উত্তরবঙ্গ

গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী

গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী

গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গেল দিনহাটা বিধানসভার গিতালদাহ সাব ডিভিশনের কাশিম ঘাটের বছর ৩৩ এর এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোর ২.৩০ টা নাগাদ, ১৫-২০ জন গরু পাচারকারী বাংলাদেশ বর্ডার সংলগ্ন গিতালদাহের কাসিম ঘাটে গরু পাচারের সময়ে বিএসএফ এর বাধার সম্মুখীন হয়। সেই সময় বিএসএফের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে তারা। তখন কর্তব্যরত বিএসএফ পাচারকারীর ওপর ৬ রাউন্ড গুলি চালায়। সেই গলিতেই গীতালদহ-২ এর জড়িধল্লা বড়াই বাড়ির বাসিন্দা লুৎফর রহমান নামে পাচারকারীর গুলি লাগে। প্রাথমিক অবস্থায় বিএসএফ রা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে ডাক্তারবাবু তাদের মৃত বলে ঘোষণা করে।
Read More
কোচবিহার জেলা পুলিশ এবং ক্যারিয়ার এন্ড কোর্স এর সহায়তায় জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে নীট এবং জেইই এর ফ্রি কোচিং ক্লাস এর উদ্বোধন করা হয় উৎসব অডিটোরিয়ামে

কোচবিহার জেলা পুলিশ এবং ক্যারিয়ার এন্ড কোর্স এর সহায়তায় জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে নীট এবং জেইই এর ফ্রি কোচিং ক্লাস এর উদ্বোধন করা হয় উৎসব অডিটোরিয়ামে

সপ্তাহে পাঁচ দিন, দিনে দু'ঘণ্টা করে এই ক্লাস করানো হবে। ক্লাসে যদি পরপর তিন দিন কোনো কারণ ছাড়াই অনুপস্থিত থাকে তাহলে তাকে আর এই কোচিংয়ের সুযোগ দেয়া হবে না। যে সব ছাত্র-ছাত্রীরা বাংলায় ক্লাস করতে চায় তারা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এই কোচিং এ অংশগ্রহণ করবে। এবং যে সব ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে ক্লাস করবে তারা চারটা থেকে ছয়টা ক্লাসে অংশগ্রহণ করবে। এই বিষয়ে জেলাশাসক প্রবন কাদিয়ান বলেন, আপনারা অতি সহজেই এমন কোচিং করার সুযোগ পাচ্ছেন।আমার সময় ভাই থেকে আড়াই ঘন্টা ট্রেনে জার্নি করে হরিয়ানা থেকে দিল্লিতে এসে করতে হতো। আমি বলবো আপনাদের যদি কোন বিষয় সম্বন্ধে সঠিক ধারণা না থাকে…
Read More
জটিলতা বাড়লো কেন্দ্রের তরফের ঘোষণা নিয়ে

জটিলতা বাড়লো কেন্দ্রের তরফের ঘোষণা নিয়ে

সদ্য মাত্রই কেন্দ্র সরকারের তরফে দেশের মেয়েদের স্বার্থে এক বড় ঘোষণা করা হয়েছিল। বাড়ানো হয়েছিল দেশের মেয়েদের বিয়ের বয়স। এখন সেই মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি নিয়ে এখন আপাতত দ্বিধাগ্রস্থ কেন্দ্রীয় সরকার। বুধবার মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ২১ বছর করার প্রস্তাবনা পাশ করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু সিপিএম, কংগ্রেসের মত একাধিক বিরোধী দল এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাই এই নিয়ম নিয়ে আর একবার পর্যালোচনা করার কথা ভাবছে কেন্দ্র। শীতকালাীন অধিবেশনেই এই বিল পেশ করার কথা রয়েছে। তবে তার আগে এই নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে বাড়ানোর কথা…
Read More
এবার ইডি-র তলব পড়লো বচ্চন পরিবারের পুত্রবধূর

এবার ইডি-র তলব পড়লো বচ্চন পরিবারের পুত্রবধূর

ফিরে এলো পাঁচ বছর আগের মামলা৷ এ বার ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ পানামা পেপার মামলায় অভিষেক ঘরনীকে দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চন ছাড়াও অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে পাঁচ বছর আগে ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট’ বা ফেমা আইনে তদন্ত শুরু হয়েছিল৷ ওই আইনেই এদিন ঐশ্বর্যকে তলব করা হয়৷ যদিও তিনি আজ ইডি’র দফতরে যাচ্ছেন না বলে চিঠি দিয়ে জানিয়েছেন ঐশ্বর্য৷  এটাই প্রথম নয়৷ এর আগেও দু’বার বিশ্ব সুন্দরীকে তলব করেছিল ইডি৷ তবে দু’বারই অ্যাডজার্নমেন্টের আবেদন করেছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ৷ বিদেশে প্রচুর সম্পদ রাখার জন্যই ঐশ্বর্যকে তলব৷ পানামা পেপারে…
Read More
স্বস্তিতেই দেশের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তিতেই দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত একমাসের বেশি সময় ধরে বেশ খানিকটা স্বস্তি বজায় রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা একটু চিন্তা বাড়ালেও সার্বিকভাবে দেশের পরিসংখ্যান নিয়ন্ত্রণে রয়েছে। আজ দেশের দৈনিক সংক্রমণ ৭ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৩২ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩…
Read More
শীতের প্রভাব বাড়ছে গোটা উত্তর ভারতে

শীতের প্রভাব বাড়ছে গোটা উত্তর ভারতে

শীতের দেখা নেই দেখা নেই করে বছর শেষে জাকিয়ে পড়ছে শীত৷ কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ শৈত্যপ্রবাহের জেরে লাফিয়ে লাফিয়ে নামছে পারদ৷ রাজধানী দিল্লিতে পারদ নেমে গিয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে৷ হাড় কাঁপুনি ধরেছে কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে৷ উত্তরপ্রদেশের একাংশেও গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে হুড়মুড়িয়ে৷  উত্তর ভারতে শৈত্যপ্রবাহ নিয়ে আবহওয়া বিজ্ঞানী আর কে জেনামণি বলেন, ‘‘বর্তমানে উত্তর ও উত্তর পশ্তিম ভারতে শৈত্যপ্রবাহ চলছে৷ পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকছে৷ যার জেরে রাজস্থানের চুরু, সীকরের মতো বেশ কিছু জায়গায় শূন্যের নীচে পারদ নেমে গিয়েছে৷ অমৃতসর এবং পঞ্জাবেও শূন্য ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা।’’ তবে ২২ ডিসেম্বরের পর থেকে আবহাওয়ায়…
Read More
ওমিক্রনের সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের

ওমিক্রনের সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর বেশ খানিকটা স্বস্তি ছিল বিশ্ব জুড়ে৷ কিন্তু এবার তৃতীয় ঢেউয়ের আশংঙ্কার মাঝেই চিন্তা বাড়ছে ওমিক্রন সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা নিয়ে৷ ইউরোপের একাধিক দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে৷ আমেরিকার অধিকাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত৷ ওমিক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন৷ ওমিক্রনের এই চোখ রাঙানির মাঝেই মাথাচাড়া দিয়েছে নয়া আতঙ্ক৷ করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ডেল্টার সঙ্গে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করবে অতি সংক্রামক ওমিক্রন? প্রশ্নের জবাবে আশঙ্কার ইঙ্গিত দিলেন টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার ডঃ পল বার্টন৷ তাঁর কথায়, এটা সম্ভব৷  সম্প্রতি আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির সামনে ডঃ পল বার্টন জানান, যদি…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত জেনারেলের পদে বসবেন কে

মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত জেনারেলের পদে বসবেন কে

চলতি মাসের গত সপ্তাহেই দেশে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিনিপ রাওয়াত৷ তাঁর ছেড়ে যাওয়া চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ তিন বাহিনীর প্রধানদের মধ্যে নারাভানেই সবচেয়ে সিনিয়র৷ তাই তাঁর হাতেই সঁপা হল এই কমিটির দায়িত্ব৷  সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতই আমৃত্যু চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন৷ ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় সিডিএস-এর মৃত্যুর পর এই পদটি ফাঁকা হয়ে যায়৷ সিনিয়রিটির দিক থেকে বুধবার এই পদে বসলেন নারাভানে৷ সেনাপ্রধান ছাড়াও এই কমিটিতে রয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং…
Read More
প্রয়াত হলেন সদ্য ঘটে যাওয়া চপার দুর্ঘটনার গ্রুপ ক্যাপ্টেন

প্রয়াত হলেন সদ্য ঘটে যাওয়া চপার দুর্ঘটনার গ্রুপ ক্যাপ্টেন

অবশেষে ইতি পড়লো তার জীবনে৷ সমাপ্ত হলো বিগত সাতদিনের লড়াই৷ প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চপার৷ ওই দিনই অভিশপ্ত চপারে সওয়ার ১৩ জনের মৃত্যু হয়৷ একমাত্র জীবিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ আশঙ্কাজনক অবস্থায় ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ বুধবার লড়াই শেষ হল গ্রুপ ক্যাপ্টেনের৷ ৮ ডিসেম্বর এমআই-১৭ কপ্টারে সুলুর থেকে কুন্নুর যাচ্ছিলেন সস্ত্রীক রাওয়াত৷ ওই কপ্টারে সওয়ার ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির উপর আচমকাই ভেঙে পড়ে এমআই-১৭ চপারটি৷ প্রত্যক্ষদর্শীদের বান অনুযায়ী অনেকটা নীচু দিয়ে যাচ্ছিল…
Read More
কেন্দ্র সরকারের কাছে জবাব তলব নেতাজির মৃত্যু রহস্য নিয়ে

কেন্দ্র সরকারের কাছে জবাব তলব নেতাজির মৃত্যু রহস্য নিয়ে

তিনি ছিলেন দেশবাসীর গর্ব৷ আজ এতো শতক বাদেও তার মৃত্যু রহস্যই রয়ে গেলো৷ নেতাজির মৃত্যু আজও আপামর দেশবাসীর কাছ এক রহস্য৷ তিনি বেঁচে রয়েছেন নাকি তাঁর মৃত্যু হয়েছে, এবার এই প্রশ্নের জবাব দিতে হবে কেন্দ্রকে৷ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশের জেরে ফের ‘নেতাজি’ অস্বস্তি বাড়ল কেন্দ্রের৷  প্রসঙ্গত, নেতাজি সম্পর্কিত বেশ কিছু ফাইল প্রকাশ করেছে কেন্দ্র৷ কিন্তু তাঁর মৃত্যু বা জীবিত থাকা নিয়ে কোনও তথ্য সামনে আনা হয়নি৷ এবার সেই বিষয়টিই হাইকোর্টের সামনে স্পষ্ট করতে হবে মোদী সরকারকে৷ হলফনামা দিয়ে কেন্দ্রকে জানাতে হবে নেতাজি জীবিত না মৃত? এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের৷ শুধু তাই…
Read More
দীর্ঘ সময় পর ভারতে এলো মিস ইউনিভার্সের তাজ

দীর্ঘ সময় পর ভারতে এলো মিস ইউনিভার্সের তাজ

দীর্ঘ অপেক্ষার অবসান হলো৷ ২১ বছরের খরা কাটিয়ে ভারতে এল ‘মিস ইউনিভার্স’-খেতাব৷ ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব জিতলেন পাঞ্জাবী সুন্দরী হারনাজ সান্ধু৷ ইজরায়েলের মাটিতে আয়োজিত ‘মিস ইউনিভার্স’-এর ৭০ তম আসর থেকে ভারতকে খেতাব এনে দিলেন চণ্ডীগড়ের মেয়ে৷ ২০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবেরই সুন্দরী লারা দত্ত৷ তার আগে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন৷ তৃতীয় ভারতীয় হিসাবে ‘মিস ইউনিভার্সের’ শিরোপা জিতলেন হারনাজ সান্ধু৷  ইজরায়েলের এইলাটে বসেছিল মিস ইউনিভার্স-এর ৭০ তম আসর৷ বুদ্ধিমত্তার জোরে প্যারাগুয়ের প্রতিযোগী নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের সুন্দরী হারনাজ। মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণালি…
Read More
স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

নতুন প্রজাতি এবং শীতের মরশুম, দুইয়ের মাঝেও বিগত বেশ কয়েকদিন ধরে বড়ো স্বস্তি মিলছে সংক্রমণের সংখ্যায়। ওমিক্রন সংক্রমণের মাঝেও দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তি বজায় থাকল। আজও দেশের দৈনিক সংক্রমণ ৮ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি…
Read More
মেলার ভিড় সামলাতে নয়া উদ্যোগ

মেলার ভিড় সামলাতে নয়া উদ্যোগ

করোনা আবহে মেলার ভিড় সামলাতে অভিনব উদ্যোগ। গঙ্গাসাগর মেলায় প্রতিবছরই উপচে পড়া ভিড় চোখে পরে। তীর্থযাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড়ের জন্য পদপিষ্ট হয়ে মৃত্যু তো চেনা ছবির মধ্যে একটা। এই সমস্ত কিছু এড়াতে এবছর পুলিশ নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অটোমেশন সিস্টেম বসানোর পরিকল্পনা করেছে রাজ্য পুলিশ। এই সিস্টেমের ফলে ভিড় এড়ানো যেমন সম্ভম হবে তেমনি বেশি ভিড় হয়ে গেলে কিছু মানুষকে আটকে দেওয়াও যাবে। পরে ভিড় কমলে আবার তাদের ছাড়া হবে।   গঙ্গাসাগর মেলার জন্য যে কন্ট্রোল রুম থাকবে তার মধ্যে এই অটোমেশন সিস্টেমটি থাকবে। পুলিশ এই কন্ট্রোল রুম থেকে সিস্টেমটিকে পরিচালনা করবেন। কন্ট্রোল…
Read More