28
Jul
ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে ৩৪ জন তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছিল তামিলনাড়ু। শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল বাসে। তারপর আবার ট্রেনে এবং বাসে তাদের নিয়ে যাওয়া হতো তামিলনাড়ু এমনটাই জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম গৌতম রায়, সে শিলিগুড়ির হায়দারপাড়া এলাকার বাসিন্দা। অপর ধৃত পেট্রাস বেক ডুয়ার্সের জুরান্টি চা বাগান এলাকার বাসিন্দা এবং অপর ধৃত জয়শ্রী পাল শিলিগুড়ির জনতানগর এলাকার বাসিন্দা। একটি রিজার্ভ বাসে করে বিহারের রাঁচিতে ঐ তরুণীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল ধৃতরা। এরপর তাদের নিয়ে যাওয়া হতো তামিলনাড়ুতে। তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর জানা গেছে উদ্ধার হওয়া তরুণীদের, এসপি অ্যাপারেলস লিমিটেড, ৩৯ এ এক্সটেনশন স্ট্রিট,…
