রাজ্য

বসিরহাট মা ক্যান্টিন গ্যাস সংকটের কারণে বন্ধ

বসিরহাট মা ক্যান্টিন গ্যাস সংকটের কারণে বন্ধ

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন ইজরাইল ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে পরল গত ১১ ই মার্চ বুধবার থেকে আজ ১৩ই মার্ চ মা কানটিং বন্ধ রয়েছে। বসিরহাট টাউন হাই স্কুলের পাশে বসিরহাট পৌরসভার উদ্যোগে এই মা ক্যান্টিং বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে বহু দুস্থ অসহায় মানুষদের পেট ভরার অন্নখাবার দিয়ে আসছেন। প্রতিদিন ৩০০ জনের করে মা ক্যান্টিনের রান্না হয়। জানাচ্ছেন সুপারভাইজার সুনন্দা পূজারী সহ চারজন যেখানে ৫ টাকায় ডিম ভাত ডাল সবজি যা অসহায় মানুষের খাবারের মূল কেন্দ্র যুদ্ধের প্রভাবে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে বিকল্প কাছের রান্না করার কোনো ব্যবস্থা নেই গ্যাস সংকট দেখা দিয়েছে বাধ্য হয়ে রান্না বন্ধ করে দিতে হয়েছে মা…
Read More
কোথায় কত সিলিন্ডার মজুত, চলছে নজরদারি; আতঙ্কে বাড়ছে বুকিং, অভিযোগ গ্রাহকদের

কোথায় কত সিলিন্ডার মজুত, চলছে নজরদারি; আতঙ্কে বাড়ছে বুকিং, অভিযোগ গ্রাহকদের

রাজ্যে এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) জারি করেছে নবান্ন। তার পর থেকেই প্রশাসনের তৎপরতা বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও বিভিন্ন জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির দফতর ও গুদামে নজরদারি শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। কোথায় কত সিলিন্ডার মজুত রয়েছে, জোগানের পরিমাণ কত, গ্রাহকেরা কী ভাবে গ্যাস বুক করছেন—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কালোবাজারির অভিযোগও তদন্ত করা হচ্ছে।শুক্রবার সকালে লর্ডস মোড় এলাকায় একটি গ্যাস সরবরাহকারী সংস্থার দফতরে হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। সেখানে মজুত সিলিন্ডারের সংখ্যা এবং সরবরাহ সংক্রান্ত রেজিস্টার খতিয়ে দেখা হয়। একই ধরনের তল্লাশি চলছে জেলার বিভিন্ন জায়গাতেও। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাদু…
Read More
ফাল্গুনের শেষে বৃষ্টির দাপট: উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, কমবে গরম

ফাল্গুনের শেষে বৃষ্টির দাপট: উত্তর ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, কমবে গরম

বসন্ত বিদায়ের লগ্নে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল। চৈত্র শুরুর মুখেই দফায় দফায় বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যের আকাশ মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বৃহস্পতিবার হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের মোট ১২টি জেলায় সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তবে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তিনদিন পর…
Read More
বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

বাধ্যতামূলক করা হলো এই নিয়ম

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। যদি আপনি একজন রেশন কার্ডধারী হন তাহলে জানিয়ে রাখি সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সকল রেশন কার্ডধারকদের রেশন পাওয়ার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি লাস্ট ডেট। এই তারিখের মধ্যে তাদের ই-কেওয়াইসি সম্পন্ন না করলে বিনামূল্যের রেশন বন্ধ করে দিতে পারে সরকার। বর্তমানে রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যার প্রাথমিক উদ্দেশ্য হল সরকারি প্রকল্পের সুবিধাগুলি কেবলমাত্র সঠিক এবং যোগ্য…
Read More
নতুন প্রকল্পে মিলেছে অনুমোদন

নতুন প্রকল্পে মিলেছে অনুমোদন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। আর এবার হাওড়া মুম্বাই লাইনে ট্রেনের ভিড় কমাতে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ফলে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে হাওড়া ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের সময় কমে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তাছাড়া এই নতুন প্রকল্পের কথা ব্যাখ্যা করে রেলমন্ত্রী জানিয়েছেন, কাসারা ও মানমোডের মধ্যে ১৩১ কিলোমিটার অংশে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরি করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এই কাজ শেষ করতে আপাতত পাঁচ বছরের মতন সময় লাগবে।। তাছাড়া এই মেগা প্রকল্পের…
Read More
৯ রুট ঘুরে আজ কলকাতায় শেষ হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

৯ রুট ঘুরে আজ কলকাতায় শেষ হচ্ছে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’

রাজ্যে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে গত ১ মার্চ থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আজ অন্তিম দিন। রাজ্যের মোট ৯টি গুরুত্বপূর্ণ রুটে এই কর্মসূচি পালিত হচ্ছে। শিলিগুড়ি, মালদা, নবদ্বীপ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান এই ৯টি অঞ্চল থেকে শুরু হওয়া যাত্রাগুলি প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ কলকাতায় এসে পৌঁছাবে। প্রতিটি রুটেই কেন্দ্রীয় ও রাজ্যস্তরের প্রথম সারির নেতারা জনসভা ও মিছিলে অংশ নিচ্ছেন। আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, নিশীথ প্রামাণিক ছাড়াও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের মতো একাধিক হেভিওয়েট নেতা বিভিন্ন জনসভায় নেতৃত্ব দিচ্ছেন। শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে শুরু করে দুর্গাপুরের…
Read More
যুদ্ধের কোপে অটো পরিষেবা: বাণিজ্যিক গ্যাসের আকাশছোঁয়া দাম ও সংকটে বিপাকে বসিরহাটের ৩০০০ পরিবার

যুদ্ধের কোপে অটো পরিষেবা: বাণিজ্যিক গ্যাসের আকাশছোঁয়া দাম ও সংকটে বিপাকে বসিরহাটের ৩০০০ পরিবার

ইজরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের পরোক্ষ প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার জনজীবনে। বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে কার্যত অচল হতে বসেছে এই অঞ্চলের অটো পরিষেবা। ফলে শুধু সাধারণ যাত্রীরাই নন, চরম দুশ্চিন্তার মুখে পড়েছেন অটোর ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার।বসিরহাট মহকুমার সীমান্ত এলাকা থেকে সুন্দরবনের বিভিন্ন রুটে প্রায় ৩০০০ অটো চলাচল করে, যার সবকটিই বাণিজ্যিক এলপিজি গ্যাসের ওপর নির্ভরশীল। অটোচালকদের অভিযোগ, কেজি প্রতি যে গ্যাসের দাম আগে ছিল ৭২ টাকা, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা। দাম বাড়লেও বাজারে গ্যাসের যোগান তলানিতে। ফলে গত ৪৮ ঘণ্টায় বসিরহাটের রাস্তায় ৩০০০ অটোর জায়গায়…
Read More
রেলমন্ত্রীর তরফে একাধিক ঘোষণা

রেলমন্ত্রীর তরফে একাধিক ঘোষণা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। কেন্দ্রীয় বাজেটে ৭টি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু শুধু দ্রুতগতির ট্রেন চালালেই হবে না, তার জন্য প্রয়োজন সম্পূর্ণ আলাদা ও আধুনিক রেলপথ। সেই দিকেই বড় পদক্ষেপ করল রেলমন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, দেশজুড়ে হাইস্পিড ট্রেন চালানোর জন্য সাত জোড়া পৃথক রেলপথ নির্মাণ করা হবে। এই রেললাইনগুলি শুধুমাত্র বুলেট ও হাইস্পিড ট্রেনের জন্য নির্দিষ্ট থাকবে। হাইস্পিড বুলেট ট্রেনের গতি ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত হবে। এত বেশি গতিতে চলাচলের জন্য বর্তমান সাধারণ রেললাইন কিংবা সেই লাইনের পাশের জমি নিরাপদ…
Read More
কোন দিকে গড়াবে আইনি লড়াই

কোন দিকে গড়াবে আইনি লড়াই

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন তিনি। এবার সেই বিতর্ক আরও তীব্র হল। তৃণমূলের ১৫ জনের প্রতিনিধিদলকে নির্বাচন কমিশনের দপ্তরে সময় দেওয়া হয়েছে। তবে ভারতের নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা SIR-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে রিট পিটিশন দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। ব্যক্তি…
Read More
বঙ্গ সফরের তৃতীয় দিন: আজই মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে চূড়ান্ত বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ, নজরে সাংবাদিক সম্মেলন

বঙ্গ সফরের তৃতীয় দিন: আজই মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে চূড়ান্ত বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ, নজরে সাংবাদিক সম্মেলন

ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরের আজ তৃতীয় তথা অন্তিম দিন। আজ সকালেই আধ্যাত্মিক আবহে দিন শুরু করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাতসকালে বেলুড় মঠ দর্শন সেরে তিনি সোজা চলে আসেন কলকাতার ম্যারাথন বৈঠকে। আজ দিনভর ঠাসা কর্মসূচির পর দুপুরেই কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। এদিন সকাল ১০:৩০ মিনিট নাগাদ প্রথম দফার বৈঠকে বসেন নির্বাচন কমিশনার। এই বৈঠকে উপস্থিত ছিলেন: মনোজ কুমার আগরওয়াল: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসাররা। এই বৈঠকে মূলত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তার বিন্যাস নিয়ে আলোচনা হয়। এরপরই রাজ্যের প্রশাসনিক…
Read More
মেচেদার শান্তিপুরে বাস ও ওষুধ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ যাত্রী

মেচেদার শান্তিপুরে বাস ও ওষুধ বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ যাত্রী

হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত শান্তিপুর গ্রামে একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে ওষুধ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে একটি যাত্রীবোঝাই বাস হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে অর্থাৎ মেচেদার অভিমুখে আসছিল একটি ওষুধ বোঝাই ট্রাক। শান্তিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ৫ জন যাত্রী কমবেশি জখম হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত…
Read More
দক্ষিণেশ্বরে এলেন মুখ্য নির্বাচন কমিশনার, বাইরে তৃণমূল সমর্থকদের কালো পতাকা

দক্ষিণেশ্বরে এলেন মুখ্য নির্বাচন কমিশনার, বাইরে তৃণমূল সমর্থকদের কালো পতাকা

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে এমনটাই দাবি করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে মন্দিরে প্রবেশ করার সময় কমিশনারের উদ্দেশ্যে কালো পতাকা প্রদর্শন করেন তৃণমূল সমর্থকদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। পরে মন্দিরে মা ভবতারিণীর পুজো দেওয়ার পাশাপাশি মন্দির চত্বর ঘুরে দেখেন জ্ঞানেশ কুমার। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ, হিংসামুক্ত ও স্বচ্ছ নির্বাচন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সর্বদা চেষ্টা করে যাতে…
Read More
বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

বেলুড় মঠে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

মঙ্গলবার সকালে জ্ঞানেশ কুমার উপস্থিত হলেন বেলুড় মঠে। সকালে তিনি মঠে প্রবেশ করেন ও মঠ চত্বরে প্রার্থনা ও দর্শন করেন। জাতীয় নির্বাচন কমিশনারের আগমনকে ঘিরে সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। হাওড়া সিটি পুলিশের বালি ও বেলুড় থানার পুলিশ মোতায়েন করা হয় মঠ চত্বর ও আশেপাশের এলাকায়। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় পুরো এলাকা। জ্ঞানেশ কুমারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল আকাশ মাঘারিয়া, জেলাশাসক পি দীপাপ্রিয়া-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রসঙ্গত, বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর ও এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। জাতীয় নির্বাচন কমিশনারের এই সফর ঘিরে প্রশাসনিক মহলেও বিশেষ…
Read More
সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো চত্বর

আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি…
Read More