দুর্গাপুজোর আগে ঘাম ঝরাচ্ছে ব্যস্ত শিল্পীরা

দুর্গাপুজোর আগে ঘাম ঝরাচ্ছে ব্যস্ত শিল্পীরা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই ঢাকের বোল, কাঁসরের ধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হবে বাংলার আকাশ-বাতাস। শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব—শারদীয়া দুর্গাপুজো। শহর হোক বা মফস্বল, সর্বত্র এখন উৎসবের আমেজ। সেই আঁচ এসে লেগেছে শিল্পী পাড়াতে। ইতিমধ্যেই শহরের কুমোরটুলি, গহনাশিল্পীদের কারখানায় শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতা। সময়ের সাথে লড়াই করে প্রতিমা ও গহনার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিল্পীরা। বালুরঘাটের এক জনপ্রিয় মৃৎশিল্পী পাপাই পাল জানান— “সময় খুবই কম। হাতে গোনা দিন। এখন সকাল-সন্ধ্যা নয়, বলতে গেলে রাত-দিন এক করে কাজ করছি। একটার পর একটা অর্ডার, প্রতিমা গড়ে সময়ের মধ্যে মণ্ডপে পৌঁছে দিতে হবে।” শুধু প্রতিমা নয়, দেবী দুর্গার রূপকে…
Read More
বেকারত্ব মোকাবিলায় কলেজে বাস্তবমুখী শিক্ষার অভিনব উদ্যোগ

বেকারত্ব মোকাবিলায় কলেজে বাস্তবমুখী শিক্ষার অভিনব উদ্যোগ

বেকারত্বের অভিশাপ ঘোচাতে এবার বাস্তবমুখী শিক্ষার দিকে জোর দিল পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। ডিগ্রির গণ্ডি পেরিয়ে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতেই কলেজ কর্তৃপক্ষ চালু করেছে অ্যাড-অন কোর্স ভিত্তিক একাধিক কর্মশালা। গত এক সপ্তাহ ধরে কলেজ চত্বরে চলছে বিশেষ প্রশিক্ষণ। পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ মিলছে শিক্ষার্থীদের। মেকআপ, টেলারিং, সেলাই, কেক তৈরি—এমন নানা প্রশিক্ষণে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। অন্যদিকে, সোলার প্রযুক্তি প্রশিক্ষণে ছাত্রদের উপস্থিতি উল্লেখযোগ্য। কলেজের একাংশে মাশরুম চাষের ব্যবহারিক ক্লাসও চলছে, যাতে কৃষিভিত্তিক উদ্যোগের কৌশল রপ্ত করতে পারে আগ্রহী শিক্ষার্থীরা। তবে এখানেই থেমে নেই উদ্যোগ। কলেজের ইন্ডোরে চলছে নিয়মিত যোগব্যায়ামের প্রশিক্ষণ। শুধুমাত্র শরীর সুস্থ রাখাই নয়, ছাত্র ছাত্রীদের মানসিক…
Read More
আলুর উপর জগন্নাথ – বলরাম – সুভদ্রার অনন্য শিল্প! তাক লাগালেন মেকআপ আর্টিস্ট রিতা বসাক

আলুর উপর জগন্নাথ – বলরাম – সুভদ্রার অনন্য শিল্প! তাক লাগালেন মেকআপ আর্টিস্ট রিতা বসাক

আগামী ২৭ জুন, শুক্রবার—সারা দেশের মতো উড়িষ্যার পুরীধামেও ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে পালিত হতে চলেছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। বাংলার “বারো মাসে তেরো পার্বণ”-এর মধ্যেও এই উৎসবের আলাদা তাৎপর্য রয়েছে। এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার সাংস্কৃতিক শহর বালুরঘাট দেখল এক অভিনব সৃষ্টি। স্থানীয় মেকআপ আর্টিস্ট রিতা বসাক, যিনি ‘রিতা মেকওভার স্টুডিও’-র কর্ণধার, তিনটি সাধারণ আলুর উপর ফুটিয়ে তুলেছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। অভিনব এই শিল্পকর্ম দেখে অবাক সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপ্রেমীরাও। এর আগেও রিতা বসাক লাউয়ের উপর দুর্গা প্রতিমা গড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তবে এবার রথযাত্রার আগে তিনি সাধারণ আলুকে বেছে নিয়ে তা-ই প্রমাণ…
Read More
হিলি ব্লকে পেয়ারা চাষে নতুন দিশা, ফিরছেন ভিনরাজ্যের শ্রমিকরা

হিলি ব্লকে পেয়ারা চাষে নতুন দিশা, ফিরছেন ভিনরাজ্যের শ্রমিকরা

ভিনরাজ্যে কাজের খোঁজে পাড়ি দেওয়া বহু পরিযায়ী শ্রমিক এবার ফিরছেন নিজেদের মাটিতে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লকমা গ্রামে এক নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছেন খাদিমপুর হাইস্কুলের শিক্ষক সমীর কুমার সরকার। তাঁর উদ্যোগেই শুরু হয়েছে এক নীরব সামাজিক বিপ্লব—পেয়ারা চাষ। ২০২২ সালে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে পেয়ারা চাষ শুরু করেন সমীরবাবু। প্রথম বছরের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে আটজন ভিনরাজ্যফেরত শ্রমিক এই চাষে যুক্ত হয়েছেন। নির্মাণসাইট ও হোটেলে পরিশ্রম করে কষ্টের জীবন কাটানোর বদলে এখন তাঁরা নিজের গ্রামে আত্মসম্মানের সঙ্গে কাজ করছেন। সমীরবাবুর উদ্যোগে এই বছর প্রায় ২৮০ কুইন্টাল পেয়ারা উৎপন্ন হয়েছে, যার বাজার মূল্য ১৬ লক্ষ টাকার বেশি। এই পেয়ারা এখন রপ্তানি…
Read More
২৫ বছরের অবহেলা! কাঁচা রাস্তা পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি

২৫ বছরের অবহেলা! কাঁচা রাস্তা পাকা না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি

দীর্ঘ ২৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েতের অন্তর্গত ইব্রাহিমপুর (আধিকের) গ্রামের চার কিলোমিটার কাঁচা রাস্তা। এই রাস্তাটিই গ্রামের একমাত্র যাতায়াতের মাধ্যম। বর্ষাকালে কিংবা সাধারণ দিনেও হাঁটাচলার অনুপযুক্ত এই রাস্তায় প্রতিদিন বিপদ ডেকে আনছে পথচারীদের জন্য। বিষয়টি বারবার ব্লক প্রশাসন, পঞ্চায়েত প্রধান এমনকি নেতা-মন্ত্রীদের জানানো সত্ত্বেও আজও কোনো স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ। যাতায়াতের এই দুরবস্থায় চরম বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলারা। উপায় না থাকায় অনেক সময় কাঁধে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল পর্যন্ত। এই অবস্থার প্রতিবাদে ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দারা ধানের চারা রোপণ করে কাঁচা রাস্তায় প্রতীকী বিক্ষোভ দেখান, একইসঙ্গে…
Read More
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বালুরঘাটে রাজ্যস্তরীয় যোগ মহোৎসব, কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বালুরঘাটে রাজ্যস্তরীয় যোগ মহোৎসব, কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এ বছর বালুরঘাটে আয়োজিত হল পতঞ্জলি যোগ সমিতির রাজ্যস্তরীয় যোগ মহোৎসব। স্থানীয় দীপালি নগর ময়দানে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে অনুকূল আবহাওয়ার অভাব সত্ত্বেও কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বালুরঘাটের বিধায়ক নিজে যোগ ও প্রাণায়ামে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির রাজ্য প্রভারি চন্দ্রকান্ত রাঠোর।যোগ আসনে অংশগ্রহণকারী নারী ও শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। এই যোগ মহোৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাভ্যাসের গুরুত্ব ও উপকারিতা—বিশেষ করে শরীর ও মনকে নীরোগ ও মানসিক চাপমুক্ত রাখার উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
Read More
বালুরঘাট – হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান, অগ্রগতি রুখছে ক্ষতিপূরণ ও অর্থ সংকট

বালুরঘাট – হিলি রেল প্রকল্পে জমি সমস্যার অবসান, অগ্রগতি রুখছে ক্ষতিপূরণ ও অর্থ সংকট

দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রায় ১৫ বছর পর অবশেষে গতি পেল দক্ষিণ দিনাজপুরের বহুপ্রতীক্ষিত বালুরঘাট - হিলি রেল প্রকল্প। গত বুধবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফে প্রায় ৩৮০ একর জমি হস্তান্তর করা হয়েছে ভারতীয় রেলের হাতে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় সম্প্রসারণের কাজ শীঘ্রই শুরু করা যাবে। উল্লেখ্য, ১২ জুন কলকাতা হাইকোর্ট রেল কর্তৃপক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়। এর পরেই জোরকদমে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করে জেলা প্রশাসন। তবে এই অগ্রগতির মধ্যেও রয়ে গেছে কিছু জটিলতা। এখনও কিছু জমিদাতা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। ক্ষতিপূরণ না মেলায় তারা উদ্বিগ্ন…
Read More
সবুজে মোড়ানো বালুরঘাট গড়তে নিরলস পরিবেশপ্রেম—অবসরেও বৃক্ষরোপণে সদা সক্রিয় সাগর কর চৌধুরী

সবুজে মোড়ানো বালুরঘাট গড়তে নিরলস পরিবেশপ্রেম—অবসরেও বৃক্ষরোপণে সদা সক্রিয় সাগর কর চৌধুরী

কর্মজীবন শেষ, কিন্তু প্রকৃতির প্রতি ভালবাসা ও দায়বদ্ধতা এখনো অটুট। অবসরপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ অফিসার সাগর কর চৌধুরী জীবনের শেষ প্রান্তেও পরিবেশ রক্ষায় যেভাবে নিজের সময় ও শ্রম ব্যয় করছেন, তা সত্যিই অনুকরণীয়। বালুরঘাট পৌরসভার 'গ্রীন সিটি' প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে এদিন শহরের বিভিন্ন রাস্তায় গাছ লাগানোর এক বিশেষ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্বে ছিলেন সাগর কর চৌধুরী ও তাঁর পরিবেশপ্রেমী দল। শহরের যে সমস্ত ডিভাইডারে পূর্বে গাছ লাগানো হয়েছিল কিন্তু প্রাকৃতিক কারণে সেগুলি নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে নতুন করে রি-প্লান্টেশন করা হয়। সাগর বাবু বলেন, “শুধু সরকারের দায় নয়, নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব গাছ লাগানো ও তার পরিচর্যা করা। আমি কর্মজীবনেও…
Read More
হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি

হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি। জানা গেছে সম্প্রতি অতিরিক্ত তাপমাত্রা এবং কাজের চাপে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও বেশ কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে যার ফলাফল এখনও পাওয়া যায়নি। প্রশাসনের এক পরিশ্রমী এবং জনপ্রিয় আধিকারিক হিসেবে কিংশুক মাইতি রায়গঞ্জ মহকুমায় অত্যন্ত শ্রদ্ধেয়। তাঁর অসুস্থতার খবরে সহানুভূতির ঢল নামে। তাঁকে দেখতে আজ হাসপাতালে পৌঁছান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তিনি বলেন জানতে পারলাম মহকুমা শাসক অসুস্থ হয়ে ভর্তি হয়েছে সম্ভবত এই তীব্র গরমেই তাঁর শারীরিক অসুস্থতা হয়েছে…
Read More
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘিরে বালুরঘাট ভাগাড় পরিদর্শনে সুডা প্রতিনিধি দল

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘিরে বালুরঘাট ভাগাড় পরিদর্শনে সুডা প্রতিনিধি দল

শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার বালুরঘাট ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শনে সুডা (SUDA)-র এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সুডা'র ডিরেক্টর। সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেখ, পৌর প্রশাসক বিপুল কান্তি ঘোষ, অনজ সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকরা। ভাগাড়ে পৌরসভার তরফে গৃহীত বিভিন্ন বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা ও তার বাস্তবায়নের খুঁটিনাটি খতিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। শহরের স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসেবে বালুরঘাট জেলা হাসপাতালে পরিচালিত মা ক্যান্টিন-ও পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে সুডা প্রতিনিধি দল সূত্রে জানানো হয়, ভাগাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি সন্তোষজনক। শহরবাসীর স্বার্থে এই ধরনের প্রকল্পে সুডা…
Read More
পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ, ক্ষোভ অভিভাবকদের

পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ, ক্ষোভ অভিভাবকদের

ছাত্রীদের জন্য পর্যাপ্ত বাথরুম ও শ্রেণিকক্ষের অভাবে বিপাকে পড়েছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। ফলে একাদশ শ্রেণিতে নতুন ছাত্রী ভর্তি কার্যত বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবক মহল। জানা গেছে, বিদ্যালয়ে ছাত্রদের জন্য বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য সেই সুযোগ দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। এমনকি শিক্ষিকাদের ব্যবহারের জন্যও নেই আলাদা স্বাস্থ্যসম্মত শৌচাগার। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।…
Read More
আত্রেয়ী নদীতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আত্রেয়ী নদীতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দক্ষিণ দিনাজপুর জেলার মেঘাচ্ছন্ন হয়ে উঠল এক মর্মান্তিক ঘটনায়। আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু হলো অষ্টম শ্রেণির ছাত্র বিজয় রায়ের। শোকের ছায়া গোটা এলাকায়। জানা যায়, বিজয় বন্ধুদের সঙ্গে নদীর ধারে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে জলে পড়ে যায়। সে সাঁতার না জানায় দ্রুত স্রোতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও তল্লাশি অভিযান শুরু করে। উদ্ধার করা হয় বিজয়ের নিথর দেহ। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন নদীর ধারে নিরাপত্তার ঘাটতি নিয়ে। তাঁরা জানান, বহুবার আবেদন করা সত্ত্বেও নদীর ধারে কোনও প্রকার সতর্কতা বোর্ড বা প্রতিরক্ষামূলক ব্যারিকেড নেই।
Read More
জেলা হাসপাতালে রাত্রিনিবাসের দীর্ঘ প্রতীক্ষা, চালু হয়নি এখনও

জেলা হাসপাতালে রাত্রিনিবাসের দীর্ঘ প্রতীক্ষা, চালু হয়নি এখনও

বালুরঘাটে জেলা হাসপাতালে রোগীর আত্মীয়দের থাকার জন্য নির্মিত রাত্রিনিবাস ভবনটি উদ্বোধনের প্রায় চার বছর পরেও এখনো চালু হয়নি। ২০২১ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভবনটির উদ্বোধন করেছিলেন, কিন্তু তা চলতি সময়ে তালাবন্ধ অবস্থায় রয়েছে। এই ভবনটি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও বালুরঘাট পুরসভা যৌথভাবে তৈরি করেছিল, যাতে আধুনিক পরিকাঠামো ও তিনতলা বিশিষ্ট ভবনে একসঙ্গে ৫০ থেকে ৭০ জন রোগীর আত্মীয় থাকতে পারবেন। ভবনটির নিচতলায় ক্যান্টিনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা ছিল। তবে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ভবনটির গেটে তালা লাগানো রয়েছে, ফলে রোগীর আত্মীয়রা হাসপাতালের আশেপাশে গাছের তলায় বা টিনের ছাউনির নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।…
Read More
ভূত বাংলোয় পরিণত ছাত্রাবাস, পুনরায় চালুর দাবি গঙ্গারামপুরবাসীর

ভূত বাংলোয় পরিণত ছাত্রাবাস, পুনরায় চালুর দাবি গঙ্গারামপুরবাসীর

বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে এক রকম ভূত বাংলোয় পরিণত হয়েছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রাবাস। রাতে ওই এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। এই পরিস্থিতিতে ছাত্রাবাসটি পুনরায় চালুর দাবি তুলেছেন এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। এবছরও মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সপ্তম স্থান অর্জন করেছে এই বিদ্যালয়ের এক ছাত্র। বিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্ররা আগে ছাত্রাবাসে থেকে লেখাপড়া করত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেব বর্মন বলেন, “ছাত্রাবাসটি বহু বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। একসময় ছাত্ররা এখানে…
Read More