উত্তরবঙ্গ

ফ্রান্সে আবার নতুন করে কারফিউ জারি

ফ্রান্সে আবার নতুন করে কারফিউ জারি

কোভিডে কাহিল পুরো বিশ্ব। বাদ যাইনি ইউরোপের দেশ গুলিও। ভারতে যেখানে কোভিডেও নিউ নর্মাল হতে চলেছে , সেখানে উল্টো পথে হাঁটছে ফ্রান্স। ফ্রান্সে আবার নতুন করে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে পুনরায় লকডাউন নেওয়ার আভাস দিয়ে রেখেছেন ফ্রান্সের রাষ্ট্রকর্তারা। ফ্রান্সে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পারছে না সেদেশের সরকার ।করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় ফের ফ্রান্সে কারফিউ জারি করলেন প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাকরন ।ক্রমাগত বেড়েই চলেছে এক্টিভ কেসের সংখ্যা। এমত অবস্থায় ফের কারফিউ জারি করতে চলেছে ফ্রান্সের সরকার। ১৭ অক্টোবর থেকে শুরু হবে কারফিউ । ফরাসি প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, প্যারিস ছাড়াও আরও আটটি শহরে রাতের বেলায় কারফিউ জারি থাকবে। প্রতিদিন রাত…
Read More
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির মিছিল ফুলবাড়িতে

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির মিছিল ফুলবাড়িতে

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজ পথে নেমে বিক্ষোভ মিছিল করল ফুলবাড়ি এক নং বিজেপির নেতা কর্মীরা । জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের ১ নং ফুলবাড়ি এলাকায় এদিন ফুলবাড়ি মন্ডল এবং ডাবগ্রাম মন্ডল বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথে নামে । এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । জানা গেছে এদিন ফুলবাড়ী বিজেপি মন্ডল সভাপতি রাহুল বর্মনের নেতৃত্বে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসির দূর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিতে যায় প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী সমর্থক। বিজেপির অভিযোগ অঞ্চল অফিসে পৌঁছনোর আগেই মিছিলকে আটকে দেয় পুলিশ। ফলে বিজেপি কর্তারা পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। ।
Read More
পুরোহিত ভাতা পাচ্ছে অব্রাহ্মণরা,  দুর্নীতির অভিযোগ

পুরোহিত ভাতা পাচ্ছে অব্রাহ্মণরা, দুর্নীতির অভিযোগ

পুরোহিত ভাতার তালিকা দেখে চক্ষু চড়কগাছ হবার জোগাড় ! সেই তালিকায় নাম উঠেছে রায়, বর্মন, ঘোষ, সরকার, সেন পদবী নামের লোকেরা । এই তালিকা দেখে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা । যদিও এই তালিকা বিষয়ে সরকারি তরফে কোনো বিবৃতি পাওয়া যায় নি ।রাজ্য সরকার ইতিমধ্যে পুরোহিতদের মাসে হাজারটাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পুজোর আগেই এই প্রক্রিয়া শেষ করে রাজ্যের পুরোহিতদের হাতে সেই অনুদানের চেকও প্রদান কাজ শুরু হয়েছে । সূত্রের খবর উত্তরবঙ্গের পুরোহিত তালিকা প্রকাশ হতেই সেই তালিকায় অব্রাহ্মণদের তালিকা দেখে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা । এই তালিকায় কিভাবে এই সমস্ত নাম উঠল তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি…
Read More
চায়ে পে চর্চা’য় বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন সাংসদ

চায়ে পে চর্চা’য় বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন সাংসদ

চায়ে পে চর্চায় বেরিয়ে স্থানীয়দের নানান অভাব- অভিযোগ-সমস্যার কথা শুনলেন জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত কুমার রায়। এদিন সকাল সকাল জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড এবং তার পার্শ্ববর্তী এলাকায় মানুষজনদের সঙ্গে দেখা করলেন। রাস্তায় চা-দোকানদারের সঙ্গে বসে চা খেতে শুনলেন এলাকার সমস্যা। এলাকার প্রবীণ মানুষদের স্বাস্থ্য বিষয়েও এদিন খোঁজ নেন সাংসদ । এদিন "চায়ে পে চর্চা"য় সাংসদের সঙ্গে হাজির ছিলেন বিজেপির স্থানীয় মন্ডল , ওয়ার্ডের কার্যকর্তারা। জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে আসার খবর শুনেই করোনা থেকে সুস্থ হয়ে উঠে দিল্লি থেকে সোজা নিজের ক্ষেত্রে চলে এসেছেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বদলে আগামী ১৯ অক্টোবর উত্তরবঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
Read More
রাজগঞ্জে আদিবাসী দুই তরুণীর ধর্ষনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি

রাজগঞ্জে আদিবাসী দুই তরুণীর ধর্ষনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি

জলপাইগুড়ির রাজগঞ্জে আদিবাসী দুই তরুণীর ধর্ষনের ঘটনার প্রতিবাদে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের উপযুক্ত কঠোর শাস্তি দাবি তুলল গণতান্ত্রিক মহিলা সমিতি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের কর্তাদের সঙ্গে দেখা করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ। তাঁর নেতৃত্বে মঙ্গলবার একটি প্রতিনিধি দল জলপাইগুড়ি‌তে এসেছেন। রাজ‍্যে মহিলা ও শিশু‌দের ওপর একের পর এক অত‍্যাচারের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন তিনি। এসব ঘটনা নিয়ে রাজ‍্যের মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের মন্তব্যের কঠোর সমালোচনা করেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ। অবিলম্বে তাকে অপসারণ করা‌র দাবি করেন তিনি। পাশাপাশি রাজগঞ্জের ধর্ষিতা আদিবাসী…
Read More
ভিড় ঠেকাতে ধরে ধরে কোভিড টেস্ট করার নিদান ডা: সুশান্ত রায়ের

ভিড় ঠেকাতে ধরে ধরে কোভিড টেস্ট করার নিদান ডা: সুশান্ত রায়ের

ভিড় ঠেকাতে ধরে ধরে কোভিড টেস্ট করার নিদান দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অফিসার সুশান্ত রায়। মালদায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোর মুখে করোনা সংক্রমণ ঠেকাতে ভিড় জায়গাগুলিতে রেপিড এন্টিবডি টেস্ট করার পরামর্শ দিল জেলা স্বাস্থ্য দপ্তরকে। আনলক ফাইভ এর নিউ নর্মাল পরিস্থিতিতে বাজার-ঘাট খুলে গিয়েছে ।আসন্ন পুজো উপলক্ষে বাজারে শপিংমলে কেনাকাটা চলছে ভালোই। অভিযোগ অনেক মানুষ এখনো মাস্ক পড়ছে না। এদিকে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে বলে স্বয়ং স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য স্বাস্থ্য কর্তারা। তাই এবার পুজোয় করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন । এই পরিস্থিতিতে উপচে পড়া ভিড় ঠেকাতে ক্রেতাদের ধরে ধরে করোনা পরীক্ষা করতে হবে বলে…
Read More
অনির্দিষ্টকালের জন্য বন্ধ লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা অঞ্চলের লালপুল বাঁধ । অভিযোগ এই কোভিড পরিস্থিতিতে সামাজিক এবং শারীরিক দূরত্ব, মাস্ক না পরেই হাজার হাজার মানুষরা ভিড় জমাচ্ছিল ওই বাঁধে । গ্রামবাসীদের অভিযোগ শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ,খড়িবাড়ি সহ একাধিক জায়গা থেকে মানুষরা এই বাঁধে ভিড় জমাচ্ছে । স্বাস্থ্যবিধি না মেনেই চলে স্নান, ফোটোসেশন, আশেপাশে মদ, নেশা খেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে আগতরা । তাই হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এবং নকশালবাড়ি থানার পুলিশ বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল । গ্রামবাসী ছাড়া কোনো পর্যটককে এই বাঁধে ঢুকতে দেওয়া হবে না । পঞ্চায়েত প্রধান জ্যৈষ্ঠমোহন রায় জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আপাতত…
Read More
কৃষিবিল এবং ধর্ষণের বিরুদ্ধে মহামিছিল তৃণমূলের

কৃষিবিল এবং ধর্ষণের বিরুদ্ধে মহামিছিল তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ পথে নামল কোচবিহার তৃণমূল কংগ্রেস ।কৃষক বিরোধী, জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ও সারা দেশ জুড়ে দলিত, মহিলা- নাবালিকাদের উপর অত্যাচার এবং ধর্ষণের প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল অনুষ্ঠিত হলো কোচবিহারে সোমবার শহরের রাসমেলা ময়দান থেকে জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে কৃষক বিরোধী, জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে ও সারা দেশ জুড়ে দলিত, মহিলা- নাবালিকাদের উপর অত্যাচার এবং ধর্ষণের প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের প্রায় ১০ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই মহামিছিলে পা মেলায়। মিছিল শুরুর আগে শহরের রাসমেলা ময়দান সংলগ্ন জেনকিন্স স্কুল মোড় এলাকায় এক পথ সভা করে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই…
Read More
কাজের দাবিতে বিক্ষোভ মিছিল পরিযায়ী শ্রমিকদের।

কাজের দাবিতে বিক্ষোভ মিছিল পরিযায়ী শ্রমিকদের।

করোনা এবং লকডাউনে কাজ হারা পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজে অন্তর্ভুক্তি, কাজ দেওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবিতে এদিন জলপাইগুড়িতে মিছিল করল পরিযায়ী শ্রমিকরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলা থেকে বেশির ভাগ মানুষ দক্ষিণ ভারতের কেরালা, ব্যাঙ্গালোর, গুজরাট সহ বাইরের রাজ্য গুলিতে কাজ করত। কিন্তু করোনা আবহে কোনো রকমে বাড়ি ফিরে দীর্ঘ ছয় সাতমাস ধরে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকরা। রাজ্যসরকার পরিযায়ী শ্রমিকদের একশো দিনের কাজের মাধ্যমে সমস্ত শ্রমিকদের কাজে নিয়োগের কথা বললেও এখনও সমস্ত পরিযায়ী শ্রমিক এলাকায় কাজ পাননি। বর্তমানে কঠিন পরিস্থিতিতে পরে অবশেষে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পথে নামল শ্রমিকরা। তাদের দাবি অবিলম্বে কাজের সংস্থান করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ…
Read More
মাত্র ১০ টাকায় রাত্রিবাস মালদা মেডিকেল কলেজে

মাত্র ১০ টাকায় রাত্রিবাস মালদা মেডিকেল কলেজে

মাত্র ১০ টাকায় রাত্রিবাস করার ব্যবস্থা চালু হতে চলেছে মালদা মেডিকেল কলেজে ।  রাজ্য সরকারের আবাসন দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রোগীর আত্মীয়দের জন্য এই সু-ব্যবস্থা চালু হতে চলেছে । শীঘ্রই এই গেস্ট হাউস চালু করে দেওয়া হবে বলেও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। রকারি উদ্যোগে মেডিকেল কলেজ চত্বরে গড়ে তোলা হয়েছে নতুন চারতলা ভবনের একটি গেস্টহাউস। যেখানে পুরুষ এবং মহিলাদের থাকার জন্য আলাদা করে তিনটি নতুন তলা রয়েছে। একযোগে ৩০ থেকে ৪০ জন রোগীর আত্মীয় একটি ঘরে থাকতে পারবেন। পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রোগীর আত্মীয়দের…
Read More
শিলিগুড়ি পৌঁছলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট

শিলিগুড়ি পৌঁছলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট

বিজেপির সর্বভারতীয় মুখপাত্র হয়ে অধিবেশন শেষে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট। আজ সকালবেলা দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি পৌঁছন তিনি । সাংসদের আসার খবর পেয়ে এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে সাংসদকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । হাতিঘিসা এবং গোঁসাইপুর মন্ডল কমিটির যুব মোর্চার সমর্থকরাও উপস্থিত ছিলেন প্রিয় সাংসদকে বরণ করতে। প্রসঙ্গত কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। সূত্রের খবর এই দায়িত্ব পেয়ে প্রথম দার্জিলিং তথা শিলিগুড়িতে ঘাঁটি গাড়বেন আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ রেখে। এদিন যুব মোর্চার সদস্যদের জানিয়েদেন যে আর মাত্র ছয়মাস। আগামী বিধানসভা নির্বাচনে কর্মীদের তৈরি থাকতেও নির্দেশ দিয়েছেন। এদিন সাংসদকে…
Read More
মালদায় ট্রাক ধর্মঘটে ট্রাক মালিকরা

মালদায় ট্রাক ধর্মঘটে ট্রাক মালিকরা

পণ্য পরিবহনের ক্ষেত্রে কেন্দ্র সরকারের আইন পশ্চিমবঙ্গে লাগু করছে না রাজ্য সরকার। যার ফলে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহনকারী ট্রাক মালিকদের। এরই প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে পুরাতন মালদা মঙ্গলবাড়ী এলাকায় একটি সাংবাদিক বৈঠক করে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। এদিন মঙ্গলবাড়ী এলাকার ওই সংগঠনের কার্যালয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ের প্রতিবাদ জানিয়ে পুজোর পর থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের নামার হুমকি দিয়েছে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পণ্য পরিবহন সংক্রান্ত নতুন আইন রাজ্যসরকার লাগু না করায় লোকসানে পড়েছে রাজ্যের পণ্য পরিবহনে যুক্ত ট্রাকচালক এবং মালিক সংগঠন। দ্রুত এই সমস্যার দাবিতে ধর্মঘটে যাচ্ছে মালদা জেলার ট্রাক মালিকরা।অন্য রাজ্যের…
Read More
কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

কালিয়াচকে গ্রেপ্তার মোবাইল চোর, উদ্ধার ১০৫ টি দামি ফোন

মোবাইল চক্রের মূল পান্ডা গ্রেপ্তার হল কালিয়াচকে । গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ ১০৫ টি নামিদামি স্মার্টফোন সহ এক চোরকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মহম্মদ আশরাফুল আলম । শুক্রবার গভীর রাতে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মহাজনপাড়া এলাকার অভিযুক্তের বাড়িতেই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। ওই বাড়ি থেকে চোরাই এতগুলি মোবাইল একসঙ্গে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে দু'জন চোরাকারবারির নামও বলেছে। যাদের সঙ্গে এই মোবাইল পাচার চক্রের কারবার চলছিল। এতগুলি মোবাইল কোথায় পাচার করা হতো,…
Read More
পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজন গ্রেপ্তার

পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজন গ্রেপ্তার

প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজনকে ধরল পুলিশ। বাকি একজন এখনো অধরা । তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই শিলিগুড়ির ভক্তিনগর থানা থেকে জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়ার আগে সেবক রোডের কাছে পুলিশের গাড়ির তালা ভেঙে পালিয়ে যায় চার অপরাধী। দিন দুপুরে প্রিজন ভ্যান থেকে অপরাধীর পালিয়ে যাওয়ার ঘটনায় টনক নড়ে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত তিন অপরাধী হল মকসেদুল হক,সুলতান ইসলাম, রাকেশ মিস্ত্রি। আরেক অপরাধী প্রানেশ অধিকারী এখনো অধরা। পুলিশ বাকি অভিযুক্তকেও ধরতে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে।
Read More