প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘পেলিকন’ বাজারে নিয়ে এলো AM/NS India

ভারতের নির্মাণ, পরিকাঠামো, উৎপাদন এবং ইঞ্জিনিয়ারিং খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আর্সেলোমিত্তাল নিপ্পন স্টিল ইন্ডিয়া আজ বাজারে নিয়ে এল তাদের তৈরি প্রিমিয়াম গ্যালভানাইজড স্টিল ব্র্যান্ড ‘এএম/এনএস পেলিকন’। এই নতুন ব্র্যান্ডের সূচনা কোম্পানির ভ্যালু-অ্যাডেড স্টিল সলিউশনের পরিধিকে আরও শক্তিশালী করবে এবং নির্দিষ্ট গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষ পণ্য তৈরির ওপর তাদের ফোকাসকে ফুটিয়ে তোলে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ এবং নির্মাণ ও উৎপাদন ক্ষেত্রে টেকসই ও কম রক্ষণাবেক্ষণের উপকরণের ক্রমবর্ধমান চাহিদার ফলে জং-প্রতিরোধী স্টিল পণ্যের চাহিদা বাড়ার ফলে এই লঞ্চ করা হয়েছে।

ভারতের গ্যালভানাইজড স্টিল বাজারের পরিমাণ ক্যালেন্ডার ইয়ার ২০২৫-এ অনুমান করা হয়েছে ৭.৬৫ মিলিয়ন টন এবং এটি ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক ৮% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। গ্যালভানাইজড স্টিলের সুরক্ষামূলক প্রলেপ একে জং ও ক্ষয় থেকে রক্ষা করে। ‘এএম/এনএস পেলিকন’ দীর্ঘস্থায়ী পরিষেবা, উৎকৃষ্ট জং-প্রতিরোধ ক্ষমতা ও চমৎকার ফর্মাবিলিটি নিশ্চিত করে। ফলে ছাদ, পাইপ, এসি ভেন্টিলেশন, কেবল ট্রে, আসবাবপত্রসহ বিভিন্ন নির্মাণ ও প্রকৌশল কাজে এটি ব্যাপকভাবে ব্যবহার করা যাবে। উন্নত গ্যালভানাইজিং প্রযুক্তিতে তৈরি এই পণ্যটি কোম্পানির দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে।

এএম/এনএস ইন্ডিয়ার সেলস অ্যান্ড মার্কেটিং-এর ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট রঞ্জন ধর বলেন, ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী ‘এএম/এনএস পেলিকন’ একটি উচ্চমানের ও জং-প্রতিরোধী গ্যালভানাইজড স্টিল সলিউশন অফার করে, যা আমাদের বিশেষায়িত পণ্যের পরিধিকে আরও প্রসারিত করবে। চলতি বছরের শুরুতে আসা ‘স্ট্রাক্ট্রোম্যাক্স’ ও ‘ওয়েল্ডস্টার’-এর পর এবার যুক্ত হওয়া ‘পেলিকন’ ব্র্যান্ডটি স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিশ্চিত করবে। উন্নত পরিকাঠামো ও দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে এই ব্র্যান্ডটি নির্মাণ ও উৎপাদন খাতে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে প্রস্তুত।