ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতে রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়।বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে। এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরো ভালো লাগছে। ফাইনাল কঠিন ছিল। তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীদিনে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে। শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানায় সে।
Read More
বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য টয় ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করলো হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয়। জয় রাইড এর আগে একটি শোভা যাত্রার আয়োজন করে এই সংগঠন। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখানে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয় এবং সেখান থেকেই…
Read More
শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন মেয়র

শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন মেয়র

শিলিগুড়ি শহরের যানজট মোকাবিলায় তৎপর শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকরের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে মূলত ট্রাফিক সমস্যা মোকাবেলায় কি কি করা প্রয়োজন রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন পূজোর পর অটো টোটোর যাতায়াতের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। আপাতত যে সমস্ত টোটোর নম্বর রয়েছে তারা প্রধান রাস্তায় চলাচল করতে পারবে কিন্তু পুজোর পর টোটো এবং অটোর জন্য আলাদা আলাদা রুট তৈরি করা হবে তার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে শিলিগুড়ি পুলিশ। তবে…
Read More
প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র

প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে মুখ খুললেন মেয়র

প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে এমন ভাবেই বিগত বোর্ডকে দোষারোপ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা গেছে, প্রত্যেক শনিবার এক ঘন্টা মানুষের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনছেন মেয়র গৌতম দেব এবং তা সমাধানের চেষ্টা করছেন তিনি। তবে ভুরি ভুরি অভিযোগ এবং সেই সমস্যার সমাধান করতে শিলিগুড়ির পুরসভাকে খেতে হচ্ছে হিমসিম। এর জন্য তীক্ষ্ণ ভাষায় বিগত বোর্ডকে আক্রমন করলেন মেয়র। তিনি প্রশ্নের সুরে বলেন, প্রদীপের নিচে অন্ধকার কেন? বিগত বোর্ড গুলি কি কাজ করেছে, যার জন্য আজ শহরের চিত্রটা এমন বেহাল।
Read More
শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির রাস্তায় ভেঙে পড়লো বিশালাকার গাছ, ব্যাহত হল যান চলাচল

শিলিগুড়ির হাসপাতাল মোড়ের কাছে পূর্ত দপ্তরের বাংলোর সামনে ভেঙে পড়লো বিশাল গাছ। বৃহস্পতিবার রাস্তার উপরে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। বুধবার রাত থেকে বৃষ্টির জেরে গাছটি ভেঙে পড়ে রাস্তার উপর। পাশেই একটি ফুলের দোকান রয়েছে। আংশিকভাবে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে রাস্তার উপর গাছ ভেঙে পড়ায় সকাল থেকে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল ব্যাহত হয়। হাশমি চক থেকে হাসপাতাল মোড়, কোর্টমোড়ের যান চলাচল স্তব্ধ হয়ে ছিল। পরে পুরনিগমের কর্মীরা গাছ কাটার কাজ শুরু করেন। রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল শুরু করানো হয়।
Read More
দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ আপেক্ষার শেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করলেন শিলিগুড়ির অনামিকা রায়। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকার পদে যোগদান করেন তিনি।উল্লেখ্য, তৎকালীন মন্ত্রী-কন্যা অঙ্কিতার জায়গায় ববিতা এবং ববিতার পর চাকরি পেলেন অনামিকা। নম্বরে কারচুপির অভিযোগে চাকরি যায় তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। পরেশ-কন্যার জায়গায় চাকরি পান ববিতা সরকার। কিন্তু ভুল তথ্য দেওয়ার অভিযোগে চাকরি হারান ববিতাও। এরপরই মেধাতালিকায় নাম থাকা পরবর্তী দাবিদার হিসেবে মামলা করেন অনামিকা। হাইকোর্টের নির্দেশর ৪ মাস পর নিয়োগপত্র মিলল অনামিকার। আজ সেই নিয়োগপত্র নিয়ে হরিহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকার পদে যোগদান করেন। এদিন অনামিকা রায় বলেন, "আজকের দিন খুব আনন্দের…
Read More
পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

পুজোর পর আরও আকর্ষণীয়  শিলিগুড়ির বেঙ্গল সাফারি

পুজোর পর আরও আকর্ষণীয় হয়ে উঠবে শিলিগুড়ির নর্থবেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক বা বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি দেশ বিদেশের পর্যটকদের কাছে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেকথা মাথায় রেখে সাফারি পার্ককে আরও আকর্ষণীয় করতে পুজোর পর চালু হবে লায়ন সাফারি।  সেইসঙ্গে ভিজিটরদের জন্য টাইগার এনক্লোজার ছেড়ে দেওয়া হবে রিকার সদ্যোজাত তিন শাবককে। তিন সপ্তাহ আগে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দেয়। তার কিছুদিন আগেই তার বোন কিকা দু’টি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু, জন্মের পরপরই সেই দু’টি শাবক মারা যায়। তাই রিকার তিনটি শাবককের প্রতি পার্ক কর্তৃপক্ষ সর্বক্ষণ নজর রেখেছে। শুক্রবার বেঙ্গল সাফারিতে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ কথা জানান। তিনি বলেন, রিকার তিনটি…
Read More
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন কমিশনার সি সুধাকর

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন কমিশনার সি সুধাকর

দায়িত্বভার গ্রহণ করেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখলেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর। এদিন বাগডোগরা,মাটিগাড়া,প্রধাননগর,এনজেপি ও ভক্তিনগর থানায় যান তিনি। থানার কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। গত মঙ্গলবার রাজ্য পুলিশের রদবদল হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদীকে বদলি করে দেওয়া হয় এবং বুধবার শহরের কমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর। বৃহস্পতিবার সকাল থেকেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত থানাগুলি ঘুরে দেখেন শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার সি সুধাকর।
Read More
বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টেপেজের উদ্ধোধন হল বাগডোগরা স্টেশনে। সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টপেজ উপলক্ষে এদিন বাগডোগরা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। সাংসদ জানান, এই ট্রেনের স্টেপেজ বাগডোগরাবাসীদের জন্য।‌ পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি জানান।‌ ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে।‌ বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি টাউন…
Read More
মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুলে ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃনমূল ছাত্র পরিষদ।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা চলছে। বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নেই। এই বিক্ষোভ কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তোলেন তারা। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আচার্য্য করা হয় তার দাবি তোলা হয়।
Read More
পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে বিকল্প ইনটেক ওয়েল

ফুলবাড়িতে তৈরি হবে বিকল্প ইনটেক ওয়েল। সেই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে সেচ ও PHE দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার দুপুরে পুরনিগমের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর মেয়র জানান, শহরের পানীয় জল সমস্যা সমাধানে ফুলবাড়ি এলাকায় বিকল্প ইনটেক ওয়েল তৈরি হবে। তার কাজ চলছে। চলতি মাসের ৯ তারিখ বাস্তুকর ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ওই এলাকা পরিদর্শনে যাবেন বলে জানান। সেচ ও PHE দপ্তরের থেকে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে। খুব দ্রুত এই কাজ শেষ করা হবে। এই ইনটেক ওয়েল তৈরি হলে শহরে পানীয় জল সরবরাহ করতে অনেকটা সুবিধে হবে বলে…
Read More
চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

চক্ষু পরীক্ষা শিবিরের মধ্য দিয়ে পালিত হল শিক্ষক দিবস

ছাত্র এবং শিক্ষকের সুমধুর সম্পর্কের নির্দশনের ছাপ রেখে গেল নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। আজ শিক্ষক সমাজের প্রাণপুরুষ সর্বপল্লি রাধাকৃষ্ণণ এর ১৩৫ তম জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নেতাজী উচ্চ বিদ‍্যালয়ের হল ঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করেন স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা। এছাড়াও লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের চক্ষু পরীক্ষা করানো হয় এদিন। এই অনুষ্ঠানের ফাঁকে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজীব ঘোষ সহকারী প্রধান শিক্ষক চন্ডিব্রত চক্রবর্তী সহ স্কুলের পরিচালন সমিতির সভাপতি অসীম অধিকারী।
Read More
ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা

ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা

ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি, আর তার ফলে জলমগ্ন হলো শিলিগুড়ি পুরনিগমের অশোকনগর এলাকা।এলাকাবাসীদের ক্ষোভ একটু বৃষ্টি হলেই হাঁটু জল পেরিয়ে কাজে যেতে হয় তাদের। বহু বাড়িতে জল ঢুকে গেছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরনিগমকে বারংবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সূরাহা মেলেনি। যদিও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন অশোকনগরের জল সমস্যা দ্রুত সমাধান করা হবে, তবে তা কবে বাস্তবায়িত হতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে অশোকনগর এলাকাবাসী।
Read More
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের কামনায় পুজো দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সদস্যরা

চন্দ্রযান-৩ এর সফল অবতরণের কামনায় পুজো দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সদস্যরা

আজ ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকতে চলছে গোটা দেশ। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান ৩। চন্দ্রযান-৩ এর সফল অবতরণের কামনায় এদিন শিলিগুড়ির মায়ের ইচ্ছে কালীবাড়িতে পুজো দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সদস্যরা। সন্ধ্যে ছটা চার মিনিটে চন্দ্রযান তিন চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে। মায়ের কাছে পুজো দিয়ে সাফল্য কামনা করেন বিজেপির সদস্যরা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নবনিযুক্ত সাধারণ সম্পাদক রাজু সাহা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য সদস্যরা।
Read More