
শিলিগুড়ি জংশন রেলওয়ে আগুনকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি জংশন রেলওয়ে আগুনকে ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। যদিও আরপিএফ এবং জিআরপি'র তৎপরতায় বড়ো কোন দুর্ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, এদিন যাত্রী প্রতিক্ষালয়ে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ। জিআরপি এবং আরপিএফ কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরফলে বড়ো দূর্ঘটনা থেকে রক্ষা পায় রেলওয়ে চত্বর। দমকল আধিকারিকরা জানান, যাত্রীদের অসাবধানতার কারণে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
Read More
আসন্ন বিপর্যয়ের কারণে একাধিক দফতরে ছুটি বাতিল করা হলো সরকারের তরফে

আসন্ন বিপর্যয়ের কারণে একাধিক দফতরে ছুটি বাতিল করা হলো সরকারের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন দূর্যোগের সম্ভাবনার প্রেক্ষিতে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিল। বিপর্যয় মোকাবিলা দফতর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর তরফে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছ। এদিকে এখন যারা ছুটিতে আছেন তাদের সবাইকে শনিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গে প্রভাব বেশি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। সেই কারণে উপকূলবর্তী জেলা প্রশাসনকে দূর্যোগ মোকাবিলায় সব ধরনের…
Read More
বাংলা ভাগের বিরোধিতায় পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ

বাংলা ভাগের বিরোধিতায় পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ

বাংলা ভাগের বিরোধিতা করে পথে নামল অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদ। এদিন অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে বাংলা ভাগের বিরোধিতা সহ অন্যান্য কর্মসূচি নিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। রাজ্য নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য বলেন, "রায়গঞ্জ শহরে একটি মিছিল সহ কর্মী সভা অনুষ্ঠিত করলাম।" তিনি আরো বলেন "আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি বাংলাটাকে ভাগ করার একটা ষড়যন্ত্র চলছে এবং জাতিভিত্তিক রাজ্য তৈরি করার ষড়যন্ত্র। আমরা সেই জাতিভিত্তিক রাজ্য গঠনের বিরোধী। এবং এই শান্তি ও সম্প্রীতিতিতে গড়া বাংলার মানুষরা কোনদিনই মেনে নেবে না। তাই জলপাইগুড়ির রায়গঞ্জে একটি মিছিলের মধ্য দিয়ে উত্তরবঙ্গ বাসীদের…
Read More
মানসিকভাবে ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ চাঞ্চল্য রায়গঞ্জে

মানসিকভাবে ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ মেডিকেল কলেজের সুপারের অফিসের সামনে অবস্থিত বিশ্রামাগারে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার মধ্যরাতে। এই ঘটনায় পুলিশ আজগর সরকার নামে এক রোগীর আত্মীয়কে আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনদের অভিযোগ বিশ্রামাগারে শুয়ে থাকা অবস্থায় আজগর সরকার ভারসাম্যহীন ঐ মহিলাকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করলে তখন তাঁরা ঐ অভিযুক্তকে ধরে ফেলে। এরপরই অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারা। রায়গঞ্জ মেডিকেলের সুপারের অফিসের সামনে এধরনের ঘটনা ঘটায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। পাশাপাশি এই ঘটনা ঘটার ঘন্টা দুয়েক পর মানসিক ভারসাম্যহীন নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে পুলিশ রায়গঞ্জ মেডিকেলে স্বাস্থ্য…
Read More
গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘের

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতা বাঘের। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডিমডিমা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। গতকাল গভীর রাতে কোনো এক গাড়ির ধাক্কায় একটি পূর্ণ বয়ষ্ক চিতা বাঘের ঘটনাস্থলে মৃত্যু হয়। সম্ভবত চিতা বাঘের সড়ক পারাপার করছিল। ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর শুক্রবার ময়নাতদন্ত করা হবে।
Read More
আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলার নির্দেশ নবান্নের তরফে

আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে মোকাবিলার নির্দেশ নবান্নের তরফে

চলতি বছরের শুরুর থেকে একের পর এক নিম্নচাপ বয়ে চলেছে রাজ্যের ওপর দিয়ে। এই পরিস্থিতিতে কালীপুজোর আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় বঙ্গবাসী। সুপার সাইক্লোন নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ সাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত। আসন্ন ঘূর্ণিঝড়কে মাথায় রেখে বিশেষ পদক্ষেপ নিচ্ছে নবান্নে। হাওয়া অফিসের পূর্বাভাস পেয়ে কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো শক্তপোক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের উপর দেওয়া হয়েছে নজরদারির নির্দেশ। বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার জেলাশাসকদের নবান্নের তরফে বিশেষভাবে সতর্ক করা হবে।…
Read More
শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের থিম এবছর ঐতিহাসিক “ডোকরা”

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের থিম এবছর ঐতিহাসিক “ডোকরা”

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫ তম বর্ষের শ‍্যামা পূজোতে থিম ঐতিহাসিক "ডোকরা" শিল্পের মন্ডপ। এবছর শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষ,এই বছরকে স্বরণীয় করে রাখতে শ‍্যামা পূজা দিয়ে শুরু করে সারা বছর নানান সামাজিক কাজ ও নানান প্রতিযোগীতামূলক খেলাধুলার মধ‍্য দিয়ে পালন করা হবে। আজ বিবেকানন্দ স্কুল মাঠে পূজো মন্ডপে এক সাংবাদিক বৈঠকে ক্লাব সভাপতি পিযুষ কান্তি ঘোষ,সম্পাদক নিলয় চক্রবর্তী ছাড়াও দুই পূজো কমিটির সম্পাদক ও অন‍্যান‍্য সদস‍্যরা উপস্থিত থেকে জানান,চলতি বছর ক্লাবের "হীরকজয়ন্তী"কে স্বরণীয় করে রাখতে সারা বছর নানান সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে। ক্লাব সম্পাদক নিলয়বাবু জানান, ঐতিহাসিক "ডোকরা" শিল্পকে চির স্বরণীয় করে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে এই শিল্পের…
Read More
স্কুল ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল ও পথসভা ছাত্র যুবদের

স্কুল ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার দাবিতে মিছিল ও পথসভা ছাত্র যুবদের

জেলা জুড়ে চলছে নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিলের দাবিতে বিক্ষোভ। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুল ইউনিফর্ম স্কুলে ফেরত দেওয়ার মতো ঘটনা ঘটলেও নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিল করে স্কুলের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি প্রশাসন। অন্যদিকে, শিক্ষা দপ্তরের প্রায় সমস্ত আধিকারিকরাই জেলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অবিলম্বে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের দাবীতে ও স্কুল ইউনিফর্মের রঙ পরিবর্তন করে নীল সাদা করার বিরুদ্ধে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন ময়নাগুড়ি শাখার ডাকে পথসভা ও মিছিল সংগঠিত হয় ময়নাগুড়ি শহরে। পথসভায় বক্তব্য রাখেন ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাসগুপ্ত, ডিওয়াইএফআই জলপাইগুড়ি…
Read More
বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

বড় ঘোষণা উত্তরবঙ্গে, চাকরি দিলেন উদ্ধারকারীদের

পূর্বেই ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাদের সঙ্গে দেখা করে তিনি বললেন যে, মালবাজার-কাণ্ডের তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তিনি মানিক সহ অনেককে ধন্যবাদ জানিয়েছেন যারা সেদিন সাধারণ মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছিল। তবে বিষয়টি শুধু ধন্যবাদজ্ঞাপনে সীমাবদ্ধ নেই। মাল নদীতে হরপা বানের বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়ে যারা অন্যের প্রাণ বাঁচিয়েছেন এমনই সাতজন যুবক–যুবতীকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চে তাঁদের ডেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রশাসনিক বৈঠকের মঞ্চে উদ্ধারকারীদের ডেকে তাদের সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ১ লক্ষ টাকা করে আর্থিক…
Read More