13
Sep
নতুন খেতাবের তালিকায় কলকাতার দুই বিশ্বাবিদ্যালয়। ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ-এর প্রথম দশে জায়গা করে নিল বাংলার দুটি বিশ্ববিদ্যালয়, কলকাতা এবং যাদবপুর। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফার্মেসি, ম্যানেজমেন্ট, রিচার্জ সব ধরনের ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশিত হয়। আইআইটি মাদ্রাজ ওভারঅল ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান পেয়েছে, এদিকে আইআইএসসি বেঙ্গালুরু দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থানে রয়েছে আইআইটি বম্বে। অন্যদিকে কলেজ ক্যাটাগরিতে সর্বোচ্চ স্থান পেয়েছেন মিরান্ডা কলেজ। প্রথম পাঁচ রিসার্চ ইনস্টিটিউটের তালিকার পঞ্চম স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। অন্যদিকে প্রথম ১০ ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে পঞ্চম স্থান পেয়েছে আইআইটি খড়গপুর। আবার কলেজ ক্যাটাগরিতে চতুর্থ স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ম্যানেজমেন্ট ইন্সটিটিউট তৃতীয় স্থানে…
