10
Jan
নতুন বছরের শুরুতে আরো একবার তান্ডব শুরু করেছে করোনা সংক্রমণ৷ হলিউড থেকে বলিউড-টলিউড, বিনোদন জগতে সর্বত্র করোনার থাবা৷ এবার সস্ত্রীক করোনা আক্রান্ত গায়ক অরিজিৎ সিং৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি৷ শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন অরিজিৎ৷ এর পর থেকেই উদ্বেগে তাঁর অনুরাগীরা৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷ তবে অরিজিৎ জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে৷ শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই হোম আইসোলেশনে রয়েছেন৷ উল্লেখ্য, গত বছরেই করোনা আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছিল তাঁর মায়ের৷ করোনা মুক্ত হলেও একাধিক কো-মর্বিডিটি থাকায় শেষ রক্ষা হয়নি৷ গত জুন মাসে করোনা আক্রান্তদের…
