মুকুল মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মুকুল মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রায় এলো পিএসি-র চেয়ারম্যান পদ নিয়ে। নির্দেশ এলো কলকাতা হাইকোর্টের তরফে৷ মুকুল রায় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান থাকবেন কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার অধ্যক্ষকে৷ আগামী ৭ অক্টোবরের মধ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্ত নিতে হবে৷ মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ রায় দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সোচ্চার বিজেপি। বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এই ইস্যুতে শুনানি চলছে স্পিকারের নেতৃত্বে। মুকুল রায় কৃষ্ণনগরের বিজেপি বিধায়ক হলেও তিনি এখন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ যার জেরেই পিএসি চেয়ারম্যানের পদ থেকে মুকুল রায়ের…
Read More
প্রথমবার দিল্লি যাবেন নয়া সভাপতি

প্রথমবার দিল্লি যাবেন নয়া সভাপতি

সদ্যই নতুন দায়িত্ব পেয়ে রাজ্যের বিজেপির সভাপতির দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। নতুন দায়িত্ব পেয়েই মাত্র কদিনের মধ্যেই তৎপর নয়া সভাপতি। নতুন দায়িত্ব পেয়েই প্রথমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। দিল্লি গিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করবেন। জানা গিয়েছে, তাঁর দিল্লি সফরের সঙ্গী হতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। থাকবেন অমিতাভ চক্রবর্তীও। সূত্রের খবর, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন। নতুন দায়িত্বও পাওয়ার পর তিনি সবসময়ই প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করে গিয়েছেন। শুধু তাই নয়, দিলীপ ঘোষকেই তিনি আদর্শ করে চলেন, একথাও তিনি একাধিকবার অকপটে স্বীকার করেছেন। তিনি…
Read More
উপনির্বাচন বন্ধের দাবিতে দিলীপ

উপনির্বাচন বন্ধের দাবিতে দিলীপ

আর মাত্র দুদিন বাদেই আসন্ন উপনির্বাচন ভবানীপুরে। এরই মাঝে গতকাল ভোটের প্রচারে গিয়ে বেসামাল পরিস্থিতি হয়েছিল ভবানীপুরে। ব্যাপক উত্তাপ ছড়ায় ভবানীপুর এলাকায়। হামলার অভিযোগ উঠেছে বিজেপির ওপর। ধাক্কা মারা হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে, এমনই অভিযোগ। আক্রমণের পর এবার ভবানীপুর উপ নির্বাচন স্থগিত হোক এমন দাবি করছেন খোদ দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট জানান, ভবানীপুরে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি নেই। যদিও দলের বক্তব্য, ১৪৪ ধারা জারি করে ভোট হোক। মতবিরোধ প্রকাশ্যে।  দিলীপের বক্তব্য, যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, যেখানে প্রচার করা সম্ভব হচ্ছে না সেখানে কী ভাবে ভোট করা হবে। যারা বিজেপিকে ভোট দিতে চান…
Read More
উপনির্বাচনের প্রচারের পরিস্থিতিতে হস্তক্ষেপ করলো নির্বাচন কমিশন

উপনির্বাচনের প্রচারের পরিস্থিতিতে হস্তক্ষেপ করলো নির্বাচন কমিশন

আসন্ন উপনির্বাচনের প্রচারে ভবানীপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। উত্তপ্ত হয় এলাকা। প্রচারে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় সেখানে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে শারীরিকভাবে নিগ্রহ করেছে তৃণমূল বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে বিজেপি। আবার দিলীপের নিরাপত্তারক্ষীরা বন্দুক তুলে হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠছে। সব মিলিয়ে চাঞ্চল্যকর অবস্থা ভবানীপুরে। ওদিকে ঘটনার পর ভবানীপুরে বাড়তি বাহিনী মোতায়েন করেছে কলকাতা পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন। তার আগে ভবানীপুরে অশান্তির ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল তারা। প্রচারে হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। এদিন দিলীপ ঘোষ এলাকায় ঘুরে ঘুরে লিফ্লেট বিলি করছিলেন৷ সেই সময় তৃণমূল কংগ্রেসের একটি প্রচার অটো সেখান দিয়ে…
Read More
জমি মামলায় চাপ বাড়লে রাজ্যের ওপর

জমি মামলায় চাপ বাড়লে রাজ্যের ওপর

রায় গেলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে। চাপ বাড়ল রাজ্যের ওপর। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি জমি সংক্রান্ত মামলায় হিডকো কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জরিমানার টাকা জমা দিতে হবে রাজ্যের লিগ্যাল সেলকে বলে নির্দেশ দেওয়া হয়েছে। একটি স্কুল এবং ক্রিকেট কোচিং সেন্টার তৈরি করতে রাজ্য সরকারের থেকে জমি লিজে নিয়েছিলেন সৌরভ। তাঁকে রাজ্য সরকারের সংস্থা হিডকো যে ভাবে জমি দিয়েছিল সেই পদ্ধতি নিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরবর্তী ক্ষেত্রে বিতর্ক আরও বড় আকার নিলে সেই জমি সরকারকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন 'দাদা'।…
Read More
ধুন্ধুমার কান্ড ভবানীপুরে

ধুন্ধুমার কান্ড ভবানীপুরে

শুরু হয়ে গেছে আসন্ন উপনির্বাচনে প্রচার৷ এই মুহূর্তে সব চেয়ে হাই ভোল্টেজ জায়গা ভবানীপুর৷ ভোট প্রচারের শেষ লগ্নে ধুন্ধুমার ভবানীপুরে৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন দিলীপ ঘোষ৷ এদিন ভবানীপুরে যদুবাজারে দেবেন্দ্রনাথ রোডে দিলীপ ঘোষের প্রচার চলার সময় উত্তেজনা ছড়ায়৷ ভবানীপুরে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়৷ রীতিমতো হামলা চালিয়ে এক বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেয় তৃণমূল সমর্থকরা৷ বন্দুক উঁচিয়ে হুঁশিয়ারি দেওয়া হয় দিলীপ ঘোষের দেহ রক্ষীদের৷ অন্যদিকে রক্তাক্ত অবস্থাতেই দিলীপ ঘোষের সঙ্গে মিছিল করেন বিজেপি কর্মী ভাবনারায়ণ সিংহ৷ তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি যখন এলাকা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন ওঠে জয় বাংলা স্লোগান৷…
Read More
বৃষ্টি থেমে গেলেও এখনো জলের তলায় দক্ষিণ কলকাতা

বৃষ্টি থেমে গেলেও এখনো জলের তলায় দক্ষিণ কলকাতা

চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টির মরশুম। জলমগ্ন পরিস্থিতি ছিল গোটা রাজ্যে। গতকাল থেকে বৃষ্টি কমে গেলেও দুর্ভোগে পড়তে হচ্ছে রাজ্যের অনেক স্থানে। এখনো জলের তলায় দক্ষিণ দমদম পৌরসভার লেকটাউন থানার অন্তর্গত দমদম পার্ক এলাকা। যার কারণে দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ। জমে থাকা জল বের করতে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত ঘোষ এর নেতৃত্বে দমদম পার্কে বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধান নগরের এস ডি ও বিশ্বজিৎ পান্ডা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দক্ষিন দমদম পুরসভার বিভিন্ন আধিকারিক লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিক নন্দদুলাল ঘোষ সহ দমকল সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মী ও অফিসার ও স্থানীয় কো-অর্ডিনেটররা। বৈঠক…
Read More
জল্পনা শুরু হলো দিলীপ ও পরিবহন মন্ত্রীর বার্তায়

জল্পনা শুরু হলো দিলীপ ও পরিবহন মন্ত্রীর বার্তায়

একুশে নির্বাচনের আগে থেকে ফল প্রকাশের পরেও চলছে দল বদলের খেলা৷ একুশে নির্বাচনের আগে যে সব নেতারা বিজেপি’র স্রোতে গা ভাসিয়েছিলেন ভোটের ফল প্রকাশের পর থেকেই তারা উল্টো সুর গাইছেন সবাই৷ বিজেপি’ত ভাঙন ধরিয়ে ক্রমেই নিজেদের দূর্গ পাকা করছে তৃণমূল৷ একের পর এক নেতার নাম লেখাচ্ছেন রাজ্যের শাসক দলে৷ দিন কয়েক আগেই সকলকে রীতিমতো চমক দিয়ে রাজনৈতিক সন্ন্যাস ভেঙে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়৷ অন্যদিকে, শাসক শিবিরে যোগ দিতে চলেছেন ফরাক্কার পাঁচ বারের কংগ্রেস বিধায়ক মইনুল হক৷ এই পরিস্থিতিতে তৈরী হলো আরো এক নতুন জল্পনা৷ অধীর রঞ্জন চৌধুরীর দল বদলের জল্পনা উস্কে দিলেন সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ কোনও…
Read More
রাজ্যে রেহাই নেই বৃষ্টি থেকে

রাজ্যে রেহাই নেই বৃষ্টি থেকে

বিগত এক সপ্তাহ ধরে বৃষ্টির মরশুম দেখছে গোটা রাজ্যবাসী। একাধিক জায়গায় জল জমে গিয়ে নাজেহাল অবস্থা। বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার কারণে সাধারণ মানুষের রোজকারের জীবন চরম সঙ্কটে। ইতিমধ্যেই জমা জলের কারণে বেশ কয়েক জনের মৃত্যু পর্যন্ত হয়েছে এই রাজ্যে। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই, জানিয়েছে আবহাওয়া অফিস। মনে করা হচ্ছে, সপ্তাহের শেষ জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আরও বাড়বে বৃষ্টি। একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে বলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ২-৩ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো…
Read More
সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের আর্জি বৈশাখীর

সম্পর্কে ইতি টেনে বিচ্ছেদের আর্জি বৈশাখীর

বরাবরই চর্চায় থাকা শোভন – বৈশাখীর সম্পর্ক আবারও খবরের কেন্দ্র বিন্দুতে, কিন্তু এবার একটু অন্যভাবে ৷ দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে ইতি টেনে মনোজিৎ মণ্ডলের সঙ্গে ডিভোর্স চেয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কেন দীর্ঘ দাম্পত্যে ইতি পড়ছে? বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী মনোজিৎ মণ্ডল। এই অভিযোগ এনেই স্বামীর থেকে ডিভোর্স চাইলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীর দাবি, মনোজিৎ যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে কথা তিনি নিজেই তাঁকে জানিয়েছেন। স্বামী মনোজিৎ মণ্ডলের কাছ থেকে তারপরই জল্পনা বাড়ে তাঁর এবং শোভন চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে। তবে এই বিষয়ে মুখ খুললেন শোভন পন্তী রত্না চট্টোপাধ্যায়। তাঁর সাফ কথা, তিনি শোভন চট্টোপাধ্যাকে ডিভোর্স দেবেন না। তাই বৈশাখী-শোভনের বিয়ের প্রশ্নই নেই।…
Read More
দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন নতুন বিজেপি সভাপতি

দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন নতুন বিজেপি সভাপতি

নতুন দায়িত্ব পেলেন তৎপর হয়ে উঠলেন বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ দায়িত্ব পেয়েই প্রচারে নামলেন৷ দায়িত্বে নামলেন খোদ রাজ্যের মুখ্য মন্তীর পাড়া থেকে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে প্রচারে নামলেন বিজেপি’র নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে প্রচারে নামতে চলেছেন তিনি৷ এদিকে, হরিশ চ্যাটার্জী স্ট্রিটে ঢোকার মুখেই তাঁদের পথ আটকায় পুলিশ৷ শুরু হয় তুলুম বচসা৷ এদিন মিত্র ইনস্টিটিউশনের সামনে থেকে বিজেপি’র রাজ্য সভাপতি ভবানীপুর উপনির্বাচনের প্রচার শুরু করেন৷ একেবারে দরজায় দরজায় গিয়ে তিনি প্রচার চালান তিনি৷ কিন্ত যে রাস্তাটি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাচ্ছে, সেখানে তাঁর পথ আটকায় পুলিশ৷ পুলিশ জানায় এত বেশি…
Read More
দিল্লির আদেশে নতুন সভাপতি সুকান্ত, অবসারিত দিলীপ

দিল্লির আদেশে নতুন সভাপতি সুকান্ত, অবসারিত দিলীপ

রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাসিন্দা সুকান্ত মজুমদার। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিং-এর স্বাক্ষরিত চিঠিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করা হয়। এর ফলে উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ বিজেপির রাজ্য সভাপতি হলেন। সুকন্তু মজুমদারকে রাজ্য সভাপতি করায় স্বাভাবিক ভাবেই খুশি উত্তবঙ্গের বিজেপি কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত আরেক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, যোগ্য লোককে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বিজেপি সূত্রের খবর, গত জুলাই মাসে পরবর্তী সভাপতি হিসেবে সর্বভারতীয় নেতৃত্ব যখন দিলীপ ঘোষের মতামত চেয়েছিলেন, তখন সুকান্ত মজুমদারের নামই নামই সুপারিশ…
Read More
কয়লা কাণ্ডে স্বস্তি পেলেন না অভিষেক

কয়লা কাণ্ডে স্বস্তি পেলেন না অভিষেক

মিললো না রক্ষা৷ কয়লা পাচার কাণ্ডে অভিষেক-রুজিরাকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সমনের বিরুদ্ধে আদালতের রক্ষাকবচ পেলেন না অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যে ২১ সেপ্টেম্বর ফের তাঁকে দিল্লি তলব করা হয় অভিষেককে৷ এই সমনের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়৷ হাইকোর্টে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ পেলেন না অভিষেক-রুজিরা৷ ফলে কয়ালাকাণ্ডে তৃণমূল সাংসদকে ইডি-র সমনে কোনও বাধা রইল না। আগামী সোমবার ফের রয়েছে মামলার শুনানি। প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে অভিষেক ও রুজিরাকে দিল্লি তলব করেছিল ইডি৷ সেই সমনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেছিলেন তাঁরা৷ এই মামলায় ইডি-র মতও জানতে চেয়েছিল…
Read More
বড় স্বীকৃতি পেলো কলকাতার হাসপাতালে

বড় স্বীকৃতি পেলো কলকাতার হাসপাতালে

বড় স্বীকৃতি পেলো কলকাতার আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল৷ হাসপাতালে বিষের উপর গবেষণা সংক্রান্ত তথ্যকেন্দ্রটি বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে থাকা ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ পয়জন সেন্টার এই কলেজ ও হাসপাতালের পয়জন সেন্টারটিকে বিশ্বসেরার স্বীকৃতি দিয়েছে৷ সংস্থার তরফে ইমেল করে হাসপাতাল কর্তৃপক্ষকে এই কথা জানানো হয়েছে। হাসপাতালে বিভাগীয় প্রধান ডক্টর সোমনাথ দাস জানিয়েছেন, এখন থেকে এই তথ্য কেন্দ্র থেকে বিষ সংক্রান্ত যে তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে, বিশ্বের কাছে সেটা প্রামাণ্য তথ্য হিসেবে স্বীকৃতি পাবে৷ পাশাপাশি আগামী দিনেও বিষ সংক্রান্ত কোনও গবেষণার ক্ষেত্রে ওয়ার্ল্ড ডিরেক্টরি পয়জন সেন্টার থেকে সহায়তা পাওয়া যাবে৷ উল্লেখ্য ২০১৮ সালে আরজিকর হাসপাতালে এই…
Read More