উত্তরবঙ্গ

১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হবে

১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হবে

১৫ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ভ্যাকসিন সাইট স্থাপন করা হবে। মঙ্গলবার রাজ্যগুলির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ৬০ বছরের বেশি বয়সীরা ডাক্তারের কাছ থেকে শংসাপত্র ছাড়াই সতর্কতামূলক ডোজ পেতে পারেন। এটি গ্রহণ করার আগে তাদের অবশ্যই তাদের চিকিত্সকদের সাথে পরামর্শ করতে হবে। ২৫শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য ৩রা জানুয়ারী ২০২২থেকে টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্য সচিব রাকেশ ভূষণ বলেছেন, “১৫ বছর বা তার বেশি বয়সী সকলেই কো-ওয়িন-এ নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন এবং অ্যাপয়েন্টমেন্ট পরিষেবাগুলি অনলাইন এবং অফলাইন উভয় মোডের…
Read More
বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় “বাওকুমটা”নামে একটি বই প্রকাশ করলেন

বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় “বাওকুমটা”নামে একটি বই প্রকাশ করলেন

বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় স্বরচিত একটি বই প্রকাশ করলেন।"বাকুমটা"নামে এই বই তে তিনি রাজবংশী দের সংস্কৃতির কথা তুলে ধরেছেন।এই বই টি পড়ে রাজবংশী দের সংস্কৃতি সম্বন্ধে জানা যাবে ।তবে বই টি প্রকাশ করবার অনুষ্ঠানে একরাশ দুঃখ প্রকাশ করেছেন। লেখক কমলেশ বাবু জানিয়েছেন,স্বাধীনতার এতো বছর পরেও আমাদের উত্তরবঙ্গে সেই রকম কোনো প্রকাশনা সংস্থা নেই যারা বই প্রকাশ করতে পারে।আমাদের আজও কলকাতার বই প্রকাশনা সংস্থার দিকে তাকিয়ে থাকতে হবে।কোচবিহার তথা উত্তরবঙ্গের লেখকদের একটি বই প্রকাশ করবার জন্যে প্রচুর কাঠ খড় পোরাতে হয়।
Read More
মালদায় গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হল

মালদায় গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হল

২৮ ডিসেম্বর গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হলো। মঙ্গলবার দুপুরে গাজোল ব্লকের ক্যাম্পাস অন্নদাশংকর সদনে এদিন গাজোল উৎসব ২০২২ অনুষ্ঠান হয়। এবারের ৩১ তম বছরের পদার্পণ করলো এই উত্সব। সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক পর্ব ২৮ - ৩১ ডিসেম্বর পর্যন্ত নিত্য ও সঙ্গীত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রেজিনা পারভিন, গাজন উৎসবের সহ-সভাপতি বিধান রায়, অরবিন্দ ঘোষ, জয়ন্ত ঘোষ, মানিক প্রসাদ প্রমূখ।
Read More
দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি

দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি

পুর নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেই মত মঙ্গলবার সকালে ১৫নং ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের দলীয় প্রতীক তুলে ধরলো ভারতীয় জনতা পার্টি। এদিন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের উপস্থিতে দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করলো।
Read More
মালদায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে

মালদায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে

দল বদল না করায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে।  গুরুতর জখম ওই তৃণমূল নেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রাজনগর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতা হামলাকারী বিজেপি'র স্থানীয় নেতারা রাম মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বিনয় কুমার মন্ডল (৪২) । তার বাড়ি রাজনগর এলাকায়। আক্রান্ত বিনয়বাবুর স্ত্রী ধ্বনিরানী মন্ডল সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পদে ছিলেন…
Read More
অবশেষে স্বস্তি পেল কুলতলী, ধরা দিলো বাঘ মামা

অবশেষে স্বস্তি পেল কুলতলী, ধরা দিলো বাঘ মামা

অবশেষে সমাপ্তি হলো বিগত ছয়দিনের টানা প্রচেষ্টা, ধরা দিলো বাঘ মামা৷ অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু দক্ষিণরায়৷ ছয় দিন টানা চেষ্টার পর অবশেষে ধরা গেল কুলতলির লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ এর পরেই বাঘটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা৷  শেখপাড়া লাগোয়া জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়েছিল বাঘটি৷ তাকে বাইরে বার করতে সকাল থেকেই দমকল কর্মীদের ডেকে ছোড়া হয় জলকামান৷ এর পর একবার তার দর্শন পাওয়া গেলেও, ফের জঙ্গলে লুকিয়ে পড়ে বাঘটি৷ তার পরেই আকাশ পথে ড্রোনের সাহায্যে বাঘটির অবস্থান নিশ্চিত করেন হন দফতরের কর্মীরা৷ জীবনের…
Read More
করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ রাজ্যের

করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ রাজ্যের

বেশ কিছুটা স্বস্তির পর আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন, বাড়ছে দৈনিক করোনা আক্রান্ত। তাই কড়া পদক্ষেপ নিয়ে রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা বাধ্যতামূলক করল রাজস্থান প্রশাসন। মহারাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে গত কয়েকদিন বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। তার মধ্যে রয়েছে রাজস্থানও। তাই সেই রাজ্যের সরকার আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজস্থান সরকারের তরফে স্পষ্ট জানান হয়েছে, সেই রাজ্যে করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি টিকা নিতে অস্বীকার করে তাহলে তাঁরা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। কোনও ব্যক্তি টিকা নিতে অস্বীকার করতে পারবে না বলেই কড়া নির্দেশ…
Read More
স্বাস্থ্যের দিক দিয়ে সব চেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশের

স্বাস্থ্যের দিক দিয়ে সব চেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশের

দেশের প্রতিটি রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতির পর্যালোচনা করতে তৎপর নীতি আয়োগ। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে দেশের রাজ্যগুলির কী অবস্থা যা জানাতে রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টে দেখা গেল, স্বাস্থ্য বিষয়ে সবথেকে ভাল জায়গায় রয়েছে বাম শাসিত কেরল। বড় ব্যাপার, সবথেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের। রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনটাই। তাই ভোটের মুখে থাকা যোগী রাজ্য অবশ্যই চাপে পড়েছে। নীতি আয়োগের চতুর্থ স্বাস্থ্য সূচকের রিপোর্ট প্রকাশ পেয়েছে সম্প্রতি। এই রিপোর্ট বলছে, স্বাস্থ্য বিষয়ে শীর্ষে থাকা কেরলের পর রয়েছে তামিলনাড়ু এবং তেলাঙ্গানা। অন্যদিকে, সব থেকে খারাপ অবস্থা যোগী রাজ্য উত্তরপ্রদেশের। তার ওপরে রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। তবে উত্তরপ্রদেশের জন্য খুশির খবর…
Read More
আবার ফের কার্যকর হতে পারে নয়া কৃষি আইন

আবার ফের কার্যকর হতে পারে নয়া কৃষি আইন

সদ্য মাত্রই বহু লড়াইয়ের ফল মিলেছিলো তাদের। কেন্দ্র সরকারের তরফে স্থগিত করা হয়েছিল নয়া কৃষি আইন। কৃষকদের দীর্ঘ ৩৭৮ দিনের লড়াই থেমেছিল কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল করায়। রাজধানী দিল্লির সীমানায় গত ১৫ মাস ধরে চলছিল কৃষি আন্দোলন। কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছিলেন তারা। সেই আইন বাতিল করেছেন কেন্দ্র। কিন্তু আবার কি সেই আইন লাগু হতে পারে? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলছেন, আবার এই আইন লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে তিনি দাবি করে বলেছেন, লক্ষাধিক কৃষকের ক্ষোভের মুখে পড়ে গত মাসে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে কেন্দ্র৷…
Read More
পদযাত্রা এবং প্রদীপ প্রজননের মাধ্যমে কোচবিহারে বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

পদযাত্রা এবং প্রদীপ প্রজননের মাধ্যমে কোচবিহারে বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

আগামী ৩রা জানুয়ারি সোমবার পর্যন্ত বই মেলা অনুষ্ঠিত হবে কোচবিহারের রাসমেলা ময়দানে। কোভিড পরিস্থিতির জন্য গত দু'বছর বইমেলা অতটা জাকজমক পূর্ণ না হলেও এবছর বই মেলা শুরু হয়েছে মহা সমারোহে।বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ছাড়াও জেলাশাসক পবন কাদিয়ান, জেলা সভাধিপতি উমাকান্ত বর্মন, দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ, এন বি এস টি সির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এবছরের মেলায় মোট ৭৫ টি পাবলিশার ১২২ টি স্টল নিয়ে বই মেলায় উপস্থিত হয়েছেন। গত দু'বছরে বই মেলা সেই ভাবে বেচাকিনা না হলেও এবছর ব্যবসায়ীরা যথেষ্ট আশাবাদী এই বইমেলা নিয়ে। এবছর বই মেলা অনুষ্ঠানের…
Read More
কোচবিহার জেলার সুভাষ পল্লীতে পৌর পরিষেবাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে ক্যাম্প করলেন পৌর প্রশাসক

কোচবিহার জেলার সুভাষ পল্লীতে পৌর পরিষেবাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে ক্যাম্প করলেন পৌর প্রশাসক

আসন্ন পুরভোট কোচবিহার জেলায়। বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টি আসনের মধ্যে দুটি আসন দখলে রাখতে পেরেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে দিনহাটায় উপ নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটাও দখলে রাখতে সক্ষম হন শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এবার পুরো ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তৎক্ষণাৎ তা মিটিয়ে দেওয়ার জন্য দুয়ারে পৌরসভা শুরু করলেন কোচবিহার পৌর প্রশাসক। কোচবিহার জেলার সুভাষ পল্লীতে পৌর পরিষেবাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ক্যাম্প করতে দেখা গেল কোচবিহার পৌর প্রশাসককে। সুভাষপল্লী দেই মাঠে ১,২,৬,৭ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা যতটা পারা যায় দ্রুত ব্যবস্থা করবেন পৌর প্রশাসক। এই…
Read More
এবার শিলিগুড়িতে পুরসভা ভোটের দায়িত্বে অশোক

এবার শিলিগুড়িতে পুরসভা ভোটের দায়িত্বে অশোক

কলকাতার পর এবার শিলিগুড়িতে হতে চলেছে পুরসভা ভোট৷ শিলিগুড়িতে পুরভোটে নেতৃত্ব দিক প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য৷ ফোন করে সেই পরামর্শই দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ জানা গিয়েছে সকালে অশোকবাবুকে ফোন করেন তিনি৷ বুদ্ধবাবু তাঁকে শিলিগুড়ি পুরভোটের দায়িত্ব নেওয়ার কথা বলেন৷ শুধু দায়িত্ব নয়, দলকে জেতানোর কথাও বলেন তিনি৷  প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রাক্তন বিধায়ক তথা পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য জানিয়েছিলেন, পুরভোটে আর লড়তে চান না তিনি৷ এ বার বিধানসভা ভোটেও জিততে পারেননি৷ দলের হয়ে কাজ করলেও আগের মতো আর উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তেও দেখা যাচ্ছে না তাঁকে৷ বয়সনীতির জেরে জেলা কমিটি থেকেও বাদ পড়েছেন৷ সম্প্রতি তাঁর স্ত্রীও প্রয়াত হয়েছেন৷ সব…
Read More
এবার দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

এবার দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

করোনা সংক্রমণকে রোধ করার প্রধান উপায় টিকাকরণ। ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। নয়া বছরের ৩ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া হবে। সম্প্রতি এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এই টিকাকরণের জন্য কী কী নথি লাগবে। সেই ইস্যুতেই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানান হয়েছে, ১ তারিখ থেকেই নাম নথিভুক্ত করাতে পারবেন ১৫-১৮ বছর বয়সিরা। আগামী ৩ তারিখ থেকে টিকাকরণ শুরু হওয়ার আগে কো-উইনি অ্যাপে স্কুলের পরিচয় পত্র দেখিয়ে নাম নথিভুক্ত করতে পারবে স্কুল পড়ুয়ারা। আসলে ছোটদের আধার কার্ড বা ভোটার কার্ড না থাকায় প্রশ্ন উঠে গিয়েছিল যে তাদের নথিভুক্ত…
Read More
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়

কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়

শনিবার দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ মতো বিভিন্ন জেলার সভাপতির নাম ঘোষণা করা হলো। সেখানে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা রায় কে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয় সুকুমার রায়কে। কোচবিহার জেলা বিজেপির নতুন সভাপতি সুকুমার রায়ের নাম ঘোষণা হতেই তাকে কোচবিহার জেলা পার্টি অফিসে এনে সংবর্ধনা দেন প্রাক্তন সভানেত্রী মালতি রাভা। 
Read More