শিলিগুড়ি থানায়  অভিযোগ দায়ের সায়নী ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের সায়নী ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি কমিশনারের থানায় রবিবার দিন একটি লিখিত অভিযোগ দায়ের করা হল বাংলা চলচ্চিত্রে জগতের অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগটি দায়ের করেছেন রিঙ্কু নামে এক আইনজীবী। অভিযোগটি হলো ২০১৫ সালে ১'ই ফ্রেবুয়ারী নিজের ব্যাক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি, যে পোস্টটা ধর্মের আবেগকে আঘাত করা হয়েছে এমনি অভিযোগ করা করা হয়েছে।বেশ কিছু দিন পোস্টটি চাপা পড়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে। এইদিকে আরও একটি অভিযোগ দায়ের করেছেন রাজ্যে বিজেপি নেতা তথাগত রায় কলকাতা রবিন্দ সরোবর পুলিশ স্টেশনে । কিন্ত, এই পোস্টটির বিষয়ে সায়নী ঘোষ জানান তিনি নিজের টুইটার পোস্টটির সম্পর্কে ঠিকঠাক ভাবে অবগত ছিলেন না। তিনি…
Read More
সাড়ে চার বছর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

সাড়ে চার বছর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

দীর্ঘ লড়াই এর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা ।শনিবার হাই কোর্টের নির্দেশে পাকাপাকিভাবে সন্তানদের পেয়ে খুবই খুশি সানু দাস।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানালেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার। জানালেন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পোকাইজোতের বাসিন্দা সানু দাস। চার বছর আগে গুরুতর রোগে আক্রান্ত হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সানু পরিবার বলতে তিন মেয়ে এবং এক ছেলে। স্ত্রী বছরখানেক আগেই মারা গিয়েছেন। অসুস্থ হওয়ার পর চার ছেলেমেয়েকে দেখাশোনার জন্য জলপাইগুড়িতে নিজের বোনের কাছে পাঠিয়ে দেন। সুস্থ হয়ে ফেরার পর সন্তানদের আনতে গেলে শুনতে পারেন তার দুই মেয়েকে পাড়ার কয়েকজনের…
Read More
দ্য স্টাইল আইকন ২০২০

দ্য স্টাইল আইকন ২০২০

এসআর মডেলিং স্টুডিয়োর প্রোজেক্ট রূপে ও এম্পোরিয়াম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে। দ্য স্টাইল আইকন ২কে২০ হল বাংলার সবথেকে আকর্ষণীয় শো। এর ডিরেক্টর সম্রাট রাজপুত, কো-ডিরেক্টর মিস রেশমী দেওকোটা ও প্রোজেক্ট হেড মিঠুন সাহা। এবারের শোয়ের থিম ছিল ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য গাছপালা রক্ষা করা’।  প্রচন্ড প্রতিযোগিতার মধ্য দিয়ে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর ভিতর থেকে সেরা ৫২ জন দ্য স্টাইল আইকন ২কে২০-এর গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়েছিলেন। মহিলা বিজয়ীনিরা হলেন মিস জসরীত কাউর (শিলিগুড়ি) ও খুস্তাবি খান (দার্জিলিং)। পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন রুদ্র বিশ্বাস (শিলিগুড়ি) ও সরফরাজ…
Read More
কর্পোরেট বিধিনিষেধ – ইউটিউব থেকে বিরতি বাঙালির প্রিয় কুনাল বসুর

কর্পোরেট বিধিনিষেধ – ইউটিউব থেকে বিরতি বাঙালির প্রিয় কুনাল বসুর

২০১৮ থেকে পথ চলা শুরু করেছিলেন ইউটিউব এর সাথে, ভারতের জনপ্রিয় ইউটুবার মুম্বাইকার নিখিল এর ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন কুনাল। তিনি প্রথমে বাংলার নিউজ চ্যানেল ২৪ ঘন্টার সাথে কাজ করার পর বর্তমানে বাংলা টাইমস এর সাথে নিযুক্ত ছিলেন। তার নেতাজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বানানো নানান ভিডিও বার বার নেটিজেনদের ভাবাতে সার্থক হয়েছে. শুধু মাত্র তাই নয় ওনার প্রতিদিনের জীবন এবং ঘুরতে যাওয়ার নানান গল্প ফুটিয়ে তুলেছেন বারবার ,সুন্দরবন থেকে সিকিম, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ নানান মুহূর্ত বাঙালি কে মুগ্ধ করেছে। https://www.youtube.com/watch?v=BOJ5AINqRWA ইতি মধ্যেই ৫০,০০০ সাবস্ক্রাইবার পার করেছেন তিনি, সংখ্যাটা একটু কম হলেও ক্ষতি নেই, সুস্থ মানসিকতার ভিডিও পরিবারের সাথে…
Read More
দেড় কেজি সোনা সহ গ্রেপ্তার দুই

দেড় কেজি সোনা সহ গ্রেপ্তার দুই

প্রায় সত্তর লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ এদিন শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে এককেজি পাঁচশো গ্রাম অবৈধ সোনা উদ্ধার করে মহারাষ্ট্রের দুই পাচারকারীর কাছ থেকে। পুলিশ জানিয়েছে ওই দুই অভিযুক্তের নাম রিহান আব্দুল্লাহ(২৭) এবং শাহানাজ আব্দুল্লাহ শেখ(১৮)। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা ইন্দো- মায়ানামার সীমান্ত থেকে এই অবৈধ সোনা মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছিল। শিলিগুড়ি জংশন এলাকায় সন্দেহজনক ভাবে পুলিশ তাদের তল্লাশি শুরু করলে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার হয়। অভিযুক্তদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
Read More
মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালবেলা মহানন্দার নিরঞ্জন মৌলিক ঘাটে এদিন স্বচ্ছতা করা হয় বলে জানা গেছে। ছটপুজোর পর পরে থাকা কলাগাছ, ফুল, প্লাস্টিক ,অপ্রয়োজনীয় জিনিস এদিন পরিষ্কার করে মঞ্চের যুবকরা। হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা শুভ শীল জানিয়েছে মহানন্দাকে পরিষ্কার রাখা আমাদের সবার কর্তব্য। আমরা মঞ্চের সদস্যরা আজ ঘাট পরিষ্কার কর্মসূচি করলাম।
Read More
রাস্তার ভবঘুরে মহিলাদের থেকে ভাইফোঁটা নিলেন সমাজকর্মী বাপন দাস

রাস্তার ভবঘুরে মহিলাদের থেকে ভাইফোঁটা নিলেন সমাজকর্মী বাপন দাস

পেশায় পুলিশ কর্মী কিন্তু সমাজসেবা তাঁর জীবনের ব্রত। আর এই ব্রতেই ব্রতী বাপন দাস। কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে মেডিকেলে মুমূর্ষু রোগীকে রক্তদান, সমাজের সেবায় নিজেকে আত্মমগ্ন থাকেন সারাক্ষন। আজকের এই ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা অন্যভাবে পালন করলেন বাপন বাবু। আজ তিনি বিধান নগর এলাকার জাতীয় সড়কের পাশে যে সকল মহিলা ভবঘুরে থাকে সেই সকল ভবঘুরেদের কাছ থেকে ভাইফোঁটা নিলেন, করালেন মিষ্টিমুখ, দিলেন নতুন বস্ত্র । এক ব্যতিক্রমী মানুষ কলকাতা পুলিশের বিশেষ শাখার কর্মী বাপন দাস । তিনি বলেন এই ভবঘুরেরা কারো দিদি বোন হতে পারে, তাই উনাদের একটু আনন্দ দিতে এই চেষ্টা এবং…
Read More
লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণের নাগালের বাইরে সবজি, নির্বিকার প্রশাসন

লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণের নাগালের বাইরে সবজি, নির্বিকার প্রশাসন

করোনা আবহে লকডাউনে শিথিলতা আসলেও বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। একদিকে যখন দেশের অর্থনীতি ধুঁকছে, মানুষের কাজের ক্ষেত্র কমেছে সেইসময় বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির অস্বাভাবিক দাম শুনে কার্যত মাথায় হাত গরিব থেকে মধ্যবিত্ত মানুষদের। অন্যান্য বছরে এই সময়ে সবজির দাম অনেকটা কম থাকলেও এবছর সবজির দাম কমার লক্ষণই নেই। চালের চেয়ে সবজির দাম বৃদ্ধিতে আলুসেদ্ধ জোটাও মুশকিল এই ঘুরে দাঁড়ানোর সময়ে। বাজারে আলু ৪০, পেঁয়াজ ৭০, স্কোয়াশ ৩০,পটল ৬০, টম্যাটো ১০০ থেকে ১২০, লঙ্কা ২০০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, লাল শাক , যে কোনো শাকের আটি ২টা ২০ টাকার নীচে নেই, পেঁয়াজ কলি ২৫০…
Read More
ফুল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাবালিকার মৃত্যু ময়নাগুড়িতে

ফুল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নাবালিকার মৃত্যু ময়নাগুড়িতে

ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৯ বছরের চন্দনা বর্মনের। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বাগজান এলাকায়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বেশ কয়েকজন শিশু ফুল তুলতে যায় প্রতিবেশী এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ।সেই ফুল গাছে বিদ্যুতের তার লাগানো ছিল বলেই স্থানীয়দের অভিযোগ। কিন্তু চন্দনা বর্মন চিৎকার করে কিন্তু সে চিৎকারে কেউ ছুটে আসেনি বলে অভিযোগ । খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়,তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতেই বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ ওই পঞ্চায়েত সদস্য…
Read More
দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

আজ বিজয়া দশমী মায়ের বিদায়বেলা, আবার একটা বছরের অপেক্ষা সেই উপলক্ষে সকাল থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। করোনা আবহে গোটা বিশ্ব আজ সঙ্কটে, রাজ্যে বেড়েছে আরো পজেটিভ এর সংখ্যা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ার শুভেচ্ছা টুইট করে বলেন, করোনায় দেশে সুস্থতার হার ৯০% যা আবারো ভালো দিনের আসা যোগাচ্ছে দেশবাসীর মনে।
Read More
তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির মিছিল ফুলবাড়িতে

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির মিছিল ফুলবাড়িতে

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজ পথে নেমে বিক্ষোভ মিছিল করল ফুলবাড়ি এক নং বিজেপির নেতা কর্মীরা । জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের ১ নং ফুলবাড়ি এলাকায় এদিন ফুলবাড়ি মন্ডল এবং ডাবগ্রাম মন্ডল বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে পথে নামে । এই মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় । জানা গেছে এদিন ফুলবাড়ী বিজেপি মন্ডল সভাপতি রাহুল বর্মনের নেতৃত্বে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসির দূর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন দিতে যায় প্রায় হাজার দুয়েক বিজেপি কর্মী সমর্থক। বিজেপির অভিযোগ অঞ্চল অফিসে পৌঁছনোর আগেই মিছিলকে আটকে দেয় পুলিশ। ফলে বিজেপি কর্তারা পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। ।
Read More
অনির্দিষ্টকালের জন্য বন্ধ লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা অঞ্চলের লালপুল বাঁধ । অভিযোগ এই কোভিড পরিস্থিতিতে সামাজিক এবং শারীরিক দূরত্ব, মাস্ক না পরেই হাজার হাজার মানুষরা ভিড় জমাচ্ছিল ওই বাঁধে । গ্রামবাসীদের অভিযোগ শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ,খড়িবাড়ি সহ একাধিক জায়গা থেকে মানুষরা এই বাঁধে ভিড় জমাচ্ছে । স্বাস্থ্যবিধি না মেনেই চলে স্নান, ফোটোসেশন, আশেপাশে মদ, নেশা খেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে আগতরা । তাই হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এবং নকশালবাড়ি থানার পুলিশ বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল । গ্রামবাসী ছাড়া কোনো পর্যটককে এই বাঁধে ঢুকতে দেওয়া হবে না । পঞ্চায়েত প্রধান জ্যৈষ্ঠমোহন রায় জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আপাতত…
Read More
শিলিগুড়ি পৌঁছলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট

শিলিগুড়ি পৌঁছলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট

বিজেপির সর্বভারতীয় মুখপাত্র হয়ে অধিবেশন শেষে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিষ্ট। আজ সকালবেলা দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ি পৌঁছন তিনি । সাংসদের আসার খবর পেয়ে এদিন বাগডোগরা বিমানবন্দরে তাকে সাংসদকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । হাতিঘিসা এবং গোঁসাইপুর মন্ডল কমিটির যুব মোর্চার সমর্থকরাও উপস্থিত ছিলেন প্রিয় সাংসদকে বরণ করতে। প্রসঙ্গত কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন তিনি। সূত্রের খবর এই দায়িত্ব পেয়ে প্রথম দার্জিলিং তথা শিলিগুড়িতে ঘাঁটি গাড়বেন আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ রেখে। এদিন যুব মোর্চার সদস্যদের জানিয়েদেন যে আর মাত্র ছয়মাস। আগামী বিধানসভা নির্বাচনে কর্মীদের তৈরি থাকতেও নির্দেশ দিয়েছেন। এদিন সাংসদকে…
Read More
পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজন গ্রেপ্তার

পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজন গ্রেপ্তার

প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে যাওয়া চার অপরাধীর তিনজনকে ধরল পুলিশ। বাকি একজন এখনো অধরা । তার খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই শিলিগুড়ির ভক্তিনগর থানা থেকে জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়ার আগে সেবক রোডের কাছে পুলিশের গাড়ির তালা ভেঙে পালিয়ে যায় চার অপরাধী। দিন দুপুরে প্রিজন ভ্যান থেকে অপরাধীর পালিয়ে যাওয়ার ঘটনায় টনক নড়ে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত তিন অপরাধী হল মকসেদুল হক,সুলতান ইসলাম, রাকেশ মিস্ত্রি। আরেক অপরাধী প্রানেশ অধিকারী এখনো অধরা। পুলিশ বাকি অভিযুক্তকেও ধরতে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে।
Read More