উত্তরবঙ্গ

দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের কাজ

দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের কাজ

পূর্বের পরিকল্পনা মতোই শুরু হয়েছে কাজ। আগামী এক বছরের মধ্যে শেষ হবে এই কাজ, চলছে দ্রুতগতিতে। পূর্বের নির্ধারিত পরিকল্পনা মতোই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর নতুন প্রাসাদোপম বাসভবন তৈরির কাজ। যার নাম সেন্ট্রাল ভিস্তা। এই সেন্ট্রাল ভিস্তার মধ্যে সবার আগে উপরাষ্ট্রপতির বাসভবন ও নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হবে। আর সবার শেষে সম্পূর্ণ হবে জাতীয় মিউজিয়াম স্থানান্তরিত করার প্রক্রিয়া। এর মধ্যে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের ক্ষেত্রে কোনও কর্মী স্থানান্তরিত করার প্রয়োজন হবে না। এটির কাজই সবার আগে শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরেই এর কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে রফি মার্গের একটি অংশে। সেথানে বর্তমানে কর্মীদের…
Read More
লকডাউনে প্রায় অনাহারে দিন কাটছে পথকুকুদের

লকডাউনে প্রায় অনাহারে দিন কাটছে পথকুকুদের

আজ বিশ্ব করোনা মোকাবিলায় ব্যস্ত, যুদ্ধ যেন চলেই যাচ্ছে। যার দরুন রাজ্যে চলছে লকডাউন। হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় প্রায় অনাহারে, অযত্নে দিন কাটছে পথ কুকুরদের। খিদের জ্বালায় আনাচে-কানাচে ঘুরছে এই পথশিশুরা, কিংবা দুর্বলতায় গুটিসুটি মেরে পরে রয়েছে পথের এক কোণে। খিদের তাড়নায় মানুষের কাছে ঘেঁষলে, কপালে জুটছে মার কিংবা তাদের তাড়িয়ে দেওয়া হয়। খাদ্যের অভাবে তাদের সাস্থে প্রভাব পরার সঙ্গে নানান রোগে আক্রান্ত হচ্ছে। এহেন পরিস্থিতিতে কিছু NGO (এনজিও) ও পশুপ্রেমীরা তাদের সাহায্যে এগিয়ে আসছে। তাদের সহায়তায় বেঁচে উঠেছে এই পথশিশুরা। সময় করে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। পরিস্থিতি যেমনই আসুক না কেন, খারাপটা সব সময় এই পথ কুকুরদের ওপর দিয়েই…
Read More
স্বস্তি মিললেও সামান্য বাড়লে সংক্রমণ

স্বস্তি মিললেও সামান্য বাড়লে সংক্রমণ

একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। গতকালই দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় পতন ঘটেছিল। কিন্তু ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে একেবারেই সহজ নয়, তা-ই ফের স্পষ্ট হল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এ নিয়ে মোট সংক্রমিত হলেন ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮ জন। দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮১৭। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪ জন। নিম্নমুখী অ্যাক্টিভ কেসের সংখ্যাও। ফলে ফিকে হচ্ছে দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক। এই…
Read More
হাওয়ালার কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

হাওয়ালার কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

১৯৯৬ সালের হাওয়ালার জৈন কেলেঙ্কারি প্রসঙ্গ টেনে রাজ্যপাল জগদীপ ধনকরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল রাজ্যপালের। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, "ওর নাম জৈন হাওয়ালা কেসের চার্জশিটে ছিল, এখনো এ সংক্রান্ত একটি মামলা চলছে। এমন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কিভাবে রাজ্যপালের মত এক বিশেষ সাংবিধানিক পদে নিয়োগ করা হলো? উত্তরবঙ্গকে জেনে-বুঝে অশান্ত করছেন রাজ্যপাল। বিজেপি প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তার দ্বারা তিনি উত্তরবঙ্গকে ভাগের চক্রান্তও করছেন।" মুখ্যমন্ত্রীর এই ক্ষুব্ধ প্রসঙ্গ করার পরই রাজনীতি মহলে শোরগোল পড়ে যায়। যে হাওয়ালা কেলেঙ্কারির প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বলেছেন তা ১৯৯৬ সালের।…
Read More
Covid 19 ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে Passport লিঙ্কড আবশ্যক

Covid 19 ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে Passport লিঙ্কড আবশ্যক

বিদেশযাত্রার জন্য এখন কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক। বিদেশ যাত্রার জন্য ভ্যাকসিন সার্টিফিকেট এখন বাধ্যতামূলক। যদিও, বিশ্বব্যাপী এই বিষয়ে নির্দিষ্ট কোনও নিয়ম তৈরি হয়নি এখনও পর্যন্ত। বরং, সব দেশের ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে রয়েছে নিজস্ব নিয়ম। তবে, ভ্যাকসিন না নিলে বিদেশ যাত্রা করা যাবে না। এখন যাঁরা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন, সকলের শুধু ভ্যাকসিন সার্টিফিকেট থাকলেই হবে না, সেই সার্টিফিকেট আবার পাসপোর্টের সঙ্গে লিঙ্কও করতে হবে। এতদিন শুধুমাত্র শিক্ষা ও সরকারি কাজে বিদেশ যাত্রার জন্য একমাত্র ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্টের লিঙ্ক করা যাচ্ছিল। এবার থেকে দেশের সব নাগরিক নিজের ভ্যাকসিন সার্টিফিকেটের সঙ্গে পাসপোর্ট লিঙ্ক করতে পারবেন। তবে, ভ্যাকসিন…
Read More
১৭ অক্টোবর থেকে শুরু T-20 বিশ্বকাপ

১৭ অক্টোবর থেকে শুরু T-20 বিশ্বকাপ

১৭ অক্টোবর থেকেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বযুদ্ধ। আরব আমিরশাহী ও ওমান মিলিয়ে হবে ম্যাচ ভেন্যু। ১৪ নভেম্বর T-20 বিশ্বকাপের ফাইনাল। করোনা পরিস্থিতিতে আইপিএল-এর পর T-20 বিশ্বকাপ টুর্নামেন্টও ভারত থেকে সরিয়ে আরব আমিরশাহীতে করার সিদ্ধান্ত নেয় BCCI। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দুটো ভাগে খেলা হবে। একটা খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে, আর অন্যটা খেলবে ওমানে।প্রথম রাউন্ডে রয়েছে ১২টি ম্যাচ। মোট আটটা দলের মধ্যে এই ম্যাচগুলো খেলা হবে। এরমধ্যে দুটো গ্রুপের সেরা চারটে দল শেষ ১২-র যোগ্যতা অর্জন করবে। এই আটটা দল হল - বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড,…
Read More
দীর্ঘদিন পর এত কম দৈনিক সংক্রমন

দীর্ঘদিন পর এত কম দৈনিক সংক্রমন

অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ। ১৯ মার্চের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯ জনে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৫৬ হাজার ৯৯৪ জন। সোমবারের মতো মঙ্গলবারও দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৭ জনের। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হল ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের। সুস্থতার হার…
Read More
দিনহাটাঃ কাকে বাছবেন মমতা?

দিনহাটাঃ কাকে বাছবেন মমতা?

এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় নাম মাত্র ভোটে জয়ী হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন সাংসদ নিশীথ প্রামানিক। তাই আপাতত বিধায়কহীন দিনহাটা বিধানসভা। এই বিধানসভায় উপনির্বাচন (Dinhata by election) আসন্ন। সাংবিধানিক নিয়মানুসারে বিধায়কহীন বিধানসভায় ছয় মাসের মধ্যে উপ নির্বাচন করা প্রয়োজন। আর এই উপ নির্বাচনকে ঘিরে উত্তরবঙ্গে জল্পনার কেন্দ্রে রয়েছে দিনহাটা। কেননা রাজ্যে তৃতীয়বারের জন্য  ক্ষমতায় এসে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নিজের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। রাজনৈতিক মহলের জল্পনা, দিনহাটায় যদি তৃণমুল কংগ্রেস জয়ী হয় তাহলে সেই বিধায়ক হতে পারে ভবিষ্যতের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। নির্বাচনের পরে যেভাবে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে তাতে কোনো হেভিওয়েটকে…
Read More
করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
রোপোসো’র #মেডঅনরোপোসো

রোপোসো’র #মেডঅনরোপোসো

ভারতের ‘টপ শর্ট ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটর’দের চিহ্নিত করার লক্ষ্য নিয়ে রোপোসো’র উদ্যোগে দেশজুড়ে অনুষ্ঠিত হল #মেডঅনরোপোসো ট্যালেন্ট হান্ট। গ্র্যান্ড ফিনালেতে পাঁচটি ক্যাটাগরিতে ১৮ জন ফাইনালিস্টের মধ্য থেকে ৫ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে। ফিনালে অনুষ্ঠিত হয়েছে ‘ভার্চুয়ালি’ এবং ফাইনালিস্টরা নিজেদের বাড়ি থেকেই কনটেস্টে অংশগ্রহণ করেছিলেন। মুম্বইয়ে সিদ্ধার্থ কাননের উপস্থাপনায় আয়োজিত ফিনালেতে উপস্থিত ছিলেন এই শো’য়ের বিচারক ও মেন্টর - বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, নামী কোরিয়োগ্রাফার ও ডিরেক্টর ফারাহ্‌ খান এবং টপ কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। #মেডঅনরোপোসো টাইটেল-জয়ী প্রত্যেক ফাইনালিস্ট ১ লক্ষ টাকা নগদ পুরস্কার ছাড়াও পেয়েছেন ‘ওয়ান্স ইন আ লাইফটাইম অপর্চুনিটি’ - তিনজন সেলিব্রিটি বিচারকের সঙ্গে কনটেন্ট নির্মাণের সুযোগ। ভারতের…
Read More
এবার গর্ভবতীদের টিকাকরণেও মিলল অনুমতি

এবার গর্ভবতীদের টিকাকরণেও মিলল অনুমতি

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। তাই আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৃতীয় ঢেউয়ের আগে কোমর বেঁধে নেমেছে রাজ্যর সরকার থেকে প্রশাসন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা নেওয়ায় কোনও সমস্যা নেই বলে এ বার জানাল কেন্দ্রীয় সরকার। এবার গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা। কোনো অসুবিধা নেই তাতে। তবে গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকারণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উঠতে পারেনি কেন্দ্র। দেশে…
Read More
স্বস্তির মাঝেই আবার সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

স্বস্তির মাঝেই আবার সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

বেশ কিছুদিন পর ফের দেশে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১,২৫৮ জনের। ২৭ জুন, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। তবে নিম্নমুখী অ্যাকটিভ কেস। তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর…
Read More
এবার আরও এক টিকার উৎপাদন শুরু হল দেশে

এবার আরও এক টিকার উৎপাদন শুরু হল দেশে

সবে মাত্র কিছুদিন হল ধীরে ধীরে করোনা সংক্রমণের থেকে সুস্থতার মুখ দেখছে দেশ। এরই মাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অন্যদিকে দেখা দিয়েছে ডেল্টা প্লাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে বেশ কিছু। ডেল্টা প্লাসের এই চোখ রাঙানির মধ্যেই এল সুখবর। মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের তৈরি টিকা কোভোভ্যাক্সের প্রথম ব্যাচের উত্পাদন শুরু হল ভারতে। এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের কারখানাতে এই টিকার উৎপাদন শুরু হয়েছে। আমেরিকার ফার্মা সংস্থা নোভাভ্যাক্সের সেখানে দেখা গিয়েছে টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশেরও বেশি কার্যকরী। কোভোভ্যাক্সের উৎপাদন নিয়ে টুইট করেন সেরামের প্রধান আদর পুনাওয়ালাও। তিনি জানান, এই টিকা করোনার ভাইরাস থেকে ১৮ বছরের কম…
Read More
করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ  আকার ধারণ করবে না, আশ্বাস AIIMS প্রধানের

করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করবে না, আশ্বাস AIIMS প্রধানের

করোনার দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা দেখেছেন দেশবাসী, তাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব কতটা মারাত্মক হবে, সে নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। এর মধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। করোনার এই প্রজাতিকে নিয়ে রাতের ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের। এই আবহে অনেকটাই স্বস্তির বার্তা শোনালেন এমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া। এদিকে, দেশে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। এই প্রসঙ্গে এমস প্রধান বলেছেন, 'আমরা খুব ভালো করে এটা পর্যবেক্ষণ করছি। আমাদের গোটা বিষয়টি খতিয়ে দেখতে হবে। কীভাবে করোনার এই প্রজাতিটি সংক্রমণ ছড়াচ্ছে, সে দিকে খুব ভালো করে নজর রেখেছি'। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ আকার ধারণ করবে না করোনার তৃতীয় ঢেউ।…
Read More