শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতালের ঘোষণা

শিলিগুড়িতে আধুনিক মাতৃসদন হাসপাতালের ঘোষণা

শিলিগুড়ি শহরবাসীর জন্য আসছে আরও একটি সুখবর। খুব শীঘ্রই শিলিগুড়িতে গড়ে উঠতে চলেছে একটি অত্যাধুনিক মাতৃসদন হাসপাতাল। এই নতুন হাসপাতাল হবে ৩০ শয্যাবিশিষ্ট এবং থাকছে একাধিক আধুনিক পরিষেবা। শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন, এই হাসপাতালের মধ্যে থাকবে ইসিজি, আল্ট্রাসাউন্ড, ব্লাড ব্যাঙ্ক এবং দিন-রাত খোলা ওষুধের দোকান। চিকিৎসকদের জন্য থাকবার ব্যবস্থাও করা হবে হাসপাতালের মধ্যেই। এই নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ও স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেই আশাবাদী প্রশাসন। শহরের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
Read More
উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজার খুটি পূজা সম্পন্ন করা হল

উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজার খুটি পূজা সম্পন্ন করা হল

শিলিগুড়ি, প্রত্যেক বারের ন্যায় এবার উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি খুটি পূজা সম্পন্ন হল। এবারে তাদের পুজো ৬৩ বছরে পদার্পণ করল। এবার প্রথম স্থানের লক্ষ্যে নিয়ে পূজা মন্ডপ সাজাতে চলেছে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি। প্রতিবছর বিভিন্ন অভিনব আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ি সেন্টাল কলোনি দুর্গাপূজা কমিটি। এবার তাদের বিশেষ আকর্ষণ, মাটির টানে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পূজা মন্ডপ শিলিগুড়িতে স্থান অধিকার করবে আশাবাদী তারা।
Read More
‘উল্টো রথের প্রাক্কালে খুঁটি পূজা সঙ্ঘশ্রী ক্লাবে, থিম ‘দিগন্তের সুর’

‘উল্টো রথের প্রাক্কালে খুঁটি পূজা সঙ্ঘশ্রী ক্লাবে, থিম ‘দিগন্তের সুর’

উত্তরবঙ্গের অন্যতম বড় দুর্গাপূজা হিসেবে পরিচিত শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের খুঁটি পূজা সম্পন্ন হল উল্টো রথের প্রাক্কালে। এবারে ৫৯ বছরে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পূজা। প্রতিবছরই অভিনব মণ্ডপ ও থিমে দর্শনার্থীদের মুগ্ধ করে সঙ্ঘশ্রী ক্লাব। এবারে পুজো কমিটির বিশেষ আকর্ষণ ‘দিগন্তের সুর, যেখানে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করেই সাজানো হবে পুরো মণ্ডপ। প্রথম স্থানের জন্য লড়াইয়ে নামছে তারা। শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতেই প্রতি বছর নতুনত্বের ছোঁয়া আনা হয় থিমে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ‘‘প্রতিবছরই আমাদের থিমে থাকে নতুনত্ব। দর্শনার্থীরা…
Read More
শিলিগুড়িতে প্রথমবার পালিত হলো ‘টয় ট্রেন দিবস’

শিলিগুড়িতে প্রথমবার পালিত হলো ‘টয় ট্রেন দিবস’

৪ঠা জুলাই ১৮৮১ সালে পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ঐতিহাসিক টয় ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার ‘টয় ট্রেন দিবস’ উদযাপিত হলো শিলিগুড়িতে। শুক্রবার নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যৌথ উদ্যোগে শিলিগুড়ির শুকনা স্টেশনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় এই দিনটি। সকাল থেকেই আর্ট এক্সিবিশন ও ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। শুধু শিশুরাই নয়, শতাধিক চিত্রশিল্পীও তাদের তুলি আর রঙে ফুটিয়ে তোলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবগাথা। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল এক ঐতিহ্যবাহী টয় ট্রেন, যেখানে দর্শনার্থীরা ফটো সেশন…
Read More
সাইবার প্রতারনার চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করলো বিধাননগর থানার পুলিশ

সাইবার প্রতারনার চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করলো বিধাননগর থানার পুলিশ

শুধুমাত্র সামান্য কিছু অর্থের প্রলোভনে নিজের একাউন্ট ভাড়া দিয়ে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ।ভীন রাজ্যের এই প্রতারনা চক্র সক্রিয় বর্তমানে এরাজ্য। শুক্রবার এমনই এক প্রতারনা চক্রের তিন পান্ডাকে এনজেপি থানার পুলিশের সহযোগিতায় ফুলবাড়ি ও ডাবগ্রাম থেকে গ্রেফতার করলো কলকাতা বিধানগর নগর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সেখান থেকেই ট্রানজিট রিমান্ডের মাধ্যমে নিজেদের হেফাজতে নেবে  বিধানগর পুলিশ। নাসির আহমেদ,রুকসার বিবি ফুলবাড়ি পশ্চিম ধনতলা নিবাসী ও রনি রানা,ডাবগ্রাম স্যাটেলাইট টাউনশীপ নতুন বস্তির বাসিন্দা। সাইবার প্রতারনার দায়ে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিধানগর পুলিশ সুত্রে জানাগেছে গত ২০২২ সাল ও ২০২৪ সালে বিধানগর থানার সাইবার ক্রাইমের কাছে ১২ লক্ষ ও…
Read More
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বুধবার এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বুধবার এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন

শিলিগুড়ির স্বনামধন্য সমাজসেবী সংস্থা 'উত্তরের দিশারী' বুধবার দীনবন্ধু মঞ্চে আয়োজন করেছিল এক অভিনব সঙ্গীত প্রতিযোগিতার। বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য "স্পেশাল ভয়েস অফ বেঙ্গল সিজন ৬"। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং ভারতের নানা প্রান্ত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীরা তাঁদের সুরের জাদু নিয়ে হাজির হয়েছিলেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে নির্বাচিত ১০ জন প্রতিযোগী এদিনের গ্র্যান্ড ফিনালেতে তাদের অনবদ্য পরিবেশনা দিয়ে উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। সুরের মূর্ছনায় ভরে ওঠে দীনবন্ধু মঞ্চের প্রতিটি কোণ। উত্তরের দিশারী এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন সমাজসেবক ডঃ পার্থ সাহা ও সমীর দে। এক ব্যতিক্রমী সন্ধ্যার সাক্ষী থাকল5 গোটা শহর শিলিগুড়ি। বলাবাহুল্য,…
Read More
ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবসে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবসে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিবসকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস (সমতল) এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের বিভিন্ন স্তরের কার্যকর্তারাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার নজির গড়েন। আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও রোগীদের রক্তের চাহিদা পূরণ করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে। উপস্থিত নেতৃত্ব ডঃ বিধান চন্দ্র রায়ের জীবনদর্শন ও সমাজসেবার দৃষ্টান্তকেও এদিন স্মরণ করেন।
Read More
শিলিগুড়িতে ভিন রাজ্যের দুষ্কৃতী গ্যাং ধৃত, বড়সড় অপরাধের ছক ভেস্তে দিল পুলিশ

শিলিগুড়িতে ভিন রাজ্যের দুষ্কৃতী গ্যাং ধৃত, বড়সড় অপরাধের ছক ভেস্তে দিল পুলিশ

সোমবার গভীর রাতে শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল উত্তরপ্রদেশ থেকে আগত এক দুষ্কৃতী গ্যাং। পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে কাওয়াখালির রাস্তায় নাকা তল্লাশি চালায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়, যার ডিকি থেকে উদ্ধার হয় রড, টর্চ, স্ক্রু-ড্রাইভার সহ একাধিক সন্দেহজনক সামগ্রী। ধৃত পাঁচজনের নাম — অখিলেশ কুমার, অনুজ কুমার, রাঘবেন্দ্র সিং, আকাশ কুমার ও আনসুল কুমার। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলো কোনও বাড়িতে জোর করে প্রবেশের সময় ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, শহরে কোনও বড় ধরনের অপরাধমূলক কাজের ছক করছিল তারা। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে…
Read More
ফের মাদক বিরোধী সফল অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ

ফের মাদক বিরোধী সফল অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ

গতকাল রাতে পৃথক দুটি অভিযানে মোট তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১৬ বোতল কফ সিরাপ। প্রথম অভিযানে, শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় গোপী বাড়ুই ও মনোজ রায় নামে দুই ব্যক্তিকে। গোপী বাড়ুইয়ের বাড়ি নতুন বাজারে এবং মনোজ রায়ের বাড়ি ভক্তিনগর থানার দীপনগর এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৮০ বোতল কফ সিরাপ। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ অভিযান চালায় শিলিগুড়ি স্টেট গেস্ট হাউস এলাকায়। সেখান থেকে স্বপন রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়, যার কাছ থেকে উদ্ধার হয় ৩৬ বোতল কফ সিরাপ। তিনজন অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে…
Read More
ধান বোঝাই ট্রাক উল্টে গেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

ধান বোঝাই ট্রাক উল্টে গেল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

রাজ্য সড়কের উপর উল্টে গেল ধান বোঝাই একটি ট্রাক। শনিবার ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গি - গন্ডারমোড় রাজ্য সড়কের বলরাম হাট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রাকটি ধান নিয়ে বলরাম সংলগ্ন একটি কারখানার দিকে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের উপর উল্টে যায়। এই ঘটনায় ট্রাকের চালক সামান্য আহত হন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্যানেলমোড় ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও ভোরের থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি দ্রুত উদ্ধার করে রাস্তা পরিষ্কার করা হয় যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়। এই ঘটনার জেরে এলাকায় সাময়িক যানজট তৈরি হলেও, পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ…
Read More
এসএফ রোডে বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়ায় ব্যাপক উত্তেজনা এলাকায়

এসএফ রোডে বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়ায় ব্যাপক উত্তেজনা এলাকায়

গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির থানা মোড় সংলগ্ন এসএফ রোডে একটি বজরংবলী মন্দিরের দেওয়ালের কিছু অংশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল এবং সেই কাজের সময় অসাবধানতাবশত মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই স্থানীয় হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে মন্দিরটি মেরামতের দাবি তোলা হয়। উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছিল সেই এলাকায়। তারপর কেটে গেছে পুরো একটা দিন। আজ শনিবার সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, “ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামের একটি মূর্তি বসানোর কাজ হবে। সেই কাজের সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরের একাংশ ভেঙে যায়।…
Read More
শিলিগুড়ির ইসকনে মহাসমারোহে উদযাপিত হল রথযাত্রা

শিলিগুড়ির ইসকনে মহাসমারোহে উদযাপিত হল রথযাত্রা

গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিপুল জাঁকজমক ও ধর্মীয় আবেগে পালিত হল জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার শিলিগুড়ি ইসকন মন্দিরে আয়োজিত হল ৩৬তম বার্ষিক মহা রথযাত্রা উৎসব। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম করেন মন্দির চত্বরে। প্রভু শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর রথযাত্রার সাক্ষী থাকতেই এই মহা সমাবেশ। রথযাত্রার শুভ সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি প্রদীপ প্রজ্বালন ও রথের পথ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে শুভারম্ভ করেন শোভাযাত্রার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও বিশিষ্ট সমাজসেবীরা রতন বিহানি, দীপক আগরওয়াল, ডঃ জি.বি. দাস, কমলেশ আগারওয়াল, অনিল আগারওয়াল ও পবন আগারওয়াল প্রমুখ। রথের দড়ি টানার…
Read More
গজলডোবায় উদ্বোধন হল ৯০ লক্ষ টাকায় নির্মিত ৬টি ফুড কোর্টের

গজলডোবায় উদ্বোধন হল ৯০ লক্ষ টাকায় নির্মিত ৬টি ফুড কোর্টের

পর্যটন কেন্দ্র গজলডোবার সৌন্দর্য ও পরিকাঠামোগত উন্নয়নের পথে আরও এক ধাপ এগোল গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি (GDA)। গজলডোবা ব্রিজ পার করে ক্রান্তি ব্লকের অন্তর্গত এলাকায় GDA-র উদ্যোগে নির্মিত ৬টি আধুনিক ফুড কোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্মিত স্টলগুলির চাবি উপভোক্তাদের হাতে তুলে দিলেন GDA-র ভাইস চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই প্রকল্পের মোট ব্যয় প্রায় ৯০ লক্ষ টাকা। লটারি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ছয়জন উপভোক্তাদের নিজ নিজ স্টলের দায়িত্ব পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরাও। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় বলেন, “এই ফুড কোর্টগুলোর মাধ্যমে স্থানীয় বহু মানুষ নতুনভাবে উপার্জনের সুযোগ পেলেন। পাশাপাশি, গজলডোবা ভ্রমণে…
Read More
মাদক বিরোধী দিবস উপলক্ষে বিশ্বাস ফাউন্ডেশন কর্তৃকের পক্ষ থেকে র‍্যালির আয়োজন শিলিগুড়ি শহরে

মাদক বিরোধী দিবস উপলক্ষে বিশ্বাস ফাউন্ডেশন কর্তৃকের পক্ষ থেকে র‍্যালির আয়োজন শিলিগুড়ি শহরে

প্রতি বছর ২৬শে জুন, 'মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার নিষিদ্ধকরণ ও প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবস' পালিত হয়। (মাদক বিরোধী দিবস) পালিত হচ্ছে। এই ধারাবাহিকতায়, আজ সেবক রোডের পায়েল মোড়ে বিশ্বাস ফাউন্ডেশন কর্তৃক একটি সচেতনতামূলক প্রচারণার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে "মাদককে না বলুন এবং জীবনকে হ্যাঁ বলুন" এই বার্তা দেওয়া হয়েছে, কারণ মাদকাসক্তি কেবল ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি করে না বরং সমাজ, পরিবার এবং দেশের ভিত্তিকেও দুর্বল করে দেয়। ২০২৫ সালের মাদকবিরোধী দিবসের প্রতিপাদ্য হলো – “মাদকাসক্তি ত্যাগ করুন, জীবনের সাথে যুক্ত হোন।” এই অনুষ্ঠানটি বিশেষভাবে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে, কারণ মাদকাসক্তি একটি ধীর এবং গুরুতর…
Read More