পাখিদের তীব্র গরমে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ সেচ্ছাসেবী সংস্থার

পাখিদের তীব্র গরমে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ সেচ্ছাসেবী সংস্থার

তীব্র গরমে মানুষের মতো জেরবার পাখিরাও।এই গরমে তারা যেন একটু স্বস্তি পায়,সে জন্য নানান উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশন। পাখিদের পাশে দাঁড়িছেন সংস্থার সদস্য সহ স্থানীয় বাসিন্দারা।তীব্র গরমের জন্য কোথাও কোথাও দেখা গিয়েছে ছাদে রাখা হয়েছে পাখিদের স্নানের জন্য বড় পাত্রে জল,আবার কোথাও পাখিদের বিশ্রামের জন্য তৈরি করা হয়েছে কৃত্রিম বাসা।সেই সঙ্গে জানলার গ্রিল থেকে শুরু করে ব্যালকনিতে রাখা হয়েছে মাটির জলের পাত্র।ঠান্ডা ফল দিতেও দেখা গিয়েছে অনেককে।এবার গাছে জলের পাত্র রেখে এই রকমই উদ্যোগ নিল স্প্রেড স্মাইল ওয়েলফেয়ার অরগানাইজেশনের সদস্যরা।শিলিগুড়ির ফুলেশ্বরী এলাকায় গাছে গাছে জলের পাত্র পাখীদের জন্য রাখলো তারা।সংস্থার সভাপতি রাজু পাল জানান,পাখীরা গাছেই থাকে সে…
Read More
ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতির হানা

ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতির হানা

গভীর রাতে শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতির হানা।ভাঙলো স্কুলের রান্না ঘরের জানলা।জানা গিয়েছে, জঙ্গল লাগোয়া এলাকায় প্রায়শই হাতির হানা লেগেই থাকে।শুক্রবার রাতে ফের ছোট ফাপড়ি নেপালি প্রাথমিক স্কুলে হাতি চলে আসে।ভেঙে দেয় স্কুলের রান্না ঘরের জানালা।সেইসময় রান্না ঘরে শুয়েছিলেন ৩ জন কর্মচারী।কোনমতে পালিয়ে প্রাণরক্ষা করেন তারা।প্রসঙ্গত, এর আগেও একাধিকবার স্কুলে হাতি প্রবেশ করে তান্ডব চালায়।যেকারনে আতঙ্কে থাকেন স্থানীয়রা।
Read More
ফুলবাড়ীতে জল পরিদর্শনে মেয়র

ফুলবাড়ীতে জল পরিদর্শনে মেয়র

শিলিগুড়িতে জলকষ্ট! শনিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,পুরনিগমের সদস্য সহ অন্যান্য আধিকারিকেরা।ফুলবাড়ি থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়। শুক্রবার থেকে ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্রে তিস্তা নদীর বাঁধ সংস্কার ও নদী থেকে পলি সরানোর কাজ শুরু হয়েছে।এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে। যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল শিলিগুড়িতে সরবরাহ করা সম্ভব হচ্ছে না।শুধুমাত্র শিলিগুড়ির মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করেছে পুরনিগম। এদিন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন মেয়র।সমস্ত দিক খতিয়ে দেখেন তিনি।
Read More
শিলিগুড়ির নিউ মিলনপল্লির সুকান্ত বাইলেনে হাতবোমা জাতীয় বস্তু ঘিরে আতঙ্ক

শিলিগুড়ির নিউ মিলনপল্লির সুকান্ত বাইলেনে হাতবোমা জাতীয় বস্তু ঘিরে আতঙ্ক

শিলিগুড়িতে বোমাতঙ্ক। শিলিগুড়ির নিউ মিলনপল্লি এলাকার সুকান্ত বাইলেনে শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে। এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পরে থাকতে দেখে একটি কিশোর। সে সেটি দেখে অন্যদের খবর দেয়। বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে।
Read More
সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম, পরিদর্শনে মেয়র

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাটের দায়িত্ব নিতে চলেছে পুরনিগম, পরিদর্শনে মেয়র

সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাট পরিচালনার দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। তার আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। পুরনিগম ও এসজেডিএ-র বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় গিয়েছিলেন মেয়র। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিকাল বিভাগের প্রফেসরেরা। এদিন এলাকা পরিদর্শনের পর রিপোর্ট চেয়েছেন মেয়র। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই সংস্কারের কাজ শুরু হবে। এরপর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এসজেডিএ থেকে পুরনিগমের হাতে আসবে বৈতরণী।গৌতম দেব বলেন, ‘সমস্ত কিছু ঠিক করে তবেই এসজেডিএ আমাদের হস্তান্তর করবে। তার আগে আমি পরিস্থিতি দেখে গেলাম।
Read More
শিলিগুড়ি পুরনিগমের তরফে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

শিলিগুড়ি পুরনিগমের তরফে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

"কবি প্রণাম"এর মধ‍্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করা হলো পুরনিগমের পক্ষ থেকে। ২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন,এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করা হয় গোটা ভারতবর্ষে।পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে এই ২৫শে বৈশাখ দিনটিকে আপামর শিলিগুড়ি বাসীর মধ্যে ছড়িয়ে দিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নৃত‍্য সংগীতের মধ্যে ভড়িয়ে তোলা হয়।একাধিক অনুষ্ঠানের মাঝে বাঘাযতীন পার্কে পুরনিগমের মেয়র গৌতম দেব, পুর কমিশনার সহ চেয়ারম‍্যান, মেয়র পারিষদ, বোড়ো চেয়ারম্যান ও পুর আধিকারিকেরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ব কবিকে।এরপর সকলের সাথে মেয়র রবিন্দ্র সংগীতে গলা মেলান।
Read More
শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের বারোগড়িয়া গ্রামের দুলালী ফরেস্টে। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পাশে থাকা চা বাগানের ম্যানেজার সহ কর্মীরা। এরপরে তারা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে দেখা যায়নি বনদপ্তরের কর্মীদের। তবে এ বিষয়ে বনদপ্তরের এক আধিকারিক কে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে এই আগুনের জেরে পাশে থাকা চা বাগানের প্রচুর চা গাছ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Read More
শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা

শিলিগুড়ি কলেজের ডিসিআরসি থেকে ভোটকেন্দ্রে রওনা হচ্ছেন ভোটকর্মীরা। রাত পার হলেই দ্বিতীয় দফায়ে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন এর মধ্যে রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের ইভিএম সহ ভোটে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে শিলিগুড়ি কলেজের DCRC সেন্টার থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভোট কর্মীরা। তবে যাওয়ার আগে ইভিএম মেশিন সহ অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করে নিচ্ছেন।
Read More
শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা

শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা

শিলিগুড়িতে আন্দোলনে নামলো এসএসসিতে চাকরিহারারা। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে তারা জমায়েত হয়ে আন্দোলনে নামে।শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থীরা আদালতের রায়ে নিজেদের চাকরি হারিয়েছে। আর সেই চাকরিহারারা এদিন আন্দোলনে নামে।তাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাটাই করুক, কিন্তু এই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরিপ্রার্থীদের অস্তিত্বের সংকোট দেখা দিয়েছে।আদালতের কাছে তাদের কাতর আবেদন আদালত যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দেয়।
Read More
চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত শিলিগুড়ির অনামিকা

চাকরি হারিয়ে হতাশাগ্রস্ত শিলিগুড়ির অনামিকা

কে যোগ্য, কে অযোগ্য তা আদালত প্রমাণ করতে পারলো না।অযোগ্যদের জন্য যোগ্যদের এর আগেও সমস্যায় পড়তে হয়েছে। রায় শোনার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। সোমবার হাইকোর্টের রায়ে চাকরি হারানোর পর এমনটাই বললেন শিলিগুড়ির অনামিকা রায়।গতবছর ববিতা সরকারের অ্যাকাডেমিক নম্বর ত্রুটিপূর্ণ থাকায়, তাঁর দেওয়া চাকরি ফিরিয়ে নেয় আদালত।এরপর অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই মতো চাকরিতে যোগ দেন অনামিকা।জলপাইগুড়ির হরিহর উচ্চ বিদ্যালয়ে যোগ দেন তিনি।কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসি এর ২০১৬ এর পুরো প্যানেল বাতিল করে দেয়। এর ফলে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়েছে।তাতে চাকরি হারালেন অনামিকা রায়।সোমবার রায় জানার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা…
Read More
শ্রী রাম নবমী মহোৎসব সমিতির তরফে শিলিগুড়িবাসী কে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান

শ্রী রাম নবমী মহোৎসব সমিতির তরফে শিলিগুড়িবাসী কে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান

রাম নবমীর দিন সকল শিলিগুড়িবাসী কে নীজের ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমে শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান শ্রী রাম নবমী মহোৎসব সমিতি।আজ শ্রী রাম নবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাকক্ষে একটি সাংবাদিক সন্মেলন করা হয়।এদিন সমিতির সদস্যরা সুষ্ঠুভাবে রাম নবমী পালিত করতে সকলকে ধর্মীয় শোভা যাত্রায় অংশ নেবার আমন্ত্রণ জানান।উৎসব কমিটির সচিব লক্ষণ বানসাল জানান বুধবার মাল্লাগুড়ি হনুমান মন্দির থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান প্রধান রাস্তা, মোড় অতিক্রম করে জলপাইমোড়ের হিন্দী হাইস্কুলের মাঠে শেষ হবে।লক্ষণবাবু এর সাথে কোন প্রকার অস্ত্র নিয়ে না আসার অনুরোধ জানান।
Read More
শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হলো বাংলা দিবস

শিলিগুড়ি পুরনিগমের তরফে পালিত হলো বাংলা দিবস

বাংলা নববর্ষের পাশাপাশি বাংলা দিবস উপলক্ষে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের তরফে পালন করা হলো দিনটি। রবিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ভাষা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়।  এদিন অনুষ্ঠানে শিলিগুড়ি বিভিন্ন এলাকা থেকে আসার প্রচুর মানুষ অংশ নেয়। এদিন এই অনুষ্ঠানে হাজার কণ্ঠের সংগীত আয়োজন করা হয়। পাশাপাশি নববর্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।  এই শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু করে শহরের মূল পথ পরিক্রমা করে।শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র, মেয়র পারিষদ এবং আধিকারিকেরাও।এছাড়াও শোভাযাত্রায় পা মেলায় শহরে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র…
Read More
রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল জেলার বিভিন্ন স্কুলের পরিদর্শনে এলেণ

রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল জেলার বিভিন্ন স্কুলের পরিদর্শনে এলেণ

প্রাথমিক স্কুল পরিকাঠামো এবং শিক্ষার মান বিচার করতে বেশ কদিন ধরে রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল ঘুরে বেরাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রাথমিক স্কুল গুলিতে। সেই মতো সোমবার শিলিগুড়ি শিক্ষা জেলার স্কুল গুলিতে ঘুরে ঘুরে দেখলেন তাদের পরিস্থিতি ও শিক্ষার পরিকাঠামো। এদিন নেতাজি প্রাথমিক বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় সহ জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দীলিপ রায়, জেলা বিদ‍্যালয়ের পরিদর্শক তরুণ কুমার সরকার ও এ আই অফ স্কুল বিনিতা গজমেরকে সঙ্গে নিয়ে রাজ‍্য পর্ষদ সভাপতি ডঃ গৌতম পাল ছাত্রদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্কুলের ক্লাস রুম থেকে মিড ডে মিল সব ঘুরে বেরালেন। পরিশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই পরিদর্শন সম্পর্কে…
Read More
নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের নতুন কমিটি গঠন

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের দার্জিলিং জেলা কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করা হলো। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন তৃণমূলের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার।এদিন তিনি বলেন সংগঠনের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে নব কুমার বসাককে এবং দার্জিলিং জেলার কমিটির সভাপতি করা হয়েছে অনুপ সরকারকে। জানা গিয়েছে এখন চারজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে আগামী দিনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
Read More