উত্তরবঙ্গ

একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে।

একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে।

উৎপল বর্মন যিনি পেশায় অস্থায়ী শিক্ষক কোচবিহার এবিএন শীল কলেজের অস্থায়ী শিক্ষক থাকতেন ভাড়া বাড়িতে। বৃহস্পতিবার দিন দুপুরে হেডফোন দিয়ে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি ঘর থেকে এবং আরেকটি ঘর থেকে তার স্ত্রী ও তার পুত্র সন্তানের (২য় শ্রেণীতে পড়তো) দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কি কারনে এই ঘটনা ঘটেছে তা কারো জানা নেই। উৎপল বর্মনের আদি বাড়ি দিনহাটা গোসানিমারি এলাকায়। মঙ্গলবার থেকেই তার ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে বাড়ির মালিক তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে এবং পুলিশ এসে তালা ভেঙে দেহগুলি উদ্ধার করে।
Read More
নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা

নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা

বৃহস্পতিবার নবান্ন উৎসবে মাতলেন গৃহবধূরা। আজ নবান্ন উৎসব।নতুন চাল, নতুন গুড়,কলা সহ দিয়ে রকমারি ফলের ডালা সাজিয়ে পূজোয়। করোনা বিধি মেনেই জলপাইগুড়ি ঐতিহ্যবাহী যোগোমায়া কালিবাড়িতে এই উৎসবে যোগদান করেছেন বাড়ির গৃহবধূরা। সকাল থেকেই পুরোহিতের মন্ত্রউচ্চারণের মধ্য দিয়ে চলছে নবান্ন উৎসব। যদিও এবার করোনার প্রকোপ কিছুটা হলেও কম। তবে ভক্তদের ভিড় সেভাবে লক্ষ করা যায়নি মন্দিরে চত্বরে।
Read More
আজকালের মধ্যেই বিজেপির নতুন রাজ্য কমিটি হওয়ার সম্ভাবনা।   নতুন রাজ্য কমিটিতে  স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

আজকালের মধ্যেই বিজেপির নতুন রাজ্য কমিটি হওয়ার সম্ভাবনা। নতুন রাজ্য কমিটিতে স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর নতুন রাজ্য কমিটিতে স্থান পেতে পারে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপিতে নতুন মুখ হলেও দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সাথে যুক্ত। পাশাপাশি তিনি সুবক্তা হিসেবেও পরিচিত শিলিগুড়ি তথা গোটা উত্তরবঙ্গে। বিজেপিতে যোগদানের কয়েকদিনের মাথাতেই বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির প্রার্থী হয়েই জনপ্রিয়তার শীর্ষে থেকে তিনি অশোক ভট্টাচার্য ও তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের মতো বরিষ্ঠ রাজনৈতিক নেতাদের ধরাশায়ী করে বিজয় হাসিল হয় তার। স্বাভাবিকভাবেই শংকর ঘোষের প্রতি দলের আস্থা অনেকখানি। এবার তাকে সামনে রেখেই পুরনিগম নিজেদের দখলে রাখতে চায় বিজেপি। সামনেই পুরনিগম নির্বাচন। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির হাতে, দার্জিলিং জেলার লোকসভা কেন্দ্রটিও বিজেপির দখলে। এবার শিলিগুড়ি পুরনিগম…
Read More
কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কমছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা বাড়লেও অন্যদিকে কমছে দেশের সংক্রমনের সংখ্যা। আজ ১০ হাজারের গণ্ডি থেকেও নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। আজ ৮ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন, যা ২৮৭ দিনে সবথেকে কম। এখনও পর্যন্ত দেশে আক্রান্ত ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯৭ জনের। এই নিয়ে মোট মৃত্যু ৪ লক্ষ ৬৩…
Read More
বড়ো কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড়ো কর্মস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো মুখ্যমন্ত্রীর তরফে পূর্ব ঘোষিত 'দুয়ারে রেশন' প্রকল্প। আর এই প্রকল্প চালুর সঙ্গে সঙ্গে নয়া কর্মসংস্থানের হদিশ দিলেন তিনি। সবমিলিয়ে রাজ্যে নতুন ৪২ হাজার কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রেশন ডিলারদের জন্যও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।  আজ মমতা জানান, বাড়ি-বাড়ি রেশন পৌঁছে দিতে এবার থেকে দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের মাইনে হবে ১০ হাজার টাকা করে। তবে এই ক্ষেত্রে অর্ধেক মাইনে দেবে রাজ্য সরকার এবং অর্ধেক মাইনে দেবে ডিলাররা, অর্থাৎ ৫ হাজার করে। এতদিন রেশন ডিলাররা কর্মী নিয়োগ করতে পারতেন না। কিন্তু এবার থেকে তাঁরা দুজন করে কর্মী…
Read More

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পরেও অনেকটা সময় পাওয়া গেলেও শিলিগুড়ি মহিলা কলেজ অপরিষ্কার অবস্থায় হয়ে পড়ে রয়েছে

গোটা রাজ্যে স্কুল-কলেজ খুলেলেও শিলিগুড়ি মহিলা কলেজ খোলেনি।  কলেজে ছাত্রীরা আসছে তাদের থার্মাল গান,মাক্স দেওয়া, স্যানিটাইজার করা ক্লাস রুম পরিস্কার করে রাখা কোন কিছুই করা হয়নি। সকাল ১০টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে  বারোটা বেজে গেল ক্লাস শুরু করা হয়নি। কলেজে অধিকাংশই অধ্যাপক কলেজে আসেনি। ১২টা পার হয়ে গেলে কলেজের অধ্যাপকরা একে একে আসতে দেখা গেল। শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয় এক প্রাক্তন ছাত্রী বলেন ঘড়ির কাটায় ১১টা বাজলেও কলেজে ঝাঁর দেওয়া হয়নি, অপরিষ্কার অবস্থায় পরে রয়েছে কলেজ, এমনকি দু একজন অধ্যাপক ছাড়া কোন অধ্যাপক কলেজে আসেননি। এমনকি নতুন ছাত্রীরা কলেজ আসলেই অপরিষ্কার জন্য রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এ বিষয়ে…
Read More
No mask,  No Class, দুই বছর পর কলেজ খুললো, কলেজ জুড়ে এভাবে নো মাস্ক, নো ক্লাস পোস্টার। সমস্ত কোভিড মেনে চলছে ক্লাস

No mask, No Class, দুই বছর পর কলেজ খুললো, কলেজ জুড়ে এভাবে নো মাস্ক, নো ক্লাস পোস্টার। সমস্ত কোভিড মেনে চলছে ক্লাস

দীর্ঘ প্রায় দু'বছর পর জলপাইগুড়িতেও খুলে গেলো কলেজ। মঙ্গলবার সকালে দেখা গেল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজের গেটে ঢোকার মুখে কোভিড বিধি মেনে ছাত্র-ছাত্রীদের কলেজে প্রবেশ করানোর দৃশ্য। কলেজে এসে খুশি প্রকাশ করেন ছাত্রছাত্রীরা
Read More
দেশে একসাথে খতম হলো বহু জঙ্গি

দেশে একসাথে খতম হলো বহু জঙ্গি

এবার আরো একবার বড় সাফল্য এলো দেশে। একসাথে খতম হলো বহু জঙ্গি। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশ ও মাওবাদীর মধ্যে তুমুল গুলির লড়াই। খতম ২৬ জন মাওবাদী৷ জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও৷  শনিবার সকাল থেকেই গড়চিরৌলির মারদিনতলার কোরচি এলাকায় দু’পক্ষের সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ সূত্রে খবর৷ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে মহারাষ্ট্র পুলিশের বিশেষ ‘সি-৬০ কমান্ডো’৷ দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই৷ এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন গড়চিরৌলির পুলিশ সুপার অঙ্কিত গোয়েল৷ তিনি জানান, এখনও পর্যন্ত ২৬ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে৷ এলাকা জুড়ে তল্লাশি চলছে। অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য মুন্ডের নেতৃত্বে গোটা অপারেশন সফল…
Read More
৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল  জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে

৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে

৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ ২০২১ উজ্জ্বাপিত হল জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতিতে। সমবায়ের সাতরঙা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমিতির হেড অফিস কার্যালয় ডিবিসি রোড আর্যাবর্ত কমপ্লেক্সে কর্মসূচির সূচনা হয় পতাকা উত্তোলন করে সমিতির চেয়ারম্যান দূর্বা ব্যানার্জি।যুব মহিলা সমবায় এর অবদান শীর্ষক এক আলোচনা সভায় সমিতির পথ চলা আজকের দিনে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে জলপাইগুড়ি মহিলা সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন মিনু ঘোষ, সমিতির প্রাক্তন সম্পাদিকা সাধনা সেন, জলপাইগুড়ি স্মল সেভিংস সমবায় সমিতির প্রাক্তন ডিরেক্টর সুবর্ণ রঞ্জন রুদ্র, জেলা সমবায় ইউনিয়নের পক্ষে তপন গুহ রায়, সদর ব্লক সমবায় আধিকারিক ধীরাজ সুব্বা, সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান দূর্বা ব্যানার্জি।…
Read More
সংক্রমণের জেরে বিগত প্রায় দু বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

সংক্রমণের জেরে বিগত প্রায় দু বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

সংক্রমণের জেরে বিগত প্রায় দু বছর ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো তাই অবিলম্বে যেনো সমস্ত করোনা বিধি মেনে সকল শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা, ছাত্র ছাত্রীদের বিনামূল্যে করোনা টিকাকরণ, সমস্ত শিক্ষার্থীদের এক বর্ষের ফি মুকুব ও বিভিন্ন দাবি নিয়ে সোমবার দার্জিলিং জেলা বাম পন্থী ছাত্র সংগঠনের পখ থেকে এক মিছিল বের করা হয়। এদিন এই মিছিল বাম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু করে হিলকার্ড রোড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাম কার্যালয়ের সামনে শেষ হয়।
Read More
যেখানে রেল পৌঁছায় সেখানে দেশ বাড়ে অর্থাৎ দেশের উন্নতি হয়

যেখানে রেল পৌঁছায় সেখানে দেশ বাড়ে অর্থাৎ দেশের উন্নতি হয়

সেবক রংপো রেল লাইনের কাজ কতদূর পৌছালো তা পর্যবেক্ষণ করতে এসে এমনই মন্তব্য করলেন এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে রেল পরিসেবা চালু করার কাজ চলছে জোড় কদমে। সেবক থেকে রংপো পর্যন্ত নতুন রেল লাইন পাতার কাজ চালু হয়েছিল বেশ কিছুদিন আগেই। আগে টার্গেড ছিল ২০২০ সালের মধ্যে সেবক রংপো রেল পরিসেবা চালু করা হবে। তবে এখন তা পিছিয়ে হল ২০২৩ সাল। তাও সব কিছু ঠিকঠাক থাকলে তাহলেই তা সম্ভব । এই রেল পরিসেবা চালু হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন অন্যদিকে দুই রাজ্যের অর্থনৈতিক দিক দিয়েও উন্নত হবে বলে আশাবাদী রেলের আধিকারিকরা। তবে পুরোপুরি রেল লাইন পাতার…
Read More
স্বীকৃতি পেলো কোভ্যাক্সিনের কার্যকারিতা

স্বীকৃতি পেলো কোভ্যাক্সিনের কার্যকারিতা

বহু প্রত্যাখানের পর অবশেষে স্বীকৃতি পেলো কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের করোনা ভাইরাস ভ্যাকসিন, কোভ্যাক্সিন নিয়ে বহুদিন ধরেই বিতর্ক ছিল। টিকা প্রস্তুতকারী সংস্থা দাবি করেছিল যে তাদের ভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী করোনা ভাইরাস প্রতিরোধে। কিন্তু তৃতীয় পর্যায়ের ট্রায়ালের নিয়ে অনেক বেশি সমস্যা হয়েছিল তাই আন্তর্জাতিক মহলের সেইভাবে স্বীকৃতি পায়নি এই ভ্যাকসিন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিচ্ছিল না ভারত বায়োটেক নির্মিত এই ভ্যাকসিনকে। কিন্তু সম্প্রতি তারাও এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে এবং এখন আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেল কোভ্যাক্সিন। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন 'দ্য ল্যানসেট' সম্প্রতি এই ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে এবং তারা ভারত বায়োটেকের দাবিকেই সম্মতি জানিয়েছে। তাদের গবেষণাপত্রে জানানো হয়েছে যে, এই ভ্যাকসিনের…
Read More
বৃদ্ধি পেলো করোনা সংক্রমণে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা

বৃদ্ধি পেলো করোনা সংক্রমণে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা

বিগত কদিনের তুলনায় এবার সামান্য বাড়ল করোনা সংক্রমণে দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা। আজ ১২ হাজারের গণ্ডি থেকে নেমেছে দৈনিক আক্রান্ত। তবে মৃত্যুর সংখ্যা এক লাফে বাড়ল অনেকটা। ১১ হাজারের আশেপাশে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে একদিনে হঠাৎ অনেকটা মৃত্যু বেড়ে যাওয়ার উদ্বেগ বেড়েছে! তাই তৃতীয় ঢেউ নিয়ে এখনও যে আশঙ্কা থেকেই যাচ্ছে তা বলাই বাহুল্য। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন। যার মধ্যে কেরলেই আক্রান্ত ৬ হাজার ৬৭৪ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৫৫৫ জনের, যা অনেকটা বেশি আগের তুলনায়। এর মধ্যে ৫৯ জন মারা গিয়েছেন কেরলে। গত ২৪ ঘণ্টায়…
Read More
বাতিলের পথে হাঁটতে চলছে ২০০০ টাকার নোট

বাতিলের পথে হাঁটতে চলছে ২০০০ টাকার নোট

এইমুহূর্তে দেশ জুড়ে সব চেয়ে বেশি পরিমানে কালো বাজারে হচ্ছে ২০০০ টাকার নোট নিয়ে। নোট বন্দির পাঁচ বছর পূর্ণ হওয়ার মাথায় সেই 'অত্যাশ্চর্য' ২০০০ টাকার নোটই বাতিল হওয়ার পথে। বাজার থেকে আস্তে আস্তে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই নোটকে। নোট বন্দির সময় জন্ম নেওয়া এই ২০০০ টাকার গোলাপি নোট গত কয়েক বছর ধরেই বাজারে অমিল। এখন প্রায় দেখতেই পাওয়া যায় না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগেই জানিয়েছিল যে এই নোট ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে বাজার থেকে। এবার আরো ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল যে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো বাজার থেকে পুরোপুরি গায়েব হয়ে যাবে এই গোলাপি পাতা। আর এই সিদ্ধান্তের…
Read More