উত্তরবঙ্গ

রাজনীতিতে শেষ নির্বাচন জানালেন নিতীশ কুমার

রাজনীতিতে শেষ নির্বাচন জানালেন নিতীশ কুমার

বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগহণ আগামী ৭ নভেম্বর হবে। আর তাঁর আগেই বড় ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ এর রাষ্ট্রীয় সভাপতি নিতীশ কুমার। উনি বলেন, ২০২০ এর বিহার বিধানসভা নির্বাচনই আমার শেষ নির্বাচন। আজ তৃতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। শেষ ভালো যার, সব ভালো তাঁর।
Read More
চাবাগানে উদ্ধার মৃত হস্তীশাবক, চাঞ্চল্য

চাবাগানে উদ্ধার মৃত হস্তীশাবক, চাঞ্চল্য

ডুয়ার্সের দেবপাড়া চাবাগানে মৃত এক হস্তীশাবক উদ্ধার হল। জানা গেছে চাবাগানের শ্রমিকরা বাগানে কাজ করার সময় একটি মৃত হস্তীশাবককে দেখতে পেয়ে খবর দেন বনবিভাগকে ।বনদপ্তর সুত্রে জানা গেছে সকালে কাজে যোগ দিতে এসে হস্তী শাবকটির মৃতদেহ দেখতে পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেয় চা শ্রমিকেরা। খবর পাবার সাথে সাথে টিম নিয়ে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়। এলাকায় পৌঁছে তিনি দড়ি দিয়ে ঘিড়ে দেন এলাকাটি। এরপর তিনি খবর দেন ভেটেনারি চিকিৎসককে। রেঞ্জার শুভাশিস রায় জানান গতকাল রাতে রেতির জঙ্গল থেকে প্রায় ২০ টি হাতির একটি দল বের হয়েছিলো। দলটি তাদের করিডর ধরে দেবপাড়া চা বাগান হয়ে…
Read More
মদ্যপের অশ্লীল ভাষার প্রতিবাদ করায় কলেজছাত্রীকে  মারধরের অভিযোগ

মদ্যপের অশ্লীল ভাষার প্রতিবাদ করায় কলেজছাত্রীকে মারধরের অভিযোগ

বাড়ির পাশে মদ্যপের অশ্লীল গালিগালাজের প্রতিবাদ করায় আক্রান্ত হল এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গৌড় রোড এলাকায়। কলেজ ছাত্রী পূজা ঘোষের অভিযোগ বাড়ির সামনে মদ্যপ দীপ ঘোষ অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করলে তার প্রতিবাদ করে। সে সময় ওই মদ্যপ যুবক পূজা ঘোষ এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ।। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নামে ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ
Read More
সাতমাস ধরে পরিষ্কার হচ্ছে না নালা নর্দমা মালদার ইংরেজবাজার পৌরসভায়

সাতমাস ধরে পরিষ্কার হচ্ছে না নালা নর্দমা মালদার ইংরেজবাজার পৌরসভায়

দীর্ঘ সাতমাস ধরে পরিষ্কার হচ্ছে না নালা নর্দমা এমনটাই অভিযোগ মালদার ইংরেজবাজার পৌরসভায়। পৌরসভার ২৯ নং ওয়ার্ডবাসীর অভিযোগ কৃষ্ণপল্লী কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে সাফাইকাজ বন্ধ। লকডাউনে দেখা নেই সাফাইকর্মীদের। । করোনা আবহে এমনিতেই আতঙ্কে রয়েছেন তারা, তার ওপরে নিকাশি নালার নোংরা উপচে পড়া পচা জল এখন ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার ওপরে সাব পোকামাকড়ের উপদ্রব। ওয়ার্ড বাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে জলমগ্ন তারা।নিয়মিত পরিষ্কার না হওয়া নর্দমার জল উপচে পড়ছে রাস্তায়। ঢুকছে বাড়িতে। পৌরসভার সুবিধা না পেয়ে বাধ্য হয়ে এলাকার মানুষের নিজেই নর্দমা পরিষ্কার করলেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষ জানান, ২৯ নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মাঝামাঝি…
Read More
লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণের নাগালের বাইরে সবজি, নির্বিকার প্রশাসন

লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণের নাগালের বাইরে সবজি, নির্বিকার প্রশাসন

করোনা আবহে লকডাউনে শিথিলতা আসলেও বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। একদিকে যখন দেশের অর্থনীতি ধুঁকছে, মানুষের কাজের ক্ষেত্র কমেছে সেইসময় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির অস্বাভাবিক দাম শুনে কার্যত মাথায় হাত গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের। অন্যান্য বছরে এই সময়ে সবজির দাম অনেকটা কম থাকলেও এবছর সবজির দাম কমার লক্ষণই নেই। চালের চেয়ে সবজির দাম বৃদ্ধিতে আলুসেদ্ধ জোটাও মুশকিল এই ঘুরে দাঁড়ানোর সময়ে। বাজারে আলু ৪০, পেঁয়াজ ৭০, স্কোয়াশ ৩০,পটল ৬০, টম্যাটো ১০০ থেকে ১২০, লঙ্কা ২০০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, লাল শাক , যে কোনো শাকের আটি ২টা ২০ টাকার নীচে নেই, পেঁয়াজ কলি ২৫০…
Read More
ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, করুন আর্তি মায়ের

ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, করুন আর্তি মায়ের

ভিনরাজ্যে কাজে গিয়ে ছেলের হদিস পাচ্ছে না বৃদ্ধ বাবা মা। এই ঘটনায় আত্মহারা মা সর্বত্রই ছেলেকে ফিরিয়ে আনার আর্তনাদ করছে। ঘটনাটি ধুপগুড়ি পৌরসভার রবীন্দ্রনগর এলাকার । জানা গেছে নিখোঁজ ওই যুবকের নাম বিকাশ দাস।বয়স ২৬ । যুবকের মায়ের অভিযোগ , তার ছেলেকে কাজের টোপ দেখিয়ে কোথাও ভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। কোথাও বন্দী করে রাখা হয়েছে। ফোন করলে ফোন রিসিভ করে না আবার কখনো করলেও তা ভুল ঠিকানার কথা বলে।নিখোঁজ ছেলের মা শোভা দাস জানিয়েছেন গত ১৯ অক্টোবর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।বাবা বিষু দাস সামান্য চা এর দোকানের ব্যবসা, কোনরকমে সংসার চলে। ছেলের এমন কর্মকাণ্ডের জন্য তিনি এখন…
Read More
ফুল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাবালিকার মৃত্যু ময়নাগুড়িতে

ফুল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাবালিকার মৃত্যু ময়নাগুড়িতে

ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৯ বছরের চন্দনা বর্মনের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বেশ কয়েকজন শিশু ফুল তুলতে যায় প্রতিবেশী এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ।সেই ফুল গাছে বিদ্যুতের তার লাগানো ছিল বলেই স্থানীয়দের অভিযোগ। কিন্তু চন্দনা বর্মন চিৎকার করে কিন্তু সে চিৎকারে কেউ ছুটে আসেনি বলে অভিযোগ । খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়,তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতেই বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ ওই পঞ্চায়েত সদস্য…
Read More
দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

আজ বিজয়া দশমী মায়ের বিদায়বেলা, আবার একটা বছরের অপেক্ষা সেই উপলক্ষে সকাল থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। করোনা আবহে গোটা বিশ্ব আজ সঙ্কটে, রাজ্যে বেড়েছে আরো পজেটিভ এর সংখ্যা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ার শুভেচ্ছা টুইট করে বলেন, করোনায় দেশে সুস্থতার হার ৯০% যা আবারো ভালো দিনের আসা যোগাচ্ছে দেশবাসীর মনে।
Read More
তৃণমূলের কর্মীসভা ইসলামপুরে

তৃণমূলের কর্মীসভা ইসলামপুরে

ইসলামপুরে তৃণমূলের কর্মীসভা অনুষ্ঠিত হল আজ । জানা গেছে এদিনের কর্মীসভার বার্ষিক সম্মেলনে প্রায় পাঁচ হাজার বুথকর্মী উপস্থিত ছিলেন ।বুথ স্তরের প্রায় পাঁচ হাজার কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হলো সোমবার ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন ।স্থানীয় মাটিকুন্ডা হাইস্কুলে আয়োজিত ওই বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার প্রশাসক তথা সংগঠনের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল । ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন জানান, তার এই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথ প্রতি দশ জন করে প্রতিনিধি নিয়ে এই সম্মেলন করা হয় । সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিরাম উন্নয়নের ধারাকে সামনে রেখে রেশন ব্যবস্থা, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা গুলি তুলে ধরা…
Read More
লকডাউনে সঙ্কটে সোলাগ্রাম

লকডাউনে সঙ্কটে সোলাগ্রাম

বংশ পরম্পরায় ওরা সোলার জিনিস বানায় ওরা। বিয়ে, অন্নপ্রাশন, অনুষ্ঠানাদি, পুজোয় সোলার মালা ,টোপর তৈরি করে জীবনযাপন করে কোচবিহারের ভেটাগুড়ি অঞ্চলের বোরভিটার প্রায় ৫০ টি পরিবার। মালাকার গ্রাম হিসেবে বেশি পরিচিত এই গ্রাম। দীর্ঘ সাত-আট মাসের লকডাউনে সমস্যায় পড়েছে এই মালাকার পরিবারের সদস্যরা। রাজ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত কোচবিহারের সোলার তৈরি বিভিন্ন সামগ্রী যেমন মালা, মুকুট, বিশহরির মূর্তি,রাজবংশী সম্প্রদায়ের বিভিন্ন পূজা পার্বণের উপকরণ তৈরি করে আসছে এই গ্রামের বাসিন্দারা। কিন্তু সম্প্রতি লকডাউন এর কারণে মাথায় হাত পড়েছে এদের।করোনা আবহ এবং লকডাউনে তেমন হয়নি বিয়ে, অনুষ্ঠান । এবার জমবে না পুজোর বাজারও । পরিবারের খরচ চালানো ভার হয়ে দাঁড়িয়েছে।…
Read More
এনজেপিতে গোষ্ঠী সংঘর্ষ, আহত ছয়

এনজেপিতে গোষ্ঠী সংঘর্ষ, আহত ছয়

রাজনৈতিক গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এনজেপি। জানা গিয়েছে এদিন বেলা বারোটা নাগাদ রেলস্টেশনের ভিতরে রেলের অস্থায়ী কাজে নিযুক্ত কিছু কর্মীর কাজকে নিয়ে গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোল মুহূর্তে রাজনৈতিক সংঘর্ষে রূপ নিলে শুরু হয়ে যায় ব্যাপক মারামারিজ লাঠালাঠি। সূত্রের খবর রেলের জল দেওয়ার কাজে কিছু অস্থায়ী কর্মীর নিয়োগ হয় কিছুদিন আগে। সেই কাজে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের সদস্যরা ওই কর্মীদের কাজে বাধা দিতে গেলে গন্ডগোল বাধে। দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি।ঘটনায় ছয় জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।জখমদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে এনজেপি রেল স্টেশনের বাইরে তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসেও ভাঙচুর…
Read More
শূন্যপদে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ  অল ইন্ডিয়া ডিওয়াইও-র

শূন্যপদে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ অল ইন্ডিয়া ডিওয়াইও-র

সরকারি চাকরি এবং শূন্যপদে দ্রুত নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল অল ইন্ডিয়া ডি ওয়াই ও। জানা গেছে বেকার যুবকদের স্থায়ী সরকারি চাকরি, সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে বাম সংগঠনের এই বিক্ষোভ মিছিল। সমস্ত বেকারদের কাজ,যুবশ্রী ভাতা প্রাপকদের অবিলম্বে চাকরি,সরকারি ঘোষণা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ,রেশন এবং কাজ না পাওয়া অবধি মাসে ৭৫০০ টাকা ভাতা ইত্যাদি পাঁচ দফা দাবির ভিত্তিতে শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও।সমাজপাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহর পরিক্রমা করে তারা জেলাশাসকের অফিসে যান । বিক্ষোভ প্রদর্শনের পর যুব সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি…
Read More
বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা !

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা !

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়ি থেকে উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে শহর মালদাজুড়ে। জানা গেছে চাঁচলের বিজেপি সভাপতি আব্দুল কাইয়ূম স্নান করতে গেলে বাড়ির অদূরে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি পুলিশ কে জানান হলে স্কোয়াডের কর্মীরা এসে বোমাটিকে নিষ্ক্রিয় করার পর উদ্ধার করে। ঘটনায় বিজেপির সংখ্যালঘু নেতা আব্দুলের অভিযোগ তৃণমূলের বেশ কিছুনেতা তাকে হুমকি দিচ্ছে ।এই ঘটনা তাদেরই হতে পারে। বিজেপি নেতা আব্দুলের আরও অভিযোগ , এলাকায় বিজেপির রমরমা বাজার চলছে ।তৃণমূল দল ছেড়ে অনেকেই যোগদান করেছে বিজেপিতে। তার রেশ কমাতে তৃণমূল এই কুকর্ম দাবী বিজেপি নেতার । এই ঘটনায় বর্তমানে আতঙ্কে…
Read More
বেহাল নাগরিক পরিষেবা নিয়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের

বেহাল নাগরিক পরিষেবা নিয়ে বিক্ষোভ বাম-কংগ্রেসের

শহরের পৌর পরিষেবা নিয়ে আন্দোলনে নামল বাম-কং । সূত্রের খবর জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, পানীয় জলের অভাব, জঞ্জাল অপসারণ নিয়ে বিস্তর অভিযোগ । এই সমস্যাগুলোকে অতি দ্রুত সমাধানের জন্য এবার যৌথভাবে আন্দোলনে নামলেন সিপিএম এবং কংগ্রেসের নেতা-কর্মীরা ।শহরের কদমতলা মোড়ে যৌথ সভার মাধ্যমে বিক্ষোভ আন্দোলন করেন তারা । অভিযোগ , দীর্ঘদিন ধরে শহরের বেহাল রাস্তা সংস্কার করা হচ্ছে না । বছরের পর বছর ধরে নিম্নমানের পৌর পরিসেবা নিয়ে‌ও সরব হন তারা । আবর্জনার স্তুপে পরিণত হওয়া জলপাইগুড়ি শহরে উন্নত পরিসেবা দেওয়ার দাবি তোলে । পুজোর আগে রাস্তা সংস্কার, পথবাতির ব‍্যবস্থা ও জল নিকাশি ব্যবস্থার দাবি…
Read More