উত্তরবঙ্গ

বিজেপি দূর দূরান্ত থেকে লোক এনে তাদের হত্যা করে ভোটে জিততে  – পর্যটন মন্ত্রী গৌতম দেব

বিজেপি দূর দূরান্ত থেকে লোক এনে তাদের হত্যা করে ভোটে জিততে – পর্যটন মন্ত্রী গৌতম দেব

গত সাত তারিখ উত্তরকন্যা অভিযানের ডাক দেয় বিজেপি।পুলিশ তাদের ফুলবাড়ি মোরে আটকে দেয়।বিজেপি কর্মী ও সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ফুলবাড়ী মোর স্থিত পথের সাথী তে ব্যাপক ভাঙ্গচুর চালায়।বৃহস্পতিবার পথের সাথী পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।পরিদর্শনের পর তিনি বলেন অভিযানের নামে যে ভাবে তান্ডব চালিয়েছে বিজেপি তা অত্যন্ত নিন্দনীয়। এই দলের থেকে এর থেকে বেশী কিছু আশা করা যায় না।গতকাল শরিরে গুলিতে আহত হয়ে তিন দিন পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।সে প্রসঙ্গে মন্ত্রী বলেন উলেন রায় মারা যাওয়ায় দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবী করে।কিন্তুু ওই কর্মীর গায়ে গুলি লাগলেও তাকে লুকিয়ে রাখা হল কেন? কেন তিন দিন পর তাকে…
Read More
কোচবিহারে স্থায়ী চাকরির দাবি তে মিছিল – রাজ্য সরকারের ওপর আস্থা হারাচ্ছে যুব – সমাজ

কোচবিহারে স্থায়ী চাকরির দাবি তে মিছিল – রাজ্য সরকারের ওপর আস্থা হারাচ্ছে যুব – সমাজ

কোচবিহার, ১০ডিসেম্বর - রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন এরাজ্যে সবকটি জেলা মিলিয়ে প্রায় ২৭হাজার সিভিল ডিফেন্স কর্মচারী অস্থায়ী হিসেবে কাজ করছেন। ৬০বছর পর্যন্ত তাদের চাকরি সুনিশ্চিত করে দেওয়ার ঘোষণাও রেখেছেন তিনি। এছাড়া মহিলা সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা মাতৃকালীন ১৮০দিনের ছুটি পাবেন ও পুরুষ সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা ৫০দিনের মেডিক্যাল লিভ পাবেন এবং ৩লক্ষ টাকা এক্সিডেন্টাল বেনিফিট ও চাকরি থেকে অবসরকালীন ৩লক্ষ টাকা পাবেন। কিন্তু আজও এসবই ঘোষণায় রয়ে গেছে এর কোনোটাই বাস্তব রূপ পায়নি। এই পরিস্থিতিতে সংকটাপন্ন এই সমস্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা এই মুহূর্তে রাজ্য সরকারের প্রতি বিশ্বাস হারাতে বসেছেন। তাই অবিলম্বে তাদের নিয়োগের দাবি সহ বেশকিছু দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার…
Read More
গ্রেফতার একাধিক বিজেপি নেতা

গ্রেফতার একাধিক বিজেপি নেতা

কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিলিগুড়ি পুলিশ। বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, সরকারী কাজে বাধা ও পুলিশকে নিগ্রহ করার মতো বিভিন্ন অসন্তোষমূলক কাজ হওয়ায় বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে শিলিগুড়ি ও জলপাইগুড়ি থানায় মামলা রুজু করে অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ২০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে কোনও কসুর রাখছে না মমতা সরকার।
Read More
বিধানসভা ভোটের আগে, ফের পাহাড়বাসী সহ সমতলবাসীদের একই ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছে রাজ্য সরকার

বিধানসভা ভোটের আগে, ফের পাহাড়বাসী সহ সমতলবাসীদের একই ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছে রাজ্য সরকার

গত ৫ ই ডিসেম্বর, শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সমাবেশ করেন তৃণমূল কংগ্রেস। মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেবের হাত ধরে, হাজারে হাজারে বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষ বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এপর্যন্ত বুদ্ধিস্টদের পাশে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি দাঁড়ায়নি। রাজ্য সরকারের এহেন উদ্যোগে, পাহাড় - সমতলের বুদ্ধিস্ট সম্প্রদায়ের মানুষেরা খুশি। এবিষয়ে ডুয়ার্স বুদ্ধিস্ট সেলের সদস্য বিক্রান্ত লামা বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকেই, পাহাড়বাসীর জন্য নানান উন্নয়নমূলক কাজ করে চলেছে। শুধুমাত্র বুদ্ধিস্টরাই, নানান পরিসেবা থেকে বঞ্চিত হয়েছে। পশ্চিমবঙ্গ বুদ্ধিস্ট সেলের কো-অর্ডিনেটর, নিমা ওয়াঙদি শেরপার উদ্যোগে, রাজ্য সরকার বুদ্ধিস্টদের পাশে দাঁড়িয়েছেন। তার সাথে কাঁধে-কাঁধ মিলিয়েই, উন্নয়নমূলক কাজ করে যাবো। সমতলের…
Read More
‘দু’পয়সার প্রেস’ মন্তব্যে অনর মহুয়া মিত্র

‘দু’পয়সার প্রেস’ মন্তব্যে অনর মহুয়া মিত্র

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবার কলকাতা প্রেস ক্লাবের দিকে আঙ্গুল তুলে অসম্মানজনক মন্তব্য করলেন। তিনি বলেন কলকাতা প্রেসক্লাবের সাংবাদিকদের মান নেমে গিয়েছে। তার মতে, অর্থের বিনিময় সাংবাদিকতা হচ্ছে। মঙ্গলবার তার এই বক্তব্য সামনে আসে এদিনই রানীগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন "প্রেস মিডিয়ার একটা সম্মান আছে যদি কেউ মনে করে টাকার প্যাকেট দিয়ে সবাইকে কিনবে তাহলে বলবো বাংলা সবাইকে কেনা যায় না।" নদিয়ায় দলীয় সভায় উপস্থিতি প্রচারমাধ্যমের উদ্দেশ্যে ' দু পয়াসার ' সাংবাদিক বলে সোমবার অসৌজন্যমূলক মন্তব্য ও আচরণ করেছিলেন মহুয়া। প্রতিবাদ সত্ত্বেও তাকে সরাসরি দুঃখ প্রকাশ করা দূরে থাক একটি পয়সার ছবি সহ তীর্যক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি…
Read More
দেড় কেজি সোনা সহ গ্রেপ্তার দুই

দেড় কেজি সোনা সহ গ্রেপ্তার দুই

প্রায় সত্তর লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ এদিন শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে এককেজি পাঁচশো গ্রাম অবৈধ সোনা উদ্ধার করে মহারাষ্ট্রের দুই পাচারকারীর কাছ থেকে। পুলিশ জানিয়েছে ওই দুই অভিযুক্তের নাম রিহান আব্দুল্লাহ(২৭) এবং শাহানাজ আব্দুল্লাহ শেখ(১৮)। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা ইন্দো- মায়ানামার সীমান্ত থেকে এই অবৈধ সোনা মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছিল। শিলিগুড়ি জংশন এলাকায় সন্দেহজনক ভাবে পুলিশ তাদের তল্লাশি শুরু করলে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার হয়। অভিযুক্তদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
Read More
মারাদোনার প্রয়াণে স্মরণ সভা এসএফআই এবং ডিওয়াইএফ এর

মারাদোনার প্রয়াণে স্মরণ সভা এসএফআই এবং ডিওয়াইএফ এর

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মারাদোনার প্রয়াণে স্মরণ সভা আয়োজন করল মালবাজার এসএফআই এবং ডিওয়াইএফ এর ছাত্ররা। ।শুক্রবার সন্ধ্যায় ফুটবলের ঈশ্বরকে তাঁর অকাল প্রয়াণে শোকসভা করল। এদিন মারাদোনার প্রতিকৃতিতে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে এই ফুটবলারকে স্মরণ করলেন বাম সংগঠনের ছাত্ররা।
Read More
মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালবেলা মহানন্দার নিরঞ্জন মৌলিক ঘাটে এদিন স্বচ্ছতা করা হয় বলে জানা গেছে। ছটপুজোর পর পরে থাকা কলাগাছ, ফুল, প্লাস্টিক ,অপ্রয়োজনীয় জিনিস এদিন পরিষ্কার করে মঞ্চের যুবকরা। হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা শুভ শীল জানিয়েছে মহানন্দাকে পরিষ্কার রাখা আমাদের সবার কর্তব্য। আমরা মঞ্চের সদস্যরা আজ ঘাট পরিষ্কার কর্মসূচি করলাম।
Read More
তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে চুরি

তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে চুরি

বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে চুরি করল টাকা, গয়নাসহ মূল্যবান সামগ্রী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার গভর্মেন্ট কলোনিতে। বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ী পরিবার বাইরে থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। আর বাড়ির দরজার তালা ভাঙা দেখেই চুরির ঘটনাটি সন্দেহ করেন। এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নম্বর গভর্মেন্ট কলোনির এলাকার বাসিন্দা কুনাল কান্তি চৌধুরী ছট পূজা উপলক্ষে কয়েকদিন আগে সপরিবারে মালদার হরিশ্চন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন । সেখান থেকেই তিনি এদিন সকালে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর বাড়ির দরজা ভাঙা এবং ঘরের প্রতিটি জিনিসপত্র লন্ডভন্ড হয়ে থাকতে দেখেই চুরির বিষয়টি সন্দেহ…
Read More
ইন্দিরা গান্ধীর জন্মদিন পালিত জলপাইগুড়ি

ইন্দিরা গান্ধীর জন্মদিন পালিত জলপাইগুড়ি

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৪ তম জন্মদিন পালিত হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সদস্যরা এদিন রাজীব ভবনে ইন্দিরা গান্ধীর প্ৰতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। জানা গেছেবৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই উপলক্ষে জলপাইগুড়ি‌র রাজীব ভবনে একটি অনুষ্ঠানে‌র আয়োজন করা হয়।ইন্দিরা গান্ধীর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, বর্ষীয়ান নেতা সুভাষ বক্সি, তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতারা। অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর বিভিন্ন অবদানের বিষয় নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতা অসীম তরফদার। এদিন শহরের ২৪ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিন পালন করা…
Read More
প্রাতঃভ্রমনে বেড়িয়ে জনসংযোগ কোচবিহার যুব সভাপতির

প্রাতঃভ্রমনে বেড়িয়ে জনসংযোগ কোচবিহার যুব সভাপতির

সকালে প্রাত:ভ্রমণে বেরিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করে দিলেন কোচবিহার জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে এদিন সকালে মাথাভাঙ্গা শহরে সকালে বেরিয়ে রাস্তায় রাস্তায় মানুষদের সঙ্গে আলাপ-আলোচনা।করলেন ।রাস্তার পথচলতি মানুষ থেকে শুরু করে ঠেলায় দোকান লাগানো দোকানদারদের সঙ্গে তাদের অভাব-অভিযোগ, পরামর্শ নিলেন যুবসভাপতি। উল্লেখ্য কিছুদিন আগেই বিধায়ক জগদীশ বসুনিয়া কোচবিহার তৃনমূল নেতৃত্বকে একসঙ্গে চলার জন্য আহ্বান করেছেন। কোচবিহারে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে এভাবে আরো জনসংযোগে গুরুত্ব দেবেন যুব সভাপতি এমনটাই খবর।
Read More
রাস্তার ভবঘুরে মহিলাদের থেকে ভাইফোঁটা নিলেন সমাজকর্মী বাপন দাস

রাস্তার ভবঘুরে মহিলাদের থেকে ভাইফোঁটা নিলেন সমাজকর্মী বাপন দাস

পেশায় পুলিশ কর্মী কিন্তু সমাজসেবা তাঁর জীবনের ব্রত। আর এই ব্রতেই ব্রতী বাপন দাস। কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে মেডিকেলে মুমূর্ষু রোগীকে রক্তদান, সমাজের সেবায় নিজেকে আত্মমগ্ন থাকেন সারাক্ষন। আজকের এই ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা অন্যভাবে পালন করলেন বাপন বাবু। আজ তিনি বিধান নগর এলাকার জাতীয় সড়কের পাশে যে সকল মহিলা ভবঘুরে থাকে সেই সকল ভবঘুরেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন, করালেন মিষ্টিমুখ, দিলেন নতুন বস্ত্র । এক ব্যতিক্রমী মানুষ কলকাতা পুলিশের বিশেষ শাখার কর্মী বাপন দাস । তিনি বলেন এই ভবঘুরেরা কারো দিদি বোন হতে পারে, তাই উনাদের একটু আনন্দ দিতে এই চেষ্টা এবং…
Read More
হামলা হল বিজেপি নেতা দিলীপ ঘোষের কনভয়েতে

হামলা হল বিজেপি নেতা দিলীপ ঘোষের কনভয়েতে

আলিপুরদুয়ারে কাছে জয়গাঁয় খোকলা বস্তিতে রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হামলার মুখোমুখি পড়লেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি। পুলিশি অনুমোদন থাকা সত্ত্বেও হামলা হয়। তাঁর কনভয়ের তিনটি গাড়িতে হামলা চালানো হয়। কালো পতাকা দেখানো হয় দিলীপ ঘোষকে। হামলার জেরে তিনটি গাড়ির কাঁচও ভেঙে যায়।
Read More
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

বাপের বাড়ি থেকে গাড়ি কেনার টাকা আনতে না পারায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজারের নতুনটোলা গ্রামে। সূত্রের খবরমোটরসাইকেল কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । জানা গেছে পাঁচ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় রুমালি বিবি ও সাদিকুল শেখের। কিন্তু বছর দুয়েক গড়াতেই স্ত্রীকে বাপের বাড়ি…
Read More