উত্তরবঙ্গ

প্রায় ২৫ সি.এফ.টি কাঠ উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা

প্রায় ২৫ সি.এফ.টি কাঠ উদ্ধার করে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা

বীরপাড়া দলমোর গাড়ো বস্তি এলাকায় অভিযান চালিয়ে কাঠ বোঝাই একটি ছোটো গাড়ি আটক করল বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা । গোপন সুত্রে পাওয়া খবররের ভিত্তিতে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা বীরপাড়া দলমোর এলাকায় অভিযান চালিয়ে একটি ছোটো গাড়িকে ধাওয়া করে।গাড়ির চালক বনকর্মীদের দেখে গাড়ি ছেড়ে পালিয়ে যায় । বনকর্মীরা কাঠ বোঝাই গাড়ি আটক করে গাড়ি থেকে প্রায় ২৫ সিএফটি কাঠ উদ্ধার করে।অপরদিকে কালচিনি ব্লকের সাঁতালি নাকাডালা এলাকায় অভিযান চালিয়ে তিন সাইকেল কাঠ উদ্ধার করল বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা । সাইকেলে কাঠ পাচার হচ্ছিল, বনকর্মীদের দেখে পাচারকারীরা সাইকেল ছেড়ে পলায়ন করে।
Read More
খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা

শ্রমিকরা আদৌ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিনা এমনই খবর সংগ্রহ করতে গিয়ে চা কারখানা কর্তৃপক্ষের দুর্ব্যবহার এবং হুঁশিয়ারির শিকার হলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়া গছ এলাকায়। অভিযোগ, এদিন সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে চোপড়ার দুইজন সাংবাদিক ওই এলাকার একটি কারখানায় শ্রমিকদের ন্যায্য পাওনার বিষয় নিয়ে সেখানে যান।শ্রমিকরাও সাংবাদিকদের অভিযোগ শোনান। আর এরপরই ওই কারখানার ম্যানেজার সহ বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সাংবাদিকদের পক্ষ থেকে ইসলামপুরের লেবার কমিশনারের কাছে বিষয়টি জানানো হয়েছে। ইসলামপুর মহকুমা শ্রমদপ্তরের ইন্সপেক্টর জ্যোতির্ময় বিশ্বাস…
Read More
লাইন ঠিক রাখতে নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা

লাইন ঠিক রাখতে নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা

করোনার দাপটে আতঙ্কিত রাজ্য বাসি। এর পাশাপাশি ভ্যাক্সিন কেন্দ্র গুলিতে লাইনে দাঁড়িয়েও চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ি ফার্মেসী কলেজ ক্যাম্পাসের ভ্যাক্সিন কেন্দ্রে শুধু ভোর হতে বাকি, এর মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকেন অপেক্ষারতরা, কখন দরজা খুলবে, কখন মিলবে ভ্যাক্সিন। অনেকেরই প্রথম ডোজ মিললেও দ্বিতীয় ডো্জ মেলেনি সময় মতো, এতে আতঙ্ক বেশ বাড়িয়ে দিচ্ছে। লাইনে দাঁড়িয়ে অনেকেরই হাতে প্রথম ডোজের শংসাপত্র। লাইনে দাড়িয়ে রয়েছেন অনেকেই ৪৫ বছর উর্ধ্বে। লাইন ঠিক রাখতে ভ্যাক্সিন কেন্দ্রের দরজা খোলার আগেই নিজেরাই বানিয়ে ফেলেছেন নামের তালিকা। এখন দেখার, বেলা বাড়ার সাথে সাথে কত জন লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিয়ে বাড়ি যেতে পারলেন।
Read More
এক বিপদের মধ্যে আসছে আরো এক বিপদ

এক বিপদের মধ্যে আসছে আরো এক বিপদ

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। দেশ প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছে করোনা সংক্রামনে আবার বহু মানুষ প্রাণ হারাচ্ছেন করোনা সংক্রামনে। গভীরতম সংকটে গোটা দেশ। একে করোনায় রক্ষা নেই তার উপর দোসর ঘূর্ণিঝড়। আগামী ১৪ থেকে ১৬ মে’র মধ্যে দক্ষিণ ভারতে আছড়ে পড়তে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকত'। সরকারি ভাবে জারী হয়েছে উপকূলে কড়া সতর্কবার্তা। মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। আগামী রবিবার পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার জেরে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আসতে আসতে দক্ষিণ-পশ্চিমের দিকে সরতে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কেরল, তামিলনাড়ু,…
Read More
স্বাস্থ্যকর্মীরাও পেল অনুমোদন

স্বাস্থ্যকর্মীরাও পেল অনুমোদন

করোনার থাবায় বাংলায় ফের থমকে গিয়েছে লোকাল ট্রেনের চাকা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীদের একাংশ। রেলকর্মীদের জন্য রাজ্যে চলছে স্পেশাল ট্রেন। এবার রেলকর্মীদের জন্য স্পেশাল ট্রেনে উঠতে পারবেন স্বাস্থ্যকর্মীরাও। এই অনুমতি পেলস্থ্যকর্মীরা। সরকারি-বেসরকারি সব স্বাস্থ্যকর্মী উঠতে পারবেন স্পেশাল ট্রেনে। ট্রেনে ওঠার আগে স্বাস্থ্যকর্মীদের দেখাতে হবে পরিচয়পত্র।আনতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিপত্রও। স্বাস্থ্যকর্মীদের স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার জন্য হাওড়া-শিয়ালদা ডিভিশনের কাছে আবেদন করেছিল রাজ্য সরকার। উল্লেখ্য, গত কিছুদিন ধরেই রাজ্যে লাগামছাড়া ভাবে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। সংক্রমণ বাড়ার অন্যতম কারণ অবশ্যই গণ পরিবহণ ব্যবস্থা। সেদিকে নজর রেখেই পরিবহণ ব্যবস্থায় রাশ টানার জন্য কয়েকটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ৫ মে তিনি…
Read More
অভিযোগ রেশন ডিলারদের: ঘোষণার ১৩ দিন পরেও কেন্দ্রের     ফ্রি রেশন নেই

অভিযোগ রেশন ডিলারদের: ঘোষণার ১৩ দিন পরেও কেন্দ্রের ফ্রি রেশন নেই

কোভিড সংক্রমণে বিধ্বস্ত দেশ, অর্থাৎ রাজ্যে দরিদ্র মানুষের দুর্নীতির দিন। অথচ ১৩ দিন পার হলেও কেন্দ্রের বিনামূল্যে রেশন রাজ্যে চালু করা হলো না। মোদি সরকার গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মে- জুন মাসে মাথাপিছু ৫ কেজি করে রেশন দেয়া হবে বলে জানিয়েছিলেন। অন্যান্য রাজ্যে চালু হলেও এই রাজ্যে ১৩ দিন পার হওয়ার পরেও কোন রেশন আসেনি বলে জানিয়েছেন রেশন ডিলার সংগঠন। অভিযোগ এই রাজ্যের জন্য বরাদ্দ ধান এখনো কিনে উঠতে পারিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফলে কোভিডের কারণে কেন্দ্রের রেশন দেওয়ার পরিকল্পনায় পিছিয়ে গেল এই রাজ্য। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন কোভিডের সময় দুমাস বিনামূল্যে কেন্দ্রের তরফ…
Read More
WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) মতে: ভারতে করোনার সংক্রমণ বাড়ার কারণ ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ

WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) মতে: ভারতে করোনার সংক্রমণ বাড়ার কারণ ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ

করোনার এর দ্বিতীয় ধাপে বিধ্বস্ত ভারত। বহু মানুষের কটাক্ষ মন্তব্য এর জন্য দায়ী দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক নেতারা। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সেই মতামতই প্রকাশ করল। ভারতে করোনা যে মহামারীর আকার নিচ্ছে এর জন্য রাজনৈতিক সমাবেশ এবং ধর্মীয় সমাবেশই দায়ী। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাদের বিবৃতিতে জানাচ্ছেন করোনার B.1.617 ভ্যারিয়েন্ট ভারতে প্রথম আসে অক্টোবর মাসে, ২০২০ সালে। হু এর মত, কোভিডের এই ভ্যারিয়েন্ট এর পরিবর্তন হওয়ার ফলে সংক্রমণ গতি বাড়ছে এবং লাগামছাড়া মৃত্যু হচ্ছে। হু মনে করে, এর মধ্যে ভারতে কয়েক মাস ধরে রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ এর থেকেই সংক্রমণ গতি বেড়েছে করোনার। হু এর অনুমান B.1.617- ই নয়, ভারতে…
Read More
কোভিড ১৯ এর জেরে নিউ জলপাইগুড়ি স্টেশনের কুলি, হকার ও গাড়ীর চালকরা বিপদের মুখে

কোভিড ১৯ এর জেরে নিউ জলপাইগুড়ি স্টেশনের কুলি, হকার ও গাড়ীর চালকরা বিপদের মুখে

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। দেশ বিদেশের বহু পর্যটক পার্শ্ববর্তী রাজ্য সিকিম, ভূটান সহ দার্জিলিং ও ডুয়ার্সের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ছুটে আসেন। বছর ভর প্রকৃতির টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তুু করোনার জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছে। প্রকৃতি তার কোল সাজিয়ে রাখলেও দেখা নেই পর্যটকদের। ফলে শূন্যতা সর্বত্র বিরাজ করছে। তরাই,ডুয়ার্স সিকিম ও দার্জিলিং যেতে হলে পর্যটকদের আসতে হবে নিউজলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে ছোট, বড় গাড়ী ভাড়া নিয়ে রওনা হন পর্যটকরা যে যার উদ্দেশ্যে। তা ছাড়া নানা কাজে কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীদের ভীড়ে পা রাখা যায় না নিউ জলপাইগুড়ি স্টেশনে। "আজ শূন্যতা"।করোনা ভাইরাস…
Read More
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে জোরকদমে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্টের কাজ

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে জোরকদমে অক্সিজেন ট্রিটমেন্ট প্লান্টের কাজ

চাঁচল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের জন্য বেড বাড়ানো এবং ২৪ ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ। যেহেতু মালদা সদর থেকে চাঁচলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। সেক্ষেত্রে অতি সহজেই চাঁচল মহকুমার বাসিন্দাদের মালদা মেডিকেল কলেজে এসে চিকিৎসা করাটাও খুব কষ্টকর। এক্ষেত্রে চাঁচল এলাকার বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে কোভিড -১৯ হাসপাতাল চালু এবং অক্সিজেন সরবরাহ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বিধায়ক নিহার ঘোষ। ইতিমধ্যে তার এই প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছেন তিনি । পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসা পরিষেবার…
Read More
এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন

করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় এক অনন্য নজির গড়লেন কালচিনির বিডিও। প্রাণের ঝুঁকি নিয়ে চা বাগানে গিয়ে শ্রমিকদের লালারসের নমুনা সংগ্রহ করলেন। বুধবার কালচিনির বিডিও প্রশান্ত বর্মনকে পিপিই কিট পড়া অবস্থায় বাগানে দেখা যায়। শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি কোভিড টেস্টের ব্যবস্থা করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও জানান, করোনা টেস্ট নিয়ে তেমন স্বতঃস্ফূর্ত নন বাগান শ্রমিকরা। অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যান। তাদের ভীতি দুর করতে স্বাস্থ্য দপ্তরকে সাথে নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More
মহিলাদের কটূক্তির প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চা বিক্রেতা

মহিলাদের কটূক্তির প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চা বিক্রেতা

দোকানে বসে রাস্তার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক চা বিক্রেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। এই হামলার ঘটনার পর ওই চা বিক্রেতার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সেই সময় অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । যদিও এই হামলার ঘটনায় ওই চা বিক্রেতার দোকান ভাঙচুর করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হামলার বিষয়ে আক্রান্ত চা বিক্রেতা রোহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। …
Read More
কেন্দ্রের প্রশংসা: মুম্বাই- পুনের কনটেইনমেন্ট মডেল করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে সফলতা পায়

কেন্দ্রের প্রশংসা: মুম্বাই- পুনের কনটেইনমেন্ট মডেল করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে সফলতা পায়

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মুম্বাইয়ের মডেলের প্রশংসা করেছিল সুপ্রিমকোর্ট এবং বোম্বে হাইকোর্ট। মুম্বাই ও পুনের মডেলের প্রশংসা কেন্দ্রীয় সরকারের, মহামারীর সংক্রমণ ঠেকাতে দুই শহরে সফল হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। পুনেতে মার্চের প্রথম সপ্তাহে করোনার রেট ছিল ৬৯.৭ শতাংশ। সেই সময় থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা শুরু হয়েছিল রাত এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্ফু জারি করা হয় যার ফলে করোনার পজিটিভিটি রেটকে অনেকটাই কমিয়ে দেয়। প্রথমে ৪৯.৮ শতাংশ কমে, কিন্তু বর্তমানে তা ২৩.৪ শতাংশ তে নেমেছে। গত সপ্তাহের শুনানির সময় পুনেতে লকডাউন কঠোরভাবে জারি করার নির্দেশ দেয় বোম্বে হাইকোর্ট। সেই সময় পুরসভায় ক্ষমতায় থাকা বিজেপি প্রশাসনের কাছে দাবি করে, শহরে…
Read More
অনিশ্চয়তায় পরীক্ষা

অনিশ্চয়তায় পরীক্ষা

লাগামছাড়়া করোনা সংক্রমণের হার। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ইতিমধ্যেই ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিতে মাধ্যমিকের পর এবার পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনটাই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।পরীক্ষা নিয়ে রীতিমতো সংশয়ে সংসদ সভাপতি মহুয়া দাস। গতকাল মধ্যশিক্ষা পর্ষদ জানায়, আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।
Read More
টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম

টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম

মে মাসে টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম। মাথায় হাত আমজনতার। একদিকে রাজ্যে চলছে আংশিক লকডাউন তার ওপর ক্রমাগত পেট্রোপণ্যের মুলবৃদ্ধিতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিতে বাধ‍্য হচ্ছে বিভিন্ন যাত্রীবাহী গাড়ির চালকরা। ইতিমধ্যে অনেক যাত্রীবাহী গাড়ি বন্ধ হয়ে গিয়েছে অনেকে চিন্তাভাবনা করছে বন্ধ করে দেওয়ার । বুধবার পেট্রোলের দাম ৯২ টাকা ৯২ পয়সা ও ডিজেলের দাম ৮৬ টাকা ১৭ পয়সা। এত দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পরেছেন পেট্রোল পাম্পের মালিকরা ও । আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অটো, ম‍্যাজিক,সাফারি সহ যাত্রবাহী গাড়ির চালকরা জানান একেতে কোভিড পরিস্থিতিতে যাত্রী নেই তার উপর দিনপ্রতিদিন তেলের দাম বৃদ্ধি এমত অবস্থায় তেলের দাম উঠছে না। এরকম…
Read More