উত্তরবঙ্গ

করোণা সংক্রমণ ঠেকাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রয়োজনীয় কর্মসূচি

করোণা সংক্রমণ ঠেকাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রয়োজনীয় কর্মসূচি

লকডাউনের মধ্যে নিজেদের কাজের দুশ্চিন্তা ছেড়ে করোণা সংক্রমণ ঠেকাতে সজাগ হলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জাতীয় সড়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার স্কুল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় স্যানিটাইজারের কাজ শুরু করলো সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল পরিচালিত সুজাপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে অবশ্য স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে। সোমবার সকাল থেকেই সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে শুরু হয়েছে করোণা মোকাবিলায় স্যানিটাইজারের কাজ। শুধু কেমিক্যাল ছিটিয়ে সেনিটাইজার করাই নয়, প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে ধোঁয়ার মাধ্যমেও এই জীবাণুকে নাশ করার উপযুক্ত পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।  উল্লেখ্য, কালিয়াচক ১ নং ব্লকের সব…
Read More
প্রায় একমাস পর স্বস্তি পেল দেশ

প্রায় একমাস পর স্বস্তি পেল দেশ

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। বেশ কয়েক দিন পর দেশের করোনা গ্রাফে বড়সড় স্বস্তি। খানিকটা হলেও আশার আলো দেখছেন গবেষকরা। দেশে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতার হারও। দেশের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২,৮১,৩৮৬ জন। গত এপ্রিলের পর এই প্রথম ৩ লক্ষের নিচে দৈনিক সংক্রমণ। স্বাভাবিক কারণে এই সংখ্যাটা কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে বিশেষজ্ঞদের। তবে আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুসংখ্যা। দেশে দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,১০৬ জনের। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,১১৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৪৭…
Read More
আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জলপাইগুড়ি শহরে

আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জলপাইগুড়ি শহরে

নির্দেশিকা জারি হতেই আরও তৎপর হল পুলিশ প্রশাসন। আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতারি শুরু করল। শনিবার বেলা ১০ টার পর জলপাইগুড়ি দিনবাজার এলাকায় খোলা ছিলো বাজার ও দোকান। অভিযোগ আসার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযানে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযান চালিয়ে বন্ধ করে দেয় বাজার ও দোকান। এদিনের অভিযানে মুখে মাস্ক না পরা বা সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এই অভিযান আগামী দিনেও চলবে।
Read More
জলপাইগুড়ি শহরে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার তৃনমূল কর্মীদের

জলপাইগুড়ি শহরে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার তৃনমূল কর্মীদের

করোনা পরিস্থিতি নিয়ে পুরসভাবাসীকে সচেতন করতে পথে নামলো তৃনমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার জলাপাইগুড়ি শহরের একাধিক জায়গায় করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করে তারা। বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়ার জন্য অনুরোধ করে তারা। সরকারী নিয়ম মানারও আহ্বান করে তৃনমূল কর্মীরা। শীঘ্রই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলি স্যানিটাইজ করবে তৃনমূল কর্মীরা।এদিনের সচেতনতা মূলক প্রচারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃনমূল নেতারা। সৈকত বাবু বলেন, শহরে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পুর সভার বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন করতে এদিন আমরা শহর জুড়ে প্রচার চালিয়েছি। বাসিন্দাদের মাস্ক পড়ার পাশাপাশি রাজ্য সরকারের করোনা নিয়ে নিয়ম গুলি মানার জন্য অনুরোধ করেছি। সাধারন মানুষের পাশে…
Read More
এ বছর কত টিকা পাচ্ছে ভারত

এ বছর কত টিকা পাচ্ছে ভারত

দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ। দেশের করোনাভাইরাস সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী তখন ভ্যাকসিনের আকাল। এমনকি একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছে ভ্যাকসিন না পাওয়ার জন্য। দেশে টিকার আকাল, তারমধ্যেই স্বস্তির খবর দিল কেন্দ্র। আশার আলো দেখালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন ছাড়াও ৮ টি টিকা হাতে আসছে ভারতের। চলতি বছরেই ভারতের হাতে আসবে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ। এর মধ্যে ইতিমধ্যেই রাশিয়ার ভ্যাকসিন 'স্পুটনিক ভি' চলে এসেছে ভারতে। পাশাপাশি ফুড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত যে কোনও টিকা আসতে পারে ভারতে। যে যে টিকাগুলো পাবে দেশ তার তালিকা দেওয়া হল: কোভিশিল্ড দেশের তৈরি প্রথম দুটি ভ্যাকসিনের একটি হল…
Read More
একটু যেন স্বস্তি পেল দেশ

একটু যেন স্বস্তি পেল দেশ

নিম্নমুখী হল করোনা গ্রাফ আজই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ফের ভারচুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী সংকটময় দিনে একটু আশার আলো। একটু যেন নিম্নমুখী হল করোনা গ্রাফ। স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদিন একটু একটু করে আশা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম সংক্রমণ। দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭।…
Read More
আসছে এই মরসুমের প্রথম ঝড়

আসছে এই মরসুমের প্রথম ঝড়

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ গভীরতম সংকটে গোটা দেশ। করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। একে করোনার তান্ডবে হিমশিম খাচ্ছে মানুষ তার মধ্যে আসছে আরও এক বিপদ। করোনায় উপর দোসর হয়ে আসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ ভারতে আছড়ে পড়তে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকত'। সরকারি ভাবে জারী হয়েছে উপকূলে কড়া সতর্কবার্তা। মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। শুক্রবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হল 'তাউকত'। শনিবার ভোর থেকেই কেরলের কোচির উপকূল থেকে শক্তি বাড়াতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর তা মঙ্গলবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে…
Read More
রাজ্য সরকারের বার্তাকে মান্যতা দিয়েই পালিত হল পবিত্র ঈদ উৎসব

রাজ্য সরকারের বার্তাকে মান্যতা দিয়েই পালিত হল পবিত্র ঈদ উৎসব

কোভিড প্রটোকল মেনে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে অনাড়ম্বর ভাবে রায়গঞ্জে পালিত হল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র ঈদ উৎসব। খুশীর ঈদ হলেও এবছরেও অতিমারি করোনা আবহের কারনে ঈদ উৎসবে সেভাবে আনন্দে মেতে উঠতে পারলনা মানুষ। রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরে মদিনা মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে এক একবারে ছয়-সাত জন করে মুসলিম ধর্মপ্রাণ মানুষ নমাজ পাঠ করলেন। প্রতিবারই ঈদের দিনে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাঁয়ের মাঠে শয়ে শয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে নমাজ পাঠ করতেন। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দে উৎসবে মেতে উঠতেন তাঁরা। কিন্তু ভয়াবহ এই অতিমারির করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে রাজ্য থেকে গোটা দেশ। করোনা সংক্রমণের…
Read More
কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্সের সূচনা

কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে টোটো অ্যাম্বুলেন্সের সূচনা

কোভিড অতিমারিতে করোনায় আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের। শুক্রবার জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ি ও গ্রীন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে এই টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল। আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য টোটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। শুক্রবার শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে অ্যাম্বুলেন্সের সূচনা করা হয় দাবি উদ্যোক্তাদের। আক্রান্তদের বিনে পয়সার অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়া হবে। টোটোতে থাকবে নার্স ও টেকনিশিয়ান। এদিন শহরের দুর্গাবাড়ি দুর্গা পুজোর মণ্ডপ থেকে অ্যাম্বুলেন্সের সূচনা করলেন কমিটির সদস্যরা। এই অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন সিলিন্ডার, অক্সি মিটার, পেসার মাপার যন্ত্র…
Read More
আলিপুরদুয়ার জেলায় অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হয়েছে চারটি অক্সিজেন প্ল্যান্ট

আলিপুরদুয়ার জেলায় অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হয়েছে চারটি অক্সিজেন প্ল্যান্ট

কোভিড পরিস্থিতি মোকাবিলায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার ডুয়ার্সকণ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ওএসডি ডাঃ সুশান্ত রায়। সাধারনত লালারসের নমুনা এর আগে পাঠানো হত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট পেতে সেক্ষেত্রে একটু হলেও দেরি হত। এবারে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভিআরডি ল্যাব শুরু হতে চলেছে। তার জন্য প্রয়োজন কর্মীর। স্বাস্থ্য ভবনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানান সুশান্ত বাবু। ইঙ্গিত মিলেছে শীঘ্রই ল্যাব চালু হওয়ার। অক্সিজেনের ঘাটতি জেলায় হবে না বলে অভয়বাণী শোনালেন ওএসডি। কারণ জেলার চার স্থানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। একটি প্ল্যান্টের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে জেলায় প্রচুর পরিমাণে অক্সিজেন…
Read More
দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন, বিক্ষোভ মালদার  কোঠাবাড়ি মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছেনা ভ্যাকসিন, বিক্ষোভ মালদার কোঠাবাড়ি মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে

স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিষেধক পর্যাপ্ত থাকার কথা বলা হলেও সঠিকভাবে সাধারণ মানুষ তা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । যার ফলে শুক্রবার সকাল থেকেই মালদা শহরের কোঠাবাড়ি এলাকার মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধক নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও বেলা গড়িয়ে যাবার পরেও করোনার প্রতিষেধক পাচ্ছেন না বহু মানুষেরা বলে অভিযোগ উঠে। তারপরে শুরু হয় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ।  অপেক্ষারত মানুষদের অভিযোগ, সকাল সাতটা থেকে করোণা ভ্যাকসিন নেওয়ার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। অথচ দুপুর গড়াতেই বলে দেওয়া হলো ভ্যাকসিন দেওয়া হবে না। দ্বিতীয় ডোজ এর মেয়াদ…
Read More
কিছুতেই আটকাচ্ছে না মৃত্যুর সংখ্যা

কিছুতেই আটকাচ্ছে না মৃত্যুর সংখ্যা

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। ভারতে এখন ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউ দেশের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে যাতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। যা ভারতে উদ্বেগ বাড়াচ্ছে। সবমিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,৪৩,১৪৪ জন। অনেকটাই কমেছে আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের নীচে নামেনি। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,০০০ জনের। এই নিয়ে টানা তিনদিন ৪ হাজার মানুষ করোনায় প্রাণ হারালেন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৩৫৩ জনের। আশার খবর হল নতুন করে যত জন সংক্রমিত…
Read More
এবার বাজারেও মিলবে এই টিকা

এবার বাজারেও মিলবে এই টিকা

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে লাগামহীন সংক্রমণ। ভয়াবহ চেহারা নিয়েছে করোনা। করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার। পরিস্থিতি মোকাবিলায় অবশেষে আরও এক টিকা পেল ভারত। রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছল ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে এই রুশ ভ্যাকসিন। দেশে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি মিটবে বলেই প্রত্যাশা। ডক্টর রেড্ডি’স ল্যাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ শুরু হবে। প্রাথমিকভাবে দেড় লক্ষ ভ্যাকসিন পাঠানো হয়েছে। আগামী দিনে রাশিয়া থেকে আরও ভ্যাকসিন এসে পৌঁছবে। রাশিয়ার গ্যামালিয়া রিসার্চ ইনস্টিটিউটে তৈরি হয়েছে কোভিড ভ্যাকসিন স্পুটনিক ভি। পাশাপাশি, ২ থেকে ১৮ বছর বয়সিদের…
Read More
কোভিড হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

কোভিড হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে

বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ এক করোনা রোগী। কোতয়ালী থানার পুলিশের দারস্থ নিখোঁজ রোগীর পরিবার। নিখোঁজ রোগীর নাম নুকুরু রায় ( ৬২)। জলপাইগুড়ি জেলার চালসার পূর্ব বাতাবাড়ি এলাকার বাসিন্দারা নুকুরু রায় গত ১১তারিখে চালসা সেফ হোম থেকে করোনা পজেটিভ হয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি হন। পরিবারের সদস্যরা জানান সব ঠিক ছিল আজ পরিবারের সদস্যরা নুকুরু রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও নুকুরু বাবু ফোন তোলেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে তড়িঘড়ি জলপাইগুড়ি কোভিড হাসপাতালে চলে আসেন। হাসপাতালে ভেতরে গিয়ে দেখেন নুকুরু বাবু বেডে নেই শুধু মাত্র তার মোবাইল ফোনটি রয়েছে৷ এই ঘটনায় রিতিমতো…
Read More