উত্তরবঙ্গ

উদ্ধার এককোটি জাল টাকা সহ নকল সোনার বিস্কুট, গ্রেপ্তার নয়

উদ্ধার এককোটি জাল টাকা সহ নকল সোনার বিস্কুট, গ্রেপ্তার নয়

পুলিশ এবং এসএসবির যৌথ অভিযানে কোচবিহারে উদ্ধার এককোটি জাল টাকা এবং ১৭ টি নকল সোনার বিস্কুট । গোপনসূত্রে খবর পেয়ে এদিন ডাউয়াগুড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কের কাছে তল্লাশি চালায় যৌথবাহিনী। সেইসময় কোচবিহার থেকে আসামগামী একটি গাড়ি থেকে এক কোটি টাকার জাল নোট এবং নকল সোনার বিস্কুট উদ্ধার করে। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ । এর সঙ্গে দুটি মোটর সাইকেল ও আটক করে পুলিশ ।কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তদের কোচবিহার আদালতের হাজির করে । ঘটনার তদন্ত করছে পুলিশ।
Read More
কৃষি জমি বসে গিয়ে নদী, চাঞ্চল্য ধুপগুড়িতে

কৃষি জমি বসে গিয়ে নদী, চাঞ্চল্য ধুপগুড়িতে

ধানের কৃষি জমি বসে গিয়ে হঠাৎ নদীখাতের সৃষ্টিতে চাঞ্চল্য ধুপগুড়ির মাগুরমারী ১নং অঞ্চলে । জানা গিয়েছে এইবছরের প্রবল বর্ষায় প্রায় এক কিলোমিটার এলাকার কৃষিজমি বসে গায়ে নদীর সৃষ্টি হয়েছে । আর এমনই চিত্র দেখতে দুরদুরান্তের মানুষ ভিড় জমাচ্ছে ওই এলাকায় । কৃষি জমি হঠাৎ বসে নদী খাতের সৃষ্টি হওয়ায় অবাক এলাকার মানুষ । সেইসঙ্গে উৎসুক জনগন । তবে এর কারণ এখনো জানা যায় নি । গ্রামবাসীরা জানিয়েছে প্রায় দেড় দুইদশক আগে ওই এলাকায় সন্তাই নামে একটি ছোট্ট নালা ছিল । বর্ষাকালে সেই নালার জল বামুনী নদীতে গিয়ে মিশত । কিন্তু দীর্ঘদিন ধরে সেই নালা বন্ধ হয়ে এখন ভরাট । কৃষকরা…
Read More
ডালখোলা পুলিশ মারফত উদ্ধার বেআইনি মদ

ডালখোলা পুলিশ মারফত উদ্ধার বেআইনি মদ

উদ্ধার হলো বেআইনি মদ। এই বেআইনি মদ উদ্ধার করেছে ডালখোলা থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার অন্তর্গত ভুসামনি একটি বাড়ি থেকে প্রায় ২৬ কার্টুন বেআইনি মদ উদ্ধার করেন তারা।যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুনীল দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডালখোলা থানার পুলিশ। এছাড়া ও এইদিন পুলিশ বাজেয়াপ্ত করে এ্যাক্টিভ বুলেরো গাড়ি ও বাইক । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতকে আজ ইসলামপুর কোর্টে তোলা হবে।
Read More
কোচবিহারে চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন রবি, অভিজিৎ

কোচবিহারে চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন রবি, অভিজিৎ

কোচবিহারের চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সহ তৃনমূল যুব সভাপতি । জানা গেছে কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারী অঞ্চলের একটি ভগ্নপ্রায় বাঁশের সেতুর নির্মাণ প্রকল্প পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক মিহির ঘোষ , জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ স্থানীয় প্রতিনিধিরা । এর পাশাপাশি নবনির্মিত ফলিমারী, পুঁটিমারী -ফুলেশরী অঞ্চলের সেতুগুলোকেও পরিদর্শন করেন মন্ত্রী এবং তৃণমূল যুব সভাপতি । অভিজিৎ বাবু জানিয়েছেন যে মাননীয়া মন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পরামর্শে কোচবিহারকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই ব্রত । তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ভাঙা বাঁশের সেতুটির জায়গায় নতুন পাঁকা সেতুর ব্যবস্থা করবেন ।
Read More
পুনরায়  ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

পুনরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি একটি ঘূূূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপর। এই দুইয়ের জেরে হিমালয়ের পাদদেশ ও পার্শ্ববর্তী এলাকায় চারদিক থেকে প্রচুর পরিমান জলীয়বাষ্প ঢুকে‌ছে। এজন্য আগামী ২৪ ঘন্টা‌য় ফের বজ্রবিদ্যুত্ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর‌বঙ্গের পাঁচ জেলায়। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং সহ দুই দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রনেন্দ্র সরকার বলেন, পশ্চিম‌বঙ্গের একটি অংশের ওপর দিয়ে আগে থেকেই রয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ । এছাড়া বিকানির থেকে বঙ্গোপসাগর উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই…
Read More
স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর বসছে মাটিগাড়া সাপ্তাহিক হাট

স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর বসছে মাটিগাড়া সাপ্তাহিক হাট

প্রায় ছয়মাস বন্ধ থাকার পর আজ খুলল মাটিগাড়া সাপ্তাহিক হাট ।করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল মাটিগাড়া সাপ্তাহিক হাট । জানা গেছে মাটিগাড়া হাটের পাশেই মাটিগাড়া কোভিড হাসপাতাল হওয়ায় আরো বেশিদিন কন্টেন্টমেন্ট জোনের অধীনে ছিল এই এলাকা । এর পাশাপাশি মাটিগাড়ায় পরপর করোনা আক্রান্তের খোঁজ মেলায় হাট খোলার ব্যাপারে কোনো ঝুঁকি নিয়ে চায়নি প্রশাসন । তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে বাজার খোলা হল বলে এমনটাই মত স্থানীয়দের । মাটিগাড়া ও নকশালবাড়ি বাড়ি ব্লকের প্রায় কয়েকলক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হাতের সঙ্গে যুক্ত । দীর্ঘদিন যাবত হাট বন্ধ থাকায় ব্যবসায়ীদেরও ক্ষতির বহর বাড়ছিল । এমতাবস্থায় ব্যবসায়ীদের কথা…
Read More
যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি, লুঠপাঠ

যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি, লুঠপাঠ

বড়সড় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে । জানা গিয়েছে গতকাল রাতে করিমপুরগামী এক বেসরকারি দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনা ঘটেছে । সূত্রের খবর পাঁচ সাতজনের একটি ডাকাত দল ময়নাগুড়ির হসুলডাঙ্গা সংলগ্ন স্থানে যাত্রীবেশে বাসে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাঠ চালায় । খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জলপাইগুড়ি থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা রাতেই ঘটনাস্থলে পৌঁছায় । গভীররাতে যাত্রীদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। বাসে থাকা যাত্রীদের কথামতো জানা গিয়েছে এদিন পাঁচ সাত জন দুষ্কৃতীর দল বাসে উঠে ময়নাগুড়ির জাতীয় সড়কের ফাঁকা জায়গায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত যাত্রীদের টাকা, গয়না, দামি ফোন লুঠ করে । সেইসঙ্গে যাত্রীদেরকে ব্যাপক মারধর করে…
Read More
শিলিগুড়িতে স্টেডিয়াম চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের

শিলিগুড়িতে স্টেডিয়াম চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের

শিলিগুড়ির দীর্ঘদিনের দাবি ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল ক্রিকেট লাভার্স এসোসিয়েশন । জানা গিয়েছে আন্তর্জাতিক দিক গুরুত্বপূর্ন তথা উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হোক এদাবী দীর্ঘদিনের । শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী তে ১৫ একাডে ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানিয়ে মনোজ ভার্মার নেতৃত্বে পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এই সংগঠনের সদস্যরা । ক্রিকেট লাভার্স এসোসিয়েশন পক্ষ থেকে মনোজ বার্মা জানান সংগঠন পক্ষ থেকে শিলিগুড়িতে শিগ্রিই এক ক্রিকেট গ্রাউন্ড তৈরী করার দাবি জানানো হয়েছে । তিনি জানান ক্রিকেট গ্রাউন্ড না থাকায় শিলিগুড়িতে ক্রিকেট খেলোয়াড়দের ভীষণ অসুবিধে হয় । তারা ভালো করে…
Read More
সেবা সপ্তাহে বস্ত্র বিতরণ বিজেপির

সেবা সপ্তাহে বস্ত্র বিতরণ বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবাদিবসের শেষ দিনে দুঃস্থদের মধ্যে বস্ত্রবিতরণ করল মাটিগাড়া বিজেপি মন্ডল কমিটি। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপি সপ্তাহব্যাপী সেবাদিবসের ডাক দেয়। আজ সেবাদিবসের অন্তিম দিনে মাটিগাড়া এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন, যুব মোর্চার নেতা প্রীতম সিংহ, সহ বিজেপির অন্যান্য কার্য্কর্তারা। এদিন প্রায় ২০০ জন দুঃস্থ মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিজেপি কার্যকর্তারা।
Read More
কোচবিহারের রাজপথে দেখা মিলল মহিষাসুরের

কোচবিহারের রাজপথে দেখা মিলল মহিষাসুরের

করোনার ভয়ে জুবুথুবু আজ সারা দেশ । তবুও এখনো পথচলতি মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। যার ফলে দিন দিন বেড়েই চলেছে সংক্রমণ। এমতাবস্থায় কোচবিহারের অনাসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে সংক্রমণের হার কমাতে এবং পথ চলতি মানুষদের মার্কসের গুরুত্ব বোঝাতে গ্রহণ করতে দেখা গেল এক অন্যতম পদক্ষেপ। রবিবার মহিষাসুরের ছদ্মবেশে পথে নামতে দেখা গেল স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্মীকে। মহিষাসুরের ছদ্মবেশে এই ব্যক্তি পথচলতি অসচেতন মাক্স বিহীন ব্যক্তিদের হাতে তুলে দেয় মাক্স এবং তাদের মাক্স এর গুরুত্ব বোঝান। অনাসৃষ্টি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রুমা সাহা দেব জানান , তারা পথ চলতি মানুষদের করোনার বিষয়ে সচেতন করতে এই নাটকীয় মোড়কের সাহায্য নিয়েছেন।…
Read More
প্রাচীন মুদ্রা সংগ্রহে আগ্রহী মালদার বাসিন্দা সুবীর কুমার সাহা

প্রাচীন মুদ্রা সংগ্রহে আগ্রহী মালদার বাসিন্দা সুবীর কুমার সাহা

মোঘল আমল থেকে ব্রিটিশ সাম্রাজ্য, তারপর স্বাধীন ভারত। পুরনো সেইসব সময়ের কয়েক হাজার মুদ্রা সংগ্রহের পর এখন মিউজিয়াম করতে চান এক লাইবেরিয়ান সুবীর কুমার সাহা। তিনি মালদার বাসিন্দা । তবে শুধু প্রাচীন মুদ্রা সংগ্রহ নয়, প্রাচীন আমলের কলম, দেশলাইয়ের বাক্স সংগ্রহের তালিকায় রয়েছে সুবির বাবুর নাম । এখন দেশের ঐতিহ্য হিসেবে এগুলোকে গন্য করা যায় বলে দাবি করেছেন লাইবেরিয়ান সুবিরবাবু। তাই তিনি এইসব প্রাচীন আমলের মুদ্রা , কলমের একটি সংগ্রহশালা তৈরি করে সুরক্ষিত করতে চান। সুবিরবাবু জানিয়েছেন,  এই সংগ্রহশালা তৈরীর ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন জানিয়েছেন তিনি। প্রশাসনের সহযোগিতা পেলে অবশ্যই প্রাচীন মুদ্রা সংরক্ষণের জন্য সংগ্রহশালা…
Read More
বিজেপি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল

বিজেপি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল

রাজ্যে নারী আইন-শৃঙ্খলার অবনতি, ধর্ষণ নারী নির্যাতন সহ একাধিক দাবিতে আন্দোলনের সরব শিলিগুড়ি জেলা বিজেপি। এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্য নেতা-নেত্রীর। অনুমতি না থাকায় পুলিশ মিছিলটি ভেনাসমোড়ের কাছে আটকে দেয়। শুরু হয় কর্মীসমর্থক ও পুলিশের মধ্যে ধ্বস্তাধস্তি। এই কর্মসূচির পর পরই রাজ্য বিজেপি নেতাদের মুখ থেকে একের পর এক বেরিয়ে আসে সরকার বিরোধী কুরুচিকর মন্তব্য ।যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে শাসকদলের অন্দরমহলে ।এমন কুরুচিকর মন্তব্য পরেই বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, রাজ্য সভাপতি রথীন বোস, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার। তিনি দাবি করেন শান্ত বাংলাকে অশান্ত করার বিরুদ্ধে চক্রান্ত…
Read More
শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

সাতসকালে শিলিগুড়ির সেভকরোডে এক বাইক শোরুমের পাশে একটি মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর জুড়ে। জানা গেছে এক দোকানদার সকালে দোকান খুলতে এসে মরা জিনিসের গন্ধ পেয়ে খোঁজ করতেই চোখে পড়ে নর্দমায় পরে রয়েছে ব্যক্তির লাশ। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক ভিড় বাড়তে থাকে এলাকায়। স্থানীয়রা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। স্থানীয় ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি কিভাবে ড্রেনে আসল সেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
Read More
স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

দীর্ঘ ৬ বছরের প্রেমিকা এবং মোহরকে নিজের বাড়ি নিয়ে যেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসল যুবক। ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। জানা গেছে ধুপগুড়ি নিবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ছয় বছর আগে সম্পর্কে জড়ায় সুলেখা জেসমিন । তারও বাড়ি ধুপগুড়িতে। ক্রমে সুসম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। ছেলের বাড়ি থেকে অভিযোগ আনোয়ার হোসেন মেয়েটির পড়াশোনা , নার্স ট্রেনিং শেখানো বাবদ অনেক টাকা খরচ করেছে এমনকি প্রেমিকার নামে ছয় বিঘা জমিও কিনে রেখেছিল। গত একবছর আগে দুজনের মোহর ও হয়ে যায়। ছেলের অভিযোগ এখন তার প্রেমিকা নার্স অন্য এক ডাক্তারের সঙ্গে বিয়ে করবে শুনে গতকাল থেকে ধর্ণায় বসেছে ওই যুবক। ওই যুবক জানিয়েছে "আমার জীবনের…
Read More