উত্তরবঙ্গ

বোকারোতে ইএসএল স্টিলের ফিল্ড হসপিটাল

বোকারোতে ইএসএল স্টিলের ফিল্ড হসপিটাল

বেদান্ত গ্রুপের কোম্পানি ইএসএল স্টিলের ১০০ শয্যাবিশিষ্ট কোভিড হাসপাতালের ভার্চুয়াল উদ্বোধন করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদান্ত চেয়ারম্যান অনিল আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা, সাংসদ পিএন সিং, সেইল ডিরেক্টর (ভারপ্রাপ্ত) অমরেন্দু প্রকাশ, ডাঃ অশোক পাঠক, বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল বিজনেসের সিইও সৌভিক মজুমদার ও ইএসএল স্টিলের সিইও এনএল ভাট্টে।  বোকারোয় ১০০ শয্যাবিশিষ্ট বেদান্ত কেয়ার্স ফিল্ড হসপিটালে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। এই হাসপাতালটি বোকারো সদর হাসপাতালের এক্সটেনশন হিসেবে কাজ করবে। এই হাসপাতাল স্থাপনের মাধ্যমে বেদান্ত মোট পাঁচটি বেদান্ত কেয়ার্স ফিল্ড হসপিটাল তৈরি করল – দিল্লি এনসিআর, নয়া রাইপুর (ছত্তিশগঢ়), বার্মার (রাজস্থান), চিত্রদুর্গা (কর্ণাটক) ও বোকারো (ঝাড়খন্ড)। কোম্পানি দেশের বিভিন্ন স্থানে ১০০০ কোভিড-কেয়ার শয্যাবিশিষ্ট…
Read More
ডেটলের লোগোতে প্রথম পরিবর্তন

ডেটলের লোগোতে প্রথম পরিবর্তন

ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করল - #ডেটলস্যাল্যুটস। এই প্রথমবার ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডেটল এরকম ১০০টি কাহিনী সংগ্রহ করেছে ও সেগুলিকে তাদের লিকুইড হ্যান্ডওয়াশের প্যাকে স্থান দিয়েছে। এছাড়া, ডেটল একটি ওয়েবসাইট (www.DettolSalutes.com) চালু করেছে, যেখানে দেশের নাগরিকরা এরকম কাহিনী শেয়ার করতে ও কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবেন।  #ডেটলস্যাল্যুটস ক্যাম্পেনের অঙ্গ হিসেবে ডেটল একটি অ্যান্থেম সৃষ্টি করেছে, যার মাধ্যমে এই কঠিন সময়কালে আশা ও সমাধানের বার্তা প্রচার করা হবে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ৪ মিলিয়ন…
Read More
অভাবীদের মধ্যে রেশন বিলি করল এইচসিসিবি

অভাবীদের মধ্যে রেশন বিলি করল এইচসিসিবি

ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি কোম্পানি এইচসিসিবি জলপাইগুড়ির রাণিনগরে অভাবী গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন করল। এনজিও পার্টনার রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ নিধির সহায়তায় ও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির (জলপাইগুড়ি) সহযোগিতায় এই কর্মসূচি রূপায়িত হয়। এইচসিসিবি’র দেশব্যাপী ‘কোভিড কেয়ার’ প্ল্যানের অঙ্গ এই উদ্যোগ। অক্সিজেন সরবরাহের সঙ্কট হ্রাস করতে এইচসিসিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণ করছে। এছাড়া কোম্পানির তরফে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, আইসিইউ বেড, আইসিইউ সরঞ্জাম, বাইপাপ মেশিন ও অন্যান্য অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করছে এইচসিসিবি।
Read More
প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

শেষ জীবনযুদ্ধ। প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর। কিডনির অসুখে ভুগছিলেন কবি-পরিচালক। বিশিষ্ট পরিচালকের মৃত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।  দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাতাত্তর বছর বয়সি বিশিষ্ট কবি-পরিচালক। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সঙ্গে ছিল কিডনির সমস্যাও। ডায়ালিসিসও চলছিল তাঁর। বৃহস্পতিবারও তাঁর ডায়ালিসিস হওয়ার কথা ছিল। তবে তার আগে বুধবার রাতে কবি-পরিচালকের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার সকালে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। তাঁর স্ত্রী ঘুম থেকে ডাকতে যান। তবে কোনও সাড়াশব্দ না পেয়ে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডেকে পাঠান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যু সংবাদ জানান।  ১৯৪৪ সালের ১১ ফেব্রুয়ারি পুরুলিয়ার…
Read More
সোনার দোকান থেকে মহিলার ব্যাগ কেটে টাকাসহ মোবাইল ফোন চুরি

সোনার দোকান থেকে মহিলার ব্যাগ কেটে টাকাসহ মোবাইল ফোন চুরি

সোনার দোকানে সোনা কিনতে এসে এক মহিলার ব্যাগ থেকে টাকাসহ মোবাইল ফোন চুরি হয়ে যায়। ঘটনার পরই ওই মহিলা ইংরেজবাজার থানায় বিষয়টি জানায়। পুলিশ সোনার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে অভিযুক্ত চোরকে ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকা থেকে ধরে ফেলে। বুধবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ ওই মহিলার হাতে টাকাসহ মোবাইল ফোন তুলে দেয়। জানা যায় ইংরেজবাজার থানার অমৃতি এলাকার বাসিন্দা সাবিনা খাতুন শহরের বি এস রোড এলাকার একটি সোনার দোকানে সোনা কিনতে যায়। হঠাৎই তার ব্যাগে চেইন কাটা দেখতে পায় এবং তার ব্যাট থেকে ১১ হাজার টাকা নগদ ও মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি ইন্দিগো থানার পুলিশকে জানালে পুলিশ…
Read More
করোনার জাল রিপোর্ট তৈরি করার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক

করোনার জাল রিপোর্ট তৈরি করার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার এক

করোনা পরিস্থিতিতে এক চাঞ্চল্য কর ঘটনা সামনে এলো শহর শিলিগুড়িতে। কোভিড টেস্ট রিপোর্টের নামে জালিয়াতি শহরে। শিলিগুড়ি মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্ত শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করতো। বেশ কিছুদিন আগেই সেখান থেকে বরখাস্ত করা হয় তাকে। কিন্তু তারপরও সেই ল্যাবের নাম করে মানুষের বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল কালেক্ট করে তারপর ক্যাফেতে বসে জাল রিপোর্ট বানিয়ে টাকা আদায় করত বলে অভিযোগ। এর পাশাপাশি আরো অভিযোগ শুধু করোনা নয় আরও নানান রকম রোগের জাল রিপোর্ট তৈরি করে টাকা আদায় করত অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সেবক রোড এর এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে সেবক রোড থেকে অভিযুক্তকে আটক করে শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ির…
Read More
বেসরকারি হাসপাতালগুলোতে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিকের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

বেসরকারি হাসপাতালগুলোতে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিকের সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র

সোমবার  দেশের টিকানীতিতে আমূল বদল করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, দেশের সব নাগরিককেই বিনামূল্য়ে টিকা দেওয়া হবে। দেশে উৎপাদিত ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্রীয় সরকার আর বাকি ২৫ শতাংশ দেশের বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলি কিনবে। কোভিড টিকার দাম হিসাবে সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবা কর হিসাবে নিতে পারে বেসরকারি হাসপাতালগুলি। এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বেসরকারি হাসপাতালগুলির জন্য কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড টিকার দাম পড়বে ডোজ প্রতি ৭৮০ টাকা, কোভ্যাক্সিন টিকার দাম ১,৪১০ টাকা এবং স্পুটনিক ভি টিকার দাম…
Read More
ফরাসী রাষ্ট্রপতি চড় মারলেন এক ব্যক্তি

ফরাসী রাষ্ট্রপতি চড় মারলেন এক ব্যক্তি

ফ্রান্সের রাষ্ট্রপতি মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের ড্রোম অঞ্চলে জনগণের সঙ্গে আলাপচারিতা করছিলেন। সেই আলাপচারিতা চলাকালীন একজন তাঁকে চড় মারেন। মঙ্গলবার ফ্রান্সের বিএফএম টিভি ও আরএমসি রেডিও জানিয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোভিডের পরে জীবন কী ভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, সে বিষয়ে কথা বলার জন্য ড্রোম অঞ্চলে যান ফ্রান্সের রাষ্ট্রপতি। জনগণের সঙ্গে আলাপচারিতার জন্য তিনি আসতেই রেলিংয়ের ওপার থেকে সবুজ টি-শার্ট পরা এক ব্যক্তি ‘ডাউন উইথ মাক্রোনিয়া’ বলে চিৎকার করেন। এর পর রাষ্ট্রপতির গালে চড় মারেন। এর পর দ্রুত ওই লোকটিকে রাষ্ট্রপতির নিরাপত্তা আধিকারিকরা ধরে ফেলেন। ইমানুয়েল ম্যাক্রনকে দূরে সরিয়ে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জনকে…
Read More
মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

প্রকাশ্য রাস্তায় ছিনতাইকারীদের হামলায় আক্রান্ত হলেন মা ও ছেলে। ছিনতাইকারীদের হাতে থেকে মায়ের সম্মান বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছেলে। দুজনেরই চিকিৎসা করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরে বাহান্ন বিঘা এলাকায়। এই ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্ত ওই মহিলা ছেলেকে নিয়ে ইংরেজবাজার থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম দীপ্তি কর্মকার (৪৫) এবং তার ছেলে রমেন কর্মকার (১৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রমেন কর্মকার। সে সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতী তার…
Read More
মাথাভাঙ্গায় বিজেপিতে ভাঙ্গন

মাথাভাঙ্গায় বিজেপিতে ভাঙ্গন

একুশে নির্বাচন শেষ হওয়ার পর দলবদল অব্যাহত রয়েছে কোচবিহার জেলায়। আজ মাথাভাঙা দুই নং ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মন সহ প্রায় একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রঞ্জিত বর্মন সহ অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বিনয় কৃষ্ণ বর্মন বলেন, "একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল একটু খারাপ হলেও পরবর্তী সময়ে মানুষ বুঝতে পেরেছেন এবং অনুসুচনা করেছেন যে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে এমন দ্বিতীয় কেউ নেই তাই ভুল বুঝে নির্বাচনের আগে যা যা করেছেন সমস্ত ভুলে গিয়ে আজ…
Read More
শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

যুব ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি এবার শিলিগুড়ি শহরে বেআইনিভাবে নেশার ওষুধ বিক্রির ওপর হানা দেওয়া শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালায় ডন বসকো স্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে মজুদ রাখা হয়েছে প্রচুর বেআইনি কাফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দল। মিলে যায় সাফল্য। উদ্ধার হয় প্রচুর বেআইনিভাবে মজুত রাখা কাফ সিরাপ এবং নেশার ওষুধ।…
Read More
ফের যৌন হেনস্থা বিবাহ ওয়েবসাইটে, মুম্বইয়ে গ্রেফতার যুবক

ফের যৌন হেনস্থা বিবাহ ওয়েবসাইটে, মুম্বইয়ে গ্রেফতার যুবক

মুম্বইয়ে এক বিবাহ ওয়েবসাইটে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ১২ জন মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গত চার মাস ধরে পুলিশ সেই যুবকের তল্লাশি চালিয়েছে, অবশেষে সোমবার মালাড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম করণ গুপ্ত পুলিশ সূত্রে খবর প্রোফাইল বানিয়ে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে উচ্চশিক্ষিত মহিলাদের নিজের জালে ফাঁসাতেন সেই যুবক। তারপর ধীরে ধীরে কথাবার্তা, সাক্ষাৎ এসবের মাধ্যমে তাদের যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সেই যুবক উচ্চশিক্ষিত মহিলারাই তার নিশানায় ছিল। প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্ত আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতেন। হ্যাকিং এর কাজও তিনি জানতেন ফলে, টেকনিক্যাল সম্পর্কে ভালো জ্ঞান…
Read More
কোন টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি?

কোন টিকার কার্যকারিতা সবচেয়ে বেশি?

করোনার প্রকোপ থেকে বাঁচতে টিকাকরণ অত্যন্ত জরুরি। এই টিকাকরণের তালিকায় এখনও পর্যন্ত কোভ্যাকসিন ও কোভিশিল্ড, এই দুটি ভ্যাকসিনই ভারতে প্রয়োগ করা হচ্ছে। জানা যাচ্ছে, করোনা ভাইরাস আটকাতে ও শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে যথেষ্ট সক্ষম ভূমিকা নিচ্ছে কোভিসিল্ড ও কোভ্যাক্সিন। কিন্তু এই দুই ভ্যাকসিনের মধ্যে তুলনামূলক বিচারে কোভিশিল্ডই বেশি করোনা প্রতিরোধে সক্ষম। করোনার টিকা প্রাপ্ত স্বাস্থ্য কর্মীদের ওপর গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। করোনা ভাইরাস ভ্যাকসিন ইনডিউসড অ্যান্টিবডি ট্রিটে বা কোভাডের গবেষণায় বলা হয়েছে, কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ড নেওয়ার পর অ্যান্টি স্পাইক অ্যান্টিবডির ওপর সেরো পজিটিভিটি রেট অনেক বেশি। মোট ৫৫২ জন স্বাস্থ্য কর্মীর ওপর এই গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা…
Read More
করোনা সময়কালে পুষ্টিকর খাদ্য নিয়ে গরীব শিশুদের পাশে শিক্ষক সমাজ

করোনা সময়কালে পুষ্টিকর খাদ্য নিয়ে গরীব শিশুদের পাশে শিক্ষক সমাজ

"সাথে স্বজন, পাশে স্বজন" মুষ্টিমেয় শিক্ষক দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই করোনা সময়কালে সমাজসেবা মুলক কাজ সংগঠিত করে চলেছে। ব্যাতিক্রম নয় আজও। সোমবার সেই শিবমন্দিরের শিক্ষক দ্বারা পরিচালিত এই সংস্থা শতাধিক শিশুর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেন। তাদের মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাগডোগরা যুব সমাজ। এদিনের এই কর্মসুচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রান কুমার রায়, প্রসুন সুন্দর তরফদার, মিজানুর আলি, শর্মিষ্ঠা চন্দ।সংস্থার পক্ষ থেকে মিজানুর আলি জানান, শুধু শিশুদের পুষ্টিকর খাদ্যই নয়, করোনায় আক্রান্ত কোন রোগীর যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাদের সংস্থার পক্ষ থেকে তারও ব্যাবস্থা গ্রহন করবে।
Read More