12
Feb
বিগত দু বছর ধরে গোটা বিশ্ব তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ৷ বারবার বদলেছে রূপ৷ সর্বশেষ ভ্যারিয়েন্ট ছিল ওমিক্রন৷ করোনার এই নয়া রূপের ধাক্কা সামলে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে গোটা দেশ তথা তামাম বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরও এক বার উদ্বেগের খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ সাম্প্রতি এক সম্মেলনে আশঙ্কা প্রকাশ করে বিশ্বস্বাস্থ্য সংস্থার অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান বলেন, আগামী দিনে কোভিডের যে পরিবর্তিত রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। কারখভের কথায়, ‘‘কোভিডের নয়া রূপ নিশ্চিত ভাবেই চিন্তার কারণ হবেষ কারণ এটা অনেক বেশি সংক্রামক হতে চলেছে। যা বর্তমান সবকটি রূপকে ছাপিয়ে যেতে পারে। তবে আসল প্রশ্ন হল, কোভিডের…
