উত্তরবঙ্গ

টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন রোহিত শর্মা

টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন রোহিত শর্মা

ICC Test Ranking-এ আরও পিছিয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ক্রমতালিকায় বিরাটকে টপকে গেলেন তাঁর সতীর্থ রোহিত শর্মাও। বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোরে’র বাকি তিন সদস্য যেখানে টেস্ট ক্রমতালিকার প্রথম তিনটি স্থান ধরে রেখেছেন, সেখানে বিরাট নেমে এসেছেন ষষ্ট স্থানে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একেবারেই ভাল ফর্মে নেই বিরাট কোহলি। বিগত কয়েকটি সিরিজেই বিরাটের ব্যাটে রান আসছে না। অন্যদিকে, রোহিত শর্মা নিয়মিত রানের মধ্যে আছেন। যার জেরে তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে। কেরিয়ারে এই প্রথমবার রোহিত প্রথম পাঁচে জায়গা করে নিলেন। আগে বিরাট ছিলেন পঞ্চম স্থানে। তাঁকে সরিয়েই সেরা টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন রোহিত। তাঁর…
Read More
আশঙ্কা বাড়ছে করোনার তৃতীয় ঢেউয়ের

আশঙ্কা বাড়ছে করোনার তৃতীয় ঢেউয়ের

নতুন করে চিন্তা বাড়ছে দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে। গতকালের পর আবার বৃদ্ধি পেলো করোনা সংক্রমণের সংখ্যা। সঙ্গে বাড়লো মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। ফলে তৃতীয় ঢেউ আসন্ন বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধিতে…
Read More
নয়া অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে

নয়া অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে

বেশ কিছু মাস ধরেই কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে বিরোধিতা করছে কৃষকরা। কেন্দ্রীয় সরকারের তরফে কৃষি আইনের নিয়ম মানতে নারাজ কৃষকরা। তবে এবার কৃষকদের দাবি শুধু কৃষি আইনের বিরোধিতাই নয়, সরকারের একাধিক অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে এবার সুর চড়াতে শুরু করেছে কৃষক সংগঠনগুলি। আগামী ৫ই সেপ্টেম্বর নতুন করে আন্দোলনের কিছু বিষয় সংযুক্ত হতে পারে। সেদিন উত্তরপ্রদেশের মজফ্ফরনগরে কৃষকদের মহা পঞ্চায়েত কর্মসূচি পালিত হবে। আন্দোলনকারী কৃষক নেতা গুরনাম সিং চারুনি সাফ জানিয়েছেন, পুলিশ দিয়ে কৃষক নেতাদের খুন করতে চাইছে সরকার। হরিয়ানায় চিরদিনই কৃষকরা নানা কর্মসূচি নিয়েছেন। কিন্তু পুলিশের এই নির্মমতা আগে দেখিনি। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেন, সরকারি তালিবান আর তাদের…
Read More
শহরের পাশাপাশি রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে দোতলা বাস

শহরের পাশাপাশি রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে দোতলা বাস

সম্প্রতি মহানগরীর রাস্তায় চালু হয়েছে ডবল ডেকার বাস। উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। এবার মহানগরীর রাস্তা ছাড়াও রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে ডবল ডেকার বাস। এবার ডুয়ার্সের রাস্তায় দেখা যাবে ডবল ডেকার বাস। এই ডবল ডেকার বাস ফিরিয়ে আনার পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেপ্টেম্বর মাস থেকে চালু হবে এই নতুন রূপে বাস পরিষেবা। উত্তরবঙ্গের মানুষের আবেগ ও ঐতিহ্যকে মান্যতা দিয়েই কোচবিহারে ফের চালু করা হচ্ছে এই ডবল ডেকার বাস। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, সপ্তাহে দু'দিন চলবে এই বাস। উত্তরবঙ্গের ঐতিহ্য ও পর্যটনের কথা মাথায় রেখেই ফের ডবল ডেকার বাসকে রাস্তায় নামানো হচ্ছে। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়…
Read More
কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

একনাগাড়ে বেশ কয়েকদিন ঊর্দ্ধমুখী থাকার পর আজ কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন। মৃত্যুর হার নামল অনেকটাই। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন। সুস্থ…
Read More
আসতে চলেছে নাসাল ভ্যাকসিন

আসতে চলেছে নাসাল ভ্যাকসিন

কারোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার দিকে মুখিয়ে আছে মানব জাতি৷ বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ৷ এই পরিস্থিতি মোকাবিলায় আরও শক্তিশালী ভ্যাকসিনের আশায় রয়েছে চিকিৎসা মহল৷ হায়দরাবাদি সংস্থা ভারত বায়োটেক তৈরি নাসাল ভ্যাকসিন গেম চেঞ্জার হতে পারে বলে মনে করা হচ্ছে৷ সেই সঙ্গে যাঁদের ইঞ্জেকশনে ভয়, তাঁদের কাছে এটি খুবই জনপ্রিয় হবে৷ সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ভারত বায়োটেকের ইন-লাইসেন্সপ্রাপ্ত প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে বলে দাবি।  এই পদ্ধতিতে ভ্যাকসিন নেওয়াও সহজ হবে৷  আর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই  টিকা কার্যকর বলে দাবি করা হচ্ছে৷  মারণ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য বর্তমানে বিশ্বব্যাপী যেসব ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, সেগুলি…
Read More
বড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি

বড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি

আবারও বড়সড় ভাঙ্গনের মুখ দেখল বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের চাহিদা অনুযায়ী ফল করতে পারেনি বিজেপি। তার ওপর চলছে একের পর এক দল বদলের পালা। সদ্য নির্বাচিত বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিষ্ণুপুরের বিধায়ক বিজেপি ছাড়ার পর বর্তমানে রাজ্যে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭৪। অর্থাৎ রাজ্যে বিজেপি আগের থেকেও আরো একটু বেশি চাপে পড়ল তা বলাই বাহুল্য। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তন্ময়বাবু তৃণমূলে নাম লেখান। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক তন্ময় ঘোষ বলেন, ‘রাজ্যে উন্নয়ন যজ্ঞে অংশ নিতেই তিনি তৃণমূলে যোগ দিলেন।” পাশাপাশি তিনি রাজ্যের সকল স্তরের নেতৃত্বকে তৃণমূল কংগ্রেস…
Read More
চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

আবার ঊর্দ্ধমুখী দেশের করোনা সংক্রমণের সংখ্যা। কিছুটা স্বস্তি দেওয়ার পর চিন্তা ধরাচ্ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন। দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে কেরলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৭ লক্ষ ৩৭ হাজার ৯৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১০ জনের আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমলেও বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৭ হাজার ৭৬৬। অগস্টের মাঝামাঝি সময়ে সক্রিয় রোগীর সংখ্যা ৩.২০ লক্ষের নীচে নেমেছিল।…
Read More
পথশিল্পী ভগবান মালির প্রতি কলকাতার তরুণ শিল্পীদের শ্রদ্ধাজ্ঞাপন

পথশিল্পী ভগবান মালির প্রতি কলকাতার তরুণ শিল্পীদের শ্রদ্ধাজ্ঞাপন

কোভিড-১৯ এর করণে এক ভয়ঙ্কর অন্ধকারময় সময়ের মধ্যে শিল্পী ও তাদের শিল্পকলার। এতে একদিকে যেমন তাদের রুজিরোজগারে টান পড়েছে তেমনি অপরদিকে তাদের শিল্প চর্চায়ও ভীষণ ভাবে ব্যহত হচ্ছে। এরকমই একজন শিল্পী, ভগবান মালি, কলকাতার একজন সুপরিচিত বেহালা বাদক। তিনি কোন প্লেব্যাক শিল্পী নন, কলকাতার রাস্তায় অসাধারণ বেহালা বাজিয়ে তিনি লোকের মন জয় করেন। কলকাতার তরুণ প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের একটি দল- প্রাজ্ঞ দত্ত, গৌরব সরকার এবং দিব্যেন্দু বন্দোপাধ্যায় তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে, টাকাপয়সা দিয়ে নয়, তবে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতার তরুণ শিল্পীরা ‘বেহালা বাজান’ শিরোনামে একটি গান বের করেছে। গৌরব সরকারের গলায় গানটি কম্পোজ করেছেন প্রাজ্ঞ দত্ত…
Read More
পর্যটক টানতে নতুন রূপে সাজছে নাডাবেট

পর্যটক টানতে নতুন রূপে সাজছে নাডাবেট

গুজরাটে বড় সংখ্যায় পর্যটকদের আগমন বিবেচনা করে স্বদেশ দর্শন প্রকল্পের অধীন গুজরাটের একমাত্র সীমান্ত পর্যকেন্দ্র ভারত-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন আকর্ষণ যুক্ত করা  হয়েছে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর তত্ত্বাবধানে পর্যটন বিভাগ থেকে নাডাবেট-এ আন্তর্জাতিক সীমান্ত জিরো পয়েন্টে পর্যটনের উন্নয়নে কাজ শুরু হয়েছে। যেমন, ‘অজয় প্রহরী’ মেমোরিয়াল নির্মিত হয়েছে সেইসব সেনার স্মৃতিতে যাঁরা দেশরক্ষায় প্রাণ দিয়েছেন।এ ছাড়া, টি-জংশন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা হয়েছে এবং সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র যেমন সারফেস মিসাইল, সারফেস-টু-সারফেস এয়ার মিসাইল, টি-৫৫ ট্যাংক, আর্টিলারি গান, টর্পেডো এ মিগ-২৭ এয়ারক্রাফট রয়েছে ডিসপ্লেতে। বর্ডার দেখতে যেসব পর্যটক আসবেন, তাঁরা দেখতে এবং জানতে পারবেন, কীভাবে আমাদের সেনাবাহিনী দেশ…
Read More
সোনির দুটি নতুন লার্জ-স্ক্রিন টেলিভিশন

সোনির দুটি নতুন লার্জ-স্ক্রিন টেলিভিশন

সোনি ইন্ডিয়া দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশন নিয়ে এসেছে। নতুন ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি-তে রয়েছে কগনিটিভ প্রসেসর এক্সআর এবং ৮৫এক্স৮৫জে টেলিভিশনে রয়েছে এক্স১ ৪কে এইচডি পিকচার প্রসেসর। দুটি টেলিভিশনেই আছে বেস্ট-ইন-ক্লাস পিকচার কোয়ালিটি, রঙের ভাইব্র্যান্ট শেডস ও গুগল টিভি-সহ আনলিমিটেড এন্টারটেনমেন্ট অপশনস। ১৯৫সেমির (৭৭) লার্জ-স্ক্রিন সাইজের ব্রাভিয়া এক্সআর৭৭এ৮০জে ওএলইডি টেলিভিশনে থাকা কগনিটিভ প্রসেসর এক্সআর-এর কারণে এই টিভিতে সাধারন এআই অপেক্ষা ভাল অভিজ্ঞতা পাবেন দর্শকরা। সোনি এক্স৮৫জে সিরিজের ২১৫সেমির (৮৫) ৮৫এক্স৮৫জে টিভিতে রয়েছে এক্স১ ৪কে এইচডিআর পিকচার প্রসেসর। দুটি টেলিভিশনেই রয়েছে সুপ্রিম গেমিং ক্যাপাবিলিটি, যেমন এইচডিএমআই ২.১, ৪কে১২০, এএলএলএম ও ভিআরআর। দুটি লার্জ-স্ক্রিন টেলিভিশনই বুক করা যাবে সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি…
Read More
রাখীবন্ধনের সেরা উপহার আমন্ড

রাখীবন্ধনের সেরা উপহার আমন্ড

রাখীবন্ধন উৎসব উপলক্ষে উপহার বিনিময়ের প্রথা চিরকালীন। এই বছর, অতিমারিজনিত পরিস্থিতির কারণে পরিবারের সকলের সুস্থতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেইজন্য, উপহারের জন্য সাধারন কিছুর পরিবর্তে স্বাস্থ্যকর আমন্ডের কথা বিবেচনা করা যেতে পারে। আমন্ড পুষ্টিকর উপাদানে ভরপুর। এতে রয়েছে ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, রাইবোফ্লেভিন, জিংক ইত্যাদি পুষ্টিকর উপাদান। একথা প্রমাণিত যে নিয়মিত আমন্ড গ্রহণ করলে তা হার্টের সুস্থতা, ডায়াবিটিস, ওজন নিয়ন্ত্রণ এবং ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। স্ন্যাক হিসেবেও আমন্ড বেশ ভাল। এতসব স্বাস্থ্যসম্মত বিষয়ের কারণে রাখীবন্ধন উৎসবে আমন্ডকে সেরা উপহার হিসেবে বেছে নেওয়াই যায়। বলিউড অভিনেত্রী সোহা আলি খান, ইন্টিগ্রেটিভ নিউট্রিশনিস্ট ও হেলথ কোচ নেহা রঙলানি, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল…
Read More
আরও একবার হামলা হল আফগানিস্তানের ওপর

আরও একবার হামলা হল আফগানিস্তানের ওপর

এই মুহূর্তে সব চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আফগানিস্তানের। একের পর অশনি সংকেত আঘাত হানছে আফগানিস্তানে। একে তালিবান দখল, তারপর বিমান বন্দর হামলা। এরই মাঝে নতুন বিপদ হানলো আফগানিস্তানে। এবার কাবুল বিমানবন্দরে রকেট হামলা। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে উড়ে আসে পর পর পাঁচটি রকেট। যদিও এই রকেট ক্ষতি করতে পারেনি৷ বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। এদিনের হামলার পিছনেও আইএস-এর হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা৷ আক্রমণের সত্যতা স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান থেকে পাততাড়ি গোটানোর সময় যত এগিয়ে আসছে তত অশান্ত হয়ে উঠছে…
Read More
এবার টিকা আনছে মুকেশ আম্বানির সংস্থা! মিলল ট্রায়ালের অনুমোদন

এবার টিকা আনছে মুকেশ আম্বানির সংস্থা! মিলল ট্রায়ালের অনুমোদন

এবার করোনার টিকা আনতে চায় রিলায়েন্স। ভারতের সবচেয়ে বড় বেসরকারি সংস্থার ‘লাইফ সায়েন্স’ শাখার তরফে সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতি মিলেছে। বেশ কিছুদিন ধরেই এই টিকা নিয়ে গবেষণা চালাচ্ছিল রিলায়েন্স। এরপরই তারা ট্রায়াল শুরুর আবেদন জানায় ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে। অবশেষে মিলেছে অনুমতি। বৃহস্পতিবার রিলায়েন্সের তৈরি দুই ডোজের এই টিকার ট্রায়ালের আবেদনের বিষয়টি খতিয়ে দেখে ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা। জানা গিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের পরে নিরাপত্তার দিকটি-সহ আরও নানা দিক খতিয়ে দেখতে চায় রিলায়েন্স। ট্রায়াল চলবে ৫৮ দিন। এরপর দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের দিকে যাওয়ার পরিকল্পনা আম্বানির সংস্থার। প্রসঙ্গত, গত জানুয়ারিতে দেশে টিকাকরণ শুরু হয়েছিল। প্রাথমিক ভাবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন…
Read More