উত্তরবঙ্গ

শোভন দেব চট্টোপাধ্যায় যোগ দেবেন বিজেপির কেন্দ্রীয় বৈঠকে

শোভন দেব চট্টোপাধ্যায় যোগ দেবেন বিজেপির কেন্দ্রীয় বৈঠকে

দিল্লি যেতে পারেন শোভন দেব! কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে থাকার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বেহালা পূর্বের বিধায়ক। বুধবার সন্ধেবেলা কলকাতার প্রাক্তন মেয়রের ঘনিষ্ঠরা যা বলছেন তাতে তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে। আজ ২২ জুলাই থেকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁদের বৈঠক শুরু হয়েছে। সপ্তাহভর দফায় দফায় সেই বৈঠক চলবে। তবে শোভনবাবু এও জানিয়েছেন, তাঁর সিওপিডির সমস্যা রয়েছে। যদি কোনও কারণে ২৮ জুলাইয়ের মধ্যে তিনি দিল্লি না যেতে পারেন তাহলে ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে চান তিনি। বিজেপি চাইছে সক্রিয় হন শোভন। কেন্দ্রীয় বিজেপির তরফে বাংলার মূল পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, দুই সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশ ছাড়াও গুরুত্বপূর্ণ দিনে বাংলার নেতাদের সঙ্গে…
Read More
শহীদ সমাবেশের পরই করোনা পজিটিভ তৃণমূল বিধায়ক

শহীদ সমাবেশের পরই করোনা পজিটিভ তৃণমূল বিধায়ক

বুধবার জানা যায়, হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শহীদ দিবসে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক। ঠিক তার পরের দিনই ধরা পড়ে করোনা। এদিকে শহীদ সমাবেশের দিন তাঁর সংস্পর্শে এসেছেন বহু নেতা তাই হুগলি জেলার বেশিরভাগ রাজনীতিবিদই বাধ্য হয়েছেন হোম কোয়ারেন্টাইনে থাকতে। দিলীপ যাদব জানান, মঙ্গলবার চণ্ডীতলায় শহীদ দিবস উপলক্ষে যে সমাবেশ হয়েছিল সেখানে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি তাঁরা সকলেই উপস্থিত ছিলেন। ফলে স্নেহাশিসবাবুর রিপোর্ট পজিটিভ আসার পর সকলেই হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। চিন্তার ভাঁজ পড়েছে রাজনৈতিক নেতাদের কপালে।
Read More
২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৭২০ জন

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৭২০ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫,৭২০ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। গত একদিনে ১,১২৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১২ লক্ষ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত দেশে মোট ১২,৩৮,৬৩৫ জন কোভিডের কবলে পড়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৮৬১। তবে চিকিৎসার সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত মোট ৭,৮২,৬০৭ জন মানুষ করোনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন।
Read More
দেশে প্রায় ১২ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত

দেশে প্রায় ১২ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত

করোনা ভাইরাস সংক্রমণ বাড়িয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই করোনা আক্রান্তের শিকার হয়েছে আরও ৩৭,৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৯২,৯১৫ জন। মোট করোনা আক্রান্তের মধ্যে কমপক্ষে ৭,৫৩,০৫০ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও পর্যন্ত এদেশে মোট ২৮,৭৩২ জনের প্রাণ কেড়েছে করোনা। পরিসংখ্যান বলছে, ভারতে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৩.১২ শতাংশ এবং যতগুলো করোনা পরীক্ষা হচ্ছে তার মধ্যে করোনা পজিটিভের হার ১০.৯৯ শতাংশ।
Read More
দেশে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার আক্রান্ত

দেশে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। ফলে এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ১২ লাখের কাছে। মোট আক্রান্তের সংখ্যা ১১,৯২,৯১৫ জন । মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩৭ হাজার ১৪৮ জন। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজারের বেশি মানুষ। এর ফলে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সাড়ে সাত লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৬৩ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮,৭৩২। ভারতে করোনায় মৃত্যুহার ২.৪১ শতাংশ। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা…
Read More
তিস্তা প্রবল স্রোতে ভেসে গেল পাঁচজন

তিস্তা প্রবল স্রোতে ভেসে গেল পাঁচজন

তিস্তায় ভয়াবহ দুর্ঘটনা, নৌকাডুবিতে নিখোঁজ ৫ কৃষক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজারের চ্যাংমারি এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে নদীর চরে গরু আনতে গিয়েছিলেন কৃষকের দল। চৌকায় চেপে রঙধামালি থেকে দক্ষিণ চ্যাংমারি এলাকায় ফেরার সময় বর্ষার উত্তাল তিস্তায় আচমকা নৌকা উলটে যায় বলে খবর।  জলের স্রোতে ভেসে যান ৫ কৃষক, এখনও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে রয়েছেন সিভিল ডিফেন্স এবং এনডি আর এফ কর্মীরা, নিখোঁজ কৃষকদের খোঁজে চলছে তল্লাশি।
Read More
দেশে ১১.৫৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত

দেশে ১১.৫৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত

যতদিন যাচ্ছে ভারতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতগতিতে। দেশে এপর্যন্ত ১১.৫৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ২৮,০৮৪ জনের। সরকারি তথ্য বলছে, দেশে কোভিড- ১৯ থেকে সুস্থতার হার ৬২.৭%। অর্থাৎ ৭.২ লক্ষেরও বেশি মানুষ করোনার সঙ্গে সুস্থতার পথে ফিরে এসেছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ৩৭,১৪৮ জন নতুন করে এই রোগে সংক্রমিত হয়েছে, ফলে ভারতে করোনভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১১,৫৫,১৯১। গত একদিনে আরও ৫৮৭ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। 
Read More
চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা নয়া রেকর্ড তৈরি হচ্ছে। বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বাংলায় প্রতি সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পথে হাঁটল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সেই বৈঠকে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট দিনেই পালন করা হবে, এমন কোনও কথা নেই। বরং কবে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে, তা প্রতি সোমবার ঠিক করা হবে।
Read More
কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

চলে গেলেন এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসক অন্যতম পথিকৃৎ ডক্টর অভিজিৎ বসু। কোভিড সংক্রমণে আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দু’সপ্তাহ ধরে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। সূত্রের খবর, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র অভিজিৎ বসু ১৯৬৭ সালে পাশ করেছিলেন। তাঁর পরিবার ও সহকর্মীদের কথায়, কেবল নিজের বিষয়ে নয়, চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল সদাহাস্যময় মানুষটির। নাটক, অভিনয়, নির্দেশনা– আরও কত কিছুর সঙ্গে জড়িত ছিলেন! অভিজিৎবাবুর পাশাপাশি তাঁর পরিবার, চিকিৎসক সন্তানেরও কোভিড সংক্রমণ হয়। অসুস্থতা বাড়লে অভিজিৎবাবুকে ভর্তি  করা হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও বাঁচানো যায়নি ৭০ বছরের চিকিৎসককে।
Read More
“দস্যু বীরাপ্পন”-এর মেয়েই বিজেপির যুব সংগঠনের নতুন মুখ

“দস্যু বীরাপ্পন”-এর মেয়েই বিজেপির যুব সংগঠনের নতুন মুখ

আশি-নব্বইয়ের দশকে দক্ষিণ ভারতের ত্রাস ছিল চন্দন বীরাপ্পন। তার বড় মেয়ে বিদ্যা রানীকে তামিলনাড়ু বিজেপির যুব মোর্চার সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দস্যু বীরাপ্পনের দেখানো পথে কখনোই হাঁটেননি তার মেয়ে। বরাবরই সমাজসেবার কাজে ব্রতী হয়েছেন তিনি। ২৯ বছরের বিদ্যা জানান, তার জীবনের লক্ষ্যই হল সাধারণ মানুষের সেবা করা। তবে তাঁর বাবা যে সমাজ বিরোধী ছিল, সে কথা মানতে নারাজ তিনি। তাঁর কথায়, পারিপার্শ্বিক পরিস্থিতি তার বাবাকে ওই পথে টেনে নিয়ে গিয়েছিল তামিলনাড়ুতে সেভাবে সংগঠন নেই বিজেপির। বিদ্যা বীরাপ্পন পেশায় আইনজীবী। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত। ফেব্রুয়ারি মাসে তিনি বিজেপিতে যোগদান করেন। যোগদানের সময় বিদ্যা বলেছিলেন, সাধারণ মানুষের…
Read More
করোনার টিকা বাজারে আসবে একুশের শুরুতে

করোনার টিকা বাজারে আসবে একুশের শুরুতে

ভারতে করোনার ভ্যাকসিন দৌড়ে এখনও এগিয়ে রয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও জাইদাস ক্যাডিলার জ়াইকভ-ডি। দেশের প্রথম সারি দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানিই মানব শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে দিয়েছে। ট্রায়াল চলছে দেশের নানা জায়গায়। জাইদাস ক্যাডিলা সম্প্রতি জানিয়েছে, তাদের তৈরি টিকার দুই পর্যায়ের ট্রায়াল শেষ করতে অন্তত তিন মাস লাগবে। এই ট্রায়ালের রিপোর্টে সব ইতিবাচক থাকলে টিকা দেশের বাজারে চলে আসবে আগামী বছরের শুরুতেই। গত ১৫ ফেব্রুয়ারি আহমেদাবাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা ঘোষণা করেছিল তারা করোনার টিকা তৈরি করছে। সংস্থার চেয়ারম্যান পঙ্কজ আর পটেল জানিয়েছেন, জ়াইকভ-ডি হল প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে সংস্থার ভ্যাকসিন টেকনোলজি সেন্টার।…
Read More
ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

নয়াদিল্লি: সাম্প্রতিককালে দেশে করোনাভাইরাসের সবচেয়ে বড় দৈনিক লাফ!। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যা দেখা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০,৪২৫ টি নতুন করোনাভাইরাস সংকরমণের রেকর্ড মিলেছে এবং ৬৮১ জন এই রোগে মারা গেছেন। এর সঙ্গেই ভারতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১১,১৮,০৪৩। এই দেশ সর্বাধিক সংখ্যক COVID-19 সংক্রমণের ক্ষেত্রে বিশ্বে তৃতীয়। সর্বমোট মৃত্যুর পরিমাণ ২৭,৪৯৭। দেশের আরোগ্যলাভের হার আজ সকালে ৬২.৬১ শতাংশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭,০০,০৮৭ জন মানুষই সুস্থ হয়ে উঠেছেন। সর্বাধিক সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাট।
Read More
COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

দিল্লির এইমস-এ ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাকসিন-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস-সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে৷ যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্তিকরণ করেছেন, তাঁদের শারীরিক পরীক্ষার কাজ সোমবার থেকে শুরু হচ্ছে৷ নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন৷ প্রথম পর্যায়ে ৩৭৫ জনের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে৷ তার মধ্যে এইমস থেকে ১০০ জন থাকতে পারেন৷ যাঁরা নাম লেখাতে ইচ্ছুক তাঁরা Ctaiims.covid19@gmail.com-এ ইমেল পাঠাতে পারেন৷ অথবা ৭৪২৮৮৪৭৪৯৯ নম্বরে এসএমএস পাঠাতে পারেন৷ এইমস-এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক চিকিৎসক সঞ্জয় রায় জানিয়েছেন,…
Read More
করোনা আক্রান্ত শান্তিপুর হাসপাতালে চিকিৎসক

করোনা আক্রান্ত শান্তিপুর হাসপাতালে চিকিৎসক

করোণা পজেটিভ শান্তিপুর হাসপাতালের আর এক চিকিৎসকের। কৃষ্ণনগর থেকে আসা ৫০ বছর বয়স্ক এই ডাক্তারবাবু জীবনের বাজি রেখে শুধুমাত্র পেশার কারণে করোনা নামক মরণব্যাধির ভয়ঙ্কর লালা রসের নমুনা সংগ্রহ করতেন। যথেষ্ট সতর্কতার সাথে এ কাজ করলেও গত ১৬ তারিখ শান্তিপুর হাসপাতাল নির্ধারিত সকলের লালারস সংগ্রহের পর নিজের সন্দেহের অবসান ঘটাতে অন্য এক সহকর্মী ডাক্তারবাবুকে দিয়ে নিজের লালা রস সংগ্রহ করান। রিপোর্ট পজেটিভ এলো। খবরটা শোনার পর ক্ষনিকের জন্য বৈদ্যুতিক তরঙ্গ বয়ে গিয়েছিলো ওই ডাক্তার বাবুর শিরায়-উপশিরায়। পরক্ষনেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে তিনি ভাবেন সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা কথা। কিন্তু প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনেও, যেখানে সাধারণ মানুষের জন্যেও পজিটিভ পেশেন্টের…
Read More