উত্তরবঙ্গ

বলিউডের ‘কুইন’-এর জন্য বদলালো নিয়ম

বলিউডের ‘কুইন’-এর জন্য বদলালো নিয়ম

দেশের এই করোনা পরিস্থিতিতে সরকারের তরফ থেকে বহিরাগতদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এইবার এই নিয়ম থেকে নিষ্কৃতি পেলেন  'কুইন' সিনেমা খ্যাত কঙ্গনা রানাউত। গতকাল হিমাচল থেকে মুম্বাই এ ফিরেছেন কঙ্গনা। জানা গিয়েছে, যেহেতু তিনি এক সপ্তাহেরও কম সময় মুম্বইয়ে থাকছেন, তাই ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকার নিয়ম থেকে তাকে মুক্ত করেছে BMC। BMC সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর পূনরায় মুম্বই থেকে মানালি ফিরে যাবেন কঙ্গনা। সুতরাং, তিনি ৪ দিনের ও কম সময় কাটাবেন মুম্বাই এ। সেই কারণেই তাকে কোয়ারেন্টাইন নিয়ম থেকে মুক্ত করা হয়েছে।
Read More
বুনিয়াদপুরে ট্যাক্সির ধাক্কায় মৃত ষাঁড়

বুনিয়াদপুরে ট্যাক্সির ধাক্কায় মৃত ষাঁড়

দক্ষিণ নাজপুরে বংশিহাড়িতে জাতীয় সড়কে এক ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক ষাঁড় গরুর।জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় জাতীয় সড়কে একটি ট্যাক্সি আচমকাই ধাক্কা মারে এক ষাঁড় গরুকে। ট্যাক্সির ধাক্কায় ছিটকে পড়ে গরুটি। স্থানীয়রা ঘটনাটি দেখে ষাঁড়টিকে শুশ্রূষার চেষ্টা করতে স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে চেষ্টা করে।কিন্তু চিকিৎসক আসার আগেই মারা যায় ষাঁড় গরুটি। বংশিহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্যাক্সি ও ট্যাক্সি ড্রাইভারকে আটক করেছে।
Read More
প্রসাশনের উদ্যোগে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্র

প্রসাশনের উদ্যোগে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্র

রাজ্যের অন্যান্য কিছু রাজ্যের মত এবার প্রশাসনের তরফ থেকে জলপাইগুড়িতে ও চালু করা হলো সুলভ মূল্যের আলুর দোকান।প্রশাসনের সহযোগিতায় আজ থেকেই আলু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত কেজি প্রতি ২৫ টাকা মূল্যে আলু বিক্রি করছে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের দিনবাজারের সরকারি স্টলে আলু কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এত দিন বাজারে ৩৫-৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করতেন বিক্রেতারা তবে সেই দাম এক ধাক্কায় ২৫ টাকায় নেমে আসায় হতাশায় নিমজ্জিত বিক্রেতারা।সুলভ মুল্যে আলু পাওয়ায় খোলা বাজার থেকে আলু কিনতে চাইছেন না ক্রেতারা। এছাড়াও সরকারি আলুর দোকানে আলুর পাশাপাশি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক। প্রসাশনের এই উদ্যোগের প্রশংসা…
Read More
মহানন্দা নদীতে মরন ঝাঁপ যুবকের

মহানন্দা নদীতে মরন ঝাঁপ যুবকের

মহানন্দা নদীতে মরন ঝাঁপ দিল এক যুবক। এই ঘটনাটি ঘটেছে ৩৪নং জাতীয় সড়কের বাইপাসের উপর অবস্থিত মহাানন্দা ব্রীজ থেকে। সূত্রের খবর এই অঞ্চলটি ইংরেজবাজার থানার অন্তর্গত। এই দিন ১৯ বছর বয়সী এক যুবক মহানন্দা ব্রীজের উপর থেকে নিচে ঝাঁপ দেয়। ছেলেটির নাম রাজু গুপ্তা বলে জানা গিয়েছে । এই যুবক মহেশপুর বাগানপাড়ার বাসিন্দা বলে সূত্রের খবর। আত্মহত্যার চেষ্টায় এই ঝাঁপ বলেই ধারণা পুলিশের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
Read More
নারী সুরক্ষার দাবিতে বিক্ষোভ

নারী সুরক্ষার দাবিতে বিক্ষোভ

দিন দিন রাজ্যে বেড়েই চলেছে শ্লীলতাহানি এবং ধর্ষনের ঘটনা। পাশাপাশি নির্মম ভাবে গুলি করে মারা হয়েছে যুব মোর্চার নেত্রীকে। এই ঘটনার প্রতিবাদে মূলত নারী সুরক্ষার দাবিতে বুধবার দুপুরে ইংরেজবাজার থানা ঘেরাও করলো মালদা জেলা বিজেপির যুব মোর্চার মহিলা সদস্যরা। এই দিন সমগ্ৰ ইংরেজবাজার এলাকা জুড়ে একটি বিক্ষোভ মিছিলের ব্যাবস্থা করা হয়। পরবর্তিতে সেই মিছিল এসে জমায়েত হয় ইংরেজবাজার থানার গেটে । এই বিক্ষোভ কর্মসূচি চলে প্রায় দুই ঘন্টা ধরে। এই দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মালদা জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখার্জি সহ মহিলা মোর্চার মহিলা সদস্যরা।
Read More
বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়িচালক করোনা আক্রান্ত

বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়িচালক করোনা আক্রান্ত

বিধানসভা অধিবেশনের আগেই কোয়ারেন্টাইনে গেলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। আগামী সাতদিন তিনি আইসোলেশনে থাকবেন। মঙ্গলবার টুইট করে জানান তাঁর গাড়িচালকের শরীরে করোনা ধরা পড়েছে। যদিও করোনা নেগেটিভ সুজন চক্রবর্তী। তবে যেহেতু তিনি তাঁর গাড়ি চালকের সংস্পর্শে এসেছিলেন তাই একেবারে সংক্রমনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে তিনি নিভৃতাবাসের পথ বেছে নিয়েছেন। এদিকে বাদল অধিবেশনের আগেই সমস্ত সাংসদ এবং তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক বলে ঘোষণাকরেছেন লোকসভার স্পিকার।
Read More
আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এর চম্পাসারি বাজারে হানা দিল কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেটের অধিকারী অনিল শর্মা , সহ এগ্রি কালচার বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে আলু ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে । সাধারণ মানুষের অভিযোগ আলুর কালোবাজারি হচ্ছে যার ফলে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে,আলুর এই কালাবাজারী রুখতেই এই দিন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন আধিকারিকরা ব্যবসায়ী দের সাথে আলুর মূল্য সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । কত টাকায় আলু ক্রয় করে কত মূল্যে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ নেওয়া হয়। এ ছাড়াও এই দিন…
Read More
জলপাইগুড়িতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়িতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি নামক এলাকায় চা পাতার ব্যাগ তৈরির কারখানায় ছড়িয়ে পরলো বিধ্বংসী আগুন। আজ ভোর ৫ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, আজ ভোরে কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন, এবং নিয়ন্ত্রণে আনা হয় আগুন।কারখানার মালিক গৌতম কুমার দাস জানান, কারখানার সবই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।সকলের ধারনা শর্ট সার্কিটের কারনেই এই অগ্নিকান্ড। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

বিতর্ক পিছু ছাড়ছে না শিলিগুড়ি কলেজে! ভর্তির মেরিট লিস্টে "শিনচ্যান" বিতর্ক থামার পরেই ভর্তি দুর্নীতিতে আবার শিরোনামে । জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তি নিচ্ছে কলেজ । কলেজে মেরিট লিস্ট প্রকাশের আগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ছাত্রছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি হতে হলে প্রথমে পাস কোর্সে ভর্তি হতে হবে । তারপর অনার্স কোর্সের তালিকায় নাম আসলে তখন ওই ছাত্র অনার্সে ভর্তি হবে । যারা পাস কোর্সে ভর্তি হবেনা তাদের কোনোমতেই অনার্স কোর্সএ ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ । এই নির্দেশিকা নিয়েও বিতর্ক চলে । অভিযোগ…
Read More
আনুষ্ঠানিক ভাবে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

আনুষ্ঠানিক ভাবে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

বুধবার জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাথলেটিক জগতের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হল ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতা‌। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একশোর ও বেশী খেলোয়াড় । এই প্রতিযোগিতার নেতৃত্বে দেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ। এই দিন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের সাই কমপ্লেক্স থেকে। খেলোয়াড়‌দের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই তাদের উৎসাহ প্রদান করার জন্য সারা দেশ জুড়ে এই দিন টি পালন করা হয় বলেই জানায়স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ।
Read More
পুলিশ আধিকারিকদের সম্মান জানালেন করিমুল হক

পুলিশ আধিকারিকদের সম্মান জানালেন করিমুল হক

মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় পালিত হলো পুলিশ দিবস। রাজ্যের এই করোনা পরিস্থিতির মোকাবিলা করার ক্ষেত্রে পুলিশের ভুমিকা সত্যিই প্রসংশনীয়। এই দিন জেলা পুলিশ সুপারের দপ্তরে এসে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সম্মান জানান। এই দিন পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক।পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক জানান, পরবর্তি কালেও পুলিশ এতটাই কর্তব্যপরায়ণতার পরিচয় দেবে এবং জেলার আইন শৃঙ্খলা এই ভাবেই বজায় রাখবেন বলেই তিনি আশাবাদী। পুলিশ আধিকারিক ছাড়াও এই দিন সম্মান জানান হয় জলপাইগুড়ি জেলা শাসক অভিষেক তেওয়ারিকে।
Read More
১০০ দিনের কাজের দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

১০০ দিনের কাজের দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

আজ সকালে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রায় কয়েকশো পরিযায়ী শ্রমিক। এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি‌র বিডিও অফিসের সম্মুখে। সূত্রের খবর এই বিক্ষোভ টি জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে সংঘটিত হয়। তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজ ও খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তবে তা যথাযথভাবে কার্যকর করা হয় নি। এই দিন ১০০ দিনের কাজ সহ আরো বেশ কয়েক দফা দাবি নিয়ে জলপাইগুড়ি বিডিওকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় । জানা গিয়েছে এই বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ।
Read More
মধু ঘাট এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার

মধু ঘাট এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার

মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানার পুলিশ মধু ঘাট এলাকা থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুলিশ এই ব্রাউন সুগার উদ্ধার করে বলেই খবর। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ প্রায় ৩০৫ গ্রাম যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ গ্রেফতার করে বাবর সেখ(২১) এবং রুবেল সেখ(২১) নামক দুই দুষ্কৃতীকে। সূত্রের খবর, তারা কালিয়াচক থানার মজুমপুর এলাকার বাসিন্দা।মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ। এছাড়াও এই দিন ধৃতদের ৪ দিনের হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে আবেদন জানায় পুলিশ।
Read More
কিরণচন্দ্র শ্মশান ঘাট পরিদর্শন করলেন অশোক ভট্টাচার্য

কিরণচন্দ্র শ্মশান ঘাট পরিদর্শন করলেন অশোক ভট্টাচার্য

মঙ্গলবার শহরের কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেনশিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। সূত্রের খবর এই শ্মশান ঘাটের উন্নয়ন এবং সৌন্দর্যকরণের উদ্দেশ্যে নিয়েই পুর প্রশাসক অশোক ভট্টাচার্য আজ এই স্থানটি পরিদর্শনে আসেন। জানা গিয়েছে,যাতে রাতে লোকেদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই দিকে লক্ষ্য রেখে এলাকার উন্নয়ন তহবিল থেকে সাড়ে ৮ লাখ টাকার বিনিয়োগে এই শ্মশান সংলগ্ন অঞ্চলে খুব তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করা হবে । এবং এই এলাকার কাছে অবস্থিত যে পার্ক টি রয়েছে সেখানে বসার ব্যাবস্থা ও করা হবে বলে খবর। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সৌন্দর্যকরণের কাজ এবং পরবর্তী কালে বৈদ্যতিক চুল্লি কে…
Read More